সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

New passport creation

আমি উত্তরা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে ছিলাম, ওখানে পাসপোর্ট অফিসের আনসার আমার থেকে 2000 টাকা চেয়েছিল যে ফাইল জমা দিবে, পাসপোর্ট officer আমার বাড়িওয়ালা এর সাথে বাড়িভাড়া চুক্তি কাগজ আনতে বলেছিলো. আনসার বলেছিলো উনাকে টাকা দিলে অন্য কাগজ লাগবে না.

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ DKKCUC9G
০ মন্তব্য
ভূমি অফিস

রেকর্ড রুম খতিয়ান

এসএস খতিয়ান আবেদনের প্রেক্ষিতে তিনটি খতিয়ানে মোট 1500 টাকা দিতে হয়েছে। পঞ্চগড় রেকর্ড রুম ডিসি অফিসে।

ঘুষ দিয়েছি
পঞ্চগড় ৳১.৫ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ RNXSBRPB
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট পুলিশ verification

আমার নতুন পাসপোর্ট এ পুলিশ verification এর সময়ে এক পুলিশ টাকা নিয়েছিলো এড্রেস verification ar জন্য. আমি 500 টাকা দিয়েছিলাম, পরে সে বলে 2 টা মিলিয়ে দেন. তারপর 1000 টাকা দিতে হইসিলো.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৮ DK7E23NB
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

FPO

পেনশনে যাওয়ার জন্য চাকুরী শেষে এফপিও, অর্ডন্যান্স সেন্টার, রাজেন্দ্রপুর, গাজীপুর পেনশনের হিসাব করার জন্য টাকা দিতে হয় সবার কাছ থেকে এই টাকা নেয়।

ঘুষ দিয়েছি
রাজেন্দ্রপুর ৳১.২০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৮ DKCJLUXT
০ মন্তব্য
ভূমি অফিস

কর প্রদান

ভূমি অফিস থেকে ২, ৩,৪,৫,১০,১২ লক্ষ টাকা বিভিন্ন মানুষের বসত বাড়ির উপর কর আরোপ করেছে এবং অনেকে ব্যক্তিগত ভাবে ৫০ হাজার ১ লক্ষ, ২ লক্ষ টাকা ঘুষ প্রদান করে সমাধান করছেন। বড়লেখা উপজেলার এই অফিসে টাকা ছাড়া কোন কাজ করে না।

ঘুষ দিইনি
বড়লেখা ৳২.০০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ SY2YQ7EF
০ মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং পরিক্ষায় পাশ করিয়ে দিবে তার জন্য ম্যাজিস্টেটটকে নাকি ৩০০০ টাকা করে মাথাপিছু দিতে হয় তানাহলে পাশ হবে না।

ঘুষ দিইনি
যশোর, অভয়নগর ৳১২.৫ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ KHNJ6BBV
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি অনলাইনের মাধ্যমে নামজারির আবেদন সম্পন্ন করি। পরবর্তীতে আবেদনের কাগজপত্র জমা দিতে ভূমি অফিসে গেলে সেখানকার তহশিলদার আমাকে জানান যে, ৩ লাখ টাকা ঘুষ না দিলে তারা এই কাজ করবেন না। তিনি দাবি করেন, এই টাকার একটি অংশ এসি ল্যান্ড স্যার এবং সাংবাদিকদের দিতে হয়। অথচ আমার আবেদনের সব কাগজপত্রই সঠিক ছিল। অনৈতিকভাবে এত টাকা দাবি করায় আমি আমার কাগজপত্রের কপিটি তার টেবিলের ওপর রেখে সেখান থেকে চলে আসি।"

ঘুষ দিইনি
পাগলা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত ৳৩.০০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ DK7LPJVR
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NOC এর আবেদন

আমার বোন একজন সরকারি চাকরিজীবী, সম্প্রতি তার ক্যান্সার ধরা পড়ায় তার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার চেন্নাই এ নিয়ে যাওার জন্য বাংলাদেশ থেকে পরামর্শ দেওয়া হয়। অতি দ্রুতই তাকে চেন্নাই নিয়ে যাওার জন্য সব রকমের আয়োজন এর ব্যবস্থা করা গেলেও সরকারিভাবে NOC পাওয়া যাচ্ছে না। তার স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে অথচ সামান্য ঘুষের জন্য আমার বোন কে আমি NOC এর জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারছি না।

ঘুষ দিইনি
চাঁদপুর ৳৩০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ CTMDQQSS
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

টাইম স্কেল

সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে কাজ করা অফিস ইজি অফিস টাকা ছাড়া কোন কিছুই করে না। সর্বনিম্ন ৫০০ থেকে তদূর্য অ্যামাউন্ট ডিমান্ড করে তারা।

ঘুষ দিইনি
ঢাকা ৳১.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ DKEH9289
০ মন্তব্য
বিআরটিএ

গাড়ির কাগজপত্র রিনিউ করা

আমরা গাড়ি কাগজ করার জন্য কুমিল্লা বিআরটি অফিসে যাই এখানে যাওয়ার পরে সারাদিন আমরা বসে থাকি কেউ আমাদের গাড়িটি দেখার জন্য আসেনি ফিটনেস এবং তারা হেলামী করতে থাকে একসময় সন্ধ্যা মাগরিবের আযানের সময় এক লোক বলে ওঠে যে আপনাদেরটা আজকে হবে না তারপর আবার আরেকজন ব্যক্তি এসে বলে পাঁচ হাজার টাকা দিলে নাকি হয়ে যাবে যেহেতু আমরা গাড়ি নিয়ে যাই আমাদের গাড়ির তেলের খরচ এবং ড্রাইভার খরচ সব মিলে আবার আরেক দিন আসতে আরো তিন থেকে চার হাজার টাকা খরচ চলে যাবে শেষে কোন উপায় না পেয়ে ওই টাকা দেওয়ার পরপরই আমাদের ফিটনেস দেখা এবং বাকি কাজ কমপ্লিট হয়ে যায় মাত্র ১০ মিনিটে।

ঘুষ দিয়েছি
cumilla ৳৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ CT3VFKZK
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার বাবার নামের খতিয়ান থেকে আমরা ভাই -বোন সবাই মিলে একসাথে নামজারির জন্য আবেদন জমা দেওয়ার ১৩ দিন পর্যন্ত ফাইল ফেলে রাখছে,কোন টাকা না দেওয়ার কারণে। এর পরদিন,ভূমি কর্মকতা আমার নিকট ২০ হাজার টাকা অফিস খরচের জন্য দাবি করে কিন্তু আমি তা দিতে অপারগ দেখাই।পরবর্তীতে আমি এসি ল্যান্ড স্যারকে বলার পর আমার ফাইলে সংযুক্ত কপি গুলো অস্পষ্ট দেখিয়ে আবেদন নামঞ্জুর করে দেন।

ঘুষ দিইনি
পশ্চিম নাসিরাবাদ, কাট্টলী মৌজা, ৳২০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ CT644QNL
০ মন্তব্য
শিক্ষা অফিস

প্রিন্সিপাল স্যারের সিগনেচার এর জন্য

আমার সার্টিফিকেট না আসার জন্য একটি এপ্লিকেশন লিখেছিলাম সেখানে আমাদের প্রিন্সিপাল স্যারের সিগনেচারের প্রয়োজন ছিল। আমি অফিসে গিয়ে অফিস সহায়ক কে সিগনেচারের জন্য বললে তিনি আমাকে সিগনেচারটা করিয়ে দেন এবং তারপরে চা নাস্তার জন্য ২০০ টাকা নেন জরুরী ছিল বিধায় দিতে বাধ্য হয়েছি

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩০ DKES7AA5
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এমপিওভুক্ত স্কুল শিক্ষকের এরিয়ার বেতন

এমপিওভুক্ত একজন স্কুল শিক্ষকের এরিয়ার বেতন করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে অগ্রিম চেক গ্রহণ করে পরবর্তীতে তার একাউন্ট থেকে ৳20000 তুলে নেওয়া। যদিও উক্ত শিক্ষক তাকে 95000 আগেই দিয়েছিলেন

ঘুষ দিইনি
ভিএসএ উচ্চ বিদ্যালয় ভায়াট তারাশ সিরাজগঞ্জ ৳২০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ RJ4D4EAE
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ি

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ি থেকে আমার নামে চট্টগ্রাম হতে একটা মামলা হইছে বলে এরকম একটা নোটিশ নিয়ে আসে আমার আমার এলাকায় এসে তারা আমার বাড়ি খোঁজ করে এবং আমার বাড়িতে এসে বলে যে আপনার ছেলের নামে মামলা হইছে প্রতারণা মামলা এবং সেখানে তারা দাবি জানায় তাদের হাজার টাকা দিলে তারা সেখান থেকে নাকি ভালো একটা রিপোর্ট দিবে আর যদি টাকা না দেওয়া হয় তাহলে তারা কোন প্রকার কোর্টের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে নিয়ে যাবে এবং খারাপ রিপোর্ট দিবে টাকা ছাড়া তারা বাড়ি থেকে যাইতে অস্বীকার করে আমার বাড়িতে টাকা ছিল না অন্যদের কাছ থেকে টাকা ধার করে তাদের আমার মা পাঁচ হাজার টাকা দেয় যাদের কাছ থেকে টাকা ধার করছিল তারাও সেখানে উপস্থিত ছিল গ্রামের মানুষ আমরা কম বুঝি এভাবে আমাদের কাছ থেকে টাকা গ্রহণ করে। ধন্যবাদ ghu

ঘুষ দিয়েছি
কাশিনাথপুর পাবনা ৳১৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ RJLEUGDC
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Hate police

আমি একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছি। জিডি করার এক মাস পর আমাকে জানান যে, জিডির তদন্তের জন্য টাকা দিতে হবে। কিন্তু আমি কোনো টাকা দিইনি। এরপর থেকে আমার জিডির তদন্ত শুরু করা হচ্ছে না।

ঘুষ দিইনি
Pirojpur ৳৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ BRYWY58L
০ মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরকারি ফি এর সাথে ঘুষ দাবি করেন। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন হবে না বলে জানিয়ে দেন। শুধু তাই না, আমার অন্য একটি নতুন ব্যবসায়ের জন্যও তিনি লাইসেন্স দিবেন না বলে জানিয়ে দেন। একজন উদ্যোক্তা হিসেবে এই ঘটনা আমাকে হতাশ করেছে।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳১৪.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ MYUMZLKZ
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Pabna ttc

পাবনা টিটিসিতে বিদেশ যাওয়ার জন্য বিএমইটি করতে গেলে সেখানে রেজিস্ট্রেশন করার জন্য ৩০০ টাকা লাগে কিন্তু সেইসেই কাজটা অফিস থেকে করা যায় না বলে তারা বাইরের দোকানে পাঠায় সেখান থেকে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত নেয় সবাইকে বলতে শোনা এখান থেকে তাদেরই মানুষদের করিয়ে অবৈধভাবে টাকা গ্রহণ করে

ঘুষ দিয়েছি
Pabna ৳৩৫০
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৬ RJEFX2NC
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার আইডি কার্ড

আমার স্ত্রীর ভোটার আইডি কার্ড করতে গিয়েছি। তথ্য অসম্পূর্ণ উছিলায় ৪ বার ফিরিয়ে দেয়া হয়েছে, শেষবারে টাকা দিলে। সম্পূর্ণ হয়। টাকা দেইনি বলে বারবার ফিরিয়ে দিছে।

ঘুষ দিয়েছি
রানীগঞ্জ বাজার, বোরহানউদ্দিন, ভোলা ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ BRX34K6K
০ মন্তব্য