সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন

নতুন চাকুরিতে যোগদান করার পর বেতন তোলার জন্য প্রথমে এজি অফিসে পে ফিক্সেশন করতে হয় । এটা খুবই বিরক্তকর এবং হয়রানিমূলক প্রসেস। পে ফিক্সেশন করতে হিসাব সংরক্ষন অফিস এর অডিটর চা নাস্তা খাওয়ার জন্য ২০০০ টাকা দাবি করে আমার অফিস প্রধান ও দিতে বলেন উপায় না তারা নাকি এটা নিয়ে থাকেন। শুরুতেই খুব তিক্ত অভিজ্ঞতা। এজি অফিস খুব বিরক্তিকর জায়গা।

গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNN3E5SR
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮০০

কলেজের ভর্তি ট্রান্সফার

ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে, তখন আমি ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট। গ্রাম থেকে সদ্য ঢাকায় গিয়ে কমার্স কলেজে ভর্তি হয়েছিলাম। তিন মাস পর যখন কমার্স কলেজের খরচ সামলাতে পারছিলাম না তখন গ্রামের কলেজে ভর্তি ট্রান্সফার করার সিদ্ধান্ত নেই। অনলাইনে আবেদন করার পরে ঢাকা শিক্ষা বোর্ডে কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম। কাগজপত্র ফটোকপি হওয়ার জন্য অফিসে থাকা অফিসার কাগজপত্র জমা নিতে অস্বীকৃতি জানায়। এজন্য আমি অফিস থেকে বের হওয়ার জন্য রওনা দিছি, দরজার কাছে আসতেই অফিস পিয়ন আমাকে ডাক দিয়ে এক কোনায় নিল। ফিসফিস করে বল্লো ১০০০ টাকা দিলে সে কাগজপত্র জমা করে দিবে। উপায়ান্তর না দেখে আমি ৮০০ টাকা দিয়ে দেই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK68W46D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন সঠিক করা

জন্ম নিবন্ধন এ সঠিক নাম থাকলেও, কোন কারণে অনলাইনে ভুল নাম আসছিলো বার বার, যাওয়ার পরে তারা বলে এটা যখন অনলাইন করা ভুল বশত আমার নাম পরিবর্তন করে দিয়েছে অপারেটর, (মুলত আগে তো লিখিত জন্ম নিবন্ধন হইতো সেটা অনলাইন কার্যক্রম শুরু হওয়ার পরেই এটা ঘটেছে) পরে আমার কাছে বাবা মার এন-আইডি, দাদা দাদি, ইভেন নানা নানুর জন্ম নিবন্ধন ও চাওয়া হয়, বহু কষ্টে সব যোগাড় করে জমা দেওয়ার পরে দিনের পর দিন চলে যায় কাজ হয় না, শেষে তখনকার এক আওয়ামী নেতার সাথে কথা বললে জানায় যে এভাবে হবে না চা-নাস্তার খরচ দিতে হবে, আমার কাছে ২৫০০ টাকা চাওয়া হলে আমি নাকচ করি, শেষে এই ভোগান্তি থেকে বাচতে ১৫০০ তে রাজি করিয়ে টাকা দিলে ২দিনের মধ্যে কাজ হয়ে যায়, শাহরাস্তি থানা, চাঁদপুর.. ঘটনা টি ঘটেছে রায়শ্রী দঃ ইউনিয়ন

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT9F38SQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

২০১৫ সালে আমার প্রথম পাসপোর্টের আবেদন করি, কিন্তু তারা কোনভাবেই আবেদন গ্রহণ করেনি, অনলাইন আবেদন করে নিয়ে গেলেও বলে সার্ভার কাজ করছেনা! পরবর্তিতে ১৫০০ টাকা দাবি করে আবেদন জমা নেওয়ার জন্য, যে আবেদন জমা নিয়েছে সে ৫০০ রেখে বাকিটা অফিস প্রধানকে দিয়েছে! ভালো রকমের একটা সিন্ডিকেট ছিলো, হাজীরাও রেহাই পায়নি...

পিরোজপুর, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে BR4PD84K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জেলা জজকোর্টে পুরাতন দলিলের ডিগ্রী কাগজ খুঁজে বের করে দেয়া

জমি সংক্রান্ত দলিলের একটি ফাইনাল ডিগ্রীর রেকর্ড খুঁজে বের করার জন্য জর্জ কোর্টের রেকর্ডরুমে যারা আছেন তাদের দায়িত্ব প্রধান তাকে ৫০০০ টাকা দেয়া হয় পরবর্তীতে তারা ডিগ্রীর কপি আমাদের দেখায় এবং তাদের নির্দেশমতো আমরা আবেদন করি কিন্তু এখন বর্তমানে তারা কাগজটি খুঁজে বের করে দিচ্ছে না ( ডিগ্রীর কপিটি)। তারা এখন দীর্ঘদিন থেকে বলছেন যে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তারা যে আমাদেরকে খুঁজে বের করে দিয়েছিলেন তার ছবি আমাদের কাছে আছে । এখন তারা দিতে অস্বীকার করছে মাসের পর মাস এমনকি বছরপার হয়ে গেছে এখনো তারা আর ওই ডিগ্রীর কপিটি আমাদের দিচ্ছেন না।

দিনাজপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RN678GNY
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

rabies vaccine from Infectious Diseases Hospital (Mohakhali)

Arrived at the Infectious Diseases Hospital (Mohakhali) at 07:00 am due to a cat bite. As a new patient did not know the system. Then an elderly peon (wearing a tupi) came to us miss informed us that it would take 8 hours to get a doctor's appointment. Then asked for 500 for a doctor's serial ticket. Usually, the hospital opens at 08:00 being active after 09:00 am. Out of fear, we gave him the money, and then he arranged the ticket after 08:00 am. inthe mean time, we understood that he had misinformed us.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKKPEAPZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ছেলের জন্ম নিবন্ধনের জন্য আবেদন

আমার ছেলের জন্য নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন (অনলাইনে আবেদন করেই গিয়েছিলাম) তারা ৩০০ টাকা দাবি করেন। যখন আমি বললাম টাকা দিব না টাকা দিলেও রশিদ লাগবে তখন তাবলেন মেম্বারের সাইন নিয়ে আসতে।

কুমিল্লা দাউদকান্দি মারুকা ইউনিয়ন, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTGBZ47Y
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

New passport

আমার সব পেপারস ঠিক থাকার পরেও বলেছিল আপনার পেপারগুলো ঠিক নেই এগুলোর ভিতরে কিছু সংশোধন করতে হবে|তারপরে তারা আমাকে এক ব্যক্তির নাম্বার দেয় উনার সাথে যোগাযোগ করলে উনি ব্যবহারগুলো চেক করে বলে ৬০০০ টাকা দিতে হবে।তারপরে আমি যখন ৬ হাজার টাকা পরিশোধ করি তারপরে আমার সেইম পেপার গুলো জমা দেয়।পরে কোনরকম সমস্যা ছাড়াই নির্দিষ্ট সময় পরে আমি পাসপোর্ট চারটি হাতে পাই

Madaripur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKE4QFW9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

আব্বা মারা যাওয়ার পর আমাদের একটা জায়গায় ফ্লাট হয়েছিলো সেটির নামজারি করার জন্য আমাকে ৪মাস টেবিলে টেবিলে ঘুরা লাগে এবং ৫০০০০টাকা ঘুষ বিনিময় হয় । নিচের থেকে একদম উপরে বসা বিসিএস ক্যাডারও ঘুস খান ।কি করবো নিরুপায় ছোট বোনের বিয়ের জন্য এইটাকা পরিশোধ করে আমার নামজারি করতে হয়

যাত্রাবাড়ি মাতুয়াইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK2ZEU59
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

দালাল কোড নাম্বার ছাড়া ফাইল জমা দিলে ফাইলে ডকুমেন্ট শর্ট আছে বলে ফেরৎ দেয় । পরে দালালের মাধ্যমে ১৫০০/- টাকা দিয়ে জমা দেওয়ার পর কোনো ডকুমেন্ট লাগে নাই ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTLWMMS5
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.০ হাজার

টিএ বিল বা সরকারি আনুষঙ্গিক বিল

যে কোন বিল পাশ করতে হলে ট্রেজারী অফিসে ৫% দিতে হবে বিলের। নাহলে বিল পাশ হবে না। চাকরিতে জয়েন করার পর থেকেই দেখছি এই নিয়ম চলে আসছে।শুধু আমাদের অফিস ৫% দেয় এমন না, সকল অফিস বিল পাশের জন্য ৫% দেয়।

লালমনিরহাট, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RNGGUXCB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

মেহেরপুর জেলা গাংনী থানায় পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে গিয়েছিলাম। কর্মরত থাকা পুলিশ অফিসার আমার কাছে অহেতুক দুই হাজার টাকা দাবি করে, এবং পরবর্তীতে সেটা পরিশোধ করার জন্য জোর দাবি করা হই। আমাকে বলে যে টাকা না দিলে কাজ হবে না। বিশেষ করে গাংনী থানার সবগুলা প্রশাসনিক কর্মকর্তা ঘুষের সাথে জড়িত।

গাংনী, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KH5FV4CQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

আমার ফুপুর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে বেডের জন্য টাকা দাবি

আমার ফুপুকে ঢাকা মেডিকেলে নিয়েছিলাম ৩ দিন রাখার পরেও বেড পায়নি। পরে এক দালাল ওরা বলে ওয়ার্ড বয় তারে ৫০০ টাকা দিতেই বেড ব্যবস্থা করে দেয়

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKHR2JPR
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৭ হাজার

police take out my money bag and tooks all the money

A police checkpoint on Gulshan 2 Lake Road blocked me. Found 2 cigarettes and rolling paper. Take me to the box. Took all the money from the money bag and threatened to file a case against me for a drug offense if I told anyone.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK38UH95
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫.০ হাজার

Upper grade

জেলা শিক্ষা অফিসে অনলাইনে ফাইল যাওয়ার পর এটি D D অফিসে পাঠানো হয়না। খবর নিলে টাকা দাবি করেন না দিলে ফাইল রিজেক্ট করে।

Narsingdi, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK7VCLYG
মন্তব্য