সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জমিন ভাগাভাগি নিয়ে বিরোধ এর জন্য পুলিশের কাছে সহযোগিতা চাইলে ঘুষ চায়

জমি ভাগাভাগি নিয়ে বিরোধ এর জন্য পুলিশের কাছে সহযোগিতা চাইলে ঘুষ চায় । পঞ্চগড় জেলা বোদা উপজেলার — । ওনার কথা মীমাংসা করে দিবে কিন্তু টাকা লাগবে । তো কী আর করার টাকা দিয়ে মীমাংসা করতে চেয়েছিলাম। তবে, si আমার বিরোধী পক্ষ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে আনুমানিক ৪০ হাজার । এই যদি হয় বাংলাদেশ পুলিশের অবস্থা । এই যদি হয় তাদের টাকার বিনিময়ে সেবা । তাহলে আর কি করার । তবে এত টাকা দেওয়ার পরেও আমি সঠিক বিচার বা মীমাংসা পাই নি। এখন পর্যন্ত জমি গুলো জোর পূর্বক দখল করে নিচ্ছে — ।

ঘুষ দিয়েছি
Boda Panchagor ৳৫.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ RN2FGPN9
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান সংশোধন

উপজেলা এসিল্যান্ড অফিস, কুড়িগ্রাম বরাবর সিএস, এস এ খতিয়ান মতে আর এস খতিয়াবের তর্কিত দাগ উঠেনি, আমি উক্ত খতিয়ানে আমার উল্লেখ্য দাগ অন্তর্ভুক্ত করতে আবেদন করেছি ৩ মাস পূর্বে। এখনও দেই, দিবো করে ঘুরাচ্ছে। ১,০০,০০০/ টাকা দাবী করেছে। আমি দেইনি।

শুধু দাবি করেছে
কুড়িগ্রাম ৳১.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ ১৩ RNMJZ65V
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্মনিবন্ধনপত্র সংগ্রহ

অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করি৷ যেহেতু প্রথম সন্তানের বাবা হয়েছি, উৎসাহী হয়ে নিজেই সব কাজ অনলাইনে করে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়েছিল তা আবেদন পত্রের সাথে সংযুক্ত করে তৎকালীন পৌরসভা (বর্তমান সিটি কর্পোরেশন) অফিসে জমা করি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কিন্তু আমার সাথে অফিস থেকে কোন রকমের যোগাযোগ করা হয় না। অবশেষে আমি বাধ্য হয়ে পৌরসভা অফিসে যোগাযোগ করি এবং তাদেরকে জিজ্ঞেস করি যে আমার জন্ম নিবন্ধন এখনো আসছে না কেন। তারা আমাকে জানায় আমার কাগজে কিছু ভুল আছে। তারা আমাকে ভুলের ব্যাপারে কিছুই জানান না, বরং আমার আবেদন পত্রের উপরে একটি বিশেষ চিহ্ন দিয়ে বলে ওই ফটোকপির দোকানে যান বলে দিবে কি সমস্যা। পরবর্তীতে আমি ঘুষের ব্যাপারটি বুঝতে পারি এবং বাধ্য হয়ে ২০০০ টাকা ঘুষ দিয়ে কাজটি করে নেই।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJTJTKDC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে ফাইল মুভমেন্ট

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে ফাইল মুভমেন্ট করতে টাকা লাগে। না হলে ফাইল ফেলে রাখে

ঘুষ দিইনি
ঢাকা ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DK5RWRH5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাগরিকত্ব সনদ , দ্বৈত নামের সনদ উত্তোলন

আমি আমার চাকুরীর জন্য নাগরিকত্ব সনদ এবং আমার বাবা মায়ের নাম সংশোধনের জন্য দ্বৈত নামের সনদ উত্তোলন করতে গিয়েছিলাম। প্রত্যেকটার জন্য ( বাংলা ১ কপি+ ইংলিশ ১ কপি) ২০০ টাকা করে দাবি করে। কিন্তু আমি আগে থেকেই prottoyon.live ওয়েবসাইট থেকে সব কাজ কমপ্লিট করে রাখি। এমনকি সরকারি ফি প্রায় ৩২ টাকার মতো প্রত্যেকটার জন্য , পরিশোধ করে দেই অনালাইনে। কিন্তু ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আমার থেকে অফিস খরচ বাবদ ২০০ টাকা করে মোট ১০০০ টাকা দাবি করে । পরবর্তীতে আমি ৬০০টাকা দিলে সে কাগজগুলো প্রিন্ট করে দেয়।

ঘুষ দিয়েছি
দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ৳৬০০
২৭ আগস্ট ২০২৬ ১০ CTK37SB2
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ভূমির তথ্য নেওা

আমি ডেমরা সাব রেজিস্ট্রার এর অফিস গিয়েছিলাম একটা জমির তথ্য নিতে সেখানে আমার থেকে প্রথমে এক হাজার পরে আর পাঁসশত টাকা দাবি করা হয়। আমার কাছে কোন উপায় না থাকায় আমি দিয়ে দেই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKRX4Q5K
মন্তব্য
কর অফিস

ঘুষ সাইট সমীপে

ভাই ঘুষ সাইট, আল্লাহর ওয়াস্তে নামটা চেঞ্জ করে আয়কর দেন। ভ্যাট, কাস্টমস সব কিছুর রিপোর্ট এই মডুউলে পড়তেছে। পাব্লিক জানে না ট্যাক্স আর ভ্যাট, কাস্টমস আলাদা আবার আসছে রিপোর্ট করতে।

শুধু দাবি করেছে
বাংলাদেশ ৳৯৯৯
২৭ আগস্ট ২০২৬ DKS8BG2Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রেল

গতকাল ঢাকা রাজশাহী ট্রেনে টিটি শোভন চেয়ারের একজন দড়িয়ে থাকা যাত্রী থেকে ১০০ টাকা চেয়েছে। কোন টিকিট দেয়নি। ঐ যাত্রী ৮০ টাকার মতো দিয়েছে। তখন বলে যে ১০০ দিতে।সাথে থাকা পুলিশ বলে থাক সামনে চলে যান। এখন পুলিশ একজন সাথে নিয়ে এসব টাকা খায়।

ঘুষ দিইনি
ঢাকা -রাজশাহী ৳১০০
২৭ আগস্ট ২০২৬ ১০ DK9BMXFQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ করা

আবেদন পত্রে ছোট খাট ভুল ক্রটি ধরে আবেদন ফিরায়ে দেয়। দালালের মাধ্যমে টাকা দেওয়ার পর ওই আবেদন পত্র আবার জায়েজ হয়ে যায়।

ঘুষ দিয়েছি
রাজশাহী জেলা পার্সপোট অফিস ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJTKZF5R
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

জিপিফান্ড এর এগেনেস্ট লোন উত্তোলন

জি পি ফ্যান্ডের এগেনেস্ট এ লোন নিতে গেছিলাম খুব বেশি লোন না। সেটা চেকের মাধ্যমে পে করে। সে চেক এনে ব্যাঙ্কে জমা দিলে টাকা ব্যাঙ্ক এড হয়। এবার সে চেক নিতে গেলে ১ মাস সময় চায়। পরে ১৫ দিন পরে গেলে তারা এর বিপরীতে চা খাবার টাকা চায়। ২০০ টাকা সে মূহুর্তে পকেট এ ছিল সেটা দিলে সে তেলেবেগুনে জলে উঠে বলতে থাকে আপনারা একজন অফিসার কে কিভাবে ২০০ টাকা দেন। আমার কাছে টাকা ছিল না বলার পর ও সে গর্জন করতে থাকে। পাশের টেবিল এ তার কলিগ কয়েকজন ছিল তারাও তার কথায় সায় দিতেছিল।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৯৭
২৭ আগস্ট ২০২৬ DKWW6QRR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্সে করার জন্য যাবতীয় কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম, তারা আমার কাছে খরচের টাকা চেয়েছিল।তারা বলেছে খরচের টাকা দিলে ক্লিয়ারেন্স টা তাড়াতাড়ি হয়ে যাবে পরে আমি ৪০০ টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
কুমিল্লা চৌদ্দগ্রাম ৳৪০০
২৭ আগস্ট ২০২৬ ১০ CTG75Y9V
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পল্লি বিদ্যুতে হয়রানির অভিযোগ

আমার গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। তাই আমি বিদ্যুত সংযোগ এর জন্য পল্লিবিদ্যুতে আবেদন করি। প্রায় ২মাস পর আমার নামে মিটার আসে। আমি এই মিটার এত জন্য সরকারি যাবতীয় সকল খরচ পরিশোধও করি। কিন্তু বিপত্তি বাধে মিটার লাগানো কে কেন্দ্র করে। আমার এলাকার সাব স্টেশনে আমার নামে মিটার আসা সত্ত্বেও ঘুষ নেওয়া কে কেন্দ্র করে আমার মিটার টিকে প্রায় দেড় মাস যাবত আটকে রাখা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য মতে, যিনি মিটার লাগিয়ে সব ফিটিং করে দিবেন তাকে অতিরিক্ত ৫হাজার থেকে ৭হাজার টাকা না দিলে তিনি মিটার লাগিয়ে দেন না। গ্রামের প্রায় সব মানুষ এভাবেই তাকে বা তার প্রতিষ্ঠান কে ঘুষ দিয়ে বিদ্যুত সংযোগ নেয় কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে ঘুষ না দেওয়ায় আমার বিদ্যুত সংযোগ কোনোভাবেই দেওয়া হচ্ছে না।

শুধু দাবি করেছে
বেলাব, নরসিংদী ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKE3MNY6
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করতে

জমি খারিজ করতে, প্রথমে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। এখন আবার তারা ২৫ হাজার টাকা দাবি করছে। এ টাকা না দিলে জমি খারিজ করবে না।

ঘুষ দিয়েছি
নালিতাবাড়ী ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ MYL82QYM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রাউজান পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কেনা

রাউজান পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনতে গেলে তারা চা পানি বাবদ ৩ হাজার টাকা চাইল।আমি দুই হাজার দিয়েছিল।সেখানে উপস্থিত যতজন সঞ্চয়পত্র কিনতে বা রিন্যু করতে গিয়েছিল সবার থেকে সে রকম বলে টাকা নিয়েছিল।

ঘুষ দিয়েছি
রাউজান ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১১ CTPMNTZM
মন্তব্য