সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Unmarried Certificate

দেশের বাইরে আমার বাংলাদেশ থেকে একটা Unmarried Certificate দরকার ছিলো এপ্লাই করার পর যখন ভেরিফিকেশনের জন্য যে পুলিশ অফিসারকে দায়িত্ব দিছিলো আমার থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করছিলো পরে কল রেকর্ড করে পুলিশ সুপার থেকে সব জায়গায় পাঠিয়ে রিপোর্ট করছিলাম তাও ঘুষ দি নাই

Ukhiya,Coxsbazar, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CT8Y92QS
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

নতুন লাইসেন্স প্রস্তুত

নতুন লাইসেন্স করার জন্য। ১১ হাজারের মধ্যে অর্ধেক হয়তো সরকারি ফিছিল বাকি অর্ধেক লাইসেন্স করে দেওয়ার জন্য। তারা বলেছিল টাকা না দিলে পরীক্ষায় পাশ করাবে না

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে RJPA2GQF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

বিডিএস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ২০০০০/ টাকা চেয়েছিলেন। ১০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKZVQEMW
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

Driving License

আমি সকল প্রকার ড্রাইভিং পরীক্ষায় পাস করেছিলাম, কিন্তু আমাকে জানানো হলো নির্ধারিত ৪০০০ টাকা না দিলে ফেল হয়ে যাবো কারণ বাকিরা সবাই টাকা দিয়েছে। আমার প্রয়োজন ছিলো তাই বাধ্য হয়ে দিয়েছি।

Rajshahi, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJBNZUMK
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

নবায়ন

নবায়ন করতে টাকা লাগবে স্যার এর স্কুল পরিদর্শনে যাতায়াতে ব্যয় হবে ১০০০০ টাকা নাহলে নবায়ন এ বিভিন্ন ভুল ধরবে

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNL7NYF5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

Police verification

পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনে ৫০০ টাকা নিয়েছিল। যদিও বলেছিল টাকাটা চা পান খাওয়ার জন্য।

Tangail, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKQGJPTV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

Passport renew

I went go there for renew my passport. I'd submit all the documents based on their requirements. But they reject time and again until i gave that amount to them. This happens not only with me, but also every person faces who go there. Until received that amount through their designated shop reject the applications.

Pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJV6F5W8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ খতিয়ান

কাগজপত্র ঠিক থাকার পরও ঘুষ দাবি করেছে, টাকা ছাড়া ফাইল আটকে রাখে দীর্ঘ সময়, পরে বাধ্য হয়ে টাকা দিয়েই করিয়ে আনতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTVWXGAP
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

তিতাস গ্যাস

তিতাস গ্যাস প্রিপেইড কার্ড ড্যামেজ হওয়ায় চেঞ্জ করতে যাওয়ার পর, টাকা ছাড়া ইঞ্জিনিয়ার পর্যন্ত যাওয়া যাবে না জানালো অফিস সহকারী।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKNZ3PX6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মামলার তদন্ত

মিথ্যা মামলায় ফাসানো হয়েছিলো। পরে পুলিশ তদন্তে এসে ৫০,০০০ টাকা দাবি করে মামলা থেকে অব্যাহতি দিতে। নাহলে আমি বিভিন্ন হয়রানীর শিকার হবো। হয়রানি থেকে বাচতে ৩৫০০০ টাকা প্রদান করতে হয়েছে।

পিবিআই ঢাকা জেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK97MTQB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জি ডি তদন্ত

রাস্তায় একজন ভেন ওয়ালার সাথে অন্যায় হলে আমি প্রতিবাদ করায় আমার উপর মব হামলা হলে আমি জিডি করি। তদন্ত কর্মকর্তা জনাব কোতোয়ালি থানা তদন্তকে অনুরোধ করি। তিনি পাশের রুমে জিডি লিখতে পাঠায়। জিডি লেখক ব্যাক্তি আমাকে বলেন টাকা দিলে ব্যবস্থা নেওয়া হবে। নাহয় নয়। পরে আমি আর কোন অগ্রগতি হয়নি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTZ58Z9Q
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জন্ম নিবন্ধন ঠিক করা

গ্রামের প্রায় সকলের কাছ থেকে জন্ম নিবন্ধন করতে টাকা নেয়, মৃত্যু সনদ করতে টাকা নেয়। কোন কিছু লাগলে টাকা ছাড়া কিছু করেনা।

টাঙ্গাইল, বাসাইল থানার কাউলজানি পরিষদ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK7R4HNX
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.৯ হাজার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

আমার ড্রভাইং নবায়ন করতে গিয়েছিলাম, সেখানে আমার সরকারি সকল ফি প্রায় ৪১২৫ টাকা দশ বছরের জন্য। সেখানে সে আমার কাছে মোট ১০,০০০ টাকা দাবি করে প্রায় ৫,৮৭৪ টাকা আমার কাছে ঘুষ চায়। আমায় এমন কথাও বলে যদি ১০,০০০ টাকা না দেও এই জন্মে লাইসেন্স এর মুখ দেখা লাগবে না।

মাদারীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKLN5QXJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সংশোধিত নামের কাগজ জমা দিতে গিয়ে মাদ্রাসা অধিদপ্তরে টাকা দিতে হয়

এমপিওভূক্ত মাদ্রাসার শিক্ষকের নামের একটা শব্দ সংশোধনের জন্য কাগজপত্রাদি জমা দিতে গেছিলাম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, নিউ বেইলি রোড। সেখানে উপর থেকে নিচ সব পজিশনেই ঘুষ চলে। টাকা ছাড়া কাগজ পর্যন্ত জমা নেয়না। আবেদনপত্র ও ডকুমেন্টস জমা নেয়ার জন্য ১০০০ টাকা দিতে হয়েছে। পিওন ও সেখানকার ডকুমেন্টস রিসিভার বলছে যে এই টাকা উপর স্যাররা নিতে বলেছে। টাকা না দিলে আবেদনপত্রটি পরবর্তী কার্যক্রমে গতিশীল করবেনা এই ভয়েই টাকা জমা দিতে হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তর, নিউ বেইলি রোড।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKUXKPQE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৩.০ হাজার

অনলাইন খাজনা অনুমোদন

আমার বাবার কেনা জমি তার নামে খাজনা জমা দিতে গেলে অফিসে জানায় অনালাইনে খাজনা দিতে হবে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে তবে আপনি আবেদন করলে ঠিক ভাবে হবেনা হয়তো, সেক্ষেত্রে আরো কয়েকবার আসতে হবে। জমির দাম বেশি পরিমান বেশি ৪৫ হাজার লাগবে। ২/৩ দিন ঘুরে বুঝলাম এরা অফিস চত্তরে প্রবেশকারীদের নজরদারী করে। আমি খোজাখুজি করসি এটা ওরা বুঝতে পেরে অফিসের বাইরে ক্যাজুয়ালী হুমকি দেয় প্যাচ লাগাইয়া দিবে। পরে বাধ্য হয়ে ৪৩ হাজার টাকা দিয়েছি অফিস সহকারী একজনকে।

পাবনা সদর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJT8QF4B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

গৌরীপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গেলে একজন পুরুষ পুলিশ সদস্য আমার কাছে ৪,০০০ টাকা দাবি করেন। আমি তাকে বলি, “ভাই, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই, আমার আর্থিক অবস্থাও ভালো না।” কিন্তু তারপরও তিনি রাজি হননি। পরবর্তীতে সার্টিফিকেট আসার পর তিনি আবার “মিষ্টি খাওয়ার জন্য” বখশিশ দাবি করেন। সরকারি একটি সেবা নিতে গিয়ে এমন অভিজ্ঞতা সত্যিই হতাশাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

গৌরীপুর উপজেলা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে MYSESMED
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

ওয়াসার মাধ্যমে পানির লাইনের পাইপ বড়ো করা।

পানির লাইনে পানি আসত না। পরে ভাবলাম পাইপ বড়ো করতে হবে। সেজন্য আবেদন করলাম। কিন্তু আবেদন পাশ হওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে হলো। পরে দেখা গেল পানির লাইনে পাম্প থেকে আসা পলিথিন আটকে পানি অফ হয়ে ছিল। অথচ সবকিছু মিলিয়ে আসার প্রায় ৫০ হাজার খরচ হয়ে গিয়েছিল। অথচ দায়িত্বটা ছিল সরকারের।

মিরপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK2R2KK7
মন্তব্য