সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

বন্ধ ভাতা চালু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়

আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতা আওয়ামী লীগ বন্ধ করে দেয়,এরপর আদালত থেকে রায় পাই ভাতা চালু করতে বর্তমান সময়ে, তাও ঘুষ চায় ভাতা ছাড়ানোর জন্য ৪০ হাজার মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের এক কর্মকর্তা

শুধু দাবি করেছে
ঢাকা ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKHLZ883
মন্তব্য
ভূমি অফিস

জমির খারিজ করা ও জমির দাগ নাম্বার ভুল সংষ্কার

ভূমি অফিসে ভূমি সংক্রান্ত যেকোনো কাজে গেলেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা কখণই কাজ করতে চান না ঘুষের টাকা বুঝে না পাওয়া পর্যন্ত। দিনের পর দিন বছরের পর বছর এভাবে কাল ক্ষেপন করতে থাকেন।তাদের কথাবার্তা পরিষ্কার বোঝা যায় ঘুষের টাকা না দিলে ফাইল আটকে থাকবে।এতে করে বছরের পর বছর সাধারণ মানুষ হয়রানির স্বীকার হচ্ছেন।

ঘুষ দিয়েছি
বাগান বাড়ি, শেরপুর, বগুড়া। ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJ2EEM8W
মন্তব্য
শিক্ষা অফিস

নতুন এমপিও

ময়মনসিংহ জেলার একটি উপজেলায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান করার পরে এমপিওভুক্তি র জন্য যথাযথভাবে আবেদন করা হলে কোনো কারণ ছাড়াই বেশ কয়েকবার ফাইল রিজেক্ট করে দিছে। পরে হেড স্যার আর শিক্ষা অফিসের পিয়ন এর মাধ্যমে বুঝলাম টাকা না দিলে নাকি এমনই। তারপর প্রধান শিক্ষক ৫০০০ টাকা নিয়ে নিয়েছে।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYL8ELZS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডেসকো

ডেসকোতে বানিজ্যিক মিটার ছিলো মার্কেটে ৪ টা কিন্তু দোকান মোট ৫৮ টি সব মিটার আলাদা করতে চেয়েছিলাম। ডেসকো থেকে ম্যানেজ করতে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা দাবি করছে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৭.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DK7Q2XY6
মন্তব্য
ট্রাফিক পুলিশ

পরিবহন ব্যবসায়ী

পরিবহন ব্যবসা গাড়ি চালাতে হলে তাকে উল্লেখিত মাসিক টাকা দিতে হবে। অন্যতায় উল্টাপাল্টা মামলা দেয়া হবে সার্জেন্ট , ট্রাফিক ইন্সপেক্টর

শুধু দাবি করেছে
সায়দাবাদ যাত্রাবাড়ী ৳২.৫০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DK8TN8UQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি রুপগঞ্জ থানা থেকে ৪ বার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছি। ৪ বারই বিভিন্ন ভাবে আমার কাছে টাকা চাওয়া হইছে। বলে চা পানি দিলে নাকি রিপোর্ট ভাল আশে না দিলে নাকি ঝামেলা হয়।

ঘুষ দিইনি
রুপগঞ্জ ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১০ DKSCGVRM
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

গাড়ির লাইসেন্স এর জন্য ১০,০০০ (দশ হাজার) টাকা ঘুষ দিয়েছি। পরিক্ষায় ফেল করেছি, কিন্তু টাকা দেওয়ার জন্য আমাকে পাশ করিয়ে দেয়া হয়েছে। আমি মোটর বাইক চালাতে পারি না, কিন্তু ঘুষ দেয়ার কারনে আমার মোটর বাইক চালানোর লাইসেন্স ও আছে! কি একটা অবস্থা!

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKA8PEY2
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Land Dag no rong & Nam-jari

My grand father name land, my father dead 2002, We are middle class family. our lands dag number is wrong & recently we want to correct it & warise wise we want to name-jari. So i went registry office, may be government fees with total cost will be 2000/= to 3000/= but registry office person demanded= 1,50,000/= now after discount =70,000/=this is our country, acutely, government followup not possible, need change our blood & sole.

শুধু দাবি করেছে
Munshiganj. ৳৭০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK5QB63P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড ইউনিয়ন রিটার্ন দাখিলের জন্য

ট্রেড ইউনিয়ন রিটার্ন দাখিলের জন্য বা অন্য যে কোন কাজের জন্য শ্রম পরিচালক এর অফিস ঘুষ ছাড়া নড়েও না

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTY3NJ6H
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

হরিগঞ্জ মৌজার নামজারী আবেদন করে চরভূতা ইউনিয়ন ভুমি অফিসে নিয়ে যাই সেখানে ভূমি উপসহকারী কর্মকর্তা বলেন যে হরিগঞ্জ মৌজার বিআরএস খতিয়ান অনলাইস করা নাই তাই সেটা অনলাইনে এন্ট্রি দিতে হবে জেলা ডিসি অফিস থেকে সেখানে 1000 টাকা দিতে হয় এবং তিনি আবার রিপোর্ট দিবেন তাই তার জন্য 1000 মোট 2000 হাজার টাকা দিতে হবে। আমার ভীষন জরুরী দরকার তাই কথা না বাড়িয়ে দিয়ে আসলাম। পরে পরিচিত কয়েক জনের নিকট জানতে পারি অত্র উপজেলায় কোন অফিসে ই টাকা ছাড়া রিপোর্ট করাতে গেলে নানা অযুহাতে আবেদন খারিজ করে দেয়। এজন্য মানুষ বাধ্য হয়ে কমপক্ষে 1000 টাকা দেন। গ্রামের সহজ সরল মানুষ সরকারি অফিসে গিয়ে প্রতিবাদ করবেন সেই সাহস অনেকেরই নাই। তাই এই সুযোগ কাজে লাগিয়ে সরকারি অফিসগুলো ওপেন অফিসে বসে ঘুষ গ্রহন করছেন।

ঘুষ দিয়েছি
চরভূতা ইউনিয়ন ভুমি অফিস, লালমোহন। ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BR4QS4TY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডিসি অফিসের সেবা গ্রহিতার কাছ থেকে টেবিলে টেবিলে ঘোষ দাবী।

আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। গত ২০/০৮/২০২৬ খ্রি: তারিখে আমি একটি আবেদন ও প্রয়োজীয় কাগজপত্র সহ ঢাকা ডিসি অফিসে যাই।আমার এক জন ক্লাইন্টের পক্ষে রীট পিটিশন দায়েরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে একটি ভোকালত নামায় স্বাক্ষরের প্রয়োজন যা ডিসি অফিসের মাধ্যমে কারাগারে পাঠাতে হয় আর আমার বিষয়টাও ছিলো জরুরি। এমতাবস্থায় আমি প্রয়োজনীয় কাগজপত্র সহ রিসিপশন শাখায় জমা দেই এবং জানতে পারি তদ্বির না করলে সেটা নাকি আমি ১৫ দিনেও ফেরত পাবো না, ১ মাসও লাগতে পারে!আমি নিরুপায় হবে তদ্বির শুরু করি।এটা একক ভাবে একজনের নিকটে তদ্বিরের বিষয় নয় তাই টেবিলে টেবিলে তদ্বির শুরু হয় ২৫ তারিখ পর্যন্ত ৬ টেবিল পর্যন্ত তদ্বির করে মোট ২৭০০ টাকা খরচ করে জারী শাখায় নিয়ে এলে সেখানে চিঠিটি জেলগেটে পৌঁছে দিতে আরও ৫হাজার দাবী

ঘুষ দিইনি
ঢাকা ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১১ DKMBDLBH
মন্তব্য
ট্রাফিক পুলিশ

বাইক

আমি একজন প্রবাসী আমি রাত ১২ টা আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছিলাম বাজার থেকে বাড়িতে যাচ্ছিলাম সব কিছু থাকার শর্তেও আমাকে হাইওয়ে পুলিশ ধরে ,উনাদের কে অনেক রিকুয়েষ্ট করেছি ,উনারা আমাকে মামলার ভয় দেখায় আর বলে।এত রাতে বাইক।নিয়ে কেন।বের হইছি বা হাইওয়ে তে ইউ ট্রানে এসে কেন দাঁড় করায়ছি,আর আমার পিছনে যে ছিল তার মাথায় হেলমেট ছিলোনা ,আমি। উনাকে।অনেক।রিকুয়েষ্ট করছি আমি।একজন প্রবাসী ,উনি।আমাকে বলে ২হাজার টাকা দিতে আমি রাজি।হইনি আমাকে ১০হাজার টাকা মামলা।ভয় দেখায়ছে,পরে আমার পকেটে থাকা ১০০০ টাকা কত ভাঙতি উনাকে।দিয়ে তারপর ওইখান থেকে আসতে পারছি😔

ঘুষ দিয়েছি
ফেণী ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১০ CTZNXY9Y
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এয়ারপোর্টে ঘুসের টাকা ছাড়া টিকিট ভিসা থাকার পরেও প্লেনে উঠতে দেননি বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা থেকে বেড়াতে বাংলাদেশ যাওয়ায় আসার সময় ভিসা আর প্লেনের টিকিট থাকার পরেও প্লেনে উঠতে দেননি প্লেন চলে গেছে ঘুশ দিয়ে পরবর্তী প্লেনে উঠতে হবে

ঘুষ দিয়েছি
ঢাকা এয়ারপোর্টে ৳৩.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKNWP225
মন্তব্য
বিআরটিএ

Driving licence

যারা দালালকে পাঁচ হাজার টাকা ড্রাইভিং লাইসেন্স করতে ১০ হাজার টাকা দিয়েছে তাদের ভাইভা আলাদা করে নেওয়া হয়েছে। তাদেরকে খুব সহজ প্রশ্ন করা হয়েছে এবং তারা অতি সহজে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। কিন্তু আমি দালালকে টাকা না দেওয়ার কারণে আমাকে প্রশ্নের মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে এবং আমাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। যারা পাস করেছে তাদের থেকে আমার যোগ্যতা শতগুণ বেশি হওয়ার পরেও আমি ড্রাইভিং লাইসেন্স পাই নাই।

ঘুষ দিইনি
Khulna ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ KHUAA9DF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট নিতে কল করে আমাকে যেতে বলে। এরপর বিভিন্ন ডকুমেন্ট চায় যেগুলো আমি সব দিয়েছি । এরপরেও আমার কাছে খরছ দাবী করে এবং কাওকে জানাতে মানা করে । ১০০০/১৫০০ টাকা চাইলেও ৭০০ টাকা দিয়ে এসে যাই

ঘুষ দিয়েছি
পটিয়া ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTEAGE8P
মন্তব্য