সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পরিবেশগত ছাড়পত্র নবায়ন

পরিবেশগত অধিদপ্তর, নারায়ণগঞ্জ অফিস থেকে লাইসেন্স নবায়নের জন্য ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেলে ফাইল পরে থাকবে। এবং এমন সব শর্ত আরোপ করে যে টা আমার কারখানার জন্য প্রযোজ্য নয়।

শুধু দাবি করেছে
নারায়ণগঞ্জ ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ DK4WT6WV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট এর জন্য লোককে যাচাই-বাছাই করা

প্রায় দেড় থেকে দুই বছর আগের ঘটনা যখন আমি আমার পাসপোর্ট বানানোর জন্য নরসিংদী পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। তখন পাসপোর্ট এর সবকিছু ছবি কাগজপত্র জমা দেওয়ার পরে আমার কাছে একজন পুলিশ কর্মকর্তা ফোন করে বলে তুমি নরসিংদী পৌরসভার সামনে একটি পুলিশ ফারি আছে ওই জায়গায় তুমি এসে পড়ো আমি তখন ওই জায়গায় গেলাম যাওয়ার পর — নামের একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলে যে তোমার যদি কিছু পেতে হয় তখন আমাকে কিছু দিতে হবে আমি বুঝতে পারছি যে উনি ঘুষ চাচ্ছি কিন্তু আমি উনাকে ঘুষ দিইনি তারপর উনি বলে যে তুমি চলে যাও তোমার কাজ হবে না তারপর উনি যাওয়ার আগে বলে যে তোমার অভিবাবকে নিয়ে আসবা তখন আমার বয়স ছিল ২০ নাকি ২১ ২০/২১ বছরের মাথায় কেন আমাকে আমার অভিভাবক আনতে হবে তারপর আমি আমার আব্বুকে নিয়ে আসলাম তখন আব্বু ঘুষ দিলো।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ DKU6YYEX
মন্তব্য
সিটি কর্পোরেশন

Birth certificate & Death certificate

আসলামুআলাইকুম আমি জম্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ঢাকা উত্তর সিটির আদাবর শাখায় গেলে তারা তার জন্য ৭০০০ টাকা চায় এটি কি যৌক্তিক।

শুধু দাবি করেছে
Dhaka uttor Mohammadpur ৳৭.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKUDB959
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা খারিজ ও নামজারি

জমি ক্রয় বিক্রয করার আগে সরকারি নিয়ম অনুযায়ী জমির খাজনা দিতে হয়, তেমনি আমিও জমির খাজনা দেয়ার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যাই তসিলদারের কাছে। এরপর বিস্তারিত বলে জমির সকল বৈধ কাগজপত্র এবং প্রয়জনীয় সকল কাগজপত্র জমা দেই এরপর শুরু হয় দর কষাকষি অতঃপর ৭০০০ টাকায় সমঝোতা হয় । জমির পরিমাণ এখানে মূখ্য নয় কেননা ২৫ বিঘার নিচে যাদের আবাদি জমি আছে সরকার তাদের খাজনা মওকুফ করেছেন । এখন আসি প্রকৃত খরচ কতো তা নিয়ে কথা বলি:- জমির খাজনা দেয়ার জন্য আবেদন করতে লাগে ৭০ টাকা এবং ডিসিআর ফি ১১০০ টাকা (ফিক্সড) । মোট ১১৭০ টাকা লাগে বৈধ ভাবে, সকল কাগজপত্র ঠিক থাকলে কিন্তু উনারা আমার থেকে নিলো ৭০০০ টাকা । আমার আবাদি জমি ৫ বিঘার কম কিন্তু উনি ২৫ বিঘা দেখিয়ে আমার থেকে অতিরিক্ত টাকা আদায় করলেন জেনেও আমি নিরুপায় ।

ঘুষ দিয়েছি
কাফ্রিখাল ভূমি অফিস, মিঠাপুকুর, রংপুর ৳৭.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ RNWBA2BA
মন্তব্য
শিক্ষা অফিস

ছুটির আবেদন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রতিনিয়ত বিভিন্ন অবেদন করতে গেলে শিক্ষা অফিসে কর্মরত থাকা এটিইও দের টাকা দিতে হয়। না হলে শিক্ষকদের আবেদন গ্রহণ করে না এবং হয়রানির শিকার হতে হয়। এটিইও রা সরাসরি টাকা হাতে না নিয়ে অফিসে কর্মরত থাকা কর্মচারীদের সাথে যোগাযোগ করতে বলে এবং তাদের মাধ্যমে ঘুষ লেনদেন করে। এটিইও দের ঘুষ নেওয়ার বিষয়টি এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
কাজিপুর, সিরাজগঞ্জ ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJL5QSAN
মন্তব্য
ভূমি অফিস

দাগ নম্বর দেখা

ভুমি অফিসে গিয়েছিলাম দাগ নম্বর জানার জন্য যা সরকারি ভাবে বিনামূল্যে জানার ব্যাবস্থা থাকার পরেও তিন বারে মোট ৭৫০ টাকা ঘুষ দেয়া লেগেছে বাধ্য হয়ে , খাজনা দিতে গেলেও বাড়তি ঘুস চায় , ভুমি অফিসে ঘুষ ও দালাল ছাড়া কোন কাজ ই সহজে করা যাচ্ছে না

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ, মুক্তাগাছা ৳৭৫০
২৭ আগস্ট ২০২৬ MY3Q34U9
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট/ মার্কশিট

‘ক’ মডেল টাউন স্কুল এন্ড কলেজ, পল্লিবিদ্যুৎ, সাভার, ঢাকা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রসংশাপত্র এর জন্য ৫০০ টাকা, সার্টিফিকেট ৫০০ টাকা, মার্কশিট ৫০০ টাকা অবৈধ ভাবে নেয়া হয় । অফিস ম্যানেজার থেকে শুরু করে প্রিন্সিপাল, ম্যানেজিং ডিরেক্টর এই অবৈধ কাজের সমর্থন করে।

ঘুষ দিইনি
পল্লিবিদ্যুৎ, সাভার, ঢাকা ৳৫০০
২৭ আগস্ট ২০২৬ DKV6BCCU
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে সরকারি ফি 1170 টাকা হলেও নানা বাহানার জন্য নান্দিনা ভূমি অফিসের নায়েব ও সহকারীরা ঘুষ 6000-7000 হাজার টাকা ছাড়া নামজারি করেন না আমার জরুরি প্রয়োজন তাই করতে বাধ্য হয়

ঘুষ দিয়েছি
নান্দিনা,জামালপুর ৳৬.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ MYAKBC5A
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশন উত্তলন

গফরগাঁও শিক্ষা অফিসের কার্যালয়ে পেনশন এর টাকা উত্তলন করতে সব টেবিলে টাকা দিতে হয়। আমার দেওয়া পরিমান ছিল ৪ লক্ষ টাকা। এখনো টাকা দিয়ে পেনশন উত্তোলন করতে হয়।

ঘুষ দিয়েছি
গফরগাঁও ৳৪.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ MY9B4WLM
মন্তব্য
কর অফিস

আয় কর রিটার্ন জমা দেওয়া।

গফরগাঁও উপ কর অফিসে আরকর রিটার্ন জমা দিতে গেলে বলে আমার ফর্মে ভুল আছে এবং অনেক টাকা আয়কর দিতে হবে এবং তারা সংশোধন করে আয়করের টাকা কমিয়ে দিবে, ঘুষ দেওয়া লাগবে দশ হাজার টাকা।

ঘুষ দিয়েছি
গফরগাঁও ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ MY8U55SR
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport সংশোধন

পাসপোর্ট এ ২ বছরের বয়স কমাতে ও নাম থেকে ১ টা অক্ষর বাদ দিতে এমন টাকা দিয়ে কাজ টা করে নিয়েছিলাম। আসলে এগুলো সবাই জানে। কিছুই হয়না। এখানে লিখেই বা কি হবে।

ঘুষ দিইনি
ঢাকা ৳৪০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১১ DKQXGZZD
মন্তব্য
বিআরটিএ

Licences

ঢাকার যেকোনো BRTA তে Driving licence করতে বাহিরে দালাল অপেক্ষা করে। সরাসরি কেউ নিজে নিজে করতে গেলে তাকে ফেইল করে দেওয়া হয়। আমি Tejgaon BRTA এ করেছিলাম সেখানে অনেক্কেই ইচ্ছে করে ফেইল করে দেওয়া হয় কিন্তু দালাল কে টাকা দিলে পরে পাশ করিয়ে দেন।

ঘুষ দিইনি
Tejgaon brta ৳১২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১২ DKCDATSD
মন্তব্য