সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৮০ লাখ

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড রাজশাহী

যে টাকা নিয়েছে তার নাম ও ডিটেইলস নাম — ঠিকানা : — মোবাইল নম্বর — পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এ চাকরি দেওয়ার কথা বলে ২৮০০০০ টাকা নিয়ে ১১-১২-২৪ তারিখ এ আমাকে লেটার দেয় যে লেটারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের সিল ছিল ও জবের জন্য বিস্তারিত ডিটেলস ছিল। লেখা ছিল জয়নিং হবে জানুয়ারির ১ তারিখে ২০২৬ সালে কিন্তু পরবর্তীতে ডেট চেঞ্জ করে এরপরে আমার থেকে লেটারটা নেওয়া হয়েছে। এর কিছু দিন পর বলে লোক নিচ্ছে না টাকা ফেরত দিবে কিন্তু এখনও এক টাকাও দেইনি আবার ফোন রিছিভ করে না। সে পেট্রোলিয়াম গ্যাস কোম্পানিতে জব করতো তখন খুলনায়। উক্ত শাখায় ১১ই ডিসেম্বর ২০২৪ সালের লগ ইন রিপোর্ট দেখলে ওনার নাম পাওয়া যাবে।

নওদাপাড়া রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ2WDE45
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.৫ হাজার

পাসপোর্ট

তারা সরাসরি টাকা চাই না, পাসপোর্ট অপিসের পাসে যে কম্পিউটার এর দোকান গুলো থাকে তাদের সঙ্গে যোগ থাকে, তারা ফাইল দিয়ে ফোন করে বলে দেই এই নাম গালো,অপিসারেরা খুজে নেই।

চাপাইনবয়াবগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJC29M8P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্মনিবন্ধন সংসোধন

আমার একজন প্রবাসি বন্ধুর জন্মনিবন্ধন সংসোধনের জন্য দিয়েছিলাম ফটিকছড়ি, ভুজপুর ইউনিয়নে, যেখানে ২ দিনের মধ্যে কাজ হওয়ার দরকার সেখানে ৫ দিনেই কিছু হলনা, সচিবকে জিজ্ঞাস করলে বলে উপজেলা থেকে approval না হলে হবেনা, এতে ১০-১৫ ও লাগতে পারে, যদি জলদি লাগে উপজেলা গিয়া করে নিয়ে আসতে হবে, ওনার কথার ধরণ এমন ছিলো যে ওদের টাকা দিলে এখনি করে দেবে, আমার একটা বন্ধুতে বললাম যে একটা পরিচিত পটোকপির দোকানের নাম বললো সে ও একি কথা বললো উপজেলাই ১০০ টাকা দিলেই সাথে সাথে এপ্রোপ দিবে, পরে আমি ১০০ টাকা দিলে দেড় মিনিটের সেটা এপ্রোব হয়..

ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT25Y9GD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

ঠিকানা ভেরিফিকেশন এর জন্য পুলিশকে ঘুষ দেওয়া

আমাদের কয়েকজনকে আসামি করে একটি সাইবার মিথ্যা মামলা হয় ঢাকায়, এটির জন্য ঢাকা থেকে আমাদের কিশোরগঞ্জ ঠিকানায় ফাড়ি পুলিশের কাছে ঠিকানা ভেরিফিকেশন পাঠায়। আমি সহ ৩ জনের নামে ঠিকানা ভেরিফিকেশন আসে। সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার আমাকে কল দেয় এবং প্রথম দিন আমরা ৩ জন যাই ও কাগজ দিয়ে আসি। পরের দিন আবার আরো কিছু কাগজ নিয়ে যেতে বলে এবং আমি কল দেই তিনি আমার সাথে ফোনে কথা বলে, কথা বলার পরেই সে বলে আমি Whatsapp এ আপনাকে কল দিচ্ছি। তারপর সে Whatsapp এ কল দেয় এবং আমার কাছে সরাসরি বলে টাকা নিয়ে আসবেন আমাদের এই কাজ করতে খরচ করতে হয়। তারপর সেই দিন আমি তাকে ১৫০০/- টাকা দেই এবং সেই দিন সে কাগজ রাখে আর বলে আরো কিছু টাকা দিতে হবে + আরো কিছু কাগজ লাগবে পরের বার যাওয়ার পরে জোড়াজুড়িতে আরো ৫০০/- টাকা দিতে হয়।

কিশোরগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK8LXUC7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

খিলগাঁও থানায় সহযোগিতা নিতে গিয়ে যার বিপি নং —

আমার গাড়ির নাম্বার — আমার এই গাড়িটির সাথে একটু হোন্ডার দুর্ঘটনা ঘটে থানায় অবিবাহিত করে ওরে আমি উদ্ধার করেছি পরে তারা ওই হোন্ডার লোকদেরকে ডাকাতির মামলা কথা বলে অনেক টাকা ঘুষ নে এবং আমার আমার বিরুদ্ধে দায়ের করে আমার গাড়িটি এখন থানায় বর্তমানে জদ্য আছে আমার কাছে আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে আমার গাড়িতে মাল ছিল ডালডা চার আনুমানিক বাজার মূল্য ২২০০০০ এই মাল দেওয়ার জন্য তারা ৪০ হাজার টাকা দাবি করে পরে বিশ হাজার টাকা নিয়ে মাল দিয়ে দেয় পরে যে কোন কথার কারণে আমার বলতেছে ঝাড়ু ২০ হাজার টাকা লাগবে আমাদের গাড়ি ছাড়ানোর জন্য তখন আমরা দিতে রাজি হইনি এমনকি আমি থানার ওসি স্যারের কাছে অভিযোগ করি সে ক্ষেত্রে এসআই আমাদের টাকাটা ২০ হাজার টাকা দিয়ে দেয় বা ফেরত দেয়

খিলগাঁও থানা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBYHCCP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

অনলাইন মিটিসোন

নামজারির জন্য এসিল্যান্ড অফিসে যাই তারপরে নামজারির জন্য সার্ভেয়ার এর সাথে আলোচনা করি এবং কাগজপত্র দাখিল করি।কাগজপত্র দেখার পর সে বলে করা যাবে। নামজারির জন্য যে কাগজপত্র প্রয়োজন ছিল সেগুলো দেওয়ার জন্য বলল,পরে দিলাম তখন টাকার কথা বলল,জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে সে বলল ৪০হাজার টাকা করে করি,আপনি ৩৫হাজার টাকা দিবেন।আমি বললাম এত টাকা দিতে পারব না, ২০হাজার টাকা দিব।তাতে সে অস্বীকৃতি জানান এবং ২৫ হাজার টাকার কথা বলেন

গলাচিপা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRZ74Z83
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্ম নিবন্ধন সংশোধন

সাধারণত জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার পরে এটা ইউএনও অফিসে ফরওয়ার্ড হয় ফরওয়ার্ড হওয়ার পরে এটা ইউ এন ওর সরকারি আইডি থেকে এটা রিসিভ করাতে হয় যা করাতে গেলে কোন টাকার প্রয়োজন হয় না কিন্তু আমাদের ধনবাড়ি উপজেলা ইউ এন ও অফিস এটা রিসিভ করাতে গেলে ১০০ টাকা দাবি করে এবং আমি এটা দিয়েছি তাছাড়া রিসিভ করে না উনারা

টাঙ্গাইল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK6AFB3L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ কোটি

১৫ বছর ধরে রাস্তা সংস্কার না করে টাকা হাতিয়ে নেয়

টিলাগাও বাজার থেকে বাগৃহাল ,ডরিতাজপুর, মিয়ার পাড়া, নামার হাজিপুর, লং লা খাস, লংলা বাগান পর্যন্ত এই পাঁচটা গ্রাম এবং তিনটা ওয়ার্ড মিলে প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের এবং দৈনন্দের কাজের জন্য শহরে যাতায়াতের একমাত্র রাস্তা বন্যার পানিতে এবং ১৭ বছর ধরে সংস্কার না হওয়ার কারণে রাস্তাটির করুন অবস্থা স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। এ রাস্তার সংস্কারের জন্য অনুমোদন হলেও সব টাকাটা আমলারা নিয়ে গেছে কিন্তু কোন কাজ হয়নি। দয়া করে আমার পোষ্টটি হাইলাইট করবেন সরকারের চোখে আসলে এই পঞ্চাশ হাজার মানুষের খুবই উপকার হবে প্লিজ

মৌলভীবাজার, কুলাউড়া, ৯ নং টিলাগাঁও ইউনিয়ন, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে SYN4H8XF
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সার্জারি

আমি সরকারি হাসপাতালে সার্জারি করিয়েছি আমি জানি সেটা বিনামূল্যে করা হয় তারপরেও ডক্টরের সহকারী এসে বলে আমাকে এবং ডাক্তারকে চা নাস্তা করার টাকা দেন

বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJWEA2ZZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

Police mobile rescue korar jonno taka dabi korece

Amr choto bon er mobile basa theke churi hoye jay, er por Dhaka Rupnagar thana te complaint kori, then ASI amr theke 4000 taka dabi kore , ata naki fee phone rescue korar, tai baddo hoye dite hoyece, jodio se pore phone Rescue kore diyece.

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKMT3W6X
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৯.০ হাজার

নাম জারি

উল্লিখিত ভূমি অফিসে সরকার নির্ধারীত পোস্ট ২টি কিন্তু সেখানে চেয়ারে বসে কাজ করে ৪ জন অতিরিক্ত কোন নিয়মে কত বেতনে কাজ করে জানা নেই। তাছাড়া চেয়ার ছাড়াও একজন কাজ করে, তারই বা আয়ের উতস কি? বেশ কয়েকবার তাকে উক্ত ভূমি অফিস থেকে তাড়ানো হলেও পুনরায় বহাল তবিয়তে অবৈধভাবে সাধারণ মানুষকে ধোকা দিয়ে দিনের পর দিন, ,মাসের পর মাস, বছরের পর বছর অতিরিক্ত টাকার বিনিময়ে কাজ করে যাচ্ছে। দেখার কেঊ নাই।

ভবানীপুর তহশীল অফিস,শেরপুর,বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJGTMDW3
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

গাড়ির কাগজপত্র থাকা সত্ত্বেও মাসিক চাঁদা দেওয়া

আমার মোটর সাইকেলের সকল কাগজপত্র ঠিক ছিল কিন্তু তারপরও ট্রাফিক পুলিশ বলল পুলিশ সুপারের মাসিক চাঁদা পূরণ করা টার্গেট আছে সেই টার্গেট পূরণ করার জন্য সকল কিছু ঠিক থাকলেও এই টাকা বা জায়গা দিতেই হবে।

ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKC4AP47
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

সব ডকুমেন্টস ঠিক থাকার পরও আমার সাটিফিকেট সংশোধন করতে 15 হাজার টাকা লাগলো। আমার বাবার বিয়ের কাবিননাম না থাকলে সংশোধন করা যাবে না এই কারণ দেখিয়ে ফাইল আটকে রেখেছিল ২ বছর। টাকা দেওয়ার পর ৩ মাসে কাজ শেষ। নিজে আবেদন করলে শুনানীর তারিখ আসে অনেক দেরিতে, ওদের মাধ্যমে করলে 7 দিনে হয়ে যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTPWQZGB
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সাধারন সেবা; যেমনঃ রোগি নিতে স্টেচার এর জন্য ঘুষ চাওয়া, বেড এর জন্য ঘুষ চাওয়া, ইত্যাদি

রোগি নিয়ে হাসপাতালের এক জায়গা থেকে আরেক জায়গায় স্টেচার এর জন্য ঘুষ চাওয়া হয় হাসপাতালের কর্মচারীর কাছ থেকে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTLTUDJR
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

রাস্তায় গাড়ি র কাগজ চেক দেওয়া

ট্রাক কভার ভ্যান লোরি পতি গাড়িতে ২ হাজার টাকা করে প্রত্যেক মাসে পরিশোধ করা লাগে টাকা না দিলে গাড়ির নামে বিভিন্ন মামলা দেওয়া হয় যেমন ধরুন সিটবেল পড়ি নাই গাড়ি জোরে টানছি সিগনাল অমান্য করছি গাড়ির চাকার সাইজ বড় গাড়ি চেসিস বড় লোড বেশি হেডলাইটে কালি নাই আলাদা লাইট কেন লাগাইছি

সারা বাংলাদেশ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK8428X5
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সাধারন সেবা; যেমনঃ রোগি নিতে স্টেচার এর জন্য ঘুষ চাওযা, বেড এর জন্য ঘুষ চাওয়া ইত্যাদি

হাসপাতালে রোগি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে স্টেচার এর জন্য ঘুষ চাওয়া হয় কর্মচারীর কাছ থেকে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTP2XRMC
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অফিসে গেলে অফিস সহকারী জানান ১০০০ টাকা লাগবে। তা না হলে ট্রেড লাইসেন্স নবায়ন হবে না।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK9KZC7U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

সরকারি অফিসে বরাদ্দকৃত ষ্টেশনারী আনা

সরকারি অফিসে প্রতি অর্থবছরে একটি নির্দিষ্ট পরিমান অর্থের মূল্যের স্টেশনারী মালামাল বরাদ্দ দিয়ে থাকে। সেটি আঞ্চলিক সরাকরি প্রকশনা ও মূদ্রন অফিস থেকে আনতে হয়। সেখানে ফাইল রিসিভ করা থেকে শুরু করে প্রতিটা টেবিলে ৩০০/৪০০ টাকা দাবি করে। শেষপর্যায়ে ম্যানেজার ৮০০০/১০০০০ টাকা দাবি করেন না দিতে পারলে বলে মালামাল আসেনি। তাই তার সাথে নেগোসিয়েশন করে মালামাল আনতে হয়। যার ৬০০০/৭০০০ টাকা ঘুষ প্রদান করতে বাধ্য হতে হয়।

খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHRTZAH3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯৯৮

সঞ্ছয়পত্র অফিস ( নতুন বাজার ময়মনসিংহ )

ময়মনসিংহ সঞ্ছয়পত্র অফিসে সঞ্চয়পত্রের মোবাইল নম্বার পরিবর্তনের জন্য যাবার পর তারা বললো যে ঢাকা থেকে করাতে হবে।তারা ময়মনসিংহ থেকে নম্বার পরিবর্তন করতে পারবেনা, সেইজন্য কিছু খরচ দিতে হবে। আমি ৩০০ টাকা দিতে চাইলে তারা বলে ১০০০ দিতে হবে এইটা নাকি তাদের রেইট করা।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYTSLMKE
মন্তব্য