সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

পেনশনের ফাইলের

আমার মরহুম বাবার পেনশনের টাকার জন্য বিগত ১৪ মাস হিসাব রক্ষণ অফিস,রামু আমাকে ৩৫০০০ হাজার টাকা এবং বিভিন্ন হয়রানী করেছে৷

ঘুষ দিয়েছি
কক্সবাজার জেলায় রামু উপজেলায় অফিসে ৳৩৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTKE73JT
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

যেকোনো বিল ঘুষ ছাড়া ছাড়ে না

রংপুরের পীরগাছার হিসাবরক্ষণ অফিসার কোনো বিলের ফাইল ৫% টাকা না দিলে ছাড়ে না।সে ঘুষের টাকা দিয়ে রংপুর শহরে খলিফা পাড়াতে বিল্ডিং করেছে। তাকে আইনের আওতায় আনা হোক

ঘুষ দিইনি
পীরগাছা ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RNYHEVB8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID সংশোধন

সার্টিফিকেট এর সাথে মায়ের নামের বানান গরমিল ছিল। ২বার সংশোধনী আবেদন রিজেক্ট হলে ঘুষ দিয়ে কাজটি করিয়ে নিই।

ঘুষ দিয়েছি
বেগমগঞ্জ ৳১৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTFPPJ2G
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হারানো ফোন ফেরত পাওয়া

মোবাইল চুরি হওয়ার পর, পুলিশকে ৩ হাজার টাকা ঘুষ দেওয়ার পর মোবাইল এনে দিয়েছে, তার আগে জিডি হাতেও নেয় নাই।

ঘুষ দিয়েছি
লাকসাম ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTR6JA3S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাখরাবাদ গ্যাস

একটি সংযোগ নির্ধারিত স্থান থেকে নিচতলায় স্থানান্তর কোথায় পুরো ভবনের সংযোগ (৪০ টি চুলা) বিচ্ছিন্ন করা হয়

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৬০.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১২ CTXV8L49
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন

আমি সরাসরি বিআরটিএ অফিসে গেলাম কেরানীগঞ্জ, আমি বিআরটিএ একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম, আমি নিজে মালিকানা পরিবর্তন করতে চাই, আমি অফিসের এক কর্মকর্তার কাছে গেলাম, আমার মোটরসাইকেলের পুরানো ফাইলটি বের করার জন্য, সে আমার ফাইলটি খোঁজার জন্য ভিতরে গেল এবং ৩০ মিনিট পর আসলো, সে আমাকে বলল আপনার ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর সে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখার পর আমাকে বলল নিজে নিজে কিছু করা যাবে না আমাদের মাধ্যমে করতে হবে, সে বলল আমাদেরকে ৬০০০ টাকা দিতে হবে তাহলে আপনার মালিকানা পরিবর্তন হবে, সে আমাকে আর বলল এ টাকা আমি একা খাব না এখানে বিভিন্ন লোককে দিতে হবে, তারপর কোন কিছু উপায় না পেয়ে আমি তাকে বললাম ঠিক আছে আমি আপনাকে ৬০০০ টাকা দিব আপনি কাজটি করিয়ে দেন, তারপর সে ফাইলটি খুঁজে পেলো।

ঘুষ দিয়েছি
কেরানীগঞ্জ বিআরটিএ ৳৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK9878HT
মন্তব্য
পাসপোর্ট অফিস

New passport

খাগড়াছড়ি পাসপোর্ট অফিসে একদিন 🇧🇩 আজকে ছোট ভাইয়ের পাসপোর্ট করাতে গেলাম খাগড়াছড়ি পাসপোর্ট অফিসে। গেটে ঢুকতেই সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করলো, "কী জন্য আসছেন?" ভাই, পাসপোর্ট অফিসে মানুষ কী জন্য আসে? বিরিয়ানি খেতে? যাক, ভেতরে গেলাম। ১০৪ নম্বর রুমে কাগজপত্র দেখে বললো, "অনেক ভুল আছে।" ছোট ভাই জিজ্ঞেস করলো কী করতে হবে। উত্তর পেলাম, "বাইরে যাও, বাইরে বলে দিবে।" কে বলবে? কীভাবে বলবে? কিছু বলা নেই। গেট থেকে বের হওয়ার সাথে সাথে তিন-চারজন এসে ঘিরে ধরলো। "এই সমস্যা, ওই সমস্যা, একটা দরখাস্ত লাগবে।" পাশাপাশি পনেরোশো টাকা চাইলো। দিলাম। কারণ না দিলে কাজ হবে না, এটা সবাই জানে। টাকা দেওয়ার পর দেখি সব ম্যাজিকের মতো ইজি হয়ে গেলো। বাইরের লোক বলে দিলো ২০৬ নম্বর রুমে যেতে। সেখানে সুন্দর করে সীল লাগিয়ে পাঠ

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTF5VT7V
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়ন করতে গিয়ে সরকার নির্ধারিত ফি থেকে ২০০০/- টাকা বেশি দাবী করেছিল। "চ্যানেল" নামক সিন্ডিকেট কুমিল্লা জেলার পাসপোর্ট অফিসে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTHU4E3Y
মন্তব্য
সরকারি হাসপাতাল

ডোপ টেস্ট

ডোপ টেস্ট পরীক্ষা, নিজ জেলা না হওয়ায় আমার জেলায় করতে বলে,, টাকা দিলে আবার করে দিসে,,

ঘুষ দিয়েছি
কক্সবাজার সদর হাসপাতাল,প্যাথলজি ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTK9U6DA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা পরিষদ, রাঙ্গামাটি

জেলা পরিষদ এর কাছে আমার একটি ৫০০০ টাকার আর্থিক অনুদান এর জন্য আবেদন জমা দিতে গেছিলাম। চেয়ারম্যান অফিস কক্ষের দারোয়ান কে ৫০০ টাকা দিতে হয়েছে চেয়ারম্যান এর সাথে আবেদনপত্রসহ সাক্ষাৎ করার জন্য।

ঘুষ দিয়েছি
রাঙ্গামাটি ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ CTRZGWCJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গর্ভবতী কাড্

গর্ভবতী কাড্ জন্য ইউনিয়সে যাই এখানের লোকে বলে দিছে আমাকে। এইভাবে ঘোরাঘুরি করে পাবেন না ৩০০০ টাকা লাগবে তাহলে পাবেন।

ঘুষ দিইনি
ময়মনসিং ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ MYXEULDF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

By-Law ammendment (Cooperative Credit Union)

"Actually, no money is supposed to be taken for amending or replacing the by-laws of a cooperative society. According to the rules, the cooperative office is supposed to approve the application within a maximum of three months. However, from the Upazila Cooperative Office inspector to the Upazila Cooperative Officer, and from the Dhaka District Office inspector to the District Cooperative Officer, no work is done without a bribe ranging from 150,000 to 200,000 Taka. In total, we have paid 150,000 Taka in bribes. It has been about 3 years, and the replacement of the society's by-laws has still not been approved."

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.৫০ লাখ
৩১ আগস্ট ২০২৬ DKEHWVWT
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

বন্ধকি দলিল

একটি ছয় কোটি টাকার বন্ধুকী দলিল করার জন্য কোটি প্রতি ১ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা দাবি করে । পরবর্তীতে অতিরিক্ত ৫০০০০ টাকার বিনিময় ও অনেক অনুরোধের কার্য সম্পাদন হয়।

ঘুষ দিইনি
কোনা খোলা রেস্ট্রি অফিস ৳৬.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ DKKGS36N
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমার সকল কাগজ পাতি থাকার পরেও ওরা আমাকে বার বার আটকে দিয়ে ছিল, বলতেছিল কাউন্সিল এর পরিচয় নিয়ে আসতে যা তখন আমার পক্ষে আনা সম্ভব ছিল না,,,,,, পরে আনসার সদস্য ১৫০০ টাকা ঘুস নিয়ে ভিতরে একটা চিন্হ দিয়ে দিছিল, কোন কথায় বলছে না বাকি কোন কাগজ ই দেখছে না

ঘুষ দিয়েছি
Mohammadpur ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK7WE2ED
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুরো দেশের প্রতিটা জেলার পাসপোর্ট অফিসের ঘুষের সিস্টেম

আমি নিজে পাসপোর্টের সেক্টরে কাজ করি। সারা দেশে পাসপোর্ট অফিসের যে সিস্টেমে হাজার কোটি টাকা ঘুষ লেনদেন হয় সেইটা উন্মুক্ত করবো। পাসপোর্ট অফিসের ঘুষ সরাসরি লেনদেন হয়না। এটা হয় একটি চেনেল সিস্টেম বা মাধ্যমে। এখন প্রশ্ন এই চেনেল আসলো কীভাবে চেনেল কী এবং এইটা কীভাবে কাজ করে? চেনেল তৈরি করা হয়েছে মূলত পাসপোর্ট অফিসে এডি তার নিচের লেভেলের কিছু কর্মকর্তার সাথে ঐ জেলার ট্রাভেল সমিতির চুক্তিপত্র মাধ্যমে। চুক্তির বিষয়টা মূলত এরকম থাকে যে, ট্রাভেল সমিতির ভেতরে যতটা ট্রাভেল অফিস থাকবে তারা প্রত্যেকের নির্দিষ্ট জিমেইল ইউজ করবে যে জিমেইলটা পাসপোর্ট অফিসের ভেতরে লিস্টেড থাকবে।যেটা দেখার পর পাসপোর্ট অফিসের লোকেরা বুঝতে পারে যে এটা অমুখ ট্রাভেল অফিসের জিমেইল বা চেনেল। পরবর্তী অভিযোগে আরও বিস্তারিত

ঘুষ দিইনি
সুনামগঞ্জ ৳৫.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ SYDBAQS2
মন্তব্য
সরকারি হাসপাতাল

ছাড়পত্র নেয়ার সময়

আপনি খুশি হয়ে আমাকে চা নাস্তা খাওয়ার জন্যে ২০০ টাকা দেন ছাড়পত্র এখনি দিয়ে দিচ্ছি।নয় তো অপেক্ষা করতে হবে।

ঘুষ দিয়েছি
নিটোর ৳২০০
৩১ আগস্ট ২০২৬ DKTWG67S
মন্তব্য
বিআরটিএ

গাড়ির নাম পতন পরিবর্তনের জন্য

আমি একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনেছিলাম সেটির কাগজপত্র নাম ট্রান্সফারের জন্য আমি বিআরটি তে অনেকবার গিয়েছি কিন্তু কেউ তেমন গুরুত্ব দেয়নি এবং কাজ খুবই ধীরগতিতে করছে যখনই আমি একটি দালাল ধরে ১০ হাজার টাকা দিয়েছি আমার কাজ করার জন্য তখনই এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার সম্পন্ন হয়েছে এমন একটি দেশে থাকি যেখানে টাকা ছাড়া কিংবা দালাল ছাড়া একটি কাজ করারও সম্ভব নয়

ঘুষ দিয়েছি
যশোর ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KHRNWLTD
মন্তব্য
ভূমি অফিস

e-mutation

Basay bose koyek bar try korecilam but reject kore dey. Tarpore physically narayanganj kashipur vhumi office a jai, officer kothai bolar sujog na diye bole online kore niye asen. Online korar jonno dokaner lok amake niye gelen, mone korecilam 1170 taka goverment rate er kaj somponno korte sobmiliye 2500-3000 khoroch hote pare but dokani 80000 taka khoroch lagbe bole den. Onekkhon alap kore jante chesta korlam, tini bolen boro sir sotoke 10000 taka niben, aro officer der miliye 5000-7000 taka nibe, baki ta onar.

ঘুষ দিইনি
Narayanganj ৳৮০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK9PPQFC
মন্তব্য
ভূমি অফিস

২০ শতক জমি নামজারি বাবদ

আমার বাবা গত ২০২৫ এর অক্টোবর মাসে ১৫ তারিখ আখিরাত এর বাসিন্দা হয়ে যায়, আল্লাহ তাকে জন্নাত বাসী করুন আমিন। আমি তার ছেলে ওয়ারিশ হিসাবে, আব্বার রেখে যাওয়া সম্পদ সকল ওয়ারিশ এর নামে নাম জারি প্রয়োজন মনে করে স্থানী একটি ইউনিয়ন ভূমি অফিস এ নাম জারি আবেদন করতে যায়। তারা এই কাজ সঠিক ভাবে করিয়ে দিতে চায়, তবে অতিক্রম অর্থ দাবি করে। “তারপর নামজারি ১১৭০ টাকার কথা বললে তারা বলে, ঠিক আছে আবেদন করে দিচ্ছি, এর পর সকল কাজ আপনি নিজে থেকে করে নিয়েন। বিষয়টি সমস্যা দেখে আমার খালু (পূর্বে অভিজ্ঞতা) থেকে তাদের কিছু টাকা দিয়ে কাজ টি করিয়ে নিতে বলে। এর পর বিভিন্ন কিছু বুঝার পর তাদের হতে টাকা দিয়ে কাজটা করিয়ে নেই। #এগুলো প্রথম অভিজ্ঞতা ছিলো, তাই বেশ অবাক হয়েছি।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RJN8XY2N
মন্তব্য