সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্মনিবন্ধন সনদ ও ইউনিয়ন পরিষদ থেকে যে কোনো কাগজ পত্রের জন্য

ইউনিয়ন পরিষদ থেকে যে-কোনো কাগজ পত্রের জন্য গেলে ইউনিয়ন সচিব মহোদয়কে এর বিনিময় চা খাওয়ার জন্য কিছু টাকা দিতে হয় যেমন ২০০ থেকে ৫০০ টাকা জন্ম নিবন্ধ, চেয়ারম্যান সার্টিফিকেট, প্রত্যয়ন পত্র, পারিবারিক সনদ ইত্যাদি। টাকা না দিলে উনি স্বাক্ষর ই করেন না।

গ্রাম, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT23S63X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০

খাজনা খারিজ ও নাম জারি

আমি খাজনা খারিজ ও নাম জারির জন্য ধামরাই ভূমি অফিসএ গিয়েছিলাম সেখানে একজন মহিলা ৭০ হাজার টাকার বিনিময়ে আমার কাজ করে দিবেন বলে জানান। আমি অস্বীকৃতি জানানোর পর আমার বিভিন্ন কাজে সাইন পেতে ও ফাইল দীর্ঘদিন পড়ে থাকে। পরে ৭০ হাযার টাকার বিনিময়ে কাজটা করাতে হয়।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK5ZA3XA
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

চেক সংগ্রহ

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ঢাকাতে আমার কোম্পানীর একটি ৪৭,০০,০০০+ টাকা চেক সংগ্রহ করতে যায় তাতে ঐখানকার কর্মকর্তা পারসেন্টিস % আকারে ঘুষ চেয়েছিলো। অনেক কষ্ট করে ৫০০০ টাকায় সমঝোতা করে নিয়ে আসি। এই আমাদের সোনার বাংলাদেশ। ঘুষ ছাড়া সরকারি একটি কাজও করা সম্ভব না। এতে সরকারের উপর মহল জড়িত থাকে।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKR6EP93
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

সিআইডি

আমার নামে একটি মিথ্যা মামলা হয়। আমার বাবার নামেও মিথ্যা মামলা হয়। আমি এবং আমার বাবা দুজনেই অফিসের কাজে উপস্থিত ছিলাম। অফিসের অনলাইন হাজিরা কপি জমা দেয়ার পরও আমি এবং আমার বাবার নাম আসামীর লিস্ট থেকে কেটে দেয়ার জন্য আমাদের কাছে টাকা দাবি করে। পরবর্তীতে টাকার পরিমাণ কিছু কম দিলেও শুধু আমার নাম কেটে দেয় এবং আমার বাবার নাম রেখে দেয়। বিভিন্ন ভয়-ভীতি দেখায় এবং বিভিন্নভাবে আমাদেরকে হেরেস করে।

টাঙ্গাইল, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DKR4ZXKF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ কোটি

মামলার রায়

১৯৯৪ থেকে আমার এক দেওয়ানী মামলা চলছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। বর্তমানে সাক্ষী জেরা চলমান। সরকার পক্ষ হাজিরা দেয় না। কোর্টের স্টাফ বলে ৫ কোটি টাকা দিলে ১ সপ্তাহের মধ্যে মামলার রায় এনে দিবে, নয়ত অপেক্ষা করা লাগবে। আমি প্রস্তাবে সায় দেই নাই।

পুরান ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKVAM624
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.৬ হাজার

এসএসসি ফর্ম ফিলাপ ফি এবং সেন্টার ফি হিসেবে অতিরিক্ত অর্থ আদায়

একজন নাগরিক হিসেবে এটা আবেদন করছি স্কুলের প্রধান শিক্ষক ফর্ম ফিলাপ ফি অতিরিক্ত আদায় করছেন। তার ভাষ্যমতে শিক্ষা বোর্ড তাদের কাছ থেকে পুরো ৫০০০টাকা নিচ্ছে আর সেন্টার ফি বাবদ অতিরিক্ত ২৫০০ টাকা । কিন্তু ফর্ম ফিলাপের মোট প্রদেয় ফি বিজ্ঞান বিভাগের ২৪৩৫ টাকা যেতা সর্বোচ্চ আর সেন্টার ফি বাবদ ৫১৫ টাকা সর্বোচ্চ । কিন্তু তিনি সত্যিকার অর্থে যা অর্থ প্রয়োজন তা বোর্ডে জমা দিচ্ছেন বাকি টাকা তিনি আত্বসাথ করছেন। আমি টাকা পরিশোধ করেছি এতে আমার কিছু করার ছিল না কিন্তু আমার পরে যারা আসবে তারা যেন এই অসুবিধা না পায়। বিদ্র: তিনি বিগত ৭ বছর বা তার বেশি সময় ধরে এই কাজ করে আসছেন।

বনযোগীছড়া, জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTYKFYB4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

চুরি হওয়া বিদ্যুতের তার পুনস্থাপন

এটা আমার পাশের বাসার ঘটনা। এটি ডিপিডিসির অধীনে একটি এলাকা। রাতে বৈদ্যুতিক পিলার হতে বাসায় যে তার দিয়ে কানেকশন দেয়া হয়, সেটা চুরি হয়। এই তার লাগায় দেয়ার জন্য ডিপিডিসি লোকজন ৩০০০০টাকা দাবী করে। আবার আমি অন্য মিস্ত্রি যদি কানেকশন দিতে যাই, তারা মামলা করার কথাও বলে।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKK59UVD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

শিক্ষামূলক নথি উত্তোলন

নাশতা না খেলে স্বাক্ষর হয় না রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে সনদ নিতে এসে — শুনল, “নাশতার ব্যবস্থা করেছেন?” সে অবাক সরকারি কাগজে স্বাক্ষরের জন্য আবার নাশতা কেন? পাশের একজন ফিসফিস করে বলল, “এখানে এটাই নিয়ম টাকা দিলে কাজ হয়।” — দেখল, শিক্ষার্থীদের কাছ থেকে কখনো নাশতা, কখনো মিষ্টি, কখনো চা-খরচের নামে টাকা নেওয়া হচ্ছে। আরও ভয়ংকর, কেউ কেউ চাকরিতে পদোন্নতির জন্য প্রয়োজনীয় ডিগ্রির কাগজ টাকা দিয়ে কিনছে পড়াশোনা ছাড়াই। — ভাবল, ডিগ্রি যদি জ্ঞানের স্বীকৃতি না হয়ে টাকার বিনিময়ে কেনাবেচার পণ্য হয়, তবে ক্ষতি শুধু প্রতিষ্ঠানের নয় ধ্বংস হয় শিক্ষার মর্যাদা ও একটি প্রজন্মের বিশ্বাস।

রাজশাহী, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJL7RC45
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

পুলিশ কেস বা মামলা

মামলা করতে গিয়েছিলাম আমার এক ভাতিজার দুই হাত দুই পা ভেঙে গুড়ো গুড়ো করে দিয়েছে আর এক ভাতিজার মাথা দুই জাগা ফাটিয়েছে আর আমাদের বেধড়ক পেটাই মামলা করতে গেলে ৫০ হাজার লাগবে পরে আবার ৪০ হাজার লাগবে অবশেষে ২৫ হাজার টাকায় ফায়সালা হয় এবং মামলা রেকর্ড করা হয় মারামারিটা হয় মূলত জমি নিয়ে আমাদের জমি জোর করে আওয়ামী লীগ দখল করে রেখেছে একাধিক সালিশ মানেনি অবশেষ জমি গেলে আমাদের এই অবস্থা করে টাকা নিয়েছে অথচ একটিও আসামি গ্রেফতার করে নাই আসামিরা ঘুরে বেড়াচ্ছে এই তো আমরা সাধারণ মানুষ

নিয়ামতপুর, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ7XU6T5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

রাজউক নকশা অনুমোদন

ড‍্যাপ এর উছিলায় ১ বৎসর আটকে রেখেছিল পরে টাকা পাওয়ার পর অনুমোদন দিয়েছে।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১৭ বার দেখা হয়েছে DK4Q7BN2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

নামজারি

আমি নামজারি করতে গেলে আমার জায়গা সি,এস নকশা নদী বলছে প্রথমে তারপর আমি পানি উন্নয়ন বোর্ড থেকে জমির পেন্টাগ্রাফ করে নিয়ে যাই সেখানে নদী ছিল না নকশা কিন্তু টাঙ্গাইল সন্তোষ পৌর ভূমি অফিসের অফিসের নায়েব এই — নদী বলে আমার কাছে ২ লক্ষ টাকা দাবি করে

টাংগাইল, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKSJB29Z
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

মিস কেস রায়

উপজেলা ভূমি অফিস সোনারগাঁ প্রধান সহকারী — একজন খুবই দুর্নীতিবাজ , তিনি আমার থেকে মিস কেস রায় জন্য ৩০০০০ হাজার টাকা চেয়েছেন এবং আমাকে কু প্রস্তাব দিয়েছেন

সোনারগাঁ, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKHPV3ZD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

এলজিইডি লাইসেন্স করোন

আমি লাইসেন্স টাকা মারতে গেলে বেশি টাকা দাবি ও যারা টাকা দেয় তাদের লাইসেন্স দ্রুত প্রদান করে

মাগুরা, খুলনা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHMBUKHA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

জমির দলিল নবায়ন এবং বিক্রি সংক্রান্ত

আমাকে দান করেছে এমন জমির দলিল ঠিক করা এবং অন্যত্র বিক্রি করা সংক্রান্ত। ডাইরেক্ট চেয়ে(আরো বেশি চেয়েছিল) বসে ছিল যে, এটা দিতে হবে নয়তো কাজ হবে না!

উপজেলা সদর, রাজশাহী ২৯ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ3QJ35D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

mutation and name correction

I work and live in Saudi Arabia. my mother gifted a land to me and my sister. at the time application for mutation we found a document needs a correction in the name of my grandmother; and also need to correct the relation between grandmother and grandfather. for this purpose I had gone to probashi desk at Vedorgonj upozila land office and I met there the responsible staff — who checks papers and receives applications. at the time of submitting my application he told me that my file will not move without bribe and he demanded 30000 Taka from me. since I am a foreign expatriate and don't have enough time to run behind this, I gave him 6000 Taka as advance on 2 March 2026, but

Vedorgonj, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKS9A83F
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

গতবার যখন লাইসেন্সটা করেছিলাম তখন ৮০০০ বর্গফুটের লাইসেন্সের জন্য জমা ছিল ১০০০ টাকার সামান্য কিছু বেশি। কিন্তু আমাদেরকে ঘুষ সহ বাধ্য হয়ে আট হাজার টাকা প্রদান করতে হয়েছিল। এবার লাইসেন্স নবায়ন করতে গেলে বলে যে নতুন নিয়ম হয়েছে সব লাইসেন্সের ডিজিটাল করতে হবে । সেজন্য পুরাতন লাইসেন্স প্রথমে নবায়ন করতে হবে নবায়ন সেটা কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে আবার ডিজিটাল লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সব মিলিয়ে খরচ হবে ২৫ হাজার টাকা। এর মধ্যে শুধু নতুন লাইসেন্সের জন্যই নাকি জমা দিতে হবে ১২০০০ টাকা। যদিও আমি এটা আপাতত মুলতুবি রেখেছি, কিন্তু ফ্যাক্টরি চালাতে হলে আমাকে লাইসেন্স নবায়ন করতেই হবে। এছাড়া ব্যাংকের ওডি কন্টিনিউ করতে হলে ফায়ার লাইসেন্স অবশ্যই নবায়ন করতে হবে। এখন কি করব বুঝতে পারছি না!

গোড়ান, চটবাড়ি মিরপুর, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKHCZF9K
মন্তব্য