সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

পেনশন ফাইল অনুমোদন ও গ্র্যাচুইটি প্রাপ্তি

পেনশনের ফাইল অনুমোদন ও গ্র্যাচুইটি পাওয়ার জন্য উপজেলা হিসাবরক্ষণ অফিসার ২০ হাজার টাকা দাবি করে। এবং বলে আপনার এই কাগজ নেই, ওই কাগজ নেই বলে হয়রানি করে। পরবর্তীতে ১৬ হাজার টাকা তাকে দিতে হয়। এরপরে সে একদিনের মধ্যে ফাইল অনুমোদন করে দেয়।

বারহাট্টা, নেত্রকোনা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY3Q4CV9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

প্রথমে ৫০০ টাকা দিয়ে নামজারি আবেদন করি, এরপর নায়ক সাহেবের কাছে নিয়ে গেলে ১৫০০ টাকা দিয়ে রিপোর্ট করানো লাগে, তিনি রিপোর্ট প্রদান করিলে, সার্ভেয়ার এর কাছে নিয়ে যেতে হয় তাকেও ৫০০ টাকা দেয়া লাগে রিপোর্টের জন্য, তারপর মোরেলগঞ্জে ভূমি অফিসের বড়বাবুর কাছে নিয়ে যেতে বলে, তিনি এসিল্যান্ড সাহেবের কথা বলে ২০০০ টাকা নিয়ে, সাহেবের কাছে অনুমোদনের জন্য নিয়ে যান, সাহেব অনুমোদন দিলে ডিসিআর জন্য ১২০০টাকা দেয়া হয়, আর বাদ বাকি টাকা যিনি মামলা পরিচালনা করেন দালাল তার থাকে, দালাল ছাড়া তারা সাধারণত নামজরী নথি জমা নেয় না, যদি উপরের টেবিলগুলোতে টাকা না দেয়া হয় তাহলে নথি খারিজ করে দেন বিভিন্ন সমস্যার কথা বলে।এখানে প্রায় 800 থেকে 900 কেস হয় মাসে, ঘুষ আর ঘোষ চলে

মোরেলগঞ্জ,উপজেলা বাগেরহাট জেলা।, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHX9Q93W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.০০ লাখ

কলকারখানা অধিদপ্তরে নিয়োগ

অফিস সহায়ক পদে নিয়োগের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তাকে ১৪ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু ভাইভাতে আমাকে টিকানো হয় নাই। আমার টাকাও ফেরত দিচ্ছে না।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKPLX3HU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৪ হাজার

নতুন পাসপোর্ট

ফিংগারপ্রিন্টের কাজ আজ হবে না বলে ফিরিয়ে দিলে অফিস সংলগ্ন কম্পিউটারের দোকানে টাকা দিলে সাথে সাথে কাজটি করে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJG86MQA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ করা

জমি খারিজ করতে খরচ হয় পনেরাশত টাকা কিন্তু আমাকে দিতে হলো দশ হাজার টাকা। তাদের দাবী মত টাকা না দিলে জমি খারিজ হবেনা। তাই টাকা দিতে বাধ্য হলাম।

GAZIPUR, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDYHJ4F
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

গাড়ি

পুলিশ আমার গাড়ি থামালো আর কাগজ চাইলো। সব ঠিক আছে তার পরে বল্লো গাড়ি কি ভাড়ায় চলে আমি বল্লাম জ্বী সে মামলা দিবে বলে ভয় দেখালো 😄😁

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKADWDBC
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

আল্ট্রাসাউন্ড

পিজি হাসপাতালের F Block এ আল্ট্রা করানোর জন্য যাই যার সেবা ফি ৩০০ টাকার আশেপাশে হবে সরকারি রেট কিন্তু এফ ব্লক থেকে জানানো হয় আল্ট্রাসাউন্ড হবেনা আগামীকাল আসেন তারপর বলে ২০০০ টাকা দিলে ১ ঘন্টার মধ্যে সব করে দেয়া যাবে

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDAPBZ4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

হেলথ সার্টিফিকেশন

আমি একটা হেলথ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম তো কম্পিউটার যে ছিল সে আমার কাছে সে ফি হিসাবে এক হাজার টাকা দাবি করে কিন্তু সিভিল সার্জন বলছিল কোন টাকা লাগবে না কিন্তু সে আমাকে বলে টাকা না দিলে সে আমাকে সার্টিফিকেট দিবে না তাই এক পর্যায়ে আমি টাকা দিতে বাধ্য হই

কুষ্টিয়া সদর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHQCCDJ3
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি খারিজের আবেদন

জমি খারিজের আবেদন জন্য পুঠিয়া ভূমি অফিস হতে জনপ্রতি নূন্যতম ২০০০/= এরপর জমির পরিমাণ বৃদ্ধর সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে টাকার অংক । লে হালুয়া কোটা না মেধা মেধা মেধা যারা ঘুষ খায় তাদের মেধার জোরে খায় না কোটার জোর খায়

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJYN3RFD
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮.৫ হাজার

জমির নামজারি

জমির নামজারির জন্য খরচ মাত্র ২১০০ টাকা কিন্তু আমার দেয়া লাগছে ৮৫০০ টাকা

সূবর্ণচর নোয়াখালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTURX7N7
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

ডিজি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন এলাকার কমিটির মাধ্যমে শিক্ষকের বদলি অনুচিত। তাও মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বাধ্য করছে এলাকার লোকাল কমিটির কাছে আবেদন জমা দিয়ে বদলি হতে কারণ সেখানের পার্সেন্টিজ সোজা সারা বাংলাদেশ থেকে ঐ ডিজির কাছে পৌঁছে যায়। মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ঐ মহিলা ডিজি বদলির অর্ডার করা বন্ধ করে দিয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন অধিদপ্তর থেকে কোন বদলির অর্ডার হচ্ছে না। কারণ ডিজি চায় এলাকা থেকে হোক এবং তার কাছে কমিশন পৌঁছে যাক। আপনারা দ্রূত ব্যবস্থা নিন যাতে মিরপুর অধিদপ্তর থেকে বদলির আদেশ জারি করা হয়। এবং ঐ মহিলা ডিজির সারা বাংলাদেশের লোকাল কমিটি থেকে পার্সেন্টিজ নেয়ার পথ বন্ধ হয়। প্রাথমিক শিক্ষকরা এই লোকাল কমিটির ফাঁদে পড়ে অসহায়ের মত হয়ে আছে।

মিরপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLEBFH3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৮.০০ লাখ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর বিনামূল্যে সরবরাহ কৃত পাঠ্য বই মুদ্রনের জন্য দরপত্রে

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর বিনামূল্যে সরবরাহ কৃত পাঠ্যপুস্তক মুদ্রনের দরপত্রে সকল যোগ্যতা আছে ও আমি লোয়েস্ট হয়েছি তারপর তারা ১৮ লক্ষ টাকা দাবি করে না দিলে কাজ দিবে না।

শহর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKQC6GLT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি লাখ টাকা চায়

১৯৪০ সালে ২০৮১ নং দলিলে কেনা মুসলমান মালিকদের জমি ক তালিকা ভুক্ত দেখিয়ে নামজারি দিচ্ছে না। হাইকোর্ট দেখায় , বিশাল বড় এলাকায় জমি , তাই সংশোধন না করে প্রতি বার নামজারিতে লাখ লাখ টাকা খাচ্ছে । অথচ মুসলমান মালিকদের জমি কখনো অর্পিত বা শত্রু সম্পত্তি হিসেবে ক তালিকা ভুক্ত হতে পারে না । ইচ্ছা করে ভূল করে , সেই ভূল সংশোধনে হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। স্থায়ী সমাধান করছে না ।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK7SMRXE
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট আবেদন

নিজের পাসপোর্ট আবেদন নিজেই করে নীলফামারী পাসপোর্ট অফিসে যাই গিয়ে অফিসার ভুল ধরলো MD পরে এাটি ডট দেই NID তে ডট আছে, রিজেক্ট করল সাথে একজন দোকানদার আসলো এসে বলল ভাই আপনি যত চেষ্টায় করেন ভুল আপনার ধরবেই আমাকে ১৫০০/- টাকা দেন কাজটা এখনই হয়ে যাবে আমি হাল ছাড়ি নি, ঘুষ প্রত্যাখান করে আবেন বাতিলের দরখাস্ত দিয়ে পুনরায় আবার নতুন করে আবেদন করি এবার উনি বলল শুধু স্টুডেন্ট আইডি কার্ড দিলে হবে না আপনার কলেজ থেকে প্রশংসা পত্র নিয়ে আসতে হবে! আবারো সেই দেকানদার হাজির দেখেই বলল ভাই বলেছিলাম না কাজ হবে না! আমি তবুও হাল ছাড়ি নি কলেজ থেকে প্রশংসা পত্র নিয়ে এসেছি আবারো ফাইল জমা দিলাম এবার উনি বলল NID কার্ডের ভেরিফিকেশন কপি আনেন, আশ্চর্য হয়ে গেলাম যেখানে NID কার্ড সাথে করে আনছি, আবার আবেদন করার সময় NID কার্ড যা

নীলফামারী, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNT2YSNC
মন্তব্য