সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৬০.০ হাজার

সেনাবাহিনীর পেনশনের টাকা উত্তোলনের সময়

আমি সেনাবাহিনী থেকে অবসর আসার পরে আমাকে মোবাইলে কল করে আমার কাছে টাকা চাওয়া হয় যে আপনার ডকুমেন্ট সমস্যা আছে যদি টাকা না দেন তাহলে আপনি অনেক টাকা কম পাবেন, আমি বলছিলাম আমি যে টাকা পাবো সে টাকা দিলেই হবে আমি অতিরিক্ত কোন টাকা চাই না আমাকে টাকা কম পাই তাতে সমস্যা নাই। আমি পরে পেনশনে টাকা পেয়েছি তবে আমি প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা কম পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তাতে আমার দুঃখ নাই কিন্তু আমি তোকে বলেছিলাম আমি যে টাকা পাবো সেই টাকা দিলেই হবে আলহামদুলিল্লাহ আমার টাকা থেকে যদি এক টাকা কর্তন করা হয় তাহলে কাল হাসরের মাঠে আমার টাকা দেওয়ার জন্য জন্য প্রস্তুত থাকেন

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJNXPMMQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পরিষোদ থেকে যেকোনো আবেদন

রাজবাড়ী সদর, ১২নং সুলতানপুর এ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ***,সরকারি যেকোনো আবেদন জন্য ২০০-৫০০টাকা দাবি করে অথবা তাকে ইয়াবা সেবন করাতে হয় এছাড়াও তিনি চেয়ারম্যান(বর্তমান বিসিএস ক্যাডার ভারপ্রাপ্ত) তার সাক্ষাৎ নকল করে দিলে আরো ৫০০টাকা দাবি করে এবং সাধারণত কোনো সেবা নিতে গেলেও সময় লাগে ৫-৭দিন ১২নং সুলতানপুর ইউনিয়ন বাসী অনেক ভোগান্ত মধ্যে আছে

রাজবাড়ী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYG88NA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৪ হাজার

পাসপোর্ট তৈরি

যখন আমি নিজে নিজে নতুন পাসপোর্ট তৈরি করতে যায়। আমি নিজে অনলাইন এ আবেদন করে নিয়ে যায়, যখন জমা দি, তখন একজনে দেখে বলে যে সব কিছু আনছ কিনা? আমি বলি জ্বি, তারপরও উনি আমাকে একটি কক্ষে যেতে বলে, যেয়ে দেখি কেও নাই। অনেক্ষণ দাড়িয়ে থাকার পর একজন ব্যাক্তি এসে উনি উনার কাজ করতেছে আমার দিকে তাকাইতেছে না, যখন আমি মোবাইল বের করি তখন উনি আমার দিকে তাকিয়ে বলে কেন আসছ, মোবাইল বের করছ কেন? ভিডিও করবা? এর মাঝে আমার পিছনের আরও কয়েকজন আসছে, তখন কিছু কথা কাটাকাটি হয়, এর পর বের হয়ে একজন জিজ্ঞেস করছি আর উনি বলে টাকা দেন নাই তাই ঘুরাইতেছে, তখন আমি বলি কত দিতে হবে, তখন 1500 টাকায় চায় আমি 1400 দিয়ে করতে হইছে।

সেনবাগ, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTZLAM3Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

থানা থেকে মামলা খারিজ করে দিবে তদন্ত কর্মকর্তা

আমার নামে এক ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন তখন মামলা টি তদন্তের জন্য থানায় আসে থানার ওসি মহোদয় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন তখন তিনি আমাকে মামলা হতে অব্যাহতি দেওয়ার জন্য একদম বিনা কারণে 60000 টাকা নেয়

ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCPUB6G
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

এয়ারপোর্ট এর খাবার এর দোকান

আমি আমার বাবা কে নিয়ে এয়ারপোর্ট যাই। তখন এয়ারপোর্ট আর ভিতরে থাকা একটা দোকান থেকে আমি কফি নেই পরে জানতে পারি এই খানে কফি ১০০ টাকা করে ! কিন্তু কফি বাহিরে ওই কফি ২০ টাকা ! কিন্তু আমি তখন কিসু বলি নাই ! তাদের টাকা দিয়ে দেই । পরে যখন কেকের দাম জিগাস করি তখন বলে ১০০ টাকা ! কিন্তু এমআরপি ছিল ৩০ টাকা ! তখন আমি প্রতিবাদ করি ! কেনো ১০০ বলেন দাম ! তার পর আমি ভিডিও ওন করলে তারা আমার কাছথেকে ৩০ টাকা রাখে ! ওনাদের শপে আর লোকেশন : এয়ারপোর্ট ১ নম্বর টার্মিনালের বাহির হওয়ার গেটের সামনের দোকান গুলি!

Hazrat Shahjalal international airport, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5WXBK7
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.২০ লাখ

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রি করতে সরকারি টেক্স ছাড়াও অতিরিক্ত টাকা ছাড়া একটা দলিল রেজিস্ট্রি করা সম্ভব না। এই চিরন্তন সত্য নিরবে সবাই হজম করে। সাব রেজিস্ট্রার এই ধরনের ঘুষ লেনদেন ছাড়া জমি কেনা/বেচার দলিলে স্বাক্ষর করেন না। এই দপ্তরের ঘুষ লেনদেন কখনো বন্ধ করা সম্ভব হবে না।

সাব রেজিস্ট্রার অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK4VJFF8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

নিয়োগ দিতে ও MPO করতে

আলোকদিয়া ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসা, বহুলী, সিরাজগঞ্জ এর অধ্যক্ষ সাহেব নিয়োগ বানিজ্য করে আসছে। কমিটির মাধ্যমে সে ২০ লাখ টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন। তেমনি নিজে ৫ জন কর্মচারী নিয়োগ দিয়ে আরো ৫০/৬০ লাখ টাকা নিয়েছে। এমনকি NTRCA এর মাধ্যমে যারা নিয়োগ পান, তাদের কাছ থেকে ১৫/২০ টাকা জোর করে আদায় করে। আমিও এর ভুক্তভোগী।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RJGPEG6W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি

আমার কাছে সত্য রেজিস্ট্রেশন করা ভূমির নাম জারি করতে গেলে পাঁচ হাজার টাকা চাওয়া হয়। এবং অরশি জমি নাম জারি করতে গেলে ১০ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু আমি সত্য রেজিস্ট্রেশন করা জমিটি নাম জারি করি সেখানেও আমাকে এক হাজার টাকা পরিশোধ করতে হয়। এখানে অনেক টাকার ঘুষ লেনদেন হয়। আপনার জমি সম্পর্কে যদি একটু কম বোঝেন তাহলে বিভিন্ন দালাল চক্র সাথে জড়িত সেখানকার কর্মকর্তারা আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে নেবে। এবং নাম জারি মানেই সর্বনিম্ন ৫০০০ টাকা ঘুষ।

শাহজাদপুর উপজেলা খুকনি ইউনিয়ন ভূমি অফিস, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RJBCNUC7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

ছাড়পত্রের আবেদন

জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি National News Collection Foundation এর আবেদনের প্রেক্ষিতে রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গনে অব্যবহৃত ২টি ১ম তলা ভবনে মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশাপাশি সংবাদ জাদুঘর পরিচালনার অনুমতি প্রদান না করে ছাড়পত্র দেওয়ার সুযোগ নাই বলে আমার দরখাস্ত না মঞ্জুর করেছেন। ১০ লাখ দিলে ঠিকই ছাড়পত্র প্রদান করা হলো মর্মে চিঠি পেতাম

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK8NC6ZW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৩০ লাখ

নাম জারি ,খাজনা, ডিজিটাল সার্ভে

নামজারি করতে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে না দিলে কাগজে ভুল আছে ইত্যাদি বলে আবেদন বাতিল করে দেয় এবং বর্তমানে চলমান ডিজিটাল সার্ভে জরিপে ইচ্ছাকৃতভাবে দাগ ছোট করে জমির অংশ কমিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক করতে টাকা দাবি করেছে শতাংশের হিসাব করে টাকার পরিমান দাবি করছে

ঢাকা, ধামরাই, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKKSQKVK
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

Police clearance

আমি আমার পুলিশ কিয়ারেন্সের জন্য যখন যাই তখন আমার কাছে টাকা দাবি করে যেখানে পনেরশো টাকা লাগে এই আবেদন করা করতে সেখানে আমার কাছে ৫০০০ টাকা ছাড়বে। পরবর্তীতে কিছু কমিয়ে ৩৫০০ টাকায় আনা হয়েছে আমি চাই এর সুষ্ঠু একটি বিচার

নেত্রকোনা কেন্দুয়া উপজেলা থানা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYLSZWCA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

ডিসি অফিস থেকে মৃত্যুর টাকা

সরকারি কর্মচারীর মারা গেলে ডিসি অফিস থেকে ৮ লক্ষ টাকা দিয়া হয় ।এটার জন্য আমরা ১ বসর দৌড়াইসি কিন্তু কোনও কাজ হয়নি ১ বসর পরে তার বলে তাদের ৪০০০০ টাকা না দিলে নাকি টাকা পাওয়া যাই না । যদি টাকা না দেই তাহলে এই টাকা কোনদিন পাবনা

যশোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHUVJTQV
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০

অটো ভাড়া

মুক্তারপুরের পরে গোপনগরে যেতে বন্দর যাওয়ার ব্রিজের একটু আগে থেকে ওঠে। গোপনগর বিএনপি'র কার্যালয়ে এসে বলে- "এই বামে রাখ-তো, বামে রাখ"। বলেই লাফ দিয়ে নেমে কার্যালয়ে উপস্থিত গন্যমান্য নেত্রীবৃন্দের সাথে মিটিং বসে যায়। অটোওয়ালা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো৷ ভাড়ার টাকাটা দিলো না

নারায়ণগঞ্জ, গোপনগর বিএনপি কার্যালয়, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKUYGQU2
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৭০০

অতিরিক্ত ফ্রী আদায়

হাসপাতালের রুগীর বেড চাইলে অতিরিক্ত টাকা দাবী করে যা সরকারি হিসেবে বিনামূল্যে পাওয়ার কথা।

হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTL55U7X
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫০.০ হাজার

কাস্টম

আইসিডি কাস্টম চট্টগ্রামের সহকারী কমিশনার — ও — শুল্কায়ন পেপারের ফাইলে ধরে ধরে ঘুষ নেন। দৈনিক অন্তত ৫০০০০ হাজার টাকা ঘুষ নেন ওনারা। বলে ওই কাষ্টম অফিসে যেভাবে দিতেন এখানেও সেভাবেই দিতে হবে। অফিস থেকে কাস্টম খরচ না দিলে আইন আর এসআরও বলে হয়রানি করে। কাজে অনেক বিলম্ব হয়। কোনো অনুরোধ করলে বাজে ব্যবহার করে। শাস্তি চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTBNADQG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

লাইসেন্স

বিএসটিআইয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো সাধারণ জনগণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করা এবং বাজারে পণ্যের মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করা। একটি প্রতিষ্ঠান তার কারখানার প্রয়োজনীয় মানোন্নয়ন ও বিধিবদ্ধ শর্ত পূরণ না করেও যদি কোনো অনৈতিক উপায়ে লাইসেন্স বা সনদ গ্রহণ করে, তাহলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ ভোক্তার ওপর। কখনো কখনো অভিযোগ পাওয়া যায়, কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে প্রয়োজনীয় শর্ত পূরণ না করা প্রতিষ্ঠানকে লাইসেন্স বা সনদ প্রদানে সহযোগিতা করেন। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত কাগজপত্র বা নানা অজুহাত দেখিয়ে লাইসেন্স বা সনদ প্রদানের প্রক্রিয়া বিলম্বিত করে অবৈধ আর্থিক সুবিধা দাবি করার অভিযোগও উঠে আসে। এ ধরনের অনিয়মের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পক্ষ হলো সাধারণ জনগণ ও ভোক্তা

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DK2TWJ89
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নতুন দলিলের খরচ

নতুন দলিলের খরচ বাবদ অযৌক্তিকভাবে ২০,০০০ টাকা দাবি করা হয়েছিল, যা আমি সম্পূর্ণ প্রত্যাখ্যান করি। পরবর্তীতে অন্য বিকল্পের মাধ্যমে মাত্র ১০,০০০ টাকায় আমার কাজটি সম্পন্ন করা হয়েছে।

Nabinagar, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTSSWYQN
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সরকারি ভাতা

আমার একটা সরকারি ভাতা বিনামূল্যে পাওয়ার অপযোক্ত ছিলাম, সরকারি গুসলা অনুযায়ী, কিন্ত আমাদের এলাকার চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব, অযৌক্তিকভাবে আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে আমার তা দেওয়ার সমার্থক ছিল না এর কারনে আমার আবেদন এর নাম — কেঁদে চেয়ারম্যান সাহেব সরিয়ে ফেলেন পরে প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হলাম,,

খালিয়াজুড়ি., ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MY8LD46L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সরকারি ভাতা

টাকা চেয়ে ছিলো, দেই নাই বলে তারা নাম ওহ দেই নাই, সরকার ভাতা বিনামূল্যে নেওয়ার অঙ্গীকার করেছিলো৷ ইউনিয়ন চেয়ারম্যান —, টাকা না দেওয়ার কারলে আবেদন বাতিন করেন

খালিয়াজুড়ি, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MY844VSB
মন্তব্য