সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৪.০ হাজার

হোল্ডিং ট্যাক্স ডকুমেন্ট ইস্যু

গত মঙ্গলবার সরকারি ফি 10000 টাকা বলে নিয়েছে কিন্তু কোন রিসিট দেয়নি, তার বাইরে খরচ হিসাবে আরও 4 হাজার চেয়েছে কিন্তু আমি কাগজ পাইনি এখনও

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKABVNZF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮০০

এডমিড কার্ড উত্তোলন

জামালপুর পৌরএলাকায় অবস্থিত বেলটিয়া কামিল মাদ্রাসায় আমার সন্তানের আলিম পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে ৮০০ টাকা দাবী করে। বললাম, কিসের টাকা? বলল, অফিস খরচ। রিসিভ চাইতে বলল- সবাই দিচ্ছে আপনি দিবেন না কেন? কোন উপায় না পেয়ে প্রিন্সিপাল রুমে যেতেই বলল- ১০০ টাকা কম দেন। বললাম, ৭০০ দিতে পারলে ৮০০ দিতে পারবো। অবশেষে ৮০০ টাকা দিতে বাধ্য হলাম ।

জামালপুর সদর, ময়মনসিংহ ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYBLMEVS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

মিউটেশন

একটা মিউটেশন করতে টাকা লাগে ১১০০ টাকা বা সামথিং একটু বেশি হতে পারে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগারো হাজার টাকা দাবি করে এবং সেখানে ১০৫০০ টাকা থাকে আদায় করতে হয় না হয় সে কাজটি করে দিবে না

গোপালগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKEH8ZZL
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ কোটি

হাসপাতালের অনুমতি

টাঙ্গাইলের ডিসি অফিস চার কোটি টাকা ঘুষ চাইছে হাসপাতাল চালু করার অনুমতি দেবার জন্য।

টাঙ্গাইল, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKFTWZCN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর কার্গো সেকশন। এখানে আমদানি রপ্তানি কাজে লাখ লাখ টাকা ঘুষ লেনদেন হয়।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKS8N2N4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

আদালতের রায়ের উপরে মিউটেশন করতে

আমি যখন জাজিরা থানার বড় গোপালপুর ইউনিয়নের ভূমি অফিসে যাই নামজারি করার জন্য, আমাকে নানান কিছু বলে ভুল দেখিয়ে কাগজ নাই বলে ৪০০০০ টাকা দাবি করে প্রথমে,পরে আমার আব্বার অসুস্থতার কথা শুনে ২০০০০ টাকা দাবি করে।আমি বলেছি আমি এত টাকা দিতে পারবো না আমাকে কাগজ/যা দরকার তা দিয়ে সাহায্য করেন।পরে ইউনো সাহেব আমাকে বললো আমি আপনাকে কোন ভাবে সাহায্য করতে পারবো না আপনি ভূমি অফিসে যান ওইখানে যাইয়া আপনি সংশোধন করেন।ভূমি অফিসে গিয়ে দেখি ইউনো সাহেব সেইখানেও বসা।আমি যা বুঝার বুঝে পরে আবার ইউনিয়ন অফিসে এসে তার সাথে কথা বলি,এবং ৩০০০ টাকা দিয়ে বলি আমার কাজটা করে দেন।পরে আমার কাগজ গুলো নিয়েই সে অনলাইনে আবেদন করেন,এবং অফিসের কম্পিউটার দিয়েই তিনি তা এক্সেপ্ট করেন এবং ২ দিন পরেই আমি ১১০০ টাকা পেমেন্ট করে খতিয়ান তুলে নেই।

জাজিরা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK4TY7Q3
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

পাসপোর্ট নবায়ন

অফিসিয়াল সরকারি ফি পরিশোধ করা সত্ত্বেও পাসপোর্ট নবায়ন আবেদনে বারবার অহেতুক কাগজপত্রের অজুহাতে আমাকে হয়রানি করা হয়েছে। কোনো যুক্তিসঙ্গত ত্রুটি না পেয়ে পরবর্তীতে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের অপ্রাসঙ্গিক অসামঞ্জস্য দেখিয়ে আবেদনটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রাখা হয়। পরিশেষে এই কৃত্রিম জটিলতা নিরসনের বিনিময়ে আমার কাছে অনৈতিকভাবে ৭,০০০ টাকা ঘুষ দাবি করা হয়।

বাগেরহাট, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHP8UXRP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

একটি সরকারি রাস্তা কিছু প্রভাবশালী লোকদের কাছ থেকে রাস্তা টি শনাক্ত করতে ৫ লক্ষ টাকা দাবি করা হয়

এলাকায় কিছু প্রভাবশালী লোক অনেক দিন থেকে একটি সরকারি রাস্তা দখল করে রাখছিলো সেই দখলের জন্য ২০০ মানুষের চলাচলের ভুগান্তি ছিলো এবং সেই রাস্তা দখল মুক্ত করতে চাইলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে রাস্তা দখল মুক্ত করতে সাহায্য চাইলে ৫ লক্ষ টাকা দাবি করা হয়

শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এই, ময়মনসিংহ ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYHXKZQP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট আবেদন

আমি সমস্ত কাগজপত্র সাথে করে নিয়ে যাওয়ার পরও আমাকে সামান্য ত্রুটি দেখায়ে আমার কাগজ গ্রহণ করতে বিলম্ব করছিল। তারপর এক পর্যায়ে বলেই ফেলল বাইরে কম্পিউটারের দোকানে কারো সাথে কথা হয়েছে? আমি বললাম যে না! বলল তাইলে কথা বলে আসেন আমি বাইরে কম্পিউটারের দোকানে গেলাম! ওরা বলল ভাই আপনার শুধুমাত্র আইডি কার্ড আর আবেদনের কপি আর ব্যাংক ড্রাফ হলে হয়ে যাবে। এতগুলো কাগজ সাথে আনছেন কেন? শুধু পনেরশো টাকা দিলেই হবে। আমি তখন এক প্রকার বাধ্য হয়ে ১৫০০ টাকা দিলে ওনারা আমার কাগজ গুলো র সাথে করে একজনের সাথে দিয়ে দেয় উনি গিয়ে বেটে করে একজনের সঙ্গে কথা বলিয়ে আমার সিগনেচারের ব্যবস্থা করে।

মাগুরা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHAXMPX9
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করার সময়

আবেদন করে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে বিভিন্ন সমস্যা দেখে জমা নেয়নি। বাহিরে আসার পরে একজন আনসার সদস্য বলে দুই হাজার টাকা দিলে সবকিছু হয়ে যাবে।

বরগুনা, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRJFNXMM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জেলা ও দায়রা জজ আদালত, দিনাজপুর

নথি তলব এর জন্য সেরেস্তায় দরখাস্তের সাথে ৩০০ টাকা ঘুষ দিতে হয়েছে । বেশিরভাগ সেরেস্তা গুলোতে ২০০ দিলেই হয়।

দিনাজপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN98FAGL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

বেসরকারি স্কুল শিক্ষকের এমপিও ভুক্তকরণ

প্রথমে উপজেলা শিক্ষা অফিসারকে ৫০০০ টাকা দিয়ে ফাইল ছাড়িয়েছি। তারপর জেলা শিক্ষা অফিসারকে ১০ হাজার টাকা দিয়ে ফাইল ছাড়িয়াছি। এরপর ডিডি স্যারকে ৫০০০ টাকা এক ব্যক্তির মাধ্যমে দিয়ে ফাইল ছাড়িয়েছে। সঙ্গে আবেদন খরচ বাবদ বিভিন্ন ব্যক্তিকে ৫০০০ টাকার মতো দেওয়া লেগেছে।

খুলনা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHX5MVQH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বয়স্কভাতা কার্ড

বয়স্কভাতা কার্ড দিতে উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী ৫,০০০ টাকা দাবী করে, শেষে কর্মচারীর বাড়ীতে যেয়ে অনেক অনুরোধের পর ৪,০০০ টাকা নিয়ে কার্ড দেয়।

বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJEHSN5F
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭০০

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন।

আমি বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।তখন আমার পাসপোর্ট দরকার । কারণ আমাকে প্রথমে IELTS পরীক্ষা দিতে হবে । তারপর তো বাকি প্রসেসের জন্যও পাসপোর্ট দরকার। আমি যথারীতি সব তথ্য দিয়েছি কোন সমস্যা ছিলো না। এবার পুলিশ ভেরিফিকেশনের জন্য হঠাৎ একজন পুলিশ কল দিলো । বলল আমাকে সিলেট মদিনা মার্কেট যেতে হবে । আমি মদিনা মার্কেট থেকে বেশ দূরে ছিলাম আমার দ্বারা কষ্ট হয়ে যাবে সেদিন দেখা করা ,তো পুলিশ আমাকে বলল ২ ঘন্টার ভিতরে সেখান থেকে মদিনা মার্কেট দেখা না করলে পাসপোর্ট আটকে দিবে। দেখা হওয়ার পরই সে বলল কত নিয়ে আসছি।সে বললো বুঝতেছোনা কি বলছি?পাসপোর্টের ভেরিফিকেশন রিপোর্ট জমা হোক সেটা চাওনা না কি আটকে দিবো?তখন বাধ্য হয়ে ৪০০ দিয়েছি।কারণ টাকা আর ছিলোনা।পরে বিকাশে ৩০০ দিয়েছি।আর বাসায় হেঁটে আসছি ।

সিলেট, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYXFFXDW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

ড্রাগ লাইসেন্স

আমার ফার্মিসীর জন্য ড্রাগ লাইসেন্স করতে গেলে হয়রানীর স্বীকার হই। পরবর্তীতে জানতে পারি ঘুস ছাড়া কাজ হবে না। সেখানে — একজনকে টাকা দেই।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK7U3TXZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

নতুন এনআইডি কার্ড তৈরি

আজ থেকে দুই মাস আগে আমি নতুন এনআইডি কার্ড বানানোর জন্য আমার নিকটবর্তী নির্বাচন অফিসে যাই। ওখানে গিয়ে কাগজ জমা দেই এক মাস দুই মাস কেটে যায় এসএমএস আসে না আমার কাছে। তারপর আবার গেলাম দেখা করতে ওদের একজন বলল যে এই টাকার বিনিময়ে আপনার কাজটা করে দিতে পারি খুব অল্প সময়ের মধ্যে তারপর আমি প্রত্যাখ্যান করে চলে আসছি। লাগবেনা আমার এনআইডি

সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNDYPY9Q
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন তৈরি

একটা জন্ম নিবন্ধন তৈরিতে 3000 টাকা দাবি করা হয়েছে যা কোথাও করা হয় না বা সবার কাছ থেকে করা হয় না খুবই বাজে ভাবে ঘোরাচ্ছিল এবং দাবি করছে কিন্তু তারা সফল হতে পারেনা আমি কাজটি করিনি

দিনাজপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNGCZASL
মন্তব্য