সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

সমাজ‌সেবা ও এনএসআই এর দূর্ণী‌তি

স্বেচ্ছা‌সেবী সংস্থা হি‌সে‌বে এক‌টি এলাকায় কার্যক্রম প‌রিচালনা কর‌ছি, সরকার নিবন্ধ‌নের জন‌্য সমাজ‌সেবা ও এনএসআইকে রে‌খে‌ছে। টাকা না পে‌লে জড়া‌তে থা‌কে স‌ঠিক পেপার , স‌ঠিক কার্যক্রম পে‌লে ও । টাকা না দি‌লে সমাজ‌সেবা অ‌ফি‌সের লোক ব‌লে আপনা‌দের এসব ফালতু কাজ কে কর‌তে ব‌লে। টাকা না হ‌লে সমাজ‌সেবা কাগজ দেয় না অন‌্যদি‌কে এনএসআই ও নে‌গে‌টিভ দেয়। টাকা না দি‌তে পারায় অ‌নেক স্বেচ্ছা‌সেবী সংগঠন‌কে এনএসআই নে‌গে‌টিভ রি‌পোর্ট দি‌ছে, যারা প্রচন্ড ভা‌লো কাজ ক‌রে। নিবন্ধ‌নে সরকা‌রি দপ্তর সমাজ‌সেবার এক টে‌বিল থে‌কে অন‌্য টে‌বি‌লে টাকা না দি‌লে সাতক্ষীরা‌তে কাগজ ট্রান্সফার হ‌তে বছর সময় লা‌গে। ভা‌লো কাজ ক‌রে তা‌দের নিবন্ধন দেয় না অন‌্যদি‌কে কাজ না ক‌রে টাকা ও ক্ষমতার জন‌্য বেনা‌মে ও নিবন্ধন দেয়।

সাতক্ষীরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে KHYSD53Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বাংলাদেশ বিমানের কার্গোস্পেস বরাদ্দ প্রসঙ্গে

আসসালামু আলাইকুম আমি একজন শাক সবজি এবং ফলমূল রপ্তানি কারক। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাজা শাকসবজি এবং ফলমূল রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আমি আরোহন করছি। বাংলাদেশ বিমানের মাধ্যমে আমরা কার্গো পাঠাতে গেলে স্পেস বাড়ার জন্য পার কেজিতে 10 টাকা থেকে শুরু করে আরো বেশি পর্যন্ত তারা বিভিন্ন ধরনের টাকা দাবী করে আপনি সাপোজ ১০০০ কেজি কার্গো বুকিং এর জন্য আবেদন করেছেন আপনার কাছ থেকে তারা পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করে। এ টাকা না দিলে আপনাকে স্পেস বরাদ্দ দিবে না। এই ব্যাপারটা মোটামুটি এয়ারপোর্ট এর কার্গ সেকশনে সবাই অবগত আছে। এবং এই টাকাটা বিমানের কার্গো-ডাইরেক্টর থেকে শুরু করে নিচ পর্যন্ত সবাই ভাগাভাগি করে নিয়ে থাকে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKV8SN8Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামসূচির সংশোধন

পৈত্রিক ভূমির ৩০ বছর আগের সরকারীভাবে প্রস্তুতকৃত নামসূচিতে দাগ নাম্বারে ভুল লিখিত ছিল। নামজারীর আবেদনে এই সমস্যার সম্মুখীন হলে দীর্ঘদিন এখানে সেখানে হ্যানস্থা হয়ে এক ব্যক্তির মাধ্যমে ১৫০০০ টাকায় সংশোধনের চুক্তি করতে বাধ্য হই।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে MY5A2BFM
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩.০ হাজার

ঢাকা মেডিকেল রেডিওলজি বিভাগ

সিটি স্ক্যান করার সময় একটা মেডিসিন দিতে হবে এই কথা বলে এক্সট্রা ৩০০০ টাকা নিচ্ছে কিন্তু পরে ওই মেডিসিন দেয় নাই

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKH8MTS4
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

আউটসোর্সিং লাইসেন্স নবায়ন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ আউটসোর্সিং লাইসেন্স নবায়নের জন্য জমা দিয়েছিলাম। টাকা দেইনি বলে এখনো লাইসেন্স দিচ্ছে না।

শ্রম ভবন, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK56W9CD
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৫০

জন্ম সনদ ইংরেজিতে লেখা

বাইরের দোকান থেকে সব কাগজ পত্র দিয়ে অনলাইনে আবেদন করে সব কাগজ গুলো নিয়ে সিটি করপোরেশন ওয়ার্ড আফিসে কম্পিউটার অপারেটরের নিকট জমা দিলাম, উনি ( সব চেক করলেন অতঃপর ১৫০ টাকা খরচ চাইলেন যেহেতু আমার খুবই প্রযোজন তাই দিতে বাধ্য হলাম।

শহর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CTJLN3T4
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport Renew

Amat passport renew korte giyechilam. Sekhaner officer sob papers check kore dekhe bollo apnar NID card er photocopy attested korate hobe. Otherwise apnar e kaj amra korte parbo na. Amar kotha holo NID card kano attested korate hoy? r amar already passport ache. Se vodro lok tokhon ekjon ke diye 2000 taka dabi kore but ami seta kori nai. Nirbachon office e giye attested koriye then porer din papers joma dei. Ei holo obosta.

Pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RJFJ6GT6
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০ হাজার

নামজা‌রি প্রস্তাব প্রেরণ

সহকারী ভু‌মি কর্মকর্তা‌ কর্তৃক নামজা‌রি আবেদন এর প্রস্তাব প্রেরণ করার জন‌্য রংপুর মে‌্েট্রাপ‌লিটন সা‌র্কেল এর উত্তম ভূ‌মি অ‌ফি‌সের সহকারী ভু‌মি কর্মকর্তা‌ ১০০০ বা ৫০০ টাকা না দি‌লে প্রস্তাব প্রেরণ ক‌রেন না। ফ‌লে নামজা‌রি শুনানীর তা‌রিখ দেয়া হয় না। সরকা‌রি নিয়মানুায়ী তিনগুন বে‌শি সময় ধ‌রে উক্ত উত্তম ভূ‌মি অ‌ফি‌সে আবেদন প‌রে আছে।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RNHZKVYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

পোস্টিং নিয়োগ

পোস্টিং এর জন্য ৮ হাজার টাকা দাবি করা হয়েছিল আমি পরের তিন হাজার টাকায় মিটিয়ে ছিলাম

ঝিনাইদহ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHMAYD4B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে যখন প্রাইভেট ব্যাংকে ছিলাম তখন পুলিশ ভেরিফিকেশন এর জন্য ৩ হাজার টাকা নেয়। এবং ২০২৫ সালে যখন সরকারি ব্যাংকে এসেছি তখন পুলিশ ভেরিফাই করার জন্য ১ হাজার টাকা নেয় বিকাশে

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTPN6DVY
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

প্রকল্পের টাকা উত্তোলনের সময় একাউন্টস অফিসের অডিটর কর্তৃক পিসি আদায়

অত্র উপজেলার উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর সাহেব বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের জন্য প্রতি বরাদ্দ থেকে ৪% পিসি আদায় করেন ।

রাজস্থলী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTCJCG9X
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.৪ হাজার

জন্ম নিবন্ধন আবেদন প্রক্রি য়া

আমি জন্ম নিবন্ধন এর একটি নাম সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম তো সেখান থেকে আমার কাছ থেকে ৩৫০০ টাকা চেয়েছিল। পরে অন্য একজন ১০০ টাকা কম দিয়ে করার জন্য বলেছিল। পরে আমি এখান থেকে চলে এসেছি এখন আমার জন্ম নিবন্ধনটা হয়নি সংশোধন হয়নি

কিশোরগঞ্জ সদর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKTW6J9Y
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

কোন নোটিশ ছাড়া লাইসেন্স করতে গিয়ে দেখি দোকানের সাইনবোর্ড বাবদ ২০০০ টাকা বাড়িয়েছে আবার প্রিন্ট কপি বের করে দিতে ১০ দিন লাগবে বলে। আমি ৫০০ টাকা অফার করতেই ২ মিনিটেই দিয়ে দিলো

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKQAGMC9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি ও খাজনা প্রদান

নামজারির জন্য প্রদানকৃত কাজ আটকে ছিলো, পরে ঘুষের মাধ্যমে কাজটি সম্পন্ন করে

মিঠাপুকুর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RNR9M7V5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫ হাজার

জমির অরজিনাল দলিল উত্তোলন/ তোলা

জমির মুল দলিল তুলতে গেলে প্রথমে ২/৩ বার ঘুরাইছিল আজ না কাল- কাল না পরশু এভাবে, তারপর অতিরিক্ত টাকার দাবি ৪ টা দলিলে ২০০০ টাকা , এরপর তাদের অফিসের দালার ধরে ১৫০০ টাকায় দপা রফার মাধ্যমে দলিল হাতে পায়...। (ফকিরহাট রেজিষ্টি্র অফিস)

ফকিরহাট, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHKJUVYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

এসএসসি সার্টিফিকেট সংশোধন করতে গিয়ে সরকার ফি এর পর আরো ৩ হাজার টাকা ঘুষ দিয়েছি

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTCJCLAT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ভূমি ও ফ্ল্যাট খারিজ

আমি মতলব পৌর এলাকায় একটি ফ্ল্যাট ২০২৩ সালে ক্রয় করেছি (সাফকাবলা)।এই পর্যন্ত তিন বার খারিজ আবেদন করেছিলাম বাতিল করে দিয়েছে। দাবিকৃত ৪০০০০ হাজার টাকার মধ্যে ১৫০০০ অগ্রীম দিয়েছি , এখন আমাকে বললো আপনার কাজ হবে না।আমি এখন কোথায় কি করবো বুঝতে পারছি না।

মতলব, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTNXBAKR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন বা রি-ইস্যু পাসপোর্ট নবায়ন

৩০৩ নাম্বার কাউন্টার ফাইল রিজেক্ট করে যতই ফাইল ঠিক থাকুক না কেন। এমনভাবে কাটবে যেন আবার নতুন করে করতে হয়। আর কথায় কথায় অপমান করবে। পুরো পাসপোর্ট অফিস একটা রেফারেন্স কোডের উপর চলছে। ৩০৩ এ রিজেক্ট হবার পর নিচে কিছু দালাল থাকে তাদের সাথে কথা বলে জানলাম একটা কোড দেখালে উনারা আর কিছুই দেখবে না আর এই কোড পেতে গেলে তাদেরকে টাকা দিতে হবে। আমি অনেক বার্গেইনিং করে ১৫০০ টাকায় আনলাম৷ তাদের মধ্যে একজন বলল, অফিস কর্মকর্তাদের ১৩০০ দিতে হয় আর ২০০ টাকা তাদের লাভ। তারা একটা সিল দিলো পেমেন্ট রেফারেন্স কোড এর ঘরে। এই কোডটা দিয়েই যত ইনকাম পুরো পাসপোর্ট অফিসের লোকেদের। বাধ্য হয়ে কাজটা করে নিয়ে ৫০১ নাম্বার রুমে গিয়ে জমা দিলাম উনারা আমার সেই কোডটাই শুধু দেখলো আর এপ্রুভ হয়ে গেলো।

কেরানীগঞ্জ, কোতয়ালী পাসপোর্ট অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKVXLJSQ
মন্তব্য