সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া

উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স এর দরকার ছিলো।আবেদন করে পেমেন্ট করেছি।একটা নাম্বার থেকে কল দিয়ে এসবি অফিস পরিচয় দিয়ে ৩০০০ টাকা দাবি করে।আমি টাকা না দেয়াতে হুমকি দেয় আমার পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে হয় সেটা দেখে নিবে।টানা ৩ বার রিজেক্ট করার পরে চতুর্থ বারে চকরিয়া থানায় গিয়ে যোগাযোগ করি।সেখানে আমার কাছ থেকে ২৫০০ টাকা দাবি করা হয়।পরে ইমার্জেন্সি থাকায় বাধ্য হয়ে ২০০০ টাকায় রাজি করিয়ে টাকা দিয়ে আসি।তারপর ৬ দিনের মধ্যে আমার পুলিশ ক্লিয়ারেন্স রেডি হয়ে যায়।

ঘুষ দিইনি
কক্সবাজার ৳৩.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ CTBRB2SG
০ মন্তব্য
ভূমি অফিস

namjari mathbaria,mirukhali vumi office

মিরুখালী, মঠবাড়িয়া, পিরোজপুরের আমার চাচা (কাকা) একটি জমির নামজারি করার জন্য সংশ্লিষ্ট তহশিল অফিসে যোগাযোগ করেন। কাজ সম্পন্ন করার জন্য তহশিল অফিস থেকে প্রায় ৪,০০০ টাকা দাবি করা হয়

শুধু দাবি করেছে
মিরুখালী, মঠবাড়িয়া, পিরোজপুরের ৳৪.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ BRE6PKJK
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম সনদ সংশোধন

আমার জন্ম সনদে নামের ভুলছিল।আমার কাছ থেকে ২০০০ টাকা নিয়েছিল ঠিক করে দিবি বলে। এখন আর ফোন দিলে ধরে না। আমার ১৫ নাম্বার শরীফপুর ইউনিয়ন বেগমগঞ্জ নোয়াখালী জেলা।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳২.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ CTQW49ZN
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

অভিযোগের প্রতিবেদন

আমি জাতিয় মানব অধিকারে অভিযোগ করলে , জাতীয় মানবাধিকার কমিশন অভিযোগটি তদন্তের জন্য জগন্নাথপুরের উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট পাঁঠার , উপজেলা নিবার্হী কর্মকর্তা আমার আমাকে ফোনে ৫০,০০০ টাকা ঘুষ দাবি করেন আমি দিতে অস্বীকার করলে আমার প্রতিপক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তাদের নিকট থেকে ১ লক্ষ টাকা নিয়ে আমার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন

ঘুষ দিইনি
সুনামগঞ্জ ৳৫০.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ SYNK7WC8
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

লেবার লাইসেন্স

বেসরকারি প্রতিষ্টান আর এফ এল এর বিভিন্ন শোরুম থেকে ঘুষ গ্রহন করে সরকারি কলকারখানা ও প্রতিষ্টান পরিদর্শন অফিস সিলেট এর উপ পরিচালক। বিনিময়ে প্রতিষ্টান সপ্তাহে ৭দিনই খোলা রাখে পাশাপাশি কর্মীদের সপ্তাহে ৭দিনই কাজ করায়। কর্মিদের কোন ছুটিছাটা দেয় না।

ঘুষ দিইনি
সিলেট মেট্রোপলিটন ৳১৫.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ SYQV6S3J
০ মন্তব্য
ভূমি অফিস

namjari mathbaria,mirukhali tahsil office

vumi office e ami namjarir jonno jai tara computer dokane pathay computer operator abar tahsildarer khub kacer lok tar office e uni bosen o.amar kajer jonno 7000 tk dei kaj korena dhore rakhe ami elakay thakiina phn dile response korena abar bole pore tk barate hobe office dewalagbe.govt ke tax dite parcina frustrated.

ঘুষ দিয়েছি
mirukhali tahsil office,mathbaria,pirojpur ৳৭.০ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ BR2YQPZZ
০ মন্তব্য
ভূমি অফিস

নোটিস জারি

​"আমার উপজেলা কাপাসিয়া ভূমি অফিসে স্বেচ্ছায় নামজারি বাতিল করতে, নোটিস জারির জন্য খরচপাতি হিসেবে ২৫০০ টাকা দিতে হয়েছিল।"

ঘুষ দিয়েছি
গাজীপুর, কাপাসিয়া ৳২.৫ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKUGGKX5
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

লাম্পি ভেকসিন ক্রয়ের জন্য

১৫ টা গরুর জন্য লাম্পি স্কিন ভেকসিন ক্রয় করতে চাইলে, প্রানি সম্পদ অফিসের কমকর্তা প্রথম ৩০০০ টাকা,পরে ২৭০০ টাকা দাবী করেন। যা সরকার নিধারিত মূল্যের চেয়ে ২/৩ গুন বেশী।

ঘুষ দিইনি
ময়মনসিংহ সদর ৳২.৭ হাজার
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ MYTX6AEP
০ মন্তব্য
কর অফিস

Tax assessment

জুলাই ২০২৬ সালে কর অঞ্চল-১২-এর রেঞ্জ-১-এ একটি ট্যাক্স অ্যাসেসমেন্ট সংক্রান্ত কাজের জন্য আমাকে সংশ্লিষ্ট DCT-এর সঙ্গে কাজ করতে হয়। প্রাথমিক পর্যায়ে অল্প পরিমাণ অর্থ প্রদান করে কাজটি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে ফাইলটি রেঞ্জে যাওয়ার পর কাজটি নির্বিঘ্নে সম্পন্ন করা এবং ফাইলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হওয়ার জন্য রেঞ্জ-১-এর সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০,০০,০০০ (বিশ লাখ) টাকা এবং তার পিয়নকে ১০,০০,০০০ (দশ লাখ) টাকা প্রদান করতে হয়।ফাইলের কার্যক্রমে কোনো ধরনের জটিলতা বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কায় আমি বাধ্য হয়ে জুলাই ২০২৬ সালে উক্ত অর্থ প্রদান করি।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩০.০০ লাখ
১০ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKJ6WJ9E
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

এখানে যাওয়ার পরে আমার সবকিছুই কাগজ ঠিক ছিল, কিন্তু তারা বলছে যে ঠিক নাই। আমি এরকম বলছিল তারপরে ওইখান থেকে একজন সাথে কথা বলে জানতে পারি, পাশের একটা কম্পিউটারের দোকান থেকে ইল্লিগ্যাল ভাবে এসব কাজ করা হয় এর সাথে জড়িত অনেকে আছে। বিশেষ করে ভিতরের লোক গুলো

ঘুষ দিয়েছি
Gopalgonj ৳৩.০ হাজার
১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ DKWPG26J
০ মন্তব্য
ট্রাফিক পুলিশ

Traffic Police

CEPZ এ জব শেষে সিএনজিতে আসার সময় ।পুলিশ চেক করে ব্যাগ এবং মোবাইল কিছু না পেয়ে তারা নিজেরা ব্যাটিং সাইট সাচ করে বলে আমি নাকি জুয়া খেলি ।আমাকে ৩০০০ টাকার মামলা দিবে বলে দাবি করে । ১৪০০ টাকা নিয়ে ছেড়ে দেয় এই হয়রানি কি হবে ।

ঘুষ দিইনি
ধুমপাড়া ৳১.৪ হাজার
১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ CTA8SWHR
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

মাগুরা পাসপোর্ট অফিসে সকল কাগজপত্র সঠিক থাকলেও উনারা বিভিন্ন বাহানা তৈরি করেন এবং হয়রানি করেন তারপরে একটা নির্দিষ্ট ঠিকানা বা দোকান এর নাম বলেন সেখানে গিয়ে কাগজ প্রসেসিং করতে বলেন কিন্তু সেখানে গেলে কোন কিছুই করেনা জাস্ট ১২০০ থেকে ২০০০ পর্যন্ত টাকা নেন। তখন ওই দালাল মাধ্যমে উনারা ঠিকই কাগজপত্র জমা নেন।

ঘুষ দিয়েছি
Magura ৳১.২ হাজার
১০ সেপ্টেম্বর ২০২৬ ৩১ KHFPYE6G
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

নার্স বা স্টাফ

সরকারি হাসপাতালের নার্সরা বা স্টাফরা ঘুষ না দিলে লড়তে চায় না । টাকা না দিলে অনেক খারাপ ব্যবহার করে ।

ঘুষ দিয়েছি
শ্রীমঙ্গল ৳৫০০
১০ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ SYYGU8T5
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র কপি উত্তলন।

জাতীয় পরিচয় পত্র কপি উত্তলন। আমার কাছে ৩০০ টাকা দাবি করা হয়। রশিদ ছাড়া টাকা পরিশোধ করতে হয়।

ঘুষ দিয়েছি
শিবগঞ্জ ৳৩০০
১০ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ RJ3SDGVZ
০ মন্তব্য