সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০ হাজার

ভ্যাট চালান

আমি প্রতিমাসে ৩০০০ টাকা করে ঘুষ দিয়ে আসছি ! ভ্যাট অফিস এ প্রতিমাসে আমার একটা ভ্যাট চালান ব্যাংক জমা দিয়ে আমি আবার রূপসী বাংলা সামনে বাগিচাগাঁও ওদিক ৩০০০ টাকা জমা দিয়ে sign দিয়ে নিয়ে যায়

Cumilla, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CTFSRXW6
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

জমি রেজিস্ট্রি

আমার জমি রেজিস্ট্রি করতে গিয়ে 10000 হাজার টাকা ঘুষ চায় পরে 5000 টাকা নিয়ে রেজিস্ট্রি করছে।

গাংনী, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHWPGHED
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

স্মার্ট কার্ড বিতরন

ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড বিতরনের সময় যারাই লাইনে দারিয়েছে সবার থেকে ১০০ টাকা করে ঘুষ নিয়েছে আনসার সদস্য।

ইকুরিয়া, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKEKFERU
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৮.০ হাজার

প্রভাষক পদে নতুন এমপিও আবেদন

আমরা মোট ৮ জন শিক্ষক একসাথে একটি মাদ্রাসায় যোগদান করি NTRCA এর মাধ্যমে, এমপিও আবেদনের সময় শিক্ষা অফিস থেকে প্রভাষকদের জন্য ৫০০০ এবং সকারি সিক্ষকদের জন্য ৩০০০ টাকা করে ঘুষ দাবি করা হয়, যদিও শিক্ষা অফিসের ভেরিফেকেশনটা সরকারী কাজের অন্তর্ভুক্ত, এবং কোনরূপ লেন-দেন ছাড়াই ফরওয়ার্ডিং করার কথা। পরবর্তিতে প্রভাষকদের জন্য ২৫০০ করে এবং সহকারী শিক্ষকদের জন্য ২০০০ করে মোট ১৮০০০ টাকা পরিশোধ করতে বাধ্য হই।

মৌলভীবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে SYD3U4LF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০.০ হাজার

কল্যান ফান্ডের টাকা

It was a medium who said that they could help clear both my mother’s Welfare Trust file and retirement file. For the Welfare Trust file, they would charge BDT 40,000 in cash, and later another BDT 80,000 for the retirement file. My mother retired from a high school last year. We gave them 40000/- cash to speed up the process and clear the welfare file. But they took the money and didn't get the work done.

Badarganj, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNBR4ZZ3
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

দাতের অপারেশন

ডাক্তার আমাকে রুট ক্যানেল করার জন্য সুপারিশ দেয়। যখনই সিরিয়াল নিতে কাউন্টারে যায় তখন আমাকে বলে পরের মাসে আসো। পরের মাসে গেলাম তারপর আরও দুই মাসের ডেট দেয়। তারপর পাশেই বসে থাকা দালালরা বলল টাকা ছাড়া হবে না। আমি নিজেই তা প্রত্যক্ষ করেছি

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYXRLS9T
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

ই পাসপোর্ট

পাসপোর্ট আবেদন পত্র জমা দিতে গেলে তারা নানা ধরনের অপ্রাসঙ্গিক কাগজপত্রের কথা বলেন। পরবর্তীতে ৩৫০০ টাকা ঘুষ দিতে বলেন। ঘুষ ছাড়া কিংবা দালাল এর মাধ্যম ছাড়া এখানে কোন পাসপোর্ট আবেদন গ্রহণ করে না।

মাদারীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKP9E89Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

Marchantile Marine Department

জাহাজের বিভিন্ন সার্টিফিকেট নবায়ন করতে প্রায় এখানে অফিস সহকারী ও পিএস দের ঘুষ প্রদান করতে হয়। নাহলে উনারা কাজ করে দেন না। আজ সাধারণ একটি কাজ যার সরকারি মূল্য ছিলো ১১৫০ টাকা কিন্ত ঘুষ দিয়েছি ৬০০ টাকা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTJLCRV6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

অডিট

সরাসরি সিএজি অডিট হতে এসে ৫ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে তারা ৪ লক্ষ টাকা নিয়ে অফিস ত্যাগ করে। তেমন একটা অবজেকশনেবল অফেন্স ছিলো না যদিও কিন্তু, তারা ছোটো ছোটো জিনিসপত্র নিয়েও তোলপাড় করে টাকা আদায় করে

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK83WBHT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চাঁদপুর জজ কোর্টের মামলার কাগজ প্রদর্শন এর জন্য টাকা দাবি

চাঁদপুর জেলা ও দায়রা আদালতের চাঁদপুর সদর সিনিয়র সিভিল আদালতের পেশকার এই অর্থ চেয়েছেন।

চাঁদপুর জেলা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTXMAMPC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

চিকিৎসা

দীর্ঘ লাইন ছিল ওষুধ নেয়ার ক্ষেত্রে। সেখানে পিছন দিয়ে অন্য আরেক লোক এসে বলল আমি ওষুধ দ্রুত এনে দিতে পারব। বললাম ঠিক আছে ।এনে দাও সে ভিতরে গিয়ে ঔষুধ এনে দিল বিনিময় সে টাকা নিল।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKEZ8CH5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

দলিল রেজিষ্ট্রেশন করা বাবদ সাব-রেজিস্টার অফিসে ১০,০০০ টাকা ঘুস দিতে হয়েছে

বটিয়াঘাটা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHTVN5DQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Passport Renew

আমি আমার পাসপোর্টে হারিয়ে ফেলি তার জন্য জিডি ও করা হয় নতুন পাসপোর্ট করতে গেলে সরকারি ফ্রী দেওয়ার পরেও লাইন ম্যানেজ করার জন্য ৩০০০ টাকা চাওয়া হয় যদি সেটা না দেই তাহলে ফিঙ্গার দেয়ার যাবে না বিভিন্ন হয়রানি করা হবে এজন্যই, নতুন পাসপোর্ট করতে গেলে লাইন ম্যানেজ খরচ ২০০০ টাকা আর হারিয়ে যাওয়া পাসপোর্ট দিতে আবার করতে গেলে ডবল লাইন খরচ চার হাজার টাকা, ১০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ৩০০০ টাকা নেয়।

Tangail, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKAFJYHC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

হেলথ সার্টিফিকেট

একটা চাকরিতে যোগদানের জন্য জেলা সিভিল সার্জনের অফিস থেকে হেলথ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম। সেখানে নিয়ম হচ্ছে হেলথ সার্টিফিকেট নিতে ১০০ টাকা জমা দিতে হয়। কিন্তু তারা সবার কাছে ৫০০ টাকা দাবি করে। ১০০ টাকা সরকারি খাতে জমা দেই আর বাকি ৪০০ তারা মিষ্টি খাওয়ার জন্য নেই। আমরা ১০০+ জন ছিলাম। প্রায় সবাইকেই ঐ অতিরিক্ত টাকা দিতে হয়েছে। সেখানে নাকি এভাবেই ১০০ এর পরিবর্তে ৫০০ টাকা দিতে হয়।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJKM5BCX
মন্তব্য