সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

বেতন চালু করার জন্য

নতুন চাকরিতে যোগদান করা উপলক্ষ্যে তৎকালীন একাউন্টস অফিসের সুপার ও অডিটর মিলে ৫০০ টাকা জোর করে নিয়েছেন। প্রথমে দিতে অস্বীকার করায় বেতন বন্ধ করে রেখে দিয়েছিল ৭ দিনের মতো। এবং এই টাকা না দিলে পরবর্তীতে আমার অফিসের বিভিন্ন বিল করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে বলে হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে মিষ্টিমুখ করানোর নামে এই টাকা নেয়। এছাড়াও সরকারি সকল নিলে ৫% বাধ্যতামূলকভাবে দিতে হয় অন্যথায় নানার অজুহাতে বিল বন্ধ করে দেয়।

নীলফামারী সদর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RNURNWLP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

রিভিউ শুনানি মামলার প্রতিবেদন

প্রতিবেদন দিতে রাজি না হওয়ায়, পাশের জন পরামর্শ দিল ২০০০ টাকা দিতে।

কক্সবাজার, চকরিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTQ9ZFGV
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

৩০০০ হাজার টাকা দেন মামলা দিব না

অভিযোগের বিবরণ আমি রং সাইডে ইউটার্ন নেওয়ায় নিয়ম অনুযায়ী ট্রাফিক সার্জেন্ট আমাকে আটক করেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা আরেকজন পুলিশ কর্মকর্তা আমাকে পাশে ডেকে নিয়ে যান এবং আমার কাছে ৩,০০০ টাকা দাবি করেন। তিনি আমাকে বলেন, “৩ হাজার টাকা দাও, তাহলে তোমার আর মামলা খাওয়া লাগবে না।” আমি উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানাই। এরপর তারা আমাকে কোনো ধরনের আর্থিক সুবিধা না পেয়ে একটি মামলার কাগজ ধরিয়ে দেন এবং আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাটি ঢাকার মহাখালী আমতলী ট্রাফিক বক্সে ঘটে। আমি ট্রাফিক আইন ভঙ্গ করে থাকলে আইন অনুযায়ী মামলা বা নির্ধারিত জরিমানা দেওয়ার বিষয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মামলা না দেওয়ার বিনিময়ে ৩,০০০ টাকা দাবি করা অত্যন্ত দুঃখজনক ও অনিয়মের বিষয়। তাই বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ঘটনার সত্য

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKF6MP3N
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৩ হাজার

নতুন পাসপোর্ট করা

আমি নতুন পাসপোর্ট কর‍তে গেলে আমাকে বলে server নাই, পরে গেটে দারোয়ান বলে server ঠিক হয়ে যাবে টাকা লাগবে, টাকা দিলাম আমার কোন কাগজপত্র নেয় নি ৫ মিনিটে আমার কাজ শেষ, বাহ!

মাগুরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KH6H8XEB
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

বিদেশ যেতে কাবিননামা নিশ্চিতকরণ

আমার আব্বু দীর্ঘদিন সৌদ আরব থাকেন, আম্মুকে তিনি সৌদি আরবে নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েন , তাদের বিবাহের নিকাহ্ পত্র অনলাইন করতে বলেন সে জন্য কাজীর থেকে নিকাহ্ পত্র নিয়ে অনলাইন আবেদন করতে হয় এবং জেলা সাব রেজিস্টার অফিস থেকে সেটার অ্যাপ্রুভাল নিতে হয়, সাক্ষী হিসেবে আমি নিজে সেখানে উপস্থিত হই, আমার পিতা মাতার বিবাহ বৈধ সেটার জন্য সাব রেজিস্টার অফিস থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হয়,সাব রেজিস্টার অফিসের এক কর্ম রত কালো এক ব্যক্তি কাজীর মাধ্যমে 30000 টাকা দাবি করেন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করার জন্য

ফরিদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK73XDTE
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০০

ওয়ার্ড কমিশনার এর কার্যালয় থেকে নাগরিক সনদ উত্তোলন

আমার কাছে ঢাকা,বাসাবো ৪ নং ওয়ার্ড এর কার্যালয় থেকে নাগরিক সনদ উত্তোলন এর জন্য ২০০ টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত ১০০ টাকা পরিশোধ করে আমি উত্তোলন করি।আমার জানা মতে এই কাজের জন্য টাকা নেওয়ার কোনও বিধান নাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKE8C2AX
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

হাসপাতালে ভর্তি ও অপারেশন করতে

আমি অসুস্থ হই এবং ঢাকা মেডেকেলে ভর্তি ও অপারেশ এর জন্য 5000 টাকা ঘুস দিতে বাধ্য হয়েছি।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKEXTLYX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

বাচ্চা জন্ম নিবন্ধন

নিবন্ধন করতে গিয়েছি ইউনিয়ন এ। ৬০০০ টাকা না দিলে তারা নিবন্ধন করবপ না অনলাইন এ।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT253JVS
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১৫.০ হাজার

Bith certificate

আমার birth certificate এর মধ্যে কিছু সমস্যা ছিলো, এই সমস্যা গুলা সমাধান করতে আমার থেকে ১৫০০০ টাকা দাবি চেয়েছে

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKANRSQD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

নামজারি

টাকা না দিলে নামজারি হবে না, সেজন্য টাকা দিয়ে নামজারি করতে হয়েছে,

জেলা : গাইবান্ধা, উপজেলা :গোবিন্দগঞ্জ, ইউনিয়ন :হরিরামপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNWJFAGZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিবাহিন সনদ, বিবাহিত সাটিফিকেট ই-অপোষ্টল করার জন্য।

দেশের বাহিরে যাওয়ার জন্য, এলাকার কাজি অফিসে ভেরিফিকেশন জন্য আবেদন এসেছে। ভেরিফিখেশন অবেদন অনুমোতি দেওয়ার জন্য এলাকার কাজি কে ৩০০০ টাকা দিতে হয়েছে অফিস খরচ বাবদ।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT3XTB9Q
মন্তব্য