সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চুরিকৃত মোবাইল উদ্ধারের পর পুলিশকে ঘুষ দিয়ে মোবাইল নিতে হয়েছে

আমার স্ত্রীর মোবাইল রিক্সায় হারিয়ে যায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, আমরা ২ দিন পর IMEI নাম্বার সহ থানায় জিডি করি এবং প্রতিকার চাই। তার কিছুদিন পরে আমাদের ডেকে বলা হয় কম্পিউটারের দোকানে, যে ৪০০০/- টাকা দিলে পুলিশ উদ্ধার করে দিতে পারবে। আমরা নিরুপায় হয়ে টাকা দেই এবং সে পুলিশ জুড়াজুড়ি করে কম্পিউটারের দোকানে বসে ভিডিও করে রাখে যে টাকা দিতে হয় নাই এমনিতেই পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এসব। ইনশাল্লাহ আল্লাহ এটার বিচার করবেন।

কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKRS96PY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট নবায়ন এবং পরিবারের জন্য নতুন পাসপোর্ট করা

আমি প্রথমে দরকারি সব ডকুমেন্টস প্রিন্ট করতে পাসপোর্ট অফিসের সামনের দোকান এ যাই। বের হয়ে আসার সময় তারা বলে যদি কাজ না হয় আমাদের কাছে আসবেন। তারপর আমি পাসপোর্ট অফিসে গেলে তারা বলে যে শুধু এইসব প্রিন্ট ডকুমেন্টস দিয়ে হবে না, সবকিছুর অরিজিনালও লাগবে। অথচ একই রকম ডকুমেন্টস দিয়ে আমার ছোট ভাই ঢাকাতে পাসপোর্ট করিয়েছে, কোন রকম অরিজিনাল ডকুমেন্টস কেউ চায় নাই। অতপর আমি বাধ্য হয়ে ঐ দোকানে যাই। তাদের ৪০০০টাকা দেই ৩টা পাসপোর্ট এর জন্য। তারা জমা দিয়ে আসে। এরপর আমি গেলে সেই একই ডকুমেন্টস দিয়ে কাজ হয়ে যায়।

জামালপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKF44UXG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫

ঔষধ বিতরণ

একটি ডাক্তার সরকারি হসপিটালে ওষুধ বিতরণ করার কাজে থাকেন। তিনি প্রত্যেক রোগী থেকে পাঁচ টাকা করে নিয়ে তারপর ওষুধ দেন। উনাকে বললে উনি বলেন যে এটা নিয়ম

কুটি, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTC8A3V3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

গাড়ির ফিটনেস পাশ

গাড়ির ফিটনেস ছাড়পত্র দেওয়ার জন্য টাকা চেয়েছে, টাকা পরিশোধ করলে ফিটনেস কোনো বিষয় না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTS6RUYW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পুলিশের বদলী বানিজ্য

আমার সহকর্মীকে ডিএসবি সিলেটে পদায়নের জন্য সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই —কে ২০,০০০/- দিতে হয়েছে। দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে সে বদলী বানিজ্য করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে।

সিলেট, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYV5MXSB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

New Passport

সরকারি রেট অনুযায়ী সুপার এক্সপ্রেস ১০৩৫০ টাকা আমার ইমারজেন্সি লাগবে বলেছিলাম তাই আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে এবং বলছে এক টাকাও কম হলে কাজ হবে না

Mymonshing, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYPRBXEM
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

পিতার নাম সংশোধন দিনাজপুর বোর্ড।

আমার স্ত্রীর সার্টিফিকেটে ওনার পিতার নাম ভূল এসেছিল তা সংশোধনের জন্য আমি ও স্ত্রী সহ অফিসে যাই। অনলাইনে আবেদন করার পর মূল কাগজ জমা দিতে গেলে অফিসিয়াল নীতি ভেংগে 7 দিনে কাজ করে দিতে চায়। সেজন্য 4000 টাকা দাবি করে পরে আমি প্রত্যাখান করি । 3 মাসের কাজ 7 মাস ঝুলিয়ে রেখেছিল। বয়স ও নাম সংশোধন বিভাগ দিনাজপুর বোর্ড।

দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNFGM4NP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কারা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার সময় ভিতরে আমার কিছু কাপড়চোপড় ছিল সেটা জামিনের পরে আনতে গেলে আমার কাছ থেকে ৫০০ টাকা নেয়। সাথে আমার পিসি কার্ডের টাকা ফেরত পেতে ২০০ টাকা দিতে হইছে।

Brahmanbaria, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT5S9C2W
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

miss cash long time somoy dai

amar jomi onno joner name khariz koriye diyeche. ai jonno punorai pawar jonno misscash korachi.ac land jorito ase.tk niye onek din por por date dai.kaj korena kichu bolle bole jomi dokhol koro.jomi dokhol korte gele maramari hole ar daikto k nibe.

rajshahi, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJYXKUXK
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

1000 থেকে 2000 টাকা ঘুষ খেয়ে প্রতিবন্ধী কার্ড

বগুড়া সোনাতলা পৌরসভা আওতায় কিছু দলীয় নেতা কর্মী বাক প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার কার্ড করে দেওয়ার নামে ঘুষ খাচ্ছে। কার্ড প্রতি এক থেকে দুই হাজার টাকা নিচ্ছে । সাথে সোনাতলা সদর ইউনিয়নের একই অবস্থা। আমি নিশ্চিত যে বগুড়া 1সংসদীয় আসনের এমপি — লোক জন এসবের সাথে জরিত। বিনীত অনুরোধ করছি গরীব মানুষে নায্য সরকারি সহায়তা গুলো ঘুষ ছাড়াই যেন পেয়ে থাকেন । ধন্যবাদ

বগুড়া সোনাতলা পৌরসভা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJZQCLSD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ট্রেনের টিকেট

টিকেট কাটতে গেলে সিট থাকলেও বলে সিট নেই তারপর বলে এতো টাকা দিতে পারলে সিট হবে, সব ট্রেনের জন্যই এমন করে কাউন্টার এ

কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCKR87D
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ঘুষের মাধ্যমে মাদক কারবারিদের মাদক বিক্রিতে সাহায্য করেন। এ এস আই anonymous, ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন।

মাসিক ২ লাখ টাকা মাসোয়ারার বিনিময়ে আমড়াঝুড়ি গ্রাম এখন মাদকের হরমুজ প্রণালী নামে পরিচালিত। এই — এ এস আই এর সমস্ত শেল্টার দেয় সাথে অসি আছে।

বরগুনা সদর থানা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে BRURVL3G
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

ফ্ল্যাটের সাফ কবলা রেজিস্ট্রী

ভবনের কে কোন ফ্ল্যাট পারে সেই রেজিস্ট্রার্ড চুক্তিপত্রতে বন্টন শব্দ না থাকার ঠুনকো অজুহাতে রেজিস্ট্রী করতে অসম্মতি। পরে অনুনয় বিনয় করার পর — নামের পিয়নকে হাতের ইশারায় দেখিয়ে দিলো। বলল ওর সাথে কথা বলেন।।।। সে দরদাম করে ভিতরে নিয়ে সাব রেজিস্ট্রারের সাক্ষর করিয়ে আনলো।।

সদর সাব রেজিস্ট্রী অফিস, চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTWZJ9J3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

DPDC

বিদুৎ বিল পরিশোধ এর শেষ তারিখ এর আগে লাইন কর্তন করে কিল্লারপুল DPDC এর আমলাপাড়া এলাকায় দায়িত্বরত ব্যক্তি লাইন সু্যোগের নামে মামলার ভয়ভীতি দেখিয়ে ৫০০০ টাকা দাবি করে। সর্বশেষে ৩০০০ টাকায় লাইন পুন সং্যোগে রাজি হয়। ২৫ তারিখ বিল পরিশোধ এর শেষ তারিখ হওয়ার পরে ও সে ২৫ তারিখে ই লাইন কেটে দেয় সরকারি /অফিসিয়াল নোটিশ ব্যতিত, যা ছিল তার বাড়তি আয়ের জন্য সম্পুর্ন ব্যক্তিগত সিদ্ধান্ত।

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK8DG3UN
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

অটোরিকশা

কল্যাণপুর ১১ নাম্বার রোড হতে আমি আমার অসুস্থ চাচাকে অটো রিকশা করে ইবনিশিনা হাসপাতালে নিচ্ছি৷ ইবনে সিনা হাসপাতালের সামনেই একজন ট্রাফিক রিকশা আটক করে। তিনি জানায় এই খানে রিকশা উঠা নিশেধ। তো তাকে জানালাম যে পেডেল রিকশা না পাওয়ায় আমরা অটো রিকশা নিয়ে এশেছি আর যদি রোগী হাটতে পারতো তাহলে তাহলে তো হেটেই নিয়ে আসতাম। তো সেই পুলিশ সদস্য রিকশা ডাম্পিং করবে। তাকে ছেরে দিতে বোল্লাম কি গড়িব মানুষ ছেরে দিন। সে জানালো ২০০০ হাজার টাকা রেকার বিল দিতে হবে। নাম : —

কল্যাণপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKABYG8Z
মন্তব্য