সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩০.০ হাজার

মাসিক ভ্যাট

প্রতি মাসে নির্ধারিত ভিআইএন এর অধিনে অনলাইনে ভ্যাট দেই। যা সফটওয়্যার কতৃক ক্যালকুলেশন হয় অটোমেটিক। তারপরও হয়রানি করে। মার্চ মাসে নির্বাচনের পর ভাবলাম সব স্বাভাবিক হবে তাই তখন অফিস খরচ (ঘুষ) দেই নাই। মার্চের শেষে ভ্যাটের ফাইল নিয়ে এসে ঘাটাঘাটি করে কিছু পায় নাই। তাও লেজার নিয়ে সিস্টেম করিয়ে ১১ লাখ টাকার মামলা বানাইছে। এরপর মামলা কোর্টে নে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা নিছে এবং প্রতি মাসে অনলাইনে ভ্যাট যা-ই দেই তাদেরকে ৫০০০+১৫০০০+২০০০+৩০০০+৫০০০ মোট ৩০০০০ টাকা দিতে হয়। তাও টাকা স্যার/ম্যাডামেরা হাতে নেন না, খামে ভরে দিতে হয়। কোনোদিন খাম ছাড়া গেলে টিস্যু দিয়ে ধরে নেয়। এমন একটা ভাব যে ঘুষের টাকা তারা ধরেনা। এগুলো তাদের পেট ফেটে বের হবে এক দিন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKV33WMC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সরকারের দেওয়া ছাত্রদের জন্য ট্যাব।

২০২৩-২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী —। ছাত্র দের কে সরকারি ভাবে ট্যাব বিতরন করেছিলো। আমি ধনুয়া আহমদিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পরিক্ষা দিয়েছি। তখন আমিও একটা পেয়েছিলাম। কিন্তু পরিক্ষার আগে রেজিস্ট্রেশন কার্ড আর প্রবেশ পত্র আটকে দিয়ে ট্যাব নিয়ে নিয়েছে ঐ দাখিল মাদরাসার সুপার (—)। আমার কথা হলো সরকার ছাত্রদের কে দিয়েছে উপহার হিসেবে। কিন্তু তারা কেন নিয়ে নিজেরা ব্যবহার করবে । আমি কয়েকবার চেয়েছি। কিন্তু দেয় নি। এর বিনিময়ে ৫০০০ হাজার টাকাও চেয়েছিলো । ৫০০০ টাকা দিলে ট্যাব আমাকে দিবে কিন্তু আমি দেই নাই।

উপজেলা: শ্রীপুর/ জেলা গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKFU9ZG6
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

ইমারজেন্সি সার্ভিস

যখন আমি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে ইমার্জেন্সি সরকারি হাসপাতালে গিয়েছিলাম তখন আমার রোগীকে মেডিকেল ডিপার্টমেন্টে নেওয়ার জন্য একটা মোভেবল বেড লাগত। তখন ওইখানকার যারা কর্মচারী ছিলেন তারা আমাদের পোষাকা দেখে এবং তারা মেডিকেল ডিপার্টমেন্টে পৌছে দেয় ।তারপর তারা ২০০ টাকা চার্জ করে। মাঝে মাঝে অনেক গরিবরা যদি আসে তাহলে তারা বেড দিতে চায় না কারণ তারা যদি পোশাক আশাক দেখে বুঝতে পারে এরা গরিব তখন তারা খারাপ দিতে চায় না কিন্তু কুমিল্লা সরকারি মেডিকেল কলেজে প্রায় ৮০ এর বেশি ব্যাট প্রবাসী বাঙালিরা ফ্রিতে দিয়েছিল!!

কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTB3WYLB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

ব্যাংক একাউন্ট খোলা

ব্যাংকে একাউন্ট খুলতে গেলে অতিরিক্ত এই টাকা চাওয়া হয়

চাপরি বাজার মধুপুর টাঙ্গাইল, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCFCX92
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯.০ হাজার

Trade License

নয় হাজার টাকা চায়, সিটি কর্পোরেশন এর অফিস সহকারী, পরে আমি অফিসে গিয়ে লাইসেন্স সুপারভাইজারের মাধ্যমে করেছি তাকে ১৫০০ টাকা দেওয়া লাগছে

dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKBBQ44F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Driving License Police Vewrification

ঘটনাটি ২০১৮/১৯ সালের। আমি ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশনের জন্য কাগজ জমা দিলে এস আই — আমাকে ফন করে ৫০০০ টাকা দাবী করে।

Gazipur, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKXUNH94
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

সার্টিফিকেট নাম সংশোধন

সার্টিফিকেট নাম সংশোধন এর জন্য জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে ২ বছর হতে চললো। কিন্তু এখোনো তা সমাধান করেনি মধ্যমিক স্কুলে পরিদর্শন করে যাওয়ার পরেও সব ঠিক থাকা সাপেক্ষেও আমার ফাইলটার সমাধান না হওয়ায় জিজ্ঞাসা করা হয়েছিলো শিক্ষা অফিস ৫০০০০/- টাকা দাবি করে। এক্ষত্রে করণীয় কি?

দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNASMQFM
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

টিন সার্টিফিকেট নবায়ন

নবায়ন করার সময় ফি এর সাথে অতিরিক্ত ১০০০~১৫০০ টাকা খুঁজেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। না দিলে সেখানেই পরে থাকে ফাইল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTG74C6R
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.৫ হাজার

ভূমি সেবা ইউনিয়ন অফিসার

জমি নামজারি করার জন্য ইউনিয়ন পরিষদ ভূমিসেবা অফিসে যায়। অনলাইনে খতিয়ান ভুলের কারনে সংশোধনের জন্য ১২০০-১৫০০ টাকা ঘুষ চাই অতঃপর না দেওয়াই আমার কাজটি অসম্পূর্ণ হয়ে আছে

কুষ্টিয়া জেলা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHWRSXHW
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

৩০০০ টাকা না দিলে ড্রাইভিং পরীক্ষায় ফেইল আসতে পারে এই বলে দালাল আমার থেকে তিন হাজার টাকা নেয় এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বস্ত করে, এভাবে অনেক ফেইল কৃত মানুষ পাস করেছে আমার সামনে,,

নেত্রকোনা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY87RFRZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নতুন জরিপ করতে

নারায়ণগঞ্জ জরিপ আসছে সেখানে আমাদের না এলাকার প্রায় সবার ই এক সমস্যা যতটুকু যায়গা ছিলো তার থেকে কম জায়গা তারা মেপে নিছে এখন সঠিক পরিমান জায়গা ঠিক করতে হলেই দিতে হচ্ছে মোটা অংকের টাকা

নারায়ণগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK6JUNKT
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নিজেদের পাসপোর্ট আবেদন জমা দেওয়ার সময় অফিসারদের বাজে আচরন

পাসপোর্ট অফিসের সামনের নির্দিষ্ট কম্পিউটারের দোকান এর মাধ্যমে আবেদন না করে অন্য কোথাও দিয়ে আবেদন করে নিলে অফিসে জমা দেওয়ার সময় অফিসারদের বাজে আচরন, ভুল না থাকলেও তারা পুলিশ ভেরিফিকেশন ফরমের অংশ পূরণ করতে বলে (যা পুলিশ ভেরিফিকেশন যখন ছিলো তখন প্রয়োজন হতো)। এখন পুলিশ ভেরিফিকেশন নাই তার পরও তারা আবেদনকারীর হাতে পূরণ করতে বলেন এবং আরও বলে আপনারা নিজেরা বা অন্যকোথাও দিয়ে আবেদন করেন কেন অফিসের সামনের দোকানে করবেন। আবেদনে ই-মেইল দেখে তারা যাচাই করে কোন দোকান থেকে করেছে, তারা এভাবেই কমিশন বা % নেয়।

ঝালকাঠি, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BR56VH9B
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৯.০ হাজার

অবসর পূর্ববতী এবং অবসর জনিত কাজে অফিস সহকারি বা উচ্চমান সহকারি টাকা দাবি করে ৮০০০।

অফিস সহকারি এবং উচ্চমান সহকারি সরাসরি টাকা দাবি করে ৯০০০ টাকা, টাকা না দিলে ওরা ফাইলের কোন কাজে হাত দিতে চাই না আর বলে আপনি নিজে নিজেই কাজ করে নেন পরে বাধ্য হয়ে আমার শ্বশুরের পিআরএল কাজের জন্য দিতে হয়েছে ৭৫০০ আর অবসরের কাজের জন্য দিতে হয়েছে ১১০০০টাকা।শুধু তাইনা যেকোন কাজ করতে হলে নূন্যতম ১০০ টাকা হলেও ওদেরকে টাকা দিতে হয় নতুবা কাজ করে দেয়না।

উপজেলা শিক্ষা অফিস, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ4QAQXU
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭৫.০ হাজার

জমি সাবকবলা দলিল

বিরুলিয়াতে আমি একটা জমি কিনতে আগ্রহী ছিলাম, দাতা ছিল পাওয়ার এ মালিক। সাব রেজিস্ট্রার জানালেন পাওয়ার থাকায় শতাংশ প্রতি 10000 করে দিতে হবে অন্যথায় দলিল হবে না।আমার 7.5 শতাংশ জমিতে 75000 খেয়ে দিল।আমি নিরুপায় ছিলাম আমি ইতিপুরবে জমির মালিক অনেক টাকা দিয়ে ফেলে ছিলাম।

সাভার, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK28X4CV
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

দলিল রেজিষ্ট্রেশন ও বন্ধকী দলিল

ঢাকার তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে বাড্ডা এলাকা দায়িত্বে থাকা ""সাবরেজিস্ট্রার —"" তার অফিসের কর্মচারীদের মাধ্যমে দলিল লেখককে দিয়ে বাধ্যতামুলকভাবে Unofficially সরকারি ফি'র অতিরিক্ত হিসেবে "" ব্যাংক লোনের মাধ্যমে রাজধানীর আফতাবনগরে ফ্ল্যাট ক্রয়ে রেজিষ্ট্রেশন ও ব্যাংক মর্টগেজ দলিল" বাবদ প্রায় ০১ লক্ষ টাকা নিয়েছেন। সাধারণ মানুষ এদের কাছে অসহায় কারণ এখানে সকল সাবরেজিস্ট্রাররা মিলেমিশে "সিন্ডিকেট করে" ঘুষ দিতে বাধ্য করেন।

তেজগাঁও, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKC3UQYV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

আমাদের জমি অন্য কারো নামে রেকর্ড দিয়ে সংশোধনের নামে টাকা দাবি।

ভূমিদস্য আমাদের জমি নিজেদের নামের রেকর্ড করিয়ে জোরপূর্ব দখল করে রেখেছে। পরবর্তীতে আমরা জানতে পারি আমাদের জমির রেকর্ড নিজেদের নামে অর্থ দিয়ে করিয়ে নিয়েছে। পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা হলে আমাদের কাছ থেকে সংশোধনের জন্য টাকা দাবি করা হয়। এছাড়া ভূমিদস্যুকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে কারন সে টাকা দিয়েছে। ওই জমিতে আমরা তিনবার দিনাজপুর জেলা কোট থেকে পূর্ণাঙ্গ রায় পেয়েছিলাম। সব ডকুমেন্ট দেখার পরেও ভূমি অফিস থেকে এরকম টালবাহানা করা হচ্ছে শুধুমাত্র, ভূমি দস্যু টাকার জোরে জোরপূর্বক জায়গা দখল করেছে।

দিনাজপুর, ঘোড়াঘাট, ওসমান পুর, হাটপাড়া, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNH83ADH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মামলার রায়/ডিগ্রী পাবার পর কেনো অহেতুক মিস কেস করা লাগে ?

অর্পিত সম্পত্তি "ক" তফসিল মামলায় ১১ বছর পর ডিগ্রী পাবার পর আবার DC Land অফিসে ১ থেকে ২ মাস মাসের জন্য মিস কেস করা হয়েছে তবুও ছাড়পত্র দিতে জমির ভেলুর উপর ভিত্তি করে হাজার টাকা অর্থ দাবি করেন। অর্থ না দেবার জন্য প্রথমে ১/২ মাস অপেক্ষা করি, পর বাধ্য হই অর্থ দিয়ে কাজ করাতে। এখনও বহু কাজ রয়েছে জানি না আরও কত টাকা এবং কত মাস/বছর সময় লাগবে। বুঝি না একজন জজ তো জমির/সম্পত্তি ব্যক্তির সকল (খতিয়ান/খাজনা/টেক্স) তথ্য যাচাই বাছাই করে মামলার রায় দেন। তবুও কেনো একই পুরাতন তথ্য, পুনরায় যাচাই করার জন্য মিসকেস/সার্ভেয়ার রিপোর্ট তৈরীর, AC Land এর যাচাই, পুনরায় to DC Office থেকে কমিশনার অফিস থেকে আবার DC Office এতো অতিরিক্ত সময় নষ্ট এবং অর্থ ইনকামের জন্য কেনো এই সকল অনিয়ম ব্যবস্থা চালু করে রেখেছেন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKDA8HHU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২৮.০ হাজার

পাসপোর্ট বানাতে গিয়ে ৫৭৯০ টাকার জায়গায় ৭৫০০ টাকা করে দেওয়া লাগছে

নিজে নিজে আবেদন করে জমা দিলে এই সমস্যা সেই সমস্যা। আর যখন দালাল ধরে দেওয়া হয়। সেইম কাগজটাই তখন আর কোন সমস্যা থাকে না। আমি ৪টা করছিলাম।

নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTTKR443
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিইআরসি লাইসেন্স: লাইসেন্সের ক্ষেত্রে নতুন, নবায়ন সংশোধন

লাইসেন্স ওয়েভার সার্টিফিকেটের জন্য ২০,০০০/- দাবী এবং ক্যাপটিভ পাওয়ার প্লান্টের লাইসেন্স নবায়নের জন্য ৫০,০০০/- টাকা দাবী করা পহয় প্রায় প্রত্যেক প্রতিষ্ঠানের কাছে।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKFCDZYN
মন্তব্য