সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সিটি কর্পোরেশন

ট্রেডলাইসেন্স

ট্রেডলাইসেন্স করার জন্য ৪০০০ টাকা আগেই গুষ দিতে হয়েছে। গুষ এর টাকা দেয়ার পরের দিন তারা ফাইল প্রসেস করে।

ঘুষ দিয়েছি
Dhaka - South ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৬ DK3L9S85
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জমাকৃত দলিল ও অন্যান্য কাগজপত্রাদি ফেরত

উক্ত অফিসে আমাদের জমির দলিলাদি ও অন্যান্য কাগজ পত্রাদি ঋণ নেয়ার জন্য জমা দেওয়া হয়েছিল। কিন্তু আমারা বিভিন্ন সমস্যার কারণে ঋণ সহায়তা পাইনি। বর্তমানে আমাদের জমির দলিল ও অন্যান্য কাগজপত্রাদি ফেরত দেওয়ার জন্য আবেদন করার পর বিভিন্ন স্থানে টাকা দাবী করতেছে এবং বিভিন্ন কথা বলে আমাদেরকে ঘুরাছে।

ঘুষ দিইনি
ঢাকা ৳১৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK5TYT3C
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স ইস্যু

আমি আমার কোম্পানির জন্য ট্রেড লাইসেন্স করতে যাই তো আমাকে বিভিন্ন ধাপে ধাপে দুই হাজার টাকা ঘুষ দিতে হয় যেহেতু এটা আমার জন্য ইম্পরট্যান্ট ছিল তাই আমি পরিশোধ করি ।

ঘুষ দিয়েছি
Khulna ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৫ KHEBGDC6
মন্তব্য
পাসপোর্ট অফিস

জনকল্যাণ

অতিরিক্ত টাকা ওদের লোকের মাধ্যমে না দিলে কাগজ এ অনুমোদন দেয় না। টাকা না দিলে তথ্যের নানা ভুল হয়ছে বলে কাগজ ফেরত দেয়৷

ঘুষ দিয়েছি
জামালপুর ৳২.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ MY7MEJVC
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

গত ১.৫ বছর ধরে সরকার নির্ধারিত মূল্য ১১৭০ টাকাতে করার জন্য চেষ্টা করেছি, বিভিন্ন অজুহাত দেখিয়ে বার বার তারা নামঞ্জুর করেছে, বাধ্য হয়ে তাদের চাহিদা পুরণ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
নাটোর সদর ৳৪.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ RJ5Q447K
মন্তব্য
পাসপোর্ট অফিস

Police verification for Passport

পাসপোর্টের করার সময় পুলিশ ভেরিফিকেশন এর সময় পুলিশ সুপারের কার্যালয় থেকে একজন পুলিশ কল দিয়ে ডকুমেন্ট নিয়ে দেখা করতে বলে। কোন ডকুমেন্টের সাথে ১ হাজার টাকা ঘুষ দাবি করে আমার পাসপোর্টটি করা খুব জরুরী ভিতরে আমি ১০০০৳ টাকা পরিশোধ করে ওখান থেকে বের হয়ে আসি।

ঘুষ দিয়েছি
Lakshmipur ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTY5FKXG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Corporate Deposit (Fdr New/ Renewal)

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি থেকে এফডিআর নিতে /রিনিউ করতে ব্যাংকগুলোকে কোটিতে ৪০০০-৬০০০ টাকা ঘুষ দিতে হয়৷ যারাই এ-র ডিপোজিট নেয়, সব ব্যাংক ভুক্তভোগী৷ এদের ডিপোজিট প্রায় ১৫০০ কোটি৷ এবার হিসাব করেন, এটার দায়িত্বে যারা, তাদের বাৎসরিক এক্সট্রা ইনকাম কতো? এদের থামাবে কে? কেউ আছে দেখার?

ঘুষ দিয়েছি
Fenchuganj, Sylhet ৳৭৫.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১৬ SYH56UN9
মন্তব্য
বিআরটিএ

বায়োমেট্রিক প্রদান

আমার বাইক মিরপুর বিআরটিএ থেকে নাম ট্রান্সফার করি। এরপর বায়োমেট্রিকের আসলে আমি খুলনা বিআরটিএ তে যাই। সেখানে প্রথমে বলে এটা সব না ঢাকা থেকে করে আনতে হবে। এরপর অন্যভাবে বললে, ১ হাজার টাকা চায়। ২০ মিনিটের মধ্যে আমার কাজটা করে দেয় আমি তখন ৭০০ টাকা দিয়েছিলাম। ঘটনা জুন ২০২৬ এর

ঘুষ দিয়েছি
Khulna ৳৭০০
৩১ আগস্ট ২০২৬ ১২ KHMC3MWJ
মন্তব্য
পাসপোর্ট অফিস

Police verification for Passport

পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন এর জন্য পুলিশ আমার কাছ থেকে ৫০০ টাকা চাই, প্রতিবাদ করতে ব্যর্থ হয় এবং ৫০০ টাকা দিয়ে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করি।

ঘুষ দিয়েছি
Khulna ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১১ KHXRCZSC
মন্তব্য
ভূমি অফিস

অবৈধ সেবা / বেআইনি কাজ

মূলত টাকাটা যারা দিয়েছিল তারা ভূমি অফিসের মাধ্যমে অবৈধভাবে বন্টননামা ছাড়াই ওয়ারিশান সম্পত্তি তাদের নিজেদের নামে নামজারি করিয়ে অবৈধ উপায়ে দখল করার চেষ্টা করছে। গৌরীপুর ভূমি অফিসের কর্মকর্তা- কামচারীরা এই ঘুষ লেনদেনের সাথে জড়িত।

ঘুষ দিয়েছি
গৌরীপুর ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ MYA2P7VZ
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি জমা খারিজ আবেদন করেছিলাম। ইউনিয়ন ভূমি অফিস থেকে টাকা চেয়েছে। টাকা দিতে বাধ্য হয়েছি। ঘটনাটি কুমিল্লা জেলা, মনোহরগঞ্জ উপজেলার অন্তর্গত সরসপুর ইউনিয়ন ভূমি অফিসে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৯.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ CTCKXRJD
মন্তব্য
ভূমি অফিস

জমির নাম জারি

ভূমি অফিসে জমির নামজারি করতে গেলে পিয়ন আমার কাছে সাত হাজার টাকা চায় আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার জমিটি এখনো নামজারি করা হয়নি বিভিন্ন অজুহাতে। এ বিষয়ে ভারপ্রাপ্ত এসিলেন্ড কে জানালে তিনি আমাকে এক বছর থেকে ঘুরাচ্ছেন কিন্তু জমির নামধারী করতেছেন না

ঘুষ দিইনি
বোচাগঞ্জ ৳৭.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RNSGBUQZ
মন্তব্য