সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৮৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

নতুন ভোটার হতে আবেদন

আমি নতুন ভোটার হতে লালবাগ ইসি অফিসে গিয়েছি তবে সকল কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও আমার এই ভুল সেই ভুল দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছে যা সরকারি সেবা গ্রহণে বাধা।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKB9FVBK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ড্রাগ লাইসেন্স নবায়ন।

আমি আমার ড্রাগ লাইসেন্স নবায়নের জন্য জমা দেই। যথারীতি আমি অনলাইনে সকল ফি পরিশোধ করি এবং কাগজপত্র সহ দায়িত্ব রত কর্মকর্তার কাছে জমা দেই। তিনি এক সপ্তাহ পর নবায়ন হলে বলে জানিয়ে দেন। চার থেকে পাঁচ দিন পর ফোন দিয়ে জানান আপনার নবায়ন হয়ে গেছে এসে নিয়ে যান। আমি আনতে গেলে হাজার টাকা দাবি করেন। আমি বললাম কিসের টাকা? বললেন এটা সবাই দেয়। আমি প্রথমে পাঁচশত টাকা দিয়েছি কিন্তু উনার চাপাচাপিতে শেষ পর্যন্ত এক হাজার টাকা দিতে বাধ্য হই।

সিলেট, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYC6DAGV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার বোন ইংল্যান্ডে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করছিল। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য নাটোরের নলডাঙ্গা থানার একজন পুলিশ উপ-পরিদর্শক আমার কাছে থেকে 5000 টাকা দাবি করে। আমি দিতে অসম্মতি জানাই। কিন্তু সে বলে ইউরোপ আমেরিকার বিষয় তো ৫০০০ টাকা খুবই সামান্য। এগুলো দিতে হয়।

থানা: নলডাঙ্গা, জেলা: নাটোর, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ7X55RR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

মামলা

নোটিশ জারিকারক মামলার নোটিশ জারি করবে, তাই জারির খরচ বাবদ ৫০০০ টাকা নাকি দিতে হবে। টাকা দেইনি বলে ১ বছর হলো মামলার নোটিশ জারি করে না।আজকেও আবার ফোন দিছিল খরচের জন্য, আমি না করে দিয়েছি।বলছি নোটিশ জারি করা আপনাদের দায়িত্ব। এ কথা শুনে ফোন কেটে দিছে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYDGMAN4
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

অফিস লোকেশন পরিবর্তন

ব্যাবসার অফিস পরিবর্তনের পরে ভিন আইডিতে স্থান পরিবর্তন করতে গিয়ে এই ঘুষ দাবি করে। এই দেশে ডকুমেন্টের পিছনে ঘুষ দিতে দিতে টাকা শেষ হয়ে যায় আর উদ্দোক্তা তৈরি হওয়া প্রায় অসম্বব ৷ ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব যায়গায় একই অবস্থা। এসব সরকারী কর্মকর্তাদের টাকার পরিমান গুনে শেষ করার মতো না৷

চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT8TQYTS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

Police Clearance

২০২৪ সালে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলে ১০০০ টাকা ঘুষ চেয়েছিলো পুলিশ কর্মকর্তা তারপর বললাম আমার কাছে কোনো টাকা নাই ৫০০ আছে বলে ৭০০ টাকা না দিলে হবে না তারপর ৭০০ টাকা দিতে বাধ্য হই

Zokiganj, Sylhet, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYW8RTS2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪৫.০ হাজার

চাকুরীর 10 বছর পূর্তিতে প্রাপ্য উচ্চতর গ্রেড

সরকারি চাকরিতে 10 বছর পূর্তিতে উচচতর গ্রেড পাওয়ার আইন আছে। তাই আবেদন পাঠানোর পর, সিলেটের দায়িত্বপ্রাপ্ত মা. উ. শি কর্মকর্তা প্রতি ফাইল প্রতি2000/=করে, সিলেটের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের 21 জন শিক্ষকের কাছ থেকে প্রায় 45000/=টাকা নেন এবং ফাইল শিক্ষা মন্ত্রনালয়ে পাঠান।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMD8YLF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

সাফটা ফর্ম ফি

প্রথমে গেলাম সার্টিফিকেট অফ অরিজিন ফর্ম ২য় তলায় নিতে ফি দিয়ে তখন একজন বললো ২০০ টাকা দেন। তারপর গেলাম লিফটের-৪ ফর্ম সাইন করাতে উনি সাইন শেষে বললো ১০০ টাকা দেন। তারপর গেলাম পাশেই একজন নাম্বারিং করছে উনিও নিলো ১০০ টাকা। আর একজন রেকড রেজিষ্ট্রেশন করছে উনি নিলো ২০০ টাকা। ব্যাংকে সরকারি নির্ধারিত ফি পেমেন্ট করেছি এই স্লিপ উঠাতে ৫০ টাকা নিলো আবার বের হওয়ার সময় পিওন নিলো ৫০ টাকা

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZDQSVY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারী

আমার বাবার নামে একটা জমির নামজারী করার জন্য তারা ৩০০০ টাকা দাবি করেছি অথচ সরকারি নামজারী ফি ১১৫০ টাকা।আমি না বুঝে তাকে ৩০০০ টাকাই দিয়েছিলাম ভুমি অফিস ঠাকুরাকোনা,নেএকোনা

নেএকোনা, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY5JULWV
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

গাড়ি থামিয়ে হয়রানি ও টাকা আদায়

আমি মোটরসাইকেল নিয়ে আসছিলাম। হঠাৎ একজন সার্জন সিগনাল দেয় গাড়ি থামানোর জন্য। গাড়ি থামালে কাগজ দেখতে চায়। কাগজ দেখানোর পর কি একটা কাগজের নাম বলল আমার জানা ছিল না। পরে জানছি এই কাগজের কোন ভিত্তি নাই। তখন আমার জানা ছিল না। আমাকে ভয় দেখিয়ে বলে ৮০০০ হাজার টাকার মামলা হবে। এখন কিছু একটা করেন। পরে পাশের একটি ফাস্ট ফুডের দোকান থেকে একটা ছেলে আসলে আমাকে বলে তার সাথে কথা বলেন। ওই ছেলে বলে ১৫০০ টাকা দেন আমি কথা বলে দেখি। আসলে ভয় পেয়ে গেছিলাম। কারণ কোনো দিন এমন হয়নি আমার সাথে। পরে ১০০০ টাকা দিলে আমাকে ছেড়ে দেয়।

আম্বরখানা, সিলেট, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYTXLGR6
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৫.০ হাজার

Obtain land tax documents for newly developed property (per flat)

For new apartments developed, a tax amount is to be determined for each flat. The "proper" amount (as determined by location + area size + "mowja" amount) should be 20k per flat. But without bribe, the officials will leave you hanging for 11 months so you miss your tax payments and then be penalized. Also, if you don't pay the bribe, your tax amount is set at 4x higher rate, so maybe 80k per flat. But if you pay 15k bribe then the tax official completes your file quickly, and sets you a lower than normal tax rate (15k)

Panthopoth, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKBLE4SC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি সংক্রান্ত বিষয়

মিউটেশন এর জন্য 30 হাজার চেয়েছে যেটা এখনো দেইনি। কিন্তু একটা জমির 44 ধারার মামলার তদন্তের রিপোর্ট লেখার জন্য 4000 দিতে বাধ্য হয়েছি। এবং একটা মিউটেশনের নকল উঠানোর জন্য 6000 টাকা দিতে বাধ্য হয়েছি।

টুঙ্গিপাড়া, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZGELJN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট আবেদন করা

আমার পাসপোর্ট করার সময় আমি আমার NID মেইন কপি নিয়ে আসি নাই। আমার কাছে ফটোকপি এবং লেমিনেটিং করা একটি NID ছিল। এই কারণে আমার পাসপোর্ট আবেদনটি গ্রহণ করতেছিল না। অবশেষে যখন অন্য মাধ্যম দিয়ে একজনের বিকাশে পনেরশো টাকা পাঠিয়েছি তখন আমাকে একটা রুমে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পরে ওই একই কর্মকর্তা আমাকে বলে, আপনার সমস্যাটা আমাকে আগে বললেই তো হতো, পরে উনি আমার সাথে গেলেন এবং অন্যান্য আরো তিনটি টেবিলে নিজে দাঁড়িয়ে থেকে সিগনেচার করায় দিলেন আমার সময় লেগেছে মাত্র 15 মিনিট। অতঃপর আমি লাইনে দাঁড়িয়ে ছিলাম তখন একজন আনসার এসে আমাকে বলল ভাই ৫০০ টাকা দেন আপনার ছবি তোলার কাজটা করে দিচ্ছি। তখন আর আমি কোন টাকা দেই নাই । পরে আমাকে লাইনে দাঁড়িয়ে থেকে দেড় ঘন্টা পরে ছবি তুলতে হয়েছে।

উত্তরা পাসপোর্ট অফিস, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQFM3V6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট গ্রহণ

পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট এর ফরম থেকে আমার ছবি সরিয়ে ফেলে এই অজুহাতে পাসপোর্ট দেয়নি পরবর্তীতে 15 দিন ঘুরার পর ৩০০০ টাকা করে দাবি করে যে আমি পরিশোধ করেছি এবং বিকেল বেলায় পাসপোর্ট হয়েছে

ময়মনসিংহ, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MY57XRXG
মন্তব্য