Mutation
Tk nah dile amr mutation Hobe nah amr kagoj e jamela ace tk dile kore dibe tk nah diye 3 bar application korci cancel korce pore tk dici kaj kore dicee
নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
Tk nah dile amr mutation Hobe nah amr kagoj e jamela ace tk dile kore dibe tk nah diye 3 bar application korci cancel korce pore tk dici kaj kore dicee
নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি সংশোধন করতে আমার কাছ থেকে ১০০০০ টাকা দাবি করেছে। ইউনিয়ন পরিষদেও কিছু পেপার ঠিক করতে গিয়েছিলাম। সেখানেও চলছে এই রমরমা ব্যবসা। আসলেই আমরা জিম্মি। ধিক্কার জানাই এই ব্যবস্থাকে।থু
Passport er jonno police clearance e police amr theke 2000tk nieche.
নামজারি সাভেয়ার এ রিপোট দেওয়া জন্য টাকা দেওয়া হয়েছে
ইউনিয়ন অফিসে, উপজেলা অফিসে টেবিলে টেবিলে ঘুষ দিতে হয়
আমার মায়ে তখন তেজগাও নাক কান গলা হস্পিটালে ভর্তি ছিল তো ওষুধ হাস্পাতাল থেকে দেওয়ার কথা ছিল তারা নার্স রা বল্লো সরকাররি ওষুধ নাই বাইরে থেকে কিনে আনুন । তো হাস্পাতালের বাহিরে মিল্বভিটার সাথে একটি ফামিসিতে গেলাম ওষুধ আনতে সেই লিস্ট ওনুজায়ি ওষুধ চাইলাম তখন আমাকে সরকারি ওষুধ দিলো । অথচ ওই ওষুধ ফিতে পাওয়ার কথা ছিল তা আমাকে টাকা দিয়ে কিনতে হলো ।
লাইসেন্স করতে চাইলে আগে দালালকে ৯০০০ টাকা দিতে হবে না হলে যতই ভালো ড্রাইভারহন লাভ নেই আাপনাকে ফেইল করে দেবে
দলিল রেজিস্ট্রার করতে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিলো
২০১৯ সালে জন্ম নিবন্দন করতে গিয়েছিলাম । তারা কারেন্ট বিলের কপি , গ্যাস বিলের কপি , পানির বিলের কপি , কাউন্সিলরের সাক্ষর , নাগরিক সনদ আরো হাবি জাবি অনেক কিছু চাইলো যা মনে পড়ছে না আবরি সময় ও লাগবে ১ মাসের মত। তো ফিরে আসার সময় এক মহিল্লা ডেকে বল্লো আমি জন্মনিবন্দন বানিয়ে দিতে পারবো ১০০০ হাজার টাকা লাগবে । তারপর মুলামুলি করে ৫০০ টাকায় রাজি হয়েছিল ৩ দিনের মাথায় পেয়ে গেছিলাম
আমাকে বলা হয়েছিল পাঁচ হাজার টাকা না দিলে পাসপোর্ট হবে না আমি ঢাকা থেকে গিয়েছিলাম বলে পরিশোধ করেছি আমার পক্ষে বারবার যাওয়া সম্ভব ছিল না
নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার পর বলে এখন হওয়া যাবে না পরে ৮০০০ টাকা দেওয়াতে করে দিয়েছে
বেআইনী কাজ করেন ওরা মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই
খুবই সাবলীল ভাষায় গাড়ির রেজিষ্ট্রেশন ফি বাবদ ঘুষ সহ ২০০০০ (বার হাজার) টাকা দাবি করে। আর ড্রাইভিং লাইসেন্স বাবদ ১০০০০ টাকা। যেখানে উক্ত ফি নির্ধারিত মাত্র ৫০০০ টাকা।
তাদেরি লুকের মাদমে দেওয়া হয়েছিল
প্রথম দিন দালাল দিয়ে না করানোর কারণে সাড়ে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরেও আমার ফরম ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কারণ দেখানো হয় আমার ফর্মে ভুল আছে। কিন্তু ফর্মে কোনো ভুল ছিলনা সবকিছু এনআইডি মাফিক ঠিক ছিল। পরেরদিন দালাল দিয়ে সম্পুর্ণ কাজ করাতে লাগে দশ মিনিটেরও কম ( ফর্ম জমা+ছবি তোলা)। আমার থেকে নেওয়া হয়েছিল ১০৫০০ টাকা নতুন ফর্ম ফিলাপ আর বাকি প্রসেস করার কথা বলে। এই সিস্টেমের কাছে জিম্মি হয়ে আমিও অন্য ভক্তভোগীদের মতো দালালের মাধ্যমে কাজ করাতে বাধ্য হই। যিনি আগেরদিন আমার ফর্ম ছুঁড়ে মেরেছিলেন তিনিই পরেরদিন আমাকে ডেকে নিজে সব কাজ করান। এই সিস্টেমে দৈনিক শত শত মানুষ এই কুমিল্লা পাসপোর্ট অফিসে কাজ করায়।
আমি প্রতি মাসে ভ্যাট দিয়ে থাকি, সরকারী চালান ব্যাংকে জমা দেই আর এই চালানটা ভ্যাট অফিসে নিবন্ধিত করতে হয়।নিবন্ধণ করতে গেলে ১০০০ থেকে ৫০০০ পর্যন্ত ঘুষ দিতে হয়।এছাড়া সরকারী কর্মকর্তারা চালান জমা নিতে চায় না।এরপর ইচ্ছাকৃত ভাবে ব্যবসায়ীদের নানান কৌশলে ফাদে ফেলে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা ও দাবী করে বসে।না দিলে মামলার ভয় দেখায়।
আমার জরুরি ভিত্তিক পাসপোর্ট টা নবায়ন করা লাগবে জন্য আমি অনলাইনে নিজেই আবেদন করি এবং পেমেন্ট টা অনলাইনে করি। কাগজ পত্র জমা দিতে গিয়েছি, যাচাই বাছাই কর্মী আমার একটা ছোট ভুল ধরে, সেটি হলো,(,) চিহ্ন টা আমার ঠিকানায় ব্যবহার করছি তাই। পরে বলে ঠিক করে আসতে। আমি বাহিরে কম্পিউটার দোকানে গেলাম তারা বললো এটা ক্যান্সেল হবে না, এটা অনলাইন পেমেন্ট তাই। পরে তারা আমাকে ২০০০ দাবি করে, বলে যে ৫ মিনিটে কাজ হবে। পরে আমি অফিসারের কাছে যায়, তিনি তার হিস্ট্রি বলতে লাগলো। বললো আমিও কিন্তু দালাল ধরে পাসপোর্ট করছি। পরে বলে আপনি থাকেন কই, আমি বললাম ঢাকাতে। পরে বলে আপনি এটা আগারগাঁও থেকে করেন সবচেয়ে ভালো হবে। এটা এখানে কোনোভাবে ঠিক হবে না। তারপর আমি বাধ্য হয়ে তাদের ২০০০ টাকা দিয়ে কাজ টি করায়।
সরকারি জমির বাৎসরিক খাজনা দিতেও ঘুষ লাগে। ১২০০ টাকার কাজে ৫০০০ ঘুষ চেয়েছে।স্বয়ং এসি ল্যান্ড।
Namjari korte poti ti table a 10000 kore taka dabi kore. surbeyor k diesi 10000 tk r onnora sobai mile niese 25000 tk .
অনলাইনে আবেদন করার পরে বলেছিল এটা ভুল ওটা ভুল পাঁচ হাজার টাকা লাগবে না দিয়ে উপায় নেই আজকে আসেন কালকে আসেন বিভিন্ন কথাবার্তা