সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি কলেজে ইনকোর্স এর ফ্রি

সরকারি কলেজ গুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানের ডিগ্রি এবং অনার্সের যে ইনকোর্স পরীক্ষা হয় সেগুলোর ফ্রি স্যারেরা আলাদা করে নেয় আবার যখন ফরম ফিলাপ করি সেখানেও ইনকোর্স পরীক্ষার ফি নেয় । এর কারনে সকল ছাত্র-ছাত্রী কিছু হয়রানির শিকার হয়

ঘুষ দিইনি
দিনাজপুর ৳৭০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ RNJXM574
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারি ভাতা নগদায়ন

দেশের যে কোনো উপজেলায় সরকারি সকল অফিসের যে কোনো বিল/কর্মচারির ভাতা পাশ করানোর জন্য একাউন্ট অফিসে ৫% ঘুষ দেওয়া লাগে। এটা ওপেন সিক্রেট, সবাই জানে,জেনেও চুপ থাকে যেন এটাই স্বাভাবিক।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ CTEBVWYX
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

একজনের কাছে টাকা পাইতাম, ৮ লাখ, বাট স্বীকার করে ৪লাখ ৫০ হাজার। পুলিশ বলে টাকা উদ্ধার করে দিবিও ২০%

একজনের কাছে ৭ লাখ টাকা পাইতাম, পুলিশ বলে উদ্ধার করে দিবিও ২০% দিতে হবে। তারপর পুলিশ সালিশ করলোও, ২ লাখ দিবে। জোর করে রাজি হলাম। তারপর কিছু দিন পর বলে ১ লাখ ২০ এতে রাজিও হও। তাতে বুজলাম আসামি কাছ থেকে টাকা নিয়েছে। তারপর দিলোও ১ লাখ ২০ হাজার। পুলিশ কে ১৪ হাজারে রাজি হলোও, এস আই কে ৫ হাজার দিতে হলো আলাদা।

ঘুষ দিয়েছি
চাপাই নবাবগঞ্জ, ৳১.৯০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ RJU6BBZ4
০ মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ব্যাংক হইতে অবমুক্ত দলিল

ব্যাংকের মর্টগেজ প্রপার্টি পারশিয়াল রিডামশন করার জন্য আমার কাছে ৬০,০০০ দাবী করেছিল, অনেক দেন দরবার করার পর ৫০,০০০ দিলে পারশিয়াল রিডামশন করে দেয় পাহাড়তলী সাব রেজিস্ট্রার অফিস চট্টগ্রাম

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৭ CTP2VTSM
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বদলি -বাণিজ্য

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন জেলায় জেলা কমান্ডেন্টগন মুষ্টিমে কয়েকজন ছাড়া বাকি সবাই এ বদলি বাণিজ্য এর সাথে জড়িত প্রত্যেকটা আনসার কে ব্যাংকে বদলি দেওয়ার জন্য ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুস নেয় পাসপোর্ট অফিস একেক জন আনসারকে বদলি করার জন্য ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয় এটা এখন বর্তমানে কুমিল্লা জেলায় মহামারী আকারে ধারণ করেছে উদ্বোতন প্রশাসন নিরব

ঘুষ দিইনি
কুমিল্লা ৳৮.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ CT4WVCV3
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আইডি কার্ড

আইডি কার্ডের ভুল সংশোধনের জন্য। সকল কাগজপত্র প্রস্তুত থাকার পরেও নোয়াখালী মাইজদী আইডি কার্ড অফিস থেকে ছয় মাস আমার আবেদনটি অনলাইনে ঝুলিয়ে রেখেছিলো। প্রথম দিন থেকে ১ লক্ষ টাকা দাবি করেন। আমি রাজি না হওয়াতে এক অফিস থেকে আরেক অফিস ছয় মাস ধরে ঘুরাঘুরি করতে হয়। পরবর্তীতে এই কাজ ২০ হাজার টাকা ঘুষ দিয়ে করিয়েছিলাম। এবং অফিসের লোক জানিয়েছিলো আমাকে ঘুষ না দিলে আবেদন সারা জীবন অনলাইনে ঝুলে থাকতো। বাংলাদেশে কোন আইডি কার্ড বিনা পয়সার সংশোধন হয় না। সর্বোচ্চ ভোগান্তি সরকারি অফিসগুলো মানুষকে করে। মানুষ নিরুপায় হয়ে যায় ঘুষ দিতে।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳১.০০ লাখ
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৭ CT7YBTE8
০ মন্তব্য
বিআরটিএ

License dalal sara impossible eta pura open secret

প্রবাসীর ছুটির স্বল্প সময়ে লাইসেন্স করতে গিয়ে দালাল ধরতে বাধ্য হওয়া আমাদের সিস্টেমের চরম হয়রানির বাস্তব চিত্র। পরিবারে পুলিশ সদস্য থাকা এবং সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও পরীক্ষায় ইচ্ছেমতো ফেল করানো হয়। মাঠের পরীক্ষকরা সঠিকভাবে না দেখে বা মোবাইল টিপতে টিপতে অনুমান করে (যেমন: পা মাটিতে পড়ার ভুয়া অভিযোগে) অকৃতকার্য করে দেন। ১১,০০০ টাকার ডিল অনুযায়ী শুধু ফিঙ্গারপ্রিন্টের কথা থাকলেও শেষ মুহূর্তে এসে এই অনিয়ম পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তোলে। আগামী ১৩ তারিখ আপনার ফ্লাইট থাকায় হাতে আর মাত্র কয়েক দিন সময় আছে। এই পরিস্থিতিতে দলালের আশ্বাসে বসে না থেকে সরাসরি বিআরটিএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা পরীক্ষা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত লাইসেন্সটি সংগ্রহ করার ব্যবস্থা নেওয়া উচিত।

ঘুষ দিইনি
Khulna ৳১১.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ KHUGGJXH
০ মন্তব্য
শিক্ষা অফিস

বেতন সংক্রান্ত সাহায্য

আমি প্রাথমিকের একজন সহকারী শিক্ষক।বেতন সংক্রান্ত যেকোন কাজে ৫০০টাকার মতো ঘুষ দিতে হয়। এভাবে যে কতবার দিতে হয়েছে।"। আমাদের অফিসাররাও জানেন। তবে কেউ কোন স্টেপ নেন না

ঘুষ দিয়েছি
কোম্পানিগন্জ ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ CT4FBCHW
০ মন্তব্য
কর অফিস

হোল্ডিং নাম্বার বসানো

হোল্ডিং নাম্বার বসানোর জন্য আবেদন করেছি ৪ মাস আগে কিন্তু এখন ও তা করেনি আজকে বাসায় ভিজিট করতে আসে এবং ৫০০ টাকা ঘুষ দিতে হয়

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ DKNKJS75
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কল কারখানা লাইসেন্স

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE)-এর লাইসেন্স নবায়ন ফি ৫০০ টাকা ও লেট ফি ১৫% ও VAT সহ মোট ৬৬২ টাকা কিন্তু ওনি ১৫ হাজার টাকা দাবি কর। পরে ১০ হাজার পযন্ত করতে পারবে বলে জানায়ছে।

শুধু দাবি করেছে
রংপুর ৳১৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ RNUDMCF2
০ মন্তব্য
শিক্ষা অফিস

পেনশন

আমার মা চাকরিরত অবস্থায় মৃত্যুবরন করেন। এর জন্য জেলা শিক্ষা কার্যালয়ে চাকরি স্থায়ীকরণ, অবসর আদেশ সহ অন্যান্য কাজে যাওয়ার প্রয়োজন হয়। তখন আমাকে একটি প্যাকেজ অফার করা হয়, বিশ হাজার টাকা দিলে পেনশনের কাগজপত্র সহ সব কাগজপত্র রেডি করে দেওয়া হবে। অন্যথায় প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা টাকা প্রদান করতে হবে। সেটির পরিমান কাজ ভেদে ৫/৭ হাজার টাকা। এবং আমাকে বলা হয়, প্যাকেজে খরচের পরিমাণ কম। আর টাকা না দিয়ে সহযোগীতা না করা হলে ফাইল/কাগজপত্র ওভাবেই পড়ে থাকবে, খুলেও দেখা হবে না।

শুধু দাবি করেছে
বাগেরহাট ৳২০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ KHUFRSG5
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

শিক্ষা বোর্ডে

আমি এক প্রতিষ্ঠানের হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম। সেখানে ২ জায়গায় আমাকে ২০০ করে ৪০০ টাকা ঘুষ দিতে হয়। যদিও তারা বেশি চেয়েছিল অনেক।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ RNH7UBK9
০ মন্তব্য
বিআরটিএ

Driving license class addition

Driving license class addition. ফিল্ড টেস্ট এ পাস, লিখিত পরীক্ষায় পাস, মৌলিক পরিক্ষায় পাঁচটি উত্তর সঠিক দেওয়ার পরেও, অতিরিক্ত প্রশ্ন করে ফেল দিয়েছে। পরে, দাবি করে 10000দিলে পাস দিবে ‌ । ইমার্জেন্সি লাইসেন্স ফি অনলাইনে 4000টাকা আগে পেমেন্ট করা হয়ে গেছে। এজন্য আরো 10000দিতে বাধ্য হয়েছি

ঘুষ দিয়েছি
Sylhet ৳১০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ SYQ445C2
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমার এলাকার এক ছোট ভাই বিদেশ যাবে তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আবেদন করা পড় থানা থেকে খোঁজ খবর নিতে আসে এবং খোজ খবর নিয়ে তার নামে কোনো প্রকার মামলা বা আইনের প্রতি অসম্মান হবে এমন কিছু রিপোর্ট পাইনি তার পড় বলে ৮০০০ টাকা দিতে হবে তা না হলে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবে না এমন কি টাকা না দিলে মামলায় ডোকিয়ে দেওয়ার হুমকি দিয়েছে

ঘুষ দিইনি
গৌরীপুর থানা ৳৮.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ MYDFT5BY
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবাসী কল্যাণ ব্যাংক

সরকারি দফতর থেকে বলা আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য আবেদনের পর তিন কার্য দিবসের মধ্যে ঋণের দাবি পরিশোধ করার কথা, তিন দিন এর জায়গায় ১০-১২ দিন সময় লাগে। এর সাথে ২০,০০০ টাকা ঘুষ না দিলে আপনার ঋণের আবেদন নাকচ করে দেওয়া হয়। সব কিছু ঠিক থাকার পরও ঋণ নিতে পারছি না। এই মূহুর্তে ২০০০০ টাকা কই থেকে দিবো? আমার বিদেশ যাওয়া হুমকির মুখে। 🥹 এটা প্রবাসী হয়রানি ব্যাংক।

ঘুষ দিইনি
Joypurhat ৳২০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ RJ3FMZWF
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফেকেশন

আমার ছোট ভাইয়ের আনসার ভিডিপি নিয়োগের পুলিশ ভেরিফেকেশন রিপোর্ট দেই নাই। আমার ছোট ভাইয়ের কোন খারাপ রিপোর্ট না থাকার সত্বেও টাকার জন্য পুলিশ ভেরিফেকেশন রিপোর্ট দেই নাই যা। পরে ৫০০ টাকা দেওয়ার পর রিপোর্ট কক্সবাজারে পাঠানো হয়ছে। যা এই দেশে ভালো মানুষের ঘাটতি আছে।

ঘুষ দিয়েছি
চকরিয়া ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ CT4NBSJU
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এন আইডি কার্ড করতে যায়ে আমার থেকে ৫০০০ টাকা নেয়

আমার সব কাগজপত্র ঠিক ছিল তা ও তারা আমার থেকে প্রায় ৬থেকে ৫হাজার টাকা দাবি করে পরে আমি তাকে ৫হাজার টাকা দিই না দিলে নাকি এন আইডি কার্ড করে দিতে পারবে না

ঘুষ দিয়েছি
Diganta tower ৳৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩০ DKSYJTM4
০ মন্তব্য