সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট প্রাপ্তির আবেদন

ঘটনাটি ২০২১-২২ সালের দিকে, চট্টগ্রাম পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমার প্রতিবেশী এক ভাইয়ের জন্য নতুন পাসপোর্টের আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু জমা দিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করি কোন তৃতীয় মাধ্যমের সহায়তা না নিয়েই। ফাইল জমা দেওয়ার কিছুদিন পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন করে দেখা করতে বলে ভেরিফিকেশনের জন্য। পৌঁছানোর পর অফিসে প্রবেশ করলে সেখান থেকে বাইরে নিয়ে যান কর্মরত একজন। তারপর, জন্ম নিবন্ধন জমা দিয়েছি, এনআইডি কেন দেয়নি, নানা অজুহাত দেখিয়ে বলা হলো কিছু দেন কাজ হয়ে যাবে। "পাসপোর্ট অফিস সব আনুষ্ঠানিকতা শেষ করে ফাইল জমা নিয়েছে, আপনি আবার অর্থ দাবি করছেন কেন। যা পারেন করেন।"- এই বলে চলে আসলাম। পরে নিরুপায় হয়ে বিকাশে ২০০০ টাকা পাঠিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করিয়ে নিলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTWWS2Q6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

জমি খারিজ ও মিসকেস আবেদন

জমি জমা খারিজ করার জন্য প্রতি খরিজ প্রতি ৬০০০- ৫০০০০, খারিজ সংশোধনের জন্য 10000- 200000 পর্যন্ত নেয়। মহাদেবপুর উপজেলা ভূমি অফিসে প্রতিদিন 150+ খারিজ পাশ হয়। 150*2500= 375000 ও অণ্যান্য বিয়য় সহ 50 লক্ষ টাকা ঘুষ লেনদেন হয়। ইউনিয়ন ভূমি অফিসে ও লাগামহীন ঘুষ লেনদেন হচেছ, ঘুষ ছাড়া কোন কাজ সম্পন্ন কার মানে বিশ্ব জয় কারার সমান।

মহাদেবপুর,নওগাঁ, রাজশাহী ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJC9885T
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৯.০ হাজার

নামজারি বিষয়ে

ইউনিয়ন ভুমি অফিসে দিনে ১ টার বেশী দলিল চেক দিয়ে খতিয়ান দিতে চায়না,খতিয়ান নিতেও টাকা নেয় বাড়তি। আমার নামজারি করতে ৯০০০ টাকা চাওয়া হয়। দিতে অসীকৃতি জানালে আর দলিলের কোনো কাগজ চেক দিতেও রাজিনা।তারা কোনো প্রশ্নের উত্তর দিতেও রাজিনা।

নোয়াখালী, চট্টগ্রাম ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTN85L4Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

মিরপুর হাউজিং অফিসে নামজারির জন্য প্রশাসনিক কর্মকর্তা দীর্ঘদিন ফাইল আটকে রাখেন এবং বিভিন্ন কারণ দেখান। একটা পর্যায়ে সরাসরি জিজ্ঞেস করলে 50000 টাকা দাবি করেন। ঘুষ দেওয়ার দিন তিনি আমার সামনেই অফিসে এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ডেকে যার যার ভাগ বুঝিয়ে দেন। এর কিছু দিন পরই আমার কাজ হয়ে যায়। ঘটনাটি আরও 11 বছর আগের।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKH5Z2UA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

স্থানীয় থানায় জিডি করা।

আমি অনলাইন প্রতারণার শিকার হই ২৫/০৮/২৬।ওইদিন বিকালেই অনলাইন অ্যাপ ব্যবহার করে ডিজি করি। তারপর আমার কাছে ম্যাসেজ আসে থানায় গিয়ে দেখা করতে হবে। আমি থানায় যায় ২৭/০৭/২৬ সকাল ১১ টার দিকে। দায়িত্বরত ডিউটি অফিসার জিডি গ্রহণ করার জন্য খরচ হিসেবে ৩০০০ টাকা দাবি করে। আমার অভিযোগ ই ছিল ১০,৮০০ টাকার। পরে আমি টাকা দিতে অসীকৃতি জানায়। সে বলে তাহলে সে জিডি গ্রহণ করবেনা।

আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK2YRUZE
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৩০ লাখ

Holding tax fixation

প্রথমেই আইন দেখায় যে অনেক ট্যাক্স দিতে হবে, ঘুষ দিলে, তারা আপিল ইত্যাদি করে মিনিমাম ট্যাক্স নির্ধারণ করবে । অর্থাৎ আইনের প্রয়োগ ঘুষ ওপর নির্ভরশীল ।

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKE9UUF2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫

ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল রেজিস্টেশন

আমি ঠাকুরগাও BRTA তে আমার ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেলের রেজিস্টেশনের জন্য BRTA এর website থেকে দেখে প্রয়োজনীয় কাগজ সাথে নিযে online এ আবেদন করি। সকল সরকারি ফী জমা দেওয়ার পরে, যখন BRTA এর final approval দেওয়ার কথা, তখন তারা approval না দিয়ে বারে বারে reject করে দেয়। ঠাকুরগাও BRTA সহকারী পরিচালক (ইঞ্জিঃ) ওনার সাথে দেখা করে কথা বললাম। কথা বলে মনে হলো দালাল আর টাকা ছাড়া আসলেই এইসব কাজ অসম্ভব। পরবতীতে আমি একজন ঠাকুরগাও BRTA এর অফিস সহায়ককে ৫ হাজার টাকা দিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল রেজিস্টেশনের কাজ শেষ করি। মজার বিষয় টাকা দেওয়ার পরে আমার তেমন কোন কাগজপত্র লাগে নাই।

ঠাকুরগাও, রংপুর ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNCXPCX5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমি নতুন পাসপোর্ট করতে গেছে আমি নিচে ফরম পূরণ করে, ঢাকা ব্যাংকে টাকা পরিশোধ করে সকল কাগজপত্র নিয়ে যাই, আমার সকল কাগজপত্র ঠিক ছিল, আমি যখন ফরম জমা দেই, দেওয়ার পরে উনি কাগজ দেখলো তারপর আমাকে বলল আপনার কাগজপত্র ঠিক নাই,আমি তাকে বললাম কোথায় ঠিক নাই কি ঠিক নাই, উনি আমাকে ধমক দিয়ে বলল আপনি এখান থেকে সরেন, পরে আমি সরে গেলাম একটু পরে পিয়ন আশি আমাকে বলল কি সমস্যা হল পরে আমি ওনাকে সব বললাম, আমাকে বলল ৩০০০ টাকা দিলে আপনার আজ হয়ে যাবে। তারপর বাধ্য হয়ে আমি ওনাকে বাড়তি ৩০০০ টাকা দিয়ে গেলাম। অর্থাৎ আমার থেকে তিন হাজার টাকা তারা ঘুষ নিল।

নোয়াখালী সোনাইমুড়ি, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT4JGB4G
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

TIN আইডিতে নামের স্পেলিং সংশুধন করতে গেছিলাম ।

নাম সংশুধনে অনেক আগে অনলাইনে আবেদন করলেও সংশুধন হয়নি । পরে অফিসে যোগাযোগ করলে বলে ২০০০ দেন এখনি করে দিচ্ছি ।দেখলাম মুহূর্তেই করে দিল ।আমার আর্জেন্ট লাগত কিছু করার ছিলো না ।

গোপালগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKZFQU9V
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ভূমির নামজারি

জমির সরকারি নামজারি খরচ হচ্ছে ১১৭০ টাকা তারা দাবি করছে ৪০ হাজার টাকা। নারায়ণগঞ্জ সদরের ভূমি অফিসে ( খান পুর ) টাকা ছাড়া কোন কাজই হয় না।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKEPKBM9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি খারিজ

সাড়ে ৮ শতক জায়গা খারিজ করার জন্য ছয় মাস ঘোরাঘুরির পর ত্রিশ হাজার টাকা চেয়ে বসে । যেহেতু আমি জমিটি বিক্রি করেছি তাই বাধ্য হয়ে ৩০০০০ টাকার বিনিময়ে খারিজ করতে ইউনিয়ন ভূমি অফিসার কে পরিশোধ করতে বাধ্য হই। খারে ছাড়া আমি জমির ক্রেতাকে রেজিস্ট্রি করে দিতে পারছিলাম না।

মানিকগঞ্জ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKVUBJP4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

ভূমি জরিপের কাজ — খতিয়ান বা পরচা বাবদ ঘুষ আদায়ের চেষ্টা

সখিপুর উপজেলায় বর্তমানে ভূমি জরিপের কাজ চলমান আছে। জরিপের কাজে নিয়োজিত কর্মকর্তারা জমি প্রতি ৫০০০৳ ঘুষ দাবি করছে। অনেকেই ঝামেলা এড়াতে ঘুষ দিয়ে হলেও কাজ করিয়ে নিচ্ছেন। আর যারা ঘুষ দিতে অস্বীকার করছে, তাদেরকে বারবার ফেরত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে — আজ হবেনা, আগামী সপ্তাহে আসুন, পরের সপ্তাহে গেলে বলছে অমুক সমস্যা এজন্য হচ্ছে না। অথচ পাশের জমির মালিক কাগজ পেলেও ঘুষ দিতে অস্বীকারকারী ব্যক্তি তাঁর কাগজ পাচ্ছেন না। কাগজ চাইলে বলছে — আমাদের সাথে ডিলে আসুন, নচেৎ কাগজ পাবেন না। পরবর্তীতে সমস্যা হবে।

সখিপুর উপজেলা, টাঙ্গাইল, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKURGS9L
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

পাসপোর্ট অফিস চোর

অনলাইনে নিজে থেকেই সব তথ্য দিয়ে পাসপোর্ট এর আবেদন করেছিলাম।পেমেন্ট ও করেছি। আবেদন ফর্ম পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে উনারা জমা নেন নাই। উনাদের দেখানো কম্পিউটারের দোকান থেকে নতুন করে আবেদন করতে বলেছেন। সেখানে গিয়ে দেখি আবেদন ফি ১৫০০০ টাকা। অথচ অনলাইনে আবেদন করে পেমেন্ট করে দিয়েছি।এখন কি করব বুঝতেছি না। পাবনা পাসপোর্ট অফিস

পাবনা, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJMRJZXA
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২০০

হয়রানী এবং ঘুস আদায় করে।

পন্চগড় থেকে যশোর মহসরক এর বেশ কিছু জায়গায় ট্রাফিক সার্জেন এবং হাইওয়ে পুলিশ বসে। এখন তারা প্রতিটি গাড়িতে সিগন্যাল দিয়ে দাড় করায় এবং গাড়ির কাজ পত্র সবকিছু ঠিকঠাক থাকা সত্তেও প্রতিটি গাড়ি থেকে নাস্তা করার কথা বলে ১০০ থেকে ২০০ টাকা আদায় করে। টাকা না দিলেই অযথা অকারনে মামলা অর্থাৎ কোনো কারণ ছাড়াই মামলা দিক যার কোন যৌক্তিকতা নেই। নাস্তা করার কথা বলে চাঁদাবাজি বা ঘুস আদায় করছে পুলিশ।

বগুড়া, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJY6QQ74
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

প্রথম বেতনের পে ফিক্সেশন।

সরকারি চাকরিতে ঢুকে নিজের প্রথম বেতন করতে হলে পে ফিক্সেশন করা লাগে। মিষ্টি খাওয়ার টাকা না দিলে মাসের পর মাস ঘোরায়। এছাড়া যেকোনো প্রাপ্য টিএ ডিএ বিল তুলতে গেলেই মোট বিলের ৩-৫% পর্যন্ত দাবী করে। না দিলে হয়রানি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTQCANNG
মন্তব্য