সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

খারিজের ভিত্তিতে সিটি কর্পোরেশন থেকে হোল্ডিং ট্যাক্স/হোল্ডিং নিবন্ধন

জমির খারিজের কাগজপত্র দেখিয়ে সিটি কর্পোরেশন থেকে হোল্ডিং ট্যাক্স করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর হোল্ডিং ট্যাক্সের কাজ সম্পন্ন করার জন্য সরকারি নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত ৩,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। কাজটি সম্পন্ন করার জন্য আমাকে উক্ত ৩,০০০ টাকা প্রদান করতে হয়। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফি-এর বাইরে এভাবে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি অনিয়ম বলে মনে করি।

Narayanganj, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKD5EB9T
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট বানানো

আমার নতুন পাসপোর্ট বানানো আবেদনে পেশা ভুল হয়েছিল। আবেদন টি বাতিল করে দেয় কিন্তু কর্মরত আনসার আমাকে বলে ২০০০ টাকা দিলে সে আবেদন টি করে দিতে পারবে আর আমি একই দিনে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারব।

ফেনী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTLC36CK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৬০

নতুন এনআইডির জন্য আবেদন

নির্বাচন অফিসে এনআডির জন্য তথ্য জমা নিতে ৪৬০ টাকা করে প্রতিজন থেকে নেওয়া হচ্ছে

নোয়াখালী হাতিয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTLU29RH
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

ভ্যাট

একটি প্রতিষ্ঠানের ভ্যাট জমা দিতে ৫-১০ হাজার দাবি করে, না দিলে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। তাই বাধ্য হয়ে দেয়া লাগে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT7AX282
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

ট্রেডলাইসেন্ম নবায়ন ও ব্যাবসা প্রতিষ্ঠানের নাম সংযোজন

ট্রেডলাইসেন্ম নবায়ন ও ব্যাবসা প্রতিষ্ঠানের নাম সংযোজন করার জন্য ঢাক দক্ষিন সিটি কর্পোরেশন সায়দাবাদ অফিসে গেলে সেখানের মিরহাজির বাগ 51ওয়ার্ডের ট্রেডলােইসেন্স ইনেসপেক্টর আমার কাছে 3000 দাবি করে আমি দিতে অসিকার করলে আমর কাজটি এখনও করেদিতেছে না

ঢাকা দক্ষিন সায়দাবাদ অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK3PV2VQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

পেনশন উত্তোলন

আমার বাবা প্রাইমারি স্কুল শিক্ষক ।ওনার পেনশন উঠাতে গিয়ে কিশোরগঞ্জে শিক্ষা অফিসার ইউডি পদে আছে — ওনি প্রায় ৫০০০০ টাকা ঘুষের বিনিময়ে আমার পেনশন উত্তোলন করার সময় নেয় ওনি ও ওনার স্টাফ ।টাকা না দিলে অনেক সমস্যর কথা বলে যার কারণে দিতে হয় এমন কি হিসাবরক্ষক অফিসেও টাকা নেয় আমাদের কাছ থেকে।

কিশোরগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK8MKH5R
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

এমপিও করতে

স্কুলে যোগদানের পর সরকারি ভাতা(বেতন ) করতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের উপরী চাওয়ার কারণে আমি ও আমার সহকর্মী এই পরিমাণ অর্থ উৎকচোন দিতে হয় যেটা খুবই খারাপ কাজ।

উপজেলা ও জেলা শহর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUQQ38X
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪.০০ লাখ

Production wastage disposal permission

Production wastage disposal permission এর জন‍্য প্রায় ১ বছর ফাইল আটকিয়ে রাখে পরে 1,50,000.00 টাকা দেওয়ার পর ফাইল approve করে

গাজীপুর ভ‍্যাট অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKLDXZG2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে একটি পাসপোর্ট করতে গিয়েছিলাম। পেশা উল্লেখ করার কারনে তারা সনদপত্র দেখতে চায়। আমি দেখাতে পারিনি। বিধায় পাসপোর্ট অফিস থেকে ফেরত আসি। পাসপোর্টের কাজ করেন এমন একজন বড় ভাইয়ের সাথে আলাপ করে তাকে অতিরিক্ত ১৫০০ টাকা দিলে তিনি কাজটি কোন সনদপত্র ছাড়াই করে দেন।

মৌলভীবাজার, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYSAD9RA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সরকারি বাসা বরাদ্দ প্রার্থী

সরকারি বাসা বরাদ্দ প্রাপ্তির জন্য বাংলাদেশ আবাসন পরিদপ্তরের কর্মরত কর্মচারী কর্তৃক আমার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছিল, আমি ঘুষ দিয়ে সরকারি বাসা বরাদ্দনিতে অনিচ্ছা প্রকাশ করেছি, সরকারি আবাসন পরিদপ্তরে কর্মরত প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কর্মরত সকল কর্মচারী ঘুষ লেনদেনে জড়িত

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK8WYYN5
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৭০০

রোগীর সীট + ট্রলি ভাড়া

রোগী ভর্তি করার করে ওয়ার্ডে নিয়ে যাবার পর ট্রলির টাকা দেয়া লাগে। তারপর রোগীর বেডের জন্য বলা হলে তারা বলে বেড ফাকা নাই মেঝেতে থাকতে হবে৷ পরে সেখানকার ওয়ার্ড বয় কে বলার পর সে বলে টাকা দিলে সীট দিতে পারবে। আমরা টাকা দিলে তাৎক্ষনিক বেড পাওয়া যায়

ঢাকা সিটি, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKK28KMU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

এলজিইডি

বদলি বাণিজ্য চরম মাত্রায় হয় এলজিইডি তে।এখানে টাকার জোরে সব হয়। প্রকল্প, মাস্টাররোল নুন্যতম বিধি না মেনে স্হায়ী হয,শিক্ষাগত যোগ্যতা নাই তবু উক্ত পদে চাকরি হয়। অবৈধ ভাবে সার্ভেয়ররা এমবি পাওয়ার পেয়ে সার্ভে কাজ বাদ দিয়ে বিল করে সাইট দেখে, যারা পদ রিলেটেড না।তাদেরকে দিয়ে বিল করায় ফায়দা লোটে। গ্রেডেশন লিস্টের কোন ঠিক ঠিকানা নাই। প্রমোশন জটিলতা করা হয় টাকার জন্য।আবার টাকা পেলে প্রমোশন ও ভাল প্লেসে পোস্টিং। মামলা করে নিয়োগ আটকে রাখা হয়। অ.দা,চ.দা দিয়ে ভরে রাখছে। টিএ ডিএ বিল নিম্নপদস্থ রা পায় না।অফিস প্রধাণ নানান অজুহাতে নিজ পকেটে ঢুকায়। কাজ খারাপ করার জন্য উধ্ধতনরা দ্বায়ী,দোষ হয় ফিল্ড লেভেলের।কারন, ওয়ার্ক অর্ডারের সময় পিসি নিয়ে কাজ করে।নোয়া দিতে পিসি।ইজিপি তে ঘাপলা করে কাজ বাতিল করে।

সারাদেশ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKVS48EJ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করার জন্য অনলাইনে এপ্লাই করা হয়েছিল, সকল ডকুমেন্টস রেডি করে জমা দিতে গেলে অনেক ভুল ধরা হয় কিন্তু ঘুষ দিলে আর কোন ভুল সংশোধন করা লাগবে না বলে জানানো হয়। এছাড়াও বলা হয় যে ঘুস দিয়ে ৯৫% লোকের কাজ হয়, ঘুস ছাড়া ৫% কিন্তু অনেক হয়রানির পর।

বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ373HNG
মন্তব্য
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳১

পেনশনের জন্য

বাবা মৃত্যুর পর বাবার সিফি ফান্ড ও আনুতোষিক পাওয়ার জন্য যারা ফাইল নিয়ে কাজ করবে তারা কিছু খরচ চাই।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKERA9YN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫.০ হাজার

ভূমি রেকর্ড

জমির কাগজ সব ঠিক আছে। তারপর আমার কাছ থেকে ৪৫০০০ টাকা দাবি করছে। আমি ইতি মধ্যে ২৫০০০ টাকা দিয়েছি তারপর আমার সব জমির পচ্া দেয় নাই। শুধু আমার কাছ থেকে না সবার কাজ থেকে এর থেকে বেশি টাকা নিতেছে। বিনোদপুর বড় খন্ড বি ডি এস রেকড করতে

রাজেন্দ্রপুর,সিংগাইর,মানিকগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKBAD8BA
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

জন্মনিবন্ধন অনলাইন করণ

আমি জন্মনিবন্ধন অনলাইন করতে চেয়েছিলাম, তারপর প্রথমে আমার কাছে 2500 টাকা চায় পরে আমি প্রত্যাখান করাতে 2000 টাকা দিয়ে দিলেই হবে বলছিলো আমার কাজটা ছিল 23নং ওয়ার্ডে, প্রাক্তণ ওয়ার্ড সচিব এই টাকা দাবি করেছিল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK2ZV2YT
মন্তব্য