সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৮৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

বিদ্যুতের নতুন লাইন সংযোগ।

আমি আমার আমার দোকানের জন্য মিটারের আবেদন করি। দূরত্ব বেশি দেখিয়ে আবেদনটি বাতিল করে দেওয়া হয়। কিছুদিন পর শাখাই দায়িত্বে থাকা ব্যবস্থাপকের সাথে কথা বললে ফোনে তদন্ত কর্মকর্তাকে ডেকে পাঠান। তদন্ত কর্মকর্তা আমাকে নিচে ডেকে নিয়ে এসে একজন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলতে বলেন। ইলেকট্রিশিয়ান আমাকে বলেন ৮০০০ টাকা খরচ হবে। আমি ৭০০০ টাকায় মিট করি। আমার অতিরিক্ত খরচ ৪০০০ টাকা। এখন আমি একই স্থানে মিটার পেয়েছি। নারিশা সাব অফিস ঢাকা পল্লীবিদ্যুত সমিতি ২ দোহার, ঢাকা।

Dohar, Dhaka., ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK42RK94
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

বাইকের মালিকানা পরিবর্তন

কাগজপত্র সবকিছু ঠিক ছিল কিন্তু তারা জমা নিচ্ছে না ২ হাজার টাকা দাবি করে পরে দিতে বাধ্য হই ঘটনাটি মিরপুর বিআরটিএতে ঘটেছে আমার সাথে। টাকা দেওয়ার আধা ঘন্টার মধ্যে আমার কাজ করে দেয় তারা।

মিরপুর,ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKSVNE9J
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳২.০০ লাখ

রাজস্ব আদায়

চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর সেকশনের একজন অফিসার, ফাইল আটকানোর হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা দাবি করেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTPZ4R7A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

LGED project

1 lac taka অংক টা রূপক, project এর value এর উপর এইটা ২.৫% এর কাছকাছি! আদতে LGED এর এমন কোনও প্রজেক্ট নাই , LTM /OTM যেখানে Field supervisor থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ন,sub-asst ইঞ্জিনিয়ার,Executive engineer and Finance department সবাই Percentage % করে টাকা খাই ক্যাশ দিতে হয় না হয় Bill process হবে না !!

সিরাজগঞ্জ, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJK5HMSG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

দাখিলা সংগ্রহ

দাখিলার জন্য প্রথমে ৬৬ হাজার টাকা চাওয়া হয়,শেষ পর্যন্ত সেইটা ২৫ হাজারে, কিন্তু সরকারি মূল্য ৮ হাজার টাকা বাকি টাকা ইউনিয়ন ভুমি কর্মকর্তা চান

টাংগাইল, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCLACH7
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০০

জবানবন্দি, কবিলত উত্তোলন

আমি জবানবন্দি, কবিলত উত্তোলন করার জন্য যথারীতি নিয়ম মেনে আবেদন করি। কতৃপক্ষ আমাকে ১৫ দিন পরে যোগাযোগ করার জন্য বলে, আমি ১ মাস পরে যোগাযোগ করি। কতৃপক্ষ আমাকে জবানবন্দি দেন এবং আমার কাজে ২০০ টাকা দাবী করে। কি জন্য জানতে চাইলে বলে কোর্ড ফ্রি বাবদ, তার পর বলে আমাদের ২ তলা উঠতে নামতে হয়। অনেক কষ্ট করে কাগজ বের করে দিতে হয় তাই। আমি বলি সরকার আপনাদের বেতন দেয় না, ঘুস কেন চান? এরকম সকলে কাছ থেকে নেয়। রেকর্ড রুম শাখা জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা।, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXZ758H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নামজারির জন্য গিয়েছিলাম কিন্তু টাকা দিলে হবে না হয় হবে না

সহকারী কমিশনার ভূমি এর অধীনে শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYU8ZSWK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

ভূমি ই-নামজারি

বগুড়া, আদমদিঘি, চাঁপাপুর অফিস বরাবর ই-নামজারি আবেদন করা হয়েছে। কাগজপত্রে কোন সমস্যা না থাকা শর্তেও হয়রানী মুলক অত্র অবেদন বার বার না মঞ্জুর করা হয়। তাহাদের ঘুষের দাবী 8000 টাকা। নিরুপাই হইয়া অনুরোধের সহিত পরবর্তীতে 2000 টাকা ঘুষ প্রদান করি। উল্লিখিত 2000 টাকা ঘুষ গ্রহন করিয়াও আবেদন না মঞ্জুর করে দিয়েছে। আমরা জনগন তাহাদের কাছে জিম্মি হইয়া গিয়েছে। ঘুষখোর ও দুরর্ণীতিদের হইতে পরিত্রাণ চাই।

বগুড়া, আদমদিঘি, চাঁপাপুর ভুমি অফিস, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJS8AAFH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

মোবাইল কোর্ট দন্ড দিয়েছে। আপীল করার জন্য নকলের আবেদন করেছি। কিন্তু নকল কবে দিবে ঠিক নেই।

মোবাইল কোর্ট ৬ মাসের দন্ড দিয়েছে। উচ্চ আদালতে আপীল করতে। সহি মোহরকৃত নকলের জন্য আবেদন করেছি। যে খানে নকল দেয় ঔ লোক ৩০০০ টাকা চায়

নরসিংদী, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDNNHWP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম সনদ

জন্ম সনদে মা'র নাম মেপিং করার প্রসঙ্গে, সেটা নাকি ডি সি, র পারমিশন নিতে টাকা লাগবে না হলে অনেক দেরিতে পাবেন তাই দিতে হলো।

বোয়ালখালী, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT5G2XA3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

দেওয়ানি মামলা

মামলাটা পাঁচ বছর ধরে ঘুরাইতেছে, মামলা ফাইনালে উঠায় না, প্রথম তিন বছর এক পক্ষ জবাব দেয়নি তার পরেও এক তরফা রায় দেয়নি, কারন ঘুরাঘুরি করলেই টাকা, পরে আমি মামলা ফাইনালে উঠায়তে বললে ৫ হাজার টাকা ঘুষ চায়, উপায় না পেয়ে তিন হাজার টাকা দিয়ে ফাইনালে ঊঠাইছি,

ভাংগা উপজেলা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQ46MHU
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

পেনশন husband থেকে স্ত্রী নামে করা ক্ষেত্রে

হাসবেন্ড মারা যাওয়ার কারণে স্ত্রী নামে করার ক্ষেত্রে ৫% ঘুষ নিছে।

সিলেট, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYSJ22W5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি সংক্রান্ত

আমার বাবার নামে কয়েক জায়গায় জমি আছে।কিছু উত্তরাধিকার সূত্রে আবার কিছু ক্রয় সূত্রে।এগুলো এক সাথে একই নামে নামজারি করতে গেলে ২০ হাজার টাকা দাবি করে।এসিল্যান্ড কে জানালে বলে এটা আমার কাজ নয়।পরে শুনি এসিল্যান্ড ভাগ পায় কিন্তু অপ্রকাশিত ভাবে।পরে বাধ্য হয়ে ১০ হাজার টাকায় মিমাংসা করে টাকা পরিশোধ করার ৩ দিনের মাথায় নামজারি হয়ে যায়

নকলা,শেরপুর, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY87E5PU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাগরিক সনদ

আমি, আমার নাগরিক সনদ আনতে গেলে , আমার কাছ থেকে 200 টাকা দাবি করে . পরে 200 টাকা দিলে সে নাগরিক সনদ মেজিস্ট্রেটের স্বক্ষর করে দিয়ে দিলে সে কাজটি করে দেয় ? কাম কম্পিউটার অপারেটর পেীরদপ্তর .

শরিয়তপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQTZXQN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন এর ক্ষেত্রে টাকা ছাড়া ক্লিয়ারেন্স পাওয়া যায় না।আমার ২ টি চাকরির ক্ষেত্রে ১০০০ টাকা করে পুলিশকে দিতে হয়েছে।

মুরাদনগর, কুমিল্লা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTLFZ3ST
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

ভূমির খাজনা সংক্রান্ত

সেবাটি ছিল ভূমির খাজনা পরিশোধ এবং লিজ নবায়ন সংক্রান্ত, অনানুষ্ঠানিক অর্থ মৌখিকভাবে দাবি করা হয়েছিল, এবং এরপর টাকা প্রদান না করায় ফাইল অনুমোদন হয় নাই।

চট্টগ্রাম (হাটহাজারী), চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTF6SKDG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৮.০ হাজার

নামজারি

ভুমি অফিসে নামজারি করার জন্য সকল কাগজ পত্র অনলাইনে আবেদন করে অপেক্ষা করছিলাম। ২ সপ্তাহে কোন অগ্রগতি না হওয়ার ভুমি অফিসে যাই এবং ভুমি অফিসের ষ্টাফ বললেন টাকা না দিলে নামজারি হবে না কাগজে ঝামেলা আছে। পরবর্তীতে ২৮০০০ টাকা দিয়ে নামজারি সম্পন্ন করে দেয়।

মুক্তাগাছা, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY2WSHEV
মন্তব্য