সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

অনলাইনে খারিজ আবেদনে প্রত্যেক ধাপে ঘুষ প্রদান করতে হয়

আমার খারিজের আবেদন দীর্ঘদিন ধরে আটক আছে। দলিল থেকে শুরু করে সবকিছু এবং পূর্বের খারিজে ঝামেলা নেই। অনলাইনে সমস্ত কাজ হওয়ার কথা। কিন্তু কানুনগ এবং সার্ভেয়ার ঘুষ ছাড়া কোন কাজ করেন না। শুনেছি পূর্বের কানুনগ এবং সার্ভেয়ার ঘুষ কম হলেও কাজ করতেন কিন্তু বর্তমান সার্ভেয়ার ঘুষ বেশি না হলে কাজ করেন না।

ময়মনসিংহ টাউন ভূমি অফিস, ময়মনসিংহ ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYNYAENA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার পাসোর্ট রিনিউ আবেদন, আমার সহধর্মিণীর নতুন পাসপোর্ট আবেদন এবং আমার ৩ বছর বয়সী কন্যার নতুন পাসপোর্ট আবেদন জমা দেয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য বাসায় এসে ৩০০০ টাকা দাবি করে এবং আমি ২০০০ টাকা দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKWANUHA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে আমি পাসপোর্ট করি। ওই সময় পুলিশ ভেরিফিকেশন ছিল। যখন আমার পাসপোর্ট পুলিশের কাছে আসে। তখন আমাকে ফোন দেওয়া হয় । এবং আমাকে ফোন দিয়ে ডেকে নেয়া হয় । প্রাথমিক অবস্থায় আমার কাছে কোন টাকা না চাইলেও। পরবর্তীতে যখন শুনে আমার বাবা-মা বিদেশ থাকে। তখন ৫ হাজার টাকা দাবি করে। এবং আমাকে বিকাল ৫ টা পর্যন্ত বসিয়ে রাখে টাকা না দেওয়া পর্যন্ত।

আশুলিয়া, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKR2MCXA
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

TA bill

TA বিলের জন্য চট্টগ্রাম হিসাবরক্ষণ অফিসে গিয়েছিলাম ২ নাম্বার গেইট।একজন অডিটর অনেক হয়রানি করছিল আর ঘোরাচ্ছিল, পরে বলে কিছু দেন। ১০০০ টাকা দিলাম, অনেক নীতি কথা শোনানো দাড়িওয়ালা লোকটা বলল ১৫০০ দেন।

Chittagong, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT4PPLTQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৫ হাজার

ভোটার আইডি কার্ড

আমার বাবা বেশ কয়েকবছর দেশের বাইরে ছিলেন তো উনি দেশে আসার পর ভোটার আইডি কার্ড বানানোর জন্য এপ্লাই করি পরিচিত এক ভাইয়ের সাহায্যে তো উনি আমাকে বললেন ভাই আপনি যদি আর্জেন্ট নিতে চান তাহলে ৫০০০ টাকা দিতে হবে উপজেলার এই কর্মকর্তা কে আর যদি টাকা না দেন তাহলে ২/৩ মাস সময় লাগতে পারে সাধারণ প্রসেসে হবে আমি অনেক কিছু বলার পরও হলো না দিতেই হবে আমিও না পেরেই টাকা দিয়ে দেই কারণ আমার আব্বুর আইডি কার্ডের খুব প্রয়োজন ছিলো উনার পাসপোর্ট বানানোর জন্য। এর কয়েকদিন পর আমার বোনের আইডি কার্ডের নামের একটি অংশ সংশোধনের জন্য এপ্লাই করি যা ২০০ টাকায় হওয়ার কথা কিন্তু তারা ৫০০ টাকা দাবী করে বসে রইলো না দিলে সংশোধন হবে না অপারগ হয়ে দিতে হলো। এই হলো আমার সোনার দেশের সোনার ছেলেদের অবস্থা প্রতি সেক্টরেই ঘুষ বানিজ্য।

সিলেট, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYV5L45B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

নামজারি

জমির নামজারি করা, সরকারি ফি ১১৭০ টাকা মাত্র। কিন্তু কাজটি করার জন্য আটখালি ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা -কর্মচারীরা ১১০০০ টাকা অতিরিক্ত দাবী করে। প্রথমে, টাকা পরিশোধ না করায় আমার আবেদনটি বাতিল করে। টাকা পরিশোধের শর্তে পুনরায় আবেদন করি এবং টাকা পরিশোধ করলে আবেদন মঞ্জুর করে।

উলানিয়া বন্দর, গলাচিপা, পটুয়াখালী, বরিশাল ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRAYRY96
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

দলিল উত্তোলন করতে সরকারি ফি এর চাইতেও অধিক টাকা দিতে হয়

আজ পর্যন্ত কোন মানুষ বলতে শুনি নি সরকারি ফি দিয়ে দলিল উত্তোলন করেছে। দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করতে গেলে অতিরিক্ত টাকা দেয়া লাগে এটা বাংলাদেশে সকল স্থানের চিত্র।। সাবরেজিস্ট্রার অফিস এক গোলক ধাধার নাম। জনগন বুকে হাত দিয়ে বলতে পারবে সরকারি ফি এর অতিরিক্ত টাকা দিয়ে কাজ করাতে হয় এ অফিসে

সব জেলা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKFCB629
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

আদালতের নোটিশ

আমি আদালতে জমি সংক্রান্ত মামলা করেছি। ঘুষ না দিলে বিবাদীর নামে নোটিশ জারি হবে না।

মাদারীপুর, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKFGENKU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পন্য পাটানো

আমি আমার নিকট আত্মীয়র জন্য পোস্ট অফিসের ডাক মাধ্যমে কাপড় সামগ্রি পাটাই। তারা পেকেজিং এর নামে ৫০০ টাকা নেয় আমার কাছে। যেটার প্রমান সরুপ বিল দিতে বল্লে তারা বিল দিতে অস্বীকার করে। বলে এটা নিয়ম এবং দিতে হবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTKTWSH4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

মিউটেশন

পাইকগাছা ভূমি অফিসে আমার পারিবারিক বসতি জমির মিউটেশন করতে গেলে সহজে কাজটি করতে গড়িমসি করে পরে ভূমি অফিসের সামনে অবস্থিত িএক দালাল(পরিচয় দেয় মহুরি) সে ৮০০০ টাকা দাবি করে দ্রুত কাজ হওয়ার জন্য। আমরা দ্রুত পাওয়ার জন্য সেটা ধাপে ধাপে তাকে প্রদানও করি।

পাইকগাছা, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH2JS89S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

আদালতের রেকর্ড রুম থেকে ফাইল গায়েব

ঘুষ নিয়ে আদালতের সংরক্ষিত রেকর্ড রুম থেকে ফাইল গায়েব করে দেওয়া হয় চট্টগ্রাম হাইকোর্টে

চট্টগ্রামে, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTUR5EJV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নাম জারি

বাব মারা যাওয়ায় খাজনা দিতে পারছিলাম না, নাম জারি করতে হবে আগে। সব কাগজপত্র নিয়ে যাওয়ার পর ও নিরধারিত ফি জমা দিলে আরও ১৫০০০ টাকা দাবি করে, পরে ৮০০০ টাকায় সমাধান হয়।

নোয়াখালী, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTPPYED6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ

একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো থানায়। দায়িত্বপ্রাপ্ত অফিসারের তদন্ত করার ও প্রয়োজন পড়েনি। সেই অভিযোগটি প্রত্যাহার করার আবেদন করলে তিনি জানান সেটা প্রত্যাহার করতে হলে তাকে ১০০০ টাকা দিতে হবে। অনেক রিকোয়েস্ট করে ৫০০ টাকায় রাজি করে সেটা প্রত্যাহার করেছিলাম।

শরীয়তপুর, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKSQEAG3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

Fitness test

গত কয়েকদিন আগে আমি আমার বসের গাড়ির ফিটনেস টেস্ট এর জন্য মিরপুরের বিআরটি র অফিসে যায়। ওখানে নামার অনেকেই আমাদের কে জাসৃট বলতে থাকে উনারা সব কিছু করে দিবে। সব আনঅফিশিয়াল লোক, দালাল দিয়ে ভরা। একজন লোক আমাদের পিছু নেয়, সঠিক কোনো দিক নির্দেশনা না থাকায় আমি একটু কনফিউজড ছিলাম। ঐ লোক টি এসে আমাদের পেপারস ওয়ার্ক গুছিয়ে দেয়। আমরা কিছু না বলা সত্বেও আমাদের সাথে থাকে। তার পর ফিটনেস চেক এর একজন এর সাথে কি কথা হয় তার। শতভাগ ফিট থাকার পরেও, আমাদের গাড়িকে আনফিট দেখানো হয়। পরে ৩০০০ টাকা দাবি করা হয় ফিট দেখানোর জন্য। টাকা পে করার সাথে সাথে ফিটনেস লেভেল গুড লিখে আপডেট করে দেওয়া হয়েছে।

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK542RYL
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

যে কোন এরিয়ার বিল,টুর বিল করলেই তাদেরকে টাকা দিতে হয়।

আমরা প্রায় ৫ জন ২০০৫ সাল চট্টগ্রামের ১ টি সরকারি কলেজে রাজস্ব খাতের কর্ম চারী হিসেবে যোগদান করি,এর মধ্যে ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেড পর্যন্ত । দীর্ঘ ৮ মাস আমরা বেতন পাইনি। সমস্যা কী? ক্যাশ সরকার বলেন আপনারা একটু যোগাযোগ করেন। গেলাম একাউন্টস অফিসারের কাছে।সেখুবই খাটাপ ব্যবহার করলেন। সমস্য কোথায় প্রায় ৫ মাস পর তার। একটি পত্র দিলেন শিক্ষা অধিদপ্তর যে আমাদেরকে নিয়োগ দিলেন অর্থ মন্ত্রণালয়ে সম্মতি আছে কী না।আমরা এগুলো তখন কিছুই বুঝিনা।আমাদের প্রধান সহকারি বল্লেন এখন মন্ত্রণালয়ে চিঠি পঠাবো সেখান থেকে যদি উত্তর আসে তা হলে।আপনাদের বেতন হবে।প্রায় আড়ায় মাস পর উত্তর এলো।তাদের অনুমতিপত্র পাঠালো। কিন্তু এখন ক্যাশসরকার বলেন স্যার আপনারা ২ হাজার করে টাকা দেবেন আর একটা অঙ্গীকার নামা দিবেন। বাধ্য হয়ে ১৫০০

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTBNNX7X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

আইবাস বাতিল

বাংলাদেশ রেলওয়ে পয়েন্টস্ম্যানম্যান পদে চাকরি করতাম। এরই মধ্যে প্রাইমারিতে চাকরি হয়। যে কারণে রেলওয়ে চাকরি ছাড়তে হয়। আইবাস কাটতে আমার আনুমানিক ৫০০০ টাকা খরচ হয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম ডিভিশনের পাহাড়তলী রেলওয়ে স্টেশনের অফিসে।

পাহাড়তলী, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTKSXUF9
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য দালালের মাধ্যমে বিআরটিএ অফিসার দাবি করে ৫০০০ টাকা পরিশোধ না করলে লাইসেন্স কিছু করাবে না

উত্তরা বিআরটি সার্কেল ২, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKENYJ9M
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳২.০০ লাখ

হোল্ডিং ট্যাক্স

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বনানী এলাকার হোল্ডিং ট্যাক্স নতুন করে নির্ধারণ করেছে এবং বাস্তবায়ন করছে। এই কারনে তারা আমাকে নোটিশ দিচ্ছে তিন বছর থেকে। অফিসে গেলে তারা বিভিন্ন কাগজ, দিলিল চায় এবং বলে তিন বছরে (বর্তমান) ট্যাক্স বাকী ১৩,০০০,০০ টাকা! আগের রেটে এর পরিমাণ ৫০ হাজার টাকার মত (১৮০০ বর্গ ফুট)। বাড়ীর প্লান দিলেও অন্য অজুহাত দেখায় যেমন সামনে টিনের শেড আছে, ইত্যাদি। কয়েকবার যাওয়ার পরে জানায় দুই লাখ টাকা দিলে তারা প্রতি বছরের ট্যাক্স কমিয়ে দেখাবে এবং গত তিন বছরের জন্য ২ লাখ টাকা দিলেই হবে বকেয়া এবং ফাইন সহ।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK93NGNV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

DRIVING LICENSE

সরকারিভাবে কার ড্রাইভিং প্রশিক্ষণ শেষে লিখিত, ভাইবা, প্রাকটিক্যাল সকল পরীক্ষা দিয়ে সফলভাবে উর্ত্তীণ হয়েছি। কিন্তু, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অগ্রীম ভয়ভীতি, যেমন: যদি তুমি ফেল কর, তাহলে কিভাবে তুমি লাইসেস্ন পাবে? তোমার সময় আরো নষ্ট হবে। রাস্তায় গাড়ী চালাতে আরো অপেক্ষা করতে হবে। এই ভয়ে অগ্রীম ঘুষ দিয়েছি। যদিও বা নিজের উপর ভরসা ছিল যে, সবকিছুতেই পাস করব।

জয়পুরহাট, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJJ79FHJ
মন্তব্য