নতুন পার্সপোর্ট
আমি পার্সপোর্ট করার জন্য নিজে নিজে অনলাইনে আবেদন করি, তারপর পাসপোর্ট অফিসে যাওয়ার পর আমাকে বলা হয় ফরমে নামের বানান ভুল রয়েছে, আমি জানতে চাই কি ভূল, তখন বলা হয় মো: এর পর ডট রয়েছে (যেমন : MD.) , আমি তাদের বলি আমার নাম সার্টিফিকেট এ এভাবেই আছে, এটা ভুল নয়, তারপর তারা কথা না শুনেই রিজেক্ট করে, আমি লাইন থেকে বাহিরে আসা মাত্রেই এক আনসার সদস্য আমার কাছে আসে এবং সমস্যা সমাধান করে দিতে পারবে বলে 2500 টাকা দেওয়ার কথা বলে, আমি দীর্ঘ সময় কথা বলার পর যখন দেখি তা ছাড়া উপায় নেই, তখন তাকে টাকা দিলে সেই একই ফরম আমার মোবাইলে ছিলো সেটা প্রিন্ট দিয়ে তিন পৃষ্টায় তিনটি সাংকেতিক সাইন দিয়ে আবার যেতে বলে, তখন আমি পুনরায় ফরম জমা দেই এবং কিছু না বলেই নিয়ে নেয়।