সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৮ হাজার

জমির খারিজ করা

জমির খারিজ করতে গিয়েছলাম, সরকারি ফি ১১৫০টাকা কিন্তু আমাকে দিতে হয়েছিল ৪০০০টাকা প্রায়। তাছাড়া রেজিষ্ট্রেশন খবেনা। তাই বাধ্য হয়ে করতে হয়েছে ২০২১ সালের শেষের দিকে।

রামখানা,নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNRQC2WP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী করার জন্য ঘুষ নিয়েছে

ওই মৌজায় খাস জমি আছে, ১৫০০০ টাকা না দিলে নামজারী হবে না. ১৫০০০ টাকা নিয়ে নামজারি করে দেয়

নবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNZ3RRKE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নাগরিকত্ব সনদ

নাগরিকত্ব সনদের ফি ৫০ টাকা ইংরেজি ও বাংলা সহ। কিন্তু আমাদের মোকনা ইউনিয়ন পরিষদ, নাগরপুর, টাঙ্গাইলে শুধু বাংলা সনদের জন্য ১০০ টাকা করে রাখে।

টাঙ্গাইল, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKCA39QT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির মিডিসন

আমার জমির মিডিসন করার জন্য এ টাকা নেওয়া হয়েছে। টাকা না দিলে মিডিসন করে দিতো না তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

জাজিরা, শরিয়তপুর, জয়নগর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKU9HXXH
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১২.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

Dhaka South City Corporation Zone-2 (Khilgaon) এখানে যাই নতুন ট্রেড লাইসেন্স করতে, দায়িত্বরত —; ইস্যু করার দিনে - অফিস খরচ বাবদ আমার থেকে মূল টাকার সাথে অতিরিক্ত চার হাজার টাকা নিয়েছে। যেদিন কাগজটা আনতে যাই, আপামনি নামাজে থাকায় পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছিলো, এছাড়া কোন ঝামেলা হয়নি। 😊

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK9U5FQU
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন মালিকানা হস্তান্তর

আব্বা মারা যাওয়ার পর মায়ের নামে পেনশন করাতে গিয়ে চা-নাস্তার খরচ হিসেবে ১০হাজার টাকা দেয়া লাগে।

নরসিংদী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRGR3ZK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police station with GD investigation

"প্রতিবেশীর জমি দখল নিয়ে করা সাধারণ ডায়েরি (জিডি)-র বিষয়ে পুলিশ এসেছে এবং কথা বলেছে। তবে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এ পর্যন্ত পুলিশ তিনবার এসেছে, এবং প্রতিবারই খরচের টাকা চেয়েছে, যা দিতে হয়েছে।"

Gazaria, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKJYRP7A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৬.০ হাজার

জমি খারিজ

ঢাকা জেলার ধামরাই থানার ভূমি অফিসে আমি আমার এক তিক্ত অভিজ্ঞতার শিকার হই। যেখানে একটি খারিজ করতে ১১৭০টাকা সরকারি ফি। সেখানে সেখানে এই টাকা বাদ দিয়ে ও আরো অতিরিক্ত ৮০০০ টাকা করে নেওয়া হয়। এতে আমার ৭টা খারিজ এর জন্য অতিরিক্ত মোট ৫৬০০০টাকা খরচ হয়

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKMFWUD5
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

রাস্তায় অবৈধ মামলার ভয়

টাকা দেন নতুবা গাড়ির প্রতি ইঞ্চি ইঞ্চি চেক করে সমস্যা বের করে মামলা দিয়ে গাড়ি রেকারিং করবো। স্থান # কামারপাড়া, উত্তরা, ঢাকা।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSJ86L3
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৬.০ হাজার

Vat registration

আমি এল জি ইডি লাইসেন্সের জন‍্য দরখাস্ত জমা দেওয়ার সময় এই ঘুষ দেওয়া হয়েছে । আবার কর অফিসে ভ‍্যাট সারটিফিকৈট এর জন‍্য ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে ।

Mymensingh, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYD2F6NS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নির্বাচন অফিস

ভোটার স্থানান্তর করতে গেলে এই ঘুষ চাওয়া হয়। কাগজপত্র ঠিক নাই এই মর্মে এবং নানান অজুহাতে এপ্লিকেশন বাতিল করার প্রক্রিয়া কাজ করে। এখানে কম্পিউটারের যিনি বসেন এবং কাগজপত্র যিনি গ্রহণ করেন এদের মধ্যে একটা সংযোগ আছে। কম্পিউটারের যিনি বসেন আমার মোতে তিনি একজন মেন্টাল ব্যক্তি। তিনি সঠিকভাবে অনলাইনে ডাটা আপলোড দিতে পারেন না। ইচ্ছা করে নাম, হোল্ডিং, ঠিকানা এইসব ক্ষেত্রে ভুল করে। যাতে পরবর্তীতে আবার যেন টাকা নিতে পারে। জানি আমাদের ধারা কিছুই হবে না। আমরা নিরুপায়।

Joypurhat, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJEJ9SS2
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছি। পরীক্ষায় ফেল করার পরে বিআরটিএর লোক ১২ হাজার টাকা ঘুষ দিলে তারা আমাকে পরীক্ষার পাস করিয়ে দিবে।

চট্টগ্রাম বিআরটিএ, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTJLWW5U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

NID songsodon

Ami NID te jonmosthan songsodon er jonno abedon korechilam, ami niyon moto sokol paper joma diyechi, ebong sokol kichu jachai bachai kore amar NID ready for pick up ai type er text peye ami NID uttolon korte jai, okhane delivery women prothome sundor kore kotha boltechilo, ek porjaye amake jiggasa kore ami kono bahini te job kori kina? Amar family te sobai choto choto kore chul kate, abbar voye amra sobai choto kore chul kattam, ami vabchi sai jonno jiggasa korche, mar family te kew kore kina seatao ask korche, jokhon amar answer chilo "na", thik tar por e unar face impression change hoye gelo, bollo 500 taka dite hobe, ami oparogota prokash koray bolche ekhon hobena, pore asen, pore ami 300

Siddirgonj, Narayangonj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK29CG67
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

সরকারি হসপিটালে অপারেশন এর ডেট নেয়া

সরকারি হসপিটালের সার্জন একজন রোগীকে দেখে সিদ্ধান্ত নিয়েছে অপারেশন করার জন্য। কিন্তু ডেট দিয়েছে দুই মাস পর বলল কাছাকাছি সিরিয়াল নেই। তারপর একটা চক্র এসে রোগীকে বলল আমরা আপনাকে এক দুই সপ্তাহের মধ্যে ডেট ঠিক করে দিতে পারব এবং এজন্য টাকা দাবী করেছে। টাকা হাতে পাওয়ার পর তারা এক্ সপ্তাহের মধ্যেই ডেট ঠিক করে দিল অথচ ডাক্তার প্রথমে বলেছিল দুই মাস পর সিরিয়াল প্রাইভেট থেকে করে নিতে। এখানে দুইটা বিষয় ১ হলো সরকারি হসপিটালের সার্জনরা চায় সরকারি হসপিটালে অপারেশন না করে প্রাইভেটে বেশি টাকায় অপারেশন করাতে আর ২ হলো যারা প্রাইভেট হসপিটালে অপারেশন করতে পারেনা হসপিটালের সিন্ডিকেট স্টাফদের মাধ্যমে ঘুষ দিয়ে সরকারি হসপিটালে অপারেশন করতে হয়।

ফেনী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTCGT6CP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমি মর্টগেজ রাখা

আমরা ১২ জন ব্যংকার, এমপ্লয়ার হাউজ বিল্ডিং লোনের জন্য, নিজেদের জয়েন্টভেঞ্চারে কেনা জমি মর্টগেজ করতে যাই। ওখান কার সাবরেজিস্টার ভদ্র মহিলাটা আমাদের আইনজীবি কে ডেকে জানিয়ে দেয়, ওরা এতটাকা লোন পাবে, আমার আলাদা বখশিষ লাগবে। জনপ্রতি ৩ হাজার করে মোট ৩৬ হাজার টাকা দিবেন। আমরা আমাদের বাধ্যতামুলক কাজের জন্য, পরে ৩৬ হাজারটাকা ঘুষ দিতে বাধ্য হই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJ22CFN
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

নাগরিকত্ব সনদ

আমার ব্যাংকের ভাইভার জন্য নাগতিকত্ব সনদ জরুরী দরকার ছিল৷ আমি সব প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করি শুধু হোল্ডিং ট্যাক্সের একটা কপি ছাড়া, ওটা আমার কাছে ছিলনা। এটা ছিল উওরা আজমপুর জোনের অফিস, ওখানকার এক কর্মকর্তা আমার কাছে হোল্ডিং ট্যাক্সের কাগজ ছাড়া অন্যভাবে করে দেয়ার প্রস্তাব করে, এবং প্রথমে ২০০০ টাকা দাবি করে, পরে কমিয়ে ১৫০০ টাকায় আনা হয়। কোন উপায় না পেয়ে আমি উক্ত টাকা দিতে বাধ্য হই, এবং টাকা দেয়ার সাথে সাথেই ওই লোক ১ মিনিটের মধ্যেই নিজ হাতে একটা ফর্মে আমার নাগিরিকত্ব সনদ তৈরি করে দেয়৷ ঘটনাটা ঘটে ২০২৬ সালে রমজান মাসে মার্চের ১৫ তারিখে, ওই কর্মকর্তার নাম জানা হয়নি, দাড়িওয়ালা ইয়ং স্মার্ট একজন লোক, সে যে আমার কাছে টাকা দাবি করবে তা আমি কল্পনাও করতে পারিনি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK55PA8J
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.৫ হাজার

সরকারি ক্রয়ের বিল পাস

সরকারি অফিসের প্রয়োজনীয় খরচের বিল একাউন্টস অফিসে সাবমিট করলে অডিটর ৫% হারে ঘুষ না দিলে বিল এর কাজ করেনা। বাধ্য হয়ে দিয়ে কাজ করতে হয়।

মাদারিপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK88RW2A
মন্তব্য