সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৫০ লাখ

বিডিআরএস জরিপ প্রক্রিয়ায় ভূমির সেটেলমেন্ট অফিস

মাঠ পর্যায়ে বিডিআরএস জরিপে আমার নাম বাদ পড়ায় সেটেলমেন্ট অফিসের মাধ্যমে আপত্তি মামলা দায়ের করি। তারপর তারা বিভিন্ন দপ্তরের ভুলের দিকে নির্দেশ করে আমার শুনানি টা জটিল থেকে জটিলতর দিকে নিয়ে যায়। এক পর্যায়ে আমাকে বলা হয "নাম সংযোজন এত সহজ না, দেখছেনই তো একটার পর একটা কত ঝামেলা আসছে, এমন আরো হাজারটা ঝামেলা আসতেই থাকবে, তার চেয়ে দেড় লক্ষ টাকা দেন, ওয়ান টাইম সেটেলমেন্ট করে দেই।"

আলমনগর, সাভার, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKAPQXJ3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বাবা করতিক নাবালক ছেলেকে হেবাকৃত সম্পত্তি পুনুরার বাবার নামে বিক্রি অনুমতির জন্য আদালতে মামলা

আমার বাবা তার কিছু জমি আমার নাবালক ভাইকে দলিল মুলে হেবা করে। এখন আমার বাবার টাকার দরকার হলে উনি ঐই জমিটি বিক্রি করার মত পোসন করে জমিটি বিক্রি অনুমতির জন্য আদালতে দরখাস্ত করে। আদালত উনার দরখাস্ত গ্রহন করে উনাকে পুনরায় অভিভাবক হিসেবে নিয়োগ দেই। বিজ্ঞ আদালত অভিভাবক হিসেবে বাবাকে অনুমতি দেয় এবং পরবর্তীতে কিছু পেপারে সাইন করতে বলে কিন্তু বিজ্ঞ আদালতের পেস্কার সাইন করার জন্য আমাদের থেকে ১০০০ টাকা দাবি করে, বলে যে ১০০০ টাকা না দিলে সাইন করতে দিবেনা আর আমাদের কাজটাও আটকে যাবে জার জন্য আমরা ইচ্ছার বিরুদ্ধে টাকাতস দিতে বাদ্ধ হই যদিও পেপারে সাইন করার জন্য সরকারি কোন ফি লাগেনা। সব টাকা পেস্কার পকেটে নিয়ে নিয়েছে তার বিনিময়ে কোন সরকারি রসিদ দেই নাই।

সন্দ্বিপ, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTHUMPSV
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৭.০ হাজার

আয়কর রিটার্ন

আমি আয়কর সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট অফিসে গেলে অফিস কর্তৃপক্ষ আমার কাছে ১০,০০০ (দশ হাজার) টাকা দাবি করে। আমি উক্ত টাকা দিতে সম্মত না হওয়ায় আমার কাজটি যথাসময়ে সম্পন্ন করে দেওয়া হয়নি। পরবর্তীতে আমার জরুরি প্রয়োজনের কারণে বাধ্য হয়ে ৭,০০০ (সাত হাজার) টাকা দিয়ে আয়কর সংক্রান্ত কাজটি সম্পন্ন করে নিতে হয়েছে। ফলে, শুধুমাত্র কাজটি সম্পন্ন করার জন্য আমাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে এবং এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

রাজশাহী, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJRLUWLP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি

আমার বাবা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ছেলে হিসেবে আমার নিকট হেবা করলে ৪০০০০ টাকা দাবি করে, দাবির কারণ ইউনিয়নে জনগণ নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার নেই। আমার বাবা নিজে কাজ আরম্ভ করলে সব কাগজ ঠিক থাকার পরও ভূমি সহকারী কমিশনার তা বাতিল করে দিলে আবার টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হয়েছে।

Rajshahi, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJJPETZ8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

মাদকদ্রব্য লাইসেন্স

মাদক দ্রব্য আমদানি ও রপ্তানি লাইসেন্স নবায়ন করতে ২৫০০০ টাকা খরচ করতে হবে,টাকা না দিলে নবায়ন করা যাবেনা । তাই টাকা পরিশোধ করা হয়েছে ।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYH47JLX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

জমির খাজনা দেয়া

জমির বাষিক খাজনা দিতে যাওয়ার পর মূল নথি বই খুঁজ বের করার জন্য ঘুস হিসেবে ১০০ টাকা নেয় তারা। এটা সবার সাথেই করে। না দিলে বই আনেনা, বলে আজকে হবেনা পরে আসেন।

নওগাঁ সদর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJMX6BFA
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

গাড়ি ফিটনেস ও নতুন রেজিঃ

আমি সাধারণ একজন মানুষ আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি গ্রস্থ খাত হলো বিআরটিএ এখানে প্রতি মিনিটে হাজার হাজার টাকা ইনকাম করে নিয়ে যায় দালাল এবং অফিসাররা। একটি গাড়ির ফিটনেস করতে নিয়ে গেলে প্রথমে নানা অযুহাত দিয়ে ফিটনেস দেয়না পরবর্তীতে ২ থেকে ৩ হাজার টাকার ঘুস দিলেই মুহূর্তেই ফিটনেস হয়ে যায়। আমি সাধারণ একজন মানুষ তবে দীর্ঘ দিন পুর্বাচল বিআরটি অফিসের ওখানে ছিলাম নিজের চেখে দেখেছি। বিআরটিএর একজন অতি নিম্ম পদের কর্মকর্তারাও গাড়ি ব্যবহার করে এক একজন কর্মকর্তা প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করে নিয়ে যায় ওখানকার যিনি ডিডি আছেন তিনি তো লক্ষ্য টাকা ইনকাম করেন। হয়তো আমার কথাগুলো আপনাদের কারো কাছে অবাস্তব মনে হতে পারে কিন্তু আমি একবিন্দু মিথ্যা বলছি না। সাংবাদিকসহ স্থানীয় প্রশাসন ম্যানেজ

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKYWA27B
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৫০.০ হাজার

রাজষ্ব কর

প্রতিমাসের রাজস্ব কর দেওয়ার জন্য বাগেরহাট কাস্টমস অফিসে ৫০ হাজার টাকা করে দিতে হবে

বাগেরহাট, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHT7B9M8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

IRC Renew

আমি আমার আই আর সি রিনিউ করার জন্য কাস্টমসঅফিসে যাই আমার পাঁচ বছর রিনিউ করা হয় না বিধায় উনারা আমার থেকে এক লাখ আশি হাজার টাকা চায় যার ৩০-৩৫ হাযার ঘুশ, ভ্যাট অফিসে সবচেয়ে বেশি জালিয়াতি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKHNPCLS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

পেনশানের টাকা উত্তলন

আমার দাদুর পেনশনের টাকা উঠাতে গেলেই চট্রগ্রাম বিদ্যুৎ অফিসে ১০০ করে ঘুস দেওয়া লাগে, পেনশনের বইয়ের ভেতরে, এবার দাদুকে নিয়ে যেতে পারি নাই, তাই ৩০০ দিয়েছি,

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTLLXL2D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

এনআইডি কার্ড স্থানান্তর

আমার কাছে ভোটার আইডি কার্ড স্থানান্তর খরচ বাবদ ৫০০ টাকা নেয়া হয়ছে যা অবৈধ

বরকল নির্বাচন অফিস, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTYRYB8Y
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

জ‌য়েন্ট স্টক এন্ড কোম্পা‌নি রে‌জি‌স্ট্রেশন RJSC

এক‌টি সংগঠ‌নের রে‌জি‌স্ট্রেশন কর‌তে গে‌লে ২ লাখ টাকা ঘুষ চাওয়া হয়। ঘুষ দি‌লে দুই দি‌নের ম‌ধ্যে কাজ ক‌রে দি‌বে। সবাই না‌কি এরকম ঘুষ দি‌য়েই রে‌জি‌স্ট্রেশন ক‌রে। ঢাকা অ‌ফিস কাউরান বাজার, টি‌বি‌সি টাওয়ার।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKNBHBX8
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

Byke registration

দালালরা এসে বলেছে যে তাদের মাধ্যমে করলে কাজটা সহজ হবে এবং নিজে নিজে কাজ করতে গেলে রেজিস্ট্রেশন করা যাবে না আবেদন বাতিল হবে।

নওগাঁ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJYESDZG
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.৫ হাজার

ঘুষ না দিলে ড্রাইভিং টেস্টে ফেইল সিলেট বি আর টি এ

প্রথমে আমি ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে এপ্লাই করে এক্সাম সমপন্ন করি, বাসায় স্লেসে রাতে রেজাল্ট দেখলাম ফেইল, সিলেট বি আর টি এর এক পিয়নকে বললাম ভাই পাশ করার উপায় কি উনি বল্লেন ৪৫০০ এক্সট্রা দিলে পাশ নিশ্চিত। নিজে নিজে পাশ করতে পারলে সবাই ত আর দালাল দরতনা। যাইহোক সে বলল ভাই আমি ৫০০ খাবো সারদের ৪০০০ দিলেই আপনার পাশ চলে আসবে। পরের ডেইটে ঠিকমত এক্সাম ই দেইনাই টাকা দেওয়া ছিল তাই পাশ , ড্রাইভিং লাইসেন্স ও হয়ে গেছে। শুধু তাই না আমার বাইকের রেজিষ্ট্রেশন আমি নিজে করতে চেয়েছিলাম কিন্তু তারা প্রক্রিয়া এত জটিল করে রাখছে আপনি চাইলেও পারবেন না, তাই শুরুমের মাধ্যমে করালাম।

সিলেট, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYJDG7AX
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪.০ হাজার

ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে

আমি নতুন মোটরসাইকেল কিনে শো রুম থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গুলিস্তান আহাট পুলিশ বক্স এর কাছে আসার সাথে সাথেই ট্রাফিক পুলিশ — আমার গাড়ি আটক করে, আমি তাকে বলেছিলাম এইমাত্র গাড়িটা কিনে আমি বাড়িতে যাচ্ছি এবং এই দেখেন আমার লাইসেন্স এবং শোরুম পেপার, কিন্তু সে বলে গাড়ির ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন ছাড়া একদিনও গাড়ি চালানো যাবে না, এখন আপনার গাড়ি ডাম্পিংয়ে যাবে এবং ১০ হাজার টাকার মামলা হবে, আমি তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তাও গাড়ি ছাড়বে না, সে বলে চার হাজার টাকা দিলে গাড়ি ছেড়ে দেব, আমি দিতে চাইনি পুলিশ সার্জেন্ট — আমাকে ট্রাফিক বক্সে নিয়ে আমার পকেটে হাত দিয়ে টাকা বের করে নেয় ৪০০০ হাজার, এরপর গাড়ির চাবি দেয়, আমি অসহায়ের মত তাকিয়ে ছিলাম সেদিন,

আহাদ পুলিশ বক্স গুলিস্তান, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKS3U3S5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

কাবিন নামা অনলাইন

কাবিননামা জন্য আমার থেকে ১৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে এ কাজ করে দিবে না এমন ধমকেও দেওয়া হয়েছে এবং আমার এই কাজটা অন্য কেউ করে দিলে তাকেও সমস্যা করবে এবং বলা হয়েছে কাজির নাম —

নড়াইল, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHR2AT97
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৫.০ হাজার

লানার বাতিল সম্পর্কে

আমি পেশাদার লানার করতে গিয়ে অপেশাদার হয়ে যাই আমার ভুলে।সেই লানার বাতিলের জন্য আমার কাছে পাঁচ হাজার টাকা যাচ্ছে

ঠাকুর গাঁওয়ের, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNUFFRGM
মন্তব্য