সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিস কেইস

একটা মিস কেইসের আবেদন করেছি, সেটা ইউনিয়ন ভূমি অফিস থেকে শুনানি পর্যন্ত মোট ৫০০০ টাকার মতো ঘুষ লাগছে, কতবার যে যাওয়া লাগছে তার কোন হিসেব নাই, এখন কানুনগোর কাছে আটকে আছে আরো টাকা পরিশোধ না করার কারণে। আরো কত টাকা লাগবে জানিনা। আর মিউটেশন করতে আরো অনেক দিতে হবে।

চন্দনাইশ এসি ল্যান্ড অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT4W697J
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি

আমি নামজারি করতে গিয়েছি, আমার সম্পত্তির কাগজপত্র দেখে সে বলছে এটা নাকি খাস খতিয়ান, অথচ সে কোন প্রমাণ দিতে পারেনি। নামধারী হবে ১৫ দিনে, আমাকে গত তিন বছর যাবত ঘোরাচ্ছে।

ঢাকা শহর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKEGDMLJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

প্রথম লাইসেন্স

২০২০ সালে ড্রাইভিং প্রেক্টিকেল এক্সামে পাস করার জন্য ম্যাজিস্ট্রেটকে দেওয়া লাগে। যদিও আমি ভালো ড্রাইভার ছিলাম।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYWNGMBF
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

Driving licence

আজ নীলফামারিতে ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরিক্ষা ছিলো আমার (মোটরসাইকেল) । এখানে আমায় ৩০০০/= অতিরিক্ত দিতে হয়েছে কোনো তৃতীয় জনকে । শুনেছিলাম এমনি এমনি পার হওয়া যাবে না । পরিক্ষা শেষ এ হয়েছেও তাই । আমি প্র্যাকটিকাল এ কিছুটা ভুল করেও পাস পেয়েছি, লেখিত পরিক্ষা আর ভাইবা এমনিও ভালো হয়েছে সাধারণ ভাবেই ।

Nilphamari, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RN7YHJWM
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

অর্মি সিগন্যাল কোর রেকর্ড অফিস

আমি রিটায়ার্ড যাই নি। তবে যারা রিটায়ার্ড যাবে তাদের দেখেছি আলাদা ভাবে টাকা জমাতে। কারন তার পেনশন যাওয়ার সময় বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা চাইবে তখন টাকা টা পেতে যেনো সমস্যা না হয় তাই। এসময় যারা টাকা দিতে ব্যার্থ হয় তখন তাকে নানা জটিল সমস্যায় পরতে হয় পেনসনের টাকা তুলতে। তাই কেউ চায় না কোন সমস্যায় না পরতে। কিছু টাকা দিলে যদি কাজটা হয়ে যায়।তাই সকলে এটা মেনে নেয়৷ কিন্তু বিষয় টা সকল স্তরের ব্যাক্তি বর্গ কমান্ড চ্যানেল অবগত থাকার পরেও কেউ কিছু করতে পারে না কারন যারা পেনশনের কাজ করে তারা সামরিক সদস্য না।

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHE38HE8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০০

সাবজেক্টের ভুল সংশোধন

আমার এইচএসসি পরীক্ষায় এডমিট কার্ড একটি সাবজেক্ট ভুল এসেছিল আমি সেই ভুল সংশোধন করতে গেছিলাম এবং সেখানে মাধ্যমিক শিক্ষা অফিসের একটি পিয়ন আমার থেকে দ্রুত কাজের বিনিময় ঘুষ চাই এখানে নাকি ঘুষের টাকা উপর থেকে নিচ পর্যন্ত সব অফিসারই খায়

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJ9J5XUE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাগরিক সনদ

ইউনিয়ন পরিষদে নাগরিক সনদের জন্য আবেদন করেছিলাম, তো এটির সরকারি ফি হচ্ছে মাত্র ৫০ টাকা, আমি সনদ নিতে গিয়েছিলাম এক দিন পর, সনদ নেওয়ার সময় সচিবকে ৫০ টাকা দিচ্ছিলাম যা সরকারি ফি, এটা দেখে ওনি বলছে এখন ৫০ টাকার দাম নাই এ টাকা দিয়ে হবে না ২০০ টাকা দাও না হয় নিও না, তো এটা আমার অনেক দরকার ছিলো তাই এতো বাড়াবাড়ি না করে দিতে হয়ছিলো

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTK5UV7W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

বয়স্ক ভাতার আবেদন

আমাদের ঢাকা-১৯, ইয়ারপুর ইউনিয়ন পরিষদে যেকোনো কাজের জন্য গেলেই টাকা দিতে হয়। চেয়ারম্যান সার্টিফিকেট এর জন্য ১০০ টাকা ও বয়স্ক ভাতার আবেদনের জন্য ২০০ টাকা আজকে দিতে হয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদের অফিস সহকারীদের ব্যবহার অনেক খারাপ মানুষকে মানুষ'ই মনে করে না।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKEZTUHH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

শ্রম এবং কল কারখানা অধিদপ্তর

মূলত, কল কারখানা অধিদপ্তর এর লাইসেন্স আমার দরকার হয়, এবং প্রতি বছর এটি নবায়ন করতে হয়। সিরকারি ফি ৫০০/= (পাচ শত টাকা) কিন্তু এই দপ্তরের কোনো কাজই অল্পতে হয় না। ১০ থেকে ২০ গুন অথবা এর চেয়েও বেশি দাবি করে ওনারা, উনাদের কাছে খুদ্র ব্যাবসায়ীরা অত্যন্ত অসহায়। টাকা বেশি বা ঘুষ দিয়ে হলেও এই সারটিফিকেট আমারা নেই। এ এক নিরব ঘুষ বানিজ্য বলা যেতে পারে। কল কারখানা অধিদপ্তর এর সারটিফিকেট ছাড়া ছোট, মাঝারি এবং বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যাংকিং অনেক কাজ করা যায় না। ঘুষ না দিলে সারটিফিকেট পাবেন ই না এবং শ্রম আইনে মামলা করারও ভয় দেখিয়ে যায়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK8E6L2Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

নামজারি করতে নাম সংশোধন

ভূমি কর্মকর্তা একজনের নিকট রেফার করে সে বলল আমরা এখানে চাকরি করি না আমাদের কিছু দিলে আমরা কাজ করে দেই।

বাউনিয়া ভূমি অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK4BEENV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মিউটেশন

মিউটিশনের জন্য টাকা দাবি করে অন্যথায় মিউটেশন করে দিবে না। বাধ্য হয়ে ১৫ হাজার টাকা ঘুষ দেই। দুই দিনেই কাজ করে দিয়েছে। অথচ এই কাজের জন্য দেড় মাস ভূমি অফিসে দৌড়াদৌড়ি করেছি। নন্দীপাড়া ভুমি অফিস শাহজাহান পুর।

সবুজবাগ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK2R2DU3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

জায়গা বিক্রি করার উদ্দেশ্যে নামজারি করার জন্য চাওয়া হয়। টাকার দরকার ছিল... আবার বিভিন্নভাবে ভিতি প্রদর্শন.. এক কথায় অপারগ

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTMWLSBW
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Renew

এই টেবিল সেই টেবিল পাঠাতে পাঠাতে ক্লান্ত। ঘুষ না দিয়ে কোনো ভাবেই পাসপোর্ট করাতে পারলাম না। ঘুষ দিলাম তো সব কাজ করে দিলো মুহূর্তের মধ্যে।”

KALIGONG PASSPORT OFFICE, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKXDS93V
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

নাম পরিবর্তন

আমি প্রথম এ মিরপুর গেলাম আমার বাইকের নাম পরিবর্তন করার জন্য এরপর আমি সকল কাগজ পত্র কিনে রেডি করে টাকা জমা দিয়ে বাইক চেকিং এর কাজ সেস করে সেই ফাইল নিয়ে গেলাম নির্দেশিত রুমে পরে আমার কাগজ চেক করে দেখে বলল এটা কার মাদ্ধমে করতেছেন আমি বললাম একাই পরে বলল যান এটা বি এস পি করে আনেন দোকানে গেলয়াম করার জন্য বলে ২৫০০ টাকা লাগবে করে দিতে পরে যার কাছে থেকে কাগজ কিনেছি তার কাছে গেলাম সেটাকা নিয়ে বলল ভাই ভিতরে আমাদের লোক আছে তাদের টাকা দেয়া লাগে , আগেই বললাম আমাদের দেন টাকা তাইলেই ত হইয়ে যায় , এই পর্যন্ত ৬ বার বাইক কিনেছি সেম কাহিনী ২ হাজার অতিরিক্ত দেইয়া লাগে ঘুষ , দালালের নাম এক্স মিরপুর বি আর টি এ এর গেটের সামনেই বসে

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKKQS6ZJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ

একটি আন্তর্জাতিক সংস্থায় আমার চাকরি হয়। সেই সংস্থা পুলিশ ভেরিফিকেশন পাঠায় আমার নিজ থানায়। সেখান থেকে কল দিয়ে আমাকে দেখা করতে বলে। খরচ বাবদ টাকা চাইলো। প্রথমে আমি প্রত্যাখান করেছি। পরে বল্লো খরচ টাকা না দিলে সে খারাপ রিপোর্ট দিবে। চাকরিটা দরকার তাই ২০০০ টাকা ধার এনে দিতে বাধ্য হয়েছি।

মির্জাগঞ্জ, পটুয়াখালী, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে BR6FDFVN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

জাতীয় পরিচয় পত্র

বিগত ইন্ট্রিডিয়াম সরকার আমলে আমি কয়েক মাস নির্বাচন অফিসে গিয়ে আমার এনআইডি কার্ডে জন্ম সাল কমানোর জন্য চেষ্টা করেছি আমার জন্য সাল ভুলক্রমে 96 না দিয়ে 86 দিয়ে দিয়েছে এখন এটার জন্য আমার কাছ থেকে মোটা অংকের টাকা চেয়েছিল যেটা আমি দিতে নাকুচ করি, বর্তমান সরকার আসার পরেও হুবহু সেম পারলে তারা আরও বেশি টাকার নেওয়া যাবে করে তারপরে আমি কিছুটা বুদ্ধি কাটিয়ে সচিব পর্যায়ে যোগাযোগ করা ব্যবস্থা করে কাজটি সম্পন্ন করি। এই সেক্টরটা ভয়াবহ দুর্নীতি থাকার কারণ করেছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKZYHWLL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

অব্যাহতি পত্র গ্রহণ

আমি সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেছিলাম। পরে রিজাইন দিয়েছিলাম। এখন বিসিএস ভাইবার জন্য অব্যাহতি পত্র দরকার ছিল। সেই অব্যাহতি পত্রর জন্য ৫০০ টাকা দিতে হয়েছে।

রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTH4WZ2L
মন্তব্য