সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

নিজ জেলায় চাকরির বদলি

আমি গণপূর্ত অধিদপ্তরে নিজ জেলা নেত্রকোনা থেকে চট্টগ্রাম পোস্টিং প্রাপ্ত হয়েছি । পরিবারের একমাত্র পুরুষ অভিভাবক হিসেবে মায়ের অসুস্থতা ও নিজের অসুস্থতার জন্য নিজ জেলায় শূন্য পদে বদলি একান্ত প্রয়োজন।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKYBDYXS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কোম্পানির বিদ্যুৎ বিল

আমাদের কোম্পানির মাসিক বিদ্যুৎ বিল আসে 60000 টাকা, এখন বিদ্যুৎ কোম্পানির লোকেরা আমাদেরকে প্রস্তাব দেয় যে আমরা যদি তাদের মাসে 5000 টাকা করে ঘুষ দিয়ে তাহলে আমাদের বিল ২৫ হাজার টাকা করে দেবে | এইভাবে বিদ্যুৎ কোম্পানির লোকেরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুষের মাধ্যমে সরকারি বিদ্যুতের চুরি করতেছে |আপনি যদি হিসাব নিয়ে দেখেন প্রতিটা সাবস্টেশনে শতকরা ৫০% এর কাছাকাছি বিদ্যুৎ, বিদ্যুৎ কর্মকর্তারা চুরি করে ফেলে | আর সরকার বছরের শেষে হিসাব করে বিদ্যুতের এত কোটি টাকা ভর্তুকি দিতে হয দিতে হয় | আর এর দায়ভার যে পড়ে সাধারণ জনগণের উপর আপনি দেখবেন বিদ্যুৎ অফিসের সাধারণ কর্মকর্তারও কয়েকটা বাড়ি, গাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে |

বনশ্রী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLCDXAU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সিএনজি স্টেশনের গ্যাস বিল

আমি একটি সিএনজি স্টেশন এ হিসাব রক্ষক হিসেবে কাজ করি, আমাদের সিএনজি স্টেশনে মাসে বিল আসে ৫০ লাখ টাকা |গ্যাস কোম্পানির লোকেরা আমাদেরকে প্রস্তাব দেয় আমরা যদি মাসে তাদেরকে ৫ লাখ টাকা ঘুষ দেই তাহলে আমাদের বিল হবে ২৫ লাখ টাকা | এভাবে সরকারের কর্মকর্তারা গ্যাসের চুরি করতেছে আর এর দায়ভার সাধারণ জনগণের উপরে উঠতেছে |সরকার জিনিসটা কোন খেয়ালই করতেছে না, সরকারি গ্যাস কোম্পানির লোকেরা চুরি করে ফেলতেছে |সরকারি কর্মকর্তার ঘুষের জন্য সরকারের গ্যাসের মোট ৫০% লস হচ্ছে এর জন্য সরকারকে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হইতেছে| আপনি খেয়াল করলে দেখবেন গ্যাস কোম্পানির ছোটখাট কর্মচারীর কয়েকটা বিল্ডিং, বাড়ি, ফ্ল্যাট আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক |

রামপুরা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKLA38AJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করার জন্য

পাসপোর্ট করতে লাগে ৫৭৫০টাকা আমি প্রথমে নিজে আবেদন করে গিয়েছি, যারা পাসপোর্ট এর কাগজ পত্র জমা নেয় তারা কোনো ভুল ধরতে না পেরে আমার NID কার্ডে ব্যবসা লেখা আছে এটা ভুল ধরছে এখন তারা বলে ট্রেড লাইসেন্স নিয়ে আসেন, আমি ছোট খাটো ব্যবসা করতাম কোনো ট্রেট লাইসেন্স ছিল না । পরে দালাল কে যখন ২ হাজার টাকা দিলাম তখন তখন সব ঠিক হয়ে গেলো কোনো কিছু জিজ্ঞেসও করে নাই আর এই অবস্থা দেশের।

লক্ষ্মীপুর জেলা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9EFCUN
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫ হাজার

ইনকাম টেক্স প্রদান

ফাইলে ভুল আছে। এইটা জমা দিলে আপনি ঝামেলায় পরবেন। ঠিক করে দিচ্ছি। পল্টন কর অফিস। অঞ্চল মনে নাই।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK8V6KQG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

সকল ইনফরমেশন ঠীক নেওয়ার পরেও অফিসার আবেদন নাখোশ করে দেয়। পরবর্তীতে একজন আনসার ২০০০ টাকার বিনিময়ে পাসপোর্ট তৈরী করে দেয়।

চাঁদপুর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTXKXSFM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

বিডিএস রেকর্ড

আমাদের নিকট জরিপ অফিসার ৩লক্ষটাকা দাবি করেন, দেরলক্ষ টাকার বিনিময়ে করতে বাধ্য হই, কারণ হিসেবে আমাদের আরএস রেকর্ড মিসিং ছিল, বাকি সমস্ত দলিলাদি ঠিক আছে।

কেরানীগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKPZB9GT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৮ হাজার

জমির খারিজ করা

জমির খারিজ করতে গিয়েছলাম, সরকারি ফি ১১৫০টাকা কিন্তু আমাকে দিতে হয়েছিল ৪০০০টাকা প্রায়। তাছাড়া রেজিষ্ট্রেশন খবেনা। তাই বাধ্য হয়ে করতে হয়েছে ২০২১ সালের শেষের দিকে।

রামখানা,নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNRQC2WP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী করার জন্য ঘুষ নিয়েছে

ওই মৌজায় খাস জমি আছে, ১৫০০০ টাকা না দিলে নামজারী হবে না. ১৫০০০ টাকা নিয়ে নামজারি করে দেয়

নবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNZ3RRKE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নাগরিকত্ব সনদ

নাগরিকত্ব সনদের ফি ৫০ টাকা ইংরেজি ও বাংলা সহ। কিন্তু আমাদের মোকনা ইউনিয়ন পরিষদ, নাগরপুর, টাঙ্গাইলে শুধু বাংলা সনদের জন্য ১০০ টাকা করে রাখে।

টাঙ্গাইল, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKCA39QT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির মিডিসন

আমার জমির মিডিসন করার জন্য এ টাকা নেওয়া হয়েছে। টাকা না দিলে মিডিসন করে দিতো না তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

জাজিরা, শরিয়তপুর, জয়নগর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKU9HXXH
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১২.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

Dhaka South City Corporation Zone-2 (Khilgaon) এখানে যাই নতুন ট্রেড লাইসেন্স করতে, দায়িত্বরত —; ইস্যু করার দিনে - অফিস খরচ বাবদ আমার থেকে মূল টাকার সাথে অতিরিক্ত চার হাজার টাকা নিয়েছে। যেদিন কাগজটা আনতে যাই, আপামনি নামাজে থাকায় পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছিলো, এছাড়া কোন ঝামেলা হয়নি। 😊

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK9U5FQU
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন মালিকানা হস্তান্তর

আব্বা মারা যাওয়ার পর মায়ের নামে পেনশন করাতে গিয়ে চা-নাস্তার খরচ হিসেবে ১০হাজার টাকা দেয়া লাগে।

নরসিংদী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRGR3ZK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police station with GD investigation

"প্রতিবেশীর জমি দখল নিয়ে করা সাধারণ ডায়েরি (জিডি)-র বিষয়ে পুলিশ এসেছে এবং কথা বলেছে। তবে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এ পর্যন্ত পুলিশ তিনবার এসেছে, এবং প্রতিবারই খরচের টাকা চেয়েছে, যা দিতে হয়েছে।"

Gazaria, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKJYRP7A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৬.০ হাজার

জমি খারিজ

ঢাকা জেলার ধামরাই থানার ভূমি অফিসে আমি আমার এক তিক্ত অভিজ্ঞতার শিকার হই। যেখানে একটি খারিজ করতে ১১৭০টাকা সরকারি ফি। সেখানে সেখানে এই টাকা বাদ দিয়ে ও আরো অতিরিক্ত ৮০০০ টাকা করে নেওয়া হয়। এতে আমার ৭টা খারিজ এর জন্য অতিরিক্ত মোট ৫৬০০০টাকা খরচ হয়

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKMFWUD5
মন্তব্য