সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

প্রভিডেন্ট ফান্ড হতে টাকা তুলতে ঘুষ দিতে হয়।

আমি একজন সরকারী কর্মচারী। বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য। আমার প্রভিডেন্ট বদান্য হতে টাকা তুলতে গেলে হিসাব রক্ষন অফিসারকে ৫০০-১০০০ টাকা দেওয়া লাগে।টাকা না সে বিভিন্ন ধরনের সমস্যা দেখায় এবং টাকা দিলে আপনি ১৫-৩০ দিনের মধ্যে কোনটি হয়ে যায়।আর টাকা না দিলে ৩-৪ মাস লাগবে।তাই বাধ্য হয়ে আমার টাকা দিয়ে প্রভিডেন্ট ফান্ড হতে টাকা তুলতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTUDBR2J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ওয়ারেন্টের আসামির বিষয়

ওয়ারেন্টের আসামিকে না ধরে উল্টো তাকে তথ্য দিয়ে সহায়তা করে মামলার তথ্য দেয় আসামিকে মামলা তথ্য দেয় এবং আসামি নিজ বাড়িতে এবং নিজ এলাকাতে অবস্থান করার পরও থাকে ধরেনি চেকের মামলা ছিল আমি ওই অবস্থাতে আর্থিকভাবে নেই যে তাকে এত টাকা দিতে পারব

কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKDDF6AS
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪.০০ লাখ

২০২৬

আমি জাহা ফিদা এগ্রো ইন্ডাস্ট্রিজ হঠাৎ করে দেখি কোম্পানির নাম জারি অন্যত্র দিয়ে দিয়েছে তাই আমি পুনরায় আমার নামজারি গেলে এই টাকা দাবি করে এবং এখন কোন কর দিতে পারতাছিনা ১৬-১৭ বৎসর কর দিয়েছি এখন কোন কল দিতে পারতেছি না

ভেড়ামারা কুষ্টিয়া, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHCDATK7
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

সাত রাস্তার মোড়ে, ১লা জানুয়ারি ২০২৬, সন্ধ্যার পরে

রাতে ফিরছিলাম, সব কাগজ ঠিক ছিলো, কালো গ্লাস কেনো, ১৫০০০ টাকার মামলা হবে। রেকার বিলের নামে ৫০০টাকা নিয়েছে কোনো চালান দেয়নি। কালো মতন একজন, নেম প্লেট ছিলোনা। মহাখালী বাসস্ট্যান্ডের সামনেও একই কাজ হয়

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKFSGLNR
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য এক এক করে দুই বার অতিরিক্ত টাকা দিতে হয়েছে, সাথে পাঁচ বছর তাদের পিছনে ঘুরতে হয়েছে

রংপুর, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNH74ZHV
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্ম নিবন্ধনের আবেদন জমা

বলছে নরমালি করতে একমাস সময় লাগবে আর দ্রুত করতে হলে এক সপ্তাহের মধ্যে পাবেন ৫০০ টাকা দিলেই পেয়ে যাবেন

ঢাকা দক্ষিণ লালবাগ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK9VNZUR
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

টেস্ট করানো

হৃদরোগ হাসপাতাল ঢাকা,রাতে রক্তের পরীক্ষা করার ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা দাবি করে টেস্ট এর রিপোর্ট দ্রুত দেয়ার কোথা বলে। এই টেস্ট এর রিপোর্ট নরমালি তখন দেয়ার কথা ।রুগি এর অবস্থা খারাপ থাকায় রুগীর সজনেরা তখন ৫০০ টাকা অতিরিক্ত দেয় যার কোনো রিসিট দেয় না তারা ।

ঢাকা, হৃদরোগ হাসপাতাল, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKJYH3KJ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ওয়াসা

মিটার এর নাাম পরিবর্তন; মালিকের মৃত্যুর পর তার তার একমাত্র সন্তান/ ওয়ারিশ এর নামে করতে এ অর্থ চাওয়া হয়, এত টাকা চাওয়ার পর আর করা হয়নি। প্রায় পাঁচ /ছয় বছর আগের ঘটনা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTXVV5ZG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ফোন হারিয়ে যাওয়ার পর জিডি

পুলিশের এসএই বলছিলো হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করতে টাকা লাগবে ৪০০০। টাকা দিলে ফোন খুঁজে দিবো

যশোর, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHHABETY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

ইলেকট্রিকাল লোড বাড়ানো

আমার বাসার ইলেকট্রিকাল লোড ছিলো ০২ কিলো ওয়াট, প্রয়োজন ছিলো ০৪ কিলো ওয়াট, অনলাইন এ দুবার আবেদন করি দুইবার ফি পরিশোধ করে আবেদন করেও দুইবার রিজেক্ট করে দেয়ই, ৭০০০ টাকা গুষ দিয়েও কাজটা হয় নাই, পরে পরিচিত উচ্চ পদস্থ কর্মকর্তার মাধ্যমে কাজটি সম্পন্ন হয়

উত্তরা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKKLGWXE
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

বন্টন নামা দলিল করা

বন্টন নামা দলিল করতে গিয়েছি। ৩০০০০ টাকা ঘুষ চেহেছে না হলে হবে নান বাধ্য হয়ে করতে হয়েছে।

গ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTRY4GL4
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

বন্টন নামা দলিল করা

বন্টন নামা দলিল করতে গিয়েছি। ৩০০০০ টাকা ছাড়া হবে না। বলছে। পরে বাধ্য হয়ে। করেছি

গ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTB7PR5U
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

ডাক্তার দেখাতে গেছিলাম

হাসপাতালে লোক বেশি ছিল, তাই সিট দিতে এই টাকা চায়, টাকা দেওয়ার পর সিট দেয়

সিলেট ওসমাবী মেডিকেল কলেজ, সিলেট ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYX5FAM9
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমির নামজারি করার জন্য এবং একটি জমির প্রতিবেদন জমা করার জন্য

আমার বিষয়টি আমি উল্লেখ করছি।আমার ভাই একটি জমি ক্রায় করে। ২০০১ সালে তখনকার নিয়ম অনুযায়ী ওই দলিলে চারটা দাগ উঠানো হয় তার মধ্যে একটি দাগ ভোগ দখলে থাকে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে সেই। সেই জমি আমার ভাই আমার কাছে বিক্রি করে ঠিক সেভাবে দলিলে উল্লেখ আছে চারটি দাগের মধ্যে একটি দাগ ভোগ দখল। আমি অনলাইনে আবেদন করে দলিল সহকারে তৌসিল অফিসে যাই এখানে নায়েব সাহেব দেখে বলে এটার নামজারি করা যাবে না । তারপর আমি বলি তাহলে উপায় কি তিনি আমতা আমতা করে বলেন আপনার এই জমি ঠিক করতে গেলে নতুন দলিল করতে লাগবে নতুবা পনের হাজার টাকা দিলে আমি নাম জারি করে দিতে পারি। আমি মাগুরা জেলা থেকে। থানা জেলা মাগুরা

গ্রাম, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHBG83LF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৬ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসের অফিসার ১ টা বাজলেই বের হয়ে যান তারপরে তিনি আর আসবেন না, অথচ তার থাকার কথা ৪ তা পর্যন্ত উপরন্তু লাইনের সবার দাইল ও তিনি দেখেন নি, যেহেতু ঢাকা আপ-ডাউন এই প্রায় ১৬০০৳ এর কম বেশি লাগে, তখন গেট দারোয়ান আমাকে ডাক দিয়ে বলে আজকেই আমার কাজ টা করে দিবে, কথা মত তাকে ১৬০০৳ দিলে আমার ফাইল টা ওকে করে দিয়েছিল।

পাবনা, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ4Q9JCH
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

আমি দালাল ছাড়া বিয়েটিতে লাইসেন্স করতে পারিনা

আমি বিআরটিএ দালাল ছাড়া লাইসেন্স পাই না কখনোই পাইনি যদি আমি নিজে করতে চাই আমি কখনোই লাইসেন্স পাবো না

বি আর টি এ তোরা তিন নাম্বার সার্কেল, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRNMZBE
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

সেবা

রুগীকে নিয়ে যাওয়ার জন্য টেবিল গাড়ি থাকা সত্বেও দিতে রাজি হয় নি,,পরে ১০০ টাকার বিনিময়ে ১ ঘন্টার জন্য গাড়ি দিয়েছিলো,,সরকারি হসপিলে,।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYSY9YFR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমি খারিজ

আমার এম আর আর থেকে পূর্বের খারিজ করা ছিল। বর্তমানে আর এস খতিয়ান আসার পরে নতুন করে খারিজ করবার জন্য ইউনিয়ন ভূমি অফিসে শরণাপন্ন হই ওখানে আমাকে বলা হয় আপনার রেকর্ড মিস হয়েছে নতুন করে খারিজ করতে ৬০ হাজার টাকা লাগবে। আমি ওনার প্রস্তাবে রাজি হই নাই।

বগুড়া, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJKZRG6D
মন্তব্য