সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

Passport Renew

আমি আমার পাসপোর্টে হারিয়ে ফেলি তার জন্য জিডি ও করা হয় নতুন পাসপোর্ট করতে গেলে সরকারি ফ্রী দেওয়ার পরেও লাইন ম্যানেজ করার জন্য ৩০০০ টাকা চাওয়া হয় যদি সেটা না দেই তাহলে ফিঙ্গার দেয়ার যাবে না বিভিন্ন হয়রানি করা হবে এজন্যই, নতুন পাসপোর্ট করতে গেলে লাইন ম্যানেজ খরচ ২০০০ টাকা আর হারিয়ে যাওয়া পাসপোর্ট দিতে আবার করতে গেলে ডবল লাইন খরচ চার হাজার টাকা, ১০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ৩০০০ টাকা নেয়।

ঘুষ দিয়েছি
Tangail ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DKAFJYHC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হেলথ সার্টিফিকেট

একটা চাকরিতে যোগদানের জন্য জেলা সিভিল সার্জনের অফিস থেকে হেলথ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম। সেখানে নিয়ম হচ্ছে হেলথ সার্টিফিকেট নিতে ১০০ টাকা জমা দিতে হয়। কিন্তু তারা সবার কাছে ৫০০ টাকা দাবি করে। ১০০ টাকা সরকারি খাতে জমা দেই আর বাকি ৪০০ তারা মিষ্টি খাওয়ার জন্য নেই। আমরা ১০০+ জন ছিলাম। প্রায় সবাইকেই ঐ অতিরিক্ত টাকা দিতে হয়েছে। সেখানে নাকি এভাবেই ১০০ এর পরিবর্তে ৫০০ টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
চাঁপাইনবাবগঞ্জ ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১০ RJKM5BCX
মন্তব্য
ভূমি অফিস

মিসকেইস এর রায় লিখে দিবে।

মিস কেইস মামলার রায় হয়েছে সেই রায় লিখে দিবে তার জন্য দিতে হবে ৫০০০০ টাকা ৩০০০০ টাকা দিয়েছি তার পরেও কাজ শেষ করে দেয় নাই।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৩০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ DKY63LNE
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা সরকারি ফি জমা দিতে হয় আমাকে বললে সরকারি ফি এত টাকা জমা দিতে হয় এবং আমাদের এত টাকা দিতে হবে তাহলে আমি লাইসেন্স করে দিতে পারব।

ঘুষ দিইনি
যশোর ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ KHQE7BMN
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

TA DA বিল ও ওভার টাইম বিল পাশ বাবদ

কোন TA/DA বিল এবং ওভার টাইম বিল সহ যে কেন বিল পাশ করাতে হলে SFC মীরপুর কে ১% টাকা দিতে হয় না হলে কেন বিল পাশ হয় না,, এটা থেকে প্রতিকার চাচ্ছি। এটা রেগুলার।।

ঘুষ দিয়েছি
ঢাকা মীরপুর ৳৩.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKDLGBCD
মন্তব্য
সরকারি হাসপাতাল

টেষ্টের রিপোর্ট ইমার্জেন্সি নেয়া ও আই সি ইউ তে ঢোকার জন্য টাকা প্রদান

দাদীর টেষ্টের রিপোর্ট করতে গিয়েছিলাম হৃদরোগ ইন্সটিটিউট শ্যমলী তে, ইমার্জেন্সি ছিলো, হার্ট এটাক এর রোগী, রিপোর্ট এর জন্য কোনো মানি রিসিট না দিয়ে টেষ্টের কাগজের উপর লাল দাগ দিয়ে ছিলো, আড় এক্সট্রা টাকা নিয়েছিল। আবার হৃদরোগ এর আই সি ইউ তে রোগীর সাথে একজন থাকা লাগে, সেখানে ঢুকতে বের হতেও আনসার কে টাকা দেয়া লাগছে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৯৬
৩১ আগস্ট ২০২৬ ১১ DKA8DX3E
মন্তব্য
শিক্ষা অফিস

MPO করানো আবেদনে

বেসরকারি প্রভাষক পদের MPO আবেদন করতে চাইলে প্রতিষ্ঠানের সভাপতি উন্নয়ন কাজের নাম করে ৫০০০০৳ দাবি করে। মূলত এটা ঘুষ।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳৫০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ MYHUMPVC
মন্তব্য
সিটি কর্পোরেশন

New tred license

নতুন ট্রেড লাইসেন্স এর জন্য আমি গেলে সব পেপার দেখে বলে ব্যাংক এর টাকা বাদে 4000 টাকা লাগবে না হলে হবে না আমার urgent houar karone taka diye diyechi

ঘুষ দিয়েছি
ঢাকা উত্তর ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKKBPPJU
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

২০২৩ সালের ডিসেম্বর মাসে আমি ঢাকার উত্তরা পাসপোর্ট অফিসে পাসপোর্টের সব কাগজ জমা দিতে গিয়েছিলাম ৪ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর যখন আমার পালা আসে, তখন সে তন্নতন্ন করে খুঁজেও আমার কোনো ভুল ধরতে পারেনি। পরিশেষে সে লাল কালি দিয়ে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের নাম্বার কেনো একসাথে দিয়েছি জানতে চায়। আমি বলি দুটো অপশন ওপেন ছিল তাই দিয়েছি, সে বলে না এটা হবে না, আপনি নতুন করে আবেদন করুন। পরে আমি জানতে চাই টাকা রিফান্ডের প্রসেস, সে বলে অনলাইন পেমেন্ট রিফান্ডের কোনো সুযোগ নেই। পরে আমি বেশ হতাশ হয়ে ফিরে আসি, আবেদন আর প্রত্যাখ্যান করি নাই। ২০২৫ সালের জুনে আমার পাসপোর্ট বানানো অতিব জরুরি হয়ে পড়ে, তখন ওয়েবসাইটে গিয়ে দেখি আমার আবেদন খারিজ হয় নি। পরে পাসপোর্ট অফিসে ৩০০০/- ঘুষ প্রদানের মাধ্যমে পাসপোর্ট হাতে পাই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৪ DKSWTST7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকা‌রি বরাদ্দ

জেলা প‌রিষদ সাতক্ষীরা কার্যক্রম বিহীন প্রতিষ্ঠান‌দের অর্থ ও ক্ষমতার বি‌নিম‌য়ে কো‌টি কো‌টি টাকার বরাদ্দ প্রদান ক‌রে । যেমন: দেবহাটা উপ‌জেলার অস্কারপুর শহীদ আসিফ বন্ধু মহল । আর যে সব স্বেচ্ছা‌সেবী সংগঠন কার্যক্রম ক‌রে তা‌দের বরাদ্দ পে‌তে হয়রা‌নি হ‌তে হয়, চাঁদা দা‌বি ক‌রে। প‌রিবর্তন হওয়া জরুরী ।

ঘুষ দিইনি
সাতক্ষীরা ৳৫০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ KHEWVE6W
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাসপাতালের বেড পাওয়া সংক্রান্ত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে (২০১৮ ইং সালে) আমার বাবা ভর্তি ছিলেন। আমরা আগে ভর্তি হওয়া সত্ত্বেও টাকা দেইনি বলে বেড পাইনি। রোগীকে বেড দেওয়ার/ব্যবস্থা করার জন্য দায়িত্বপ্রাপ্ত একজন আয়া/ঝারুদার টাকা দাবি নিচ্ছিল।

ঘুষ দিইনি
Dhaka ৳১০০
৩১ আগস্ট ২০২৬ ১৪ DKFKNYB5
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার একটি নামজারির আবেদনের ইউনিয়ন ভুমি অফিসার রিপোর্ট দিবেন।তার বিনিময়ে ২০০০ টাকা চেয়েছে। অনেক অনুরোধের পর ১৫০০ টাকা পরিশোধ করেছি।পাশাপাশি সরজমিনে তদন্তের জন্য ৫০০ টাকা দাবি করেছে তাও পরিশোধ করেছি।

ঘুষ দিয়েছি
কচুয়া চাঁদপুর ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ CTDF7EV6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন

আমার ছেলের জন্ম নিবন্ধন করার জন্য বাধ্য হয়ে ১০০০ টাকা দিতে হয়েছে। আবেদন এ সব ঠিক থাকা সত্ত্বেও অনলাইন নিবন্ধন এ নামের বানানে ভুল আছে। পরে পুনরায় আবেদন করি পুনরায় ৫০০ টাকা বেশি দিয়ে সংশোধন করতে হয়েছে। তারও ভুল আছে।

ঘুষ দিইনি
শহর ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ SYJGWXWJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Citizenship Certificate Issue

When I went to the Khilgaon Councilor's office to get my citizenship certificate for Dhaka Ward No. 4, they asked me for 200 BDT. When I refused to pay, they demanded at least 100 BDT. I paid the 100 BDT out of fear that they would intentionally delay issuing my certificate otherwise. Then I got my Citizenship Certificate after 2 days.

ঘুষ দিয়েছি
Dhaka ৳২০০
৩১ আগস্ট ২০২৬ ১১ DKV9PB9D
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার আইডি কার্ড করতে

নতুন জাতীয় পরিচয় পত্র করতে ফরিদগঞ্জ নির্বাচন অফিসে গেলে দ্বায়িত্বরত পিয়ন কি কি কাগজ লাগবে সেটা জানানোর জন্য ১২০ টাকা দাবি করে

ঘুষ দিইনি
ফরিদগঞ্জ ৳১২০
৩১ আগস্ট ২০২৬ ১১ CTP8GX7F
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেটে নাম সংশোধনী

অফিসের পিয়নরা ইচ্ছাকৃত ভাবে ফাইল আটকে রাখে। তারা বলে ফাইল পাওয়া যাচ্ছে না, অমুক দিনে আসেন। এভাবে ঘুরাতে থাকে। কিন্তু তাদের টাকা পেলে আধা ঘন্টার মধ্যে ফাইল বের করে দেয়

ঘুষ দিইনি
রাজশাহী ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ RJSED5EQ
মন্তব্য