সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Whit draw NID card

আমার ছেলের NID card ready হয়েছিল কিন্তু ওনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে বলে হয়নি। পরে ৫০০ টাকা দিলে সাথে সাথে NID নাম্বার দিয়ে দেয় এবং বলে computer দোকান থেকে উঠিয়ে নিতে

ঘুষ দিয়েছি
Lalpur Election Office, Go[palpur, Natore ৳৫০০
১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ RJF6BU3V
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয়পত্র সংশোধন, নিরবাচন কমিশন অফিস

জাতীয় পরিচয়পত্র সংশোধন, বাবা ও মায়ের নামের সামান্য সংশোধন এবং স্বামীর নাম যোগ করা। আগেই আমি আবেদন করে অনলাইনে ফিস পরিশোধ করেছি এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। একটা সময় পরে আবারো প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেয়ার জন্য উপজেলা নিরবাচন অফিসে যাওয়ার জন্য মোবাইলে মেসেজ দেয়। আমি নিরবাচন কমিশন অফিস, দেবিদ্বার, কুমিল্লা গেলে তারা বলে যেখান থেকে আবেদন করেছেন, সেখানে যান। আমরা বলি সেটাতো অনলাইনে আবেদন করেছি। আবার বলে কুমিল্লা জেলা অফিসে যান। আমরা বলালাম আমরা তো মেসেজ পেয়েছি উপজেলা অফিসে আসার জন্য। তারপর ৩৫০০০ (পয়ত্রিশ হাজার) টাকা চাওয়া হয়, শেয় পর্ন্ত ১০০০০ (দশ হাজার) টাকায় দফারফা করা হয় তাদের আচার আচরন যথেষ্ট পরিমান১০০% অ-জনবান্ধব/

শুধু দাবি করেছে
দেবিদ্বার, কুমিল্লা ৳৩০.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ CT2U8XC9
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স

কারখানা স্থাপন করতে গিয়ে ফায়ার লাইসেন্স দরকার হয়। জেলা ফায়ার অফিস থেকে একজন সিপাই আর একজন ইন্সপেকটর স্পটে এসে ১ লাখ ৬৫ হাজার টাকা দাবি করে যেখানে সরকারি ফি মাত্র ৯০০০ টাকা। যাইহোক, ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি হয় তা না হলে ফায়ার লাইসেন্স পাওয়া যাবে না। ফায়ার লাইসেন্স না পেলে সরকারি অন্যান্য সেবা পাওয়া যাবে না। এই কারনে বাধ্য হয়ে তাদেরকে ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা শহর ৳১.৬০ লাখ
১২ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ KHSCACUC
০ মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করার জন্য গিয়াছিলাম ৫০শতক চেয়েছে ৯০০০ টাকা

জমির খারিজ করার জন্য গিয়াছিলাম কিন্তু চেয়েছে ৯০০০ টাকা ৫০শতক জমি।

ঘুষ দিইনি
রংপুর বিভাগের থানা গংগাচড়া তাসিলদার মন্তনা বাজার ৳৯.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ RNEPF6HN
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি রাস্তার জন্য অধিগ্রহণ জমির চেক প্রদান

গঠনা "(জানুয়ারি -মে;নিরাপত্তার সার্থে নিদিষ্ট মাস উল্লেখ করছি না)" মাস ২০২৫ সালে ডিসি অফিস কিশোরগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখা সকল কাগজ পত্র ঠিক থাকার পরও তারা চেক প্রদানে ঘুষ চায় . ঘুষ এর কথা জানান অফিসে একজন ব্যক্তি তার পদ উল্লেখ করছি না। তাদের লোক দিয়ে কাছাকাছি এক বাজার থেকে তারা ঘুষ এর টাকা গ্রহন করে। চেক প্রদান এর সময় আমি বুঝতে পারি LA শাখার ডিপার্টমেন্ট প্রধান তিনিও এই ঘুষ সম্পর্কে অবগত। এর পর তারা হাসি মুখে চেক প্রদান করেন।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳৩.০০ লাখ
১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKWTQJ2G
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন বিদ্যুত সংযোগ

আমার নতুন বিদ্যুত সংযোগের ফিস ৪৬০০/- রশিদ পেয়েছি ৪৬০০/- টাকার। কিন্তু অতিরিক্ত ১২০০/- নেসকো অফিস দুপচাঁচিয়াতে ও সংযোগপ্রদানকারী লোকজন অতিরিক্ত ৫০০/- টাকা নেয়। যেই অতিরিক্ত ১৭০০/- টাকার কোনো রশিদ পাইনি/দেয়নি।

ঘুষ দিয়েছি
বীরকেদার, দুপচাঁচিয়া ৫৮৮০, কাহালু, বগুড়া ৳২.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ RJ76NC55
০ মন্তব্য
শিক্ষা অফিস

শিক্ষক ট্রান্সফার(ডেপুটেশন)

সিলেটের বিয়ানীবাজার শিক্ষা অফিসে দুর্নীতির মহা সমারোহ শুরু হয়েছে। শিক্ষা অফিসের যেকোন কাজে প্রকাশ্যেই ঘুষ দাবী করা হয় যা অতীতে বিরল ছিলো। উপজেলার সকল প্রধান শিক্ষকেরা অবগত এই বিষয়ে এবং এর ভিকটিম। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষকদের আবেদনের ভিত্তিতে ডেপুটেশনে অন্য স্কুলে ট্রান্সফারে ব্যাপক আর্থিক অনিয়ম হচ্ছে, অফিস প্রধান ৩০,০০০ টাকা রেট বসিয়ে দিয়েছেন এই কাজের জন্যে। এমনকি দাবীকৃত অর্থ পরিশোধ করলে সংশ্লিষ্ট স্কুলে শিক্ষক স্বল্পতা থাকলে ও প্রধান শিক্ষককে না জানিয়ে ঐ সহকারী শিক্ষককে তার আবেদন কৃত স্কুলে ডেপুটেশনে পদায়ন করা হচ্ছে, এতে উপজেলার অনেক স্কুলে কাগজে কলমে শিক্ষক থাকলেও এই ডেপুটেশন বাণিজ্যের কারণে শিক্ষক স্বল্পতায় ভুগছে এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তদন্ত করলে বিস্তারিত পাওয়া যাবে।

ঘুষ দিইনি
বিয়ানীবাজার, সিলেট ৳৩০.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ১২ SYDDZ5KF
০ মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পারা সত্ত্বেও ফেল কিয়ে দিচ্ছিলো।টাকা পাওয়ার পর পাশ করাইছে..৪ বার দিছি.. ঝামেলা করে খুব

ঘুষ দিয়েছি
বাগেরহাট ৳৫.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ KHEQQLH2
০ মন্তব্য
ভূমি অফিস

খাজনা আদায় করিতে

একজন আমেরিকা প্রবাসী খাজনা আদায় করতে চেয়েছিলেন কিন্তু দেশি নাম্বারটি না হওয়াতে অফিসের শরণাপন্ন হই এই সুযোগ উনি কাজে লাগায় অতিরিক্ত দুই হাজার টাকা দিয়ে পারপাই।

ঘুষ দিয়েছি
কানাইঘাট পৌরসভা থানা কানাইঘাট ৳২.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ SYTPK8PZ
০ মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি বিক্রয়

ঘুষের টাকা না দিলে কৃষি জমিকে আবাসিক জমি হিসেবে রেজিস্ট্রেশনের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে।

ঘুষ দিইনি
মহেশপুর ৳১৫.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ৪২ KHGJGWSL
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি নকলের জন্য আবেদন দিয়েছিলাম ৫০০ টাকা এডভান্স দিয়েছিলাম কিন্তু কাগজ আনতে যাওয়ার পর বলছে ৪টা কাগজে 3200টাকা লাগবে

শুধু দাবি করেছে
তালতলী ৳৩.২ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ BRK3F7GS
০ মন্তব্য
ট্রাফিক পুলিশ

লাইসেন্স চেক

গাড়ির কাগজপত্র সবঠিক থাকার পরও লাইসেন্স চেক করার নামে অহেতুক হয়রানী করে টাকা আদায় করা হয়েছে স্লিপ ছাড়া। তাদের কাছে গাড়ির বৈধতা চেক শুধুমাত্র ট্রাক ও মোটর সাইকেল এ সীমাবদ্ধ। অন্যান্য যানবাহন ও অটো রিক্সা থেকে মাসোহারা পাওয়ার কারণে সেগুলো তাদের কাছে অবৈধ যানবাহন নয়।

ঘুষ দিয়েছি
পতেঙ্গা সি বিচ মোড়, রিং রোড ৳২.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ CTXB44Z2
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ প্রতিটি কাভার ভ্যান 200 টাকার বিনিময়ে গাড়ি রাখতে দেয় রাস্তায়

হালিশহর, বড়পোল, মহিলা পলিটেকনিক্যাল রোড়,সিগন্যাল ঘর থেকে গার্হস্থ্য অর্থনীতির কলেজের রোড় পর্যন্ত হালিশহর · চট্টগ্রাম, পুলিশ প্রত্যেকটি কাভার ভ্যানে ২০০ টাকা করে চাঁদা নেয় প্রতি রাতে।

শুধু দাবি করেছে
হালিশহর চট্টগ্রাম। ৳২০০
১২ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ CTNVRBMJ
০ মন্তব্য
শিক্ষা অফিস

অনলাইন বেতন নির্ধারণ

অনলাইন বেতন নির্ধারণ করতে প্রতি জনে ১০০০ টাকা করে মোট ৯০০০০ টাকা নিয়েছে। এভাবে যেকোনো কাজে টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, লক্ষ্মীপুর সদর ৳১.০ হাজার
১২ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ CTP6ZEC6
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারির নিজের নামে সম্পদ নেওয়া

অতিরিক্ত টাকা ও নিজের নামে সম্পদ লিখে দেওয়ার কথা বলে আমি অস্বীকার করি তাই আমার কাজটি হয়নি। দুর্নীতিতে ভরে গেছে

ঘুষ দিইনি
রাজশাহী,পবা ৳১.০০ লাখ
১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ RJ3DWBL9
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এক্সেল লোড কন্ট্রোল শ্টেসন বাথুলি ধামরাই ঢাকা

পণ্য বুঝাইকৃত ট্রাক ওভার লোড হওয়ায় বাথুলি এক্সেল লোড কন্ট্রোল শ্টেসন এ জরিমানার নামে ২০০০ টাকা নেয়া হয়, কিন্তু এর জন্য কোন রশিদ দেয়া হয়না, এটা বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজির একটি, যেখানে দিনেদুপুরে প্রকাশ্যে চাঁদাবাজি হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা। সরকার এর বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন আশা করছি

ঘুষ দিয়েছি
বাথুলি ধামরাই ঢাকা ৳২.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ৩২ DKXJ7LKW
০ মন্তব্য