সিভিল সার্জনের কার্যালয়, মৌলভীবাজার
এই অফিসে একজন ভুক্তভুগী রোগী ভুল পরীক্ষা এবং নিম্নমানের পরীক্ষার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ দেয়। অফিসের কিছু কর্মচারী এবং প্রধানের সমন্বয়ে ১ লক্ষ টাকায় তা অবিচার করে ধামাচাপা দেয়। এই অফিস স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরীণ বদলি জনিত, বিভিন্ন ভাতা বাবদ নানা ফন্দি বা জিম্মি করে টাকা আদায় করে। সরকারি নানা প্রজেক্ট বা প্রোগ্রাম বাবদ বরাদ্দ অর্থ মেরে খাওয়ার ঘটনা তো অহরহ। বিভিন্ন মেডিকেল বোর্ডে অর্থের বিনিময়ে ভুয়া রিপোর্ট দেয়ারও উদাহরণ রয়েছে। জেলার স্বাস্থ্য মনিটরিং এর ক্ষমতাকে কাজে লাগিয়ে টাকা আদায়, প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক এর নিকট হতে লাইসেন্স নবায়নের জন্য অবৈধ অর্থ আদায়।