সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

এলিভেটেড এক্সেস ওয়ে উঠতে সিনএনজি থামিয়ে থানায় নেওয়ার ভয় দেখিয়ে

আমি আমার পার্টনার কে নিয়ে পতেঙ্গা ঘুরতে সিনএনজি দিয়ে চট্টগ্রাম এলিভেটেড এক্সেস ওয়ে হয়ে যাচ্ছিলাম,সিনএনজি ড্রাইভার যখন লালখান বাজার থেকে উঠে সিটি কর্পোরেশন গেইট বরাবর উপরে ফ্লাইওভারের উপরে একটা পুলিশ চৌকি বসে ওখান তারা সিনএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদের নামে উল্টাপাল্টা প্রশ্ন করে,আমাদের পরিচয় কি পরিবার জানে কিনা, কই যাচ্ছি কেন যাচ্ছি এসব বলে বলতেছে থানায় নিবো না হয় ২০০০ টাকা দিতে হবে।পরে এক পর্যায়ে দর কাশাকশি করে ৫০০ টাকাতে রাজি হয়।এমনকি ৫০০ টাকা দেয়ার পরও ওটা আমাদের ছবি উঠাই বিনা পারমিশনে।

চট্টগ্রাম,এলিভেটেড এক্সেস ওয়েতে উঠার লালখান বাজার পয়েন্টে, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTJECNQG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামখারিজ

সরাসরি করতে গেলে অনেক হয়রানির শিকার হতে হয়। সরকারি ভাবে যেখানে ২০০০ হাজার মধ্যেই সব হয় সেখানে ৬ হাজার এর নিচে একটা জমির নাম খারিজ হবে সেটা কোথাও কল্পনা ও করা যায় না। তারা এমন সিস্টেম বানিয়ে রেখেছে, বলে অনলাইন এ আবেদন ও সব প্রক্রিয়ার জন্য টাকা লাগে এত। একটা সিগনেচার এর জন্য ঘুরতে হয়। অফিসে বড় স্যারদের কাছে সরাসরি গেলে তারা তাদের চামচাদের কাছে ফাইল রেখে যেতে হবে। এটা পুরাই একটা সিন্ডিকেট হয়ে আছে। শুধু নাম খারিজ না, জমি রিলিটেড এই বিষয়ে এর পরিমাণে ঘুষ এর ঝামেলা তা বলার মত না।

ঈশ্বরদী, পাবনা।, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ5FSUCB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন

আমি আমাদের ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম, সেখানে এক অনির্বাচিত সদস্য দারা 2000 টাকা চাওয়া হয়.আমি এই টাকা পরিশোধ করব না বললে, আমকে হুমকি দেওয়া হয় বাচ্চার নিবন্ধন কীভাবে করি উনি দেখে নিবেন।

নরসিংদী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKP2T9YG
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

ঘুষ খেয়ে জুলাইয়ের খুনী ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেয়া হয়েছে

কক্সবাজার সদরের এক ছাত্রলীগ নেতা জুলাইয়ের খুনী, যার অপকর্মের প্রমাণ ভিডিও সাংবাদিকদের কাছে থাকার পরও সে স্বাধীনভাবে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিক ঘুষ খেয়েছে, আইন শৃংখলা বাহিনী ঘুষ খেয়েছে। মামলা হওয়ার পরও কিছুই হয়নি, গ্রেফতার কিংবা জেল কিছুই হয়নি। সব জায়গায় ঘুষ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। এসবের সুষ্ঠ তদন্ত হওয়া জরূরী।

Cox's Bazar, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTGH6PB9
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট

আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যু সনদ নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ফার্মগেট অফিসে গেলে সচিব আমাকে ডিসি অফিস থেকে সই করিয়ে আনতে বলেন। এটি তাঁদের দায়িত্ব উল্লেখ করায় তিনি সনদ প্রদানের বিনিময়ে ৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। এতে অসম্মতি জানালে তিনি নিজেই ডিসি অফিসে গিয়ে সই নেওয়ার কথা বলে আমাকে হয়রানির হুমকি দেন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ৫,০০০ টাকা ঘুষ দিয়েই বাবার মৃত্যু সনদ সংগ্রহ করতে হয়।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK55STEQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

Mutation

গুলশান ভুমি অফিসে নতুন দাগ নাম্বারে একটি ফ্ল্যাট এর মিউটেশন এর কাজে গেলে সেখানে আমার কাছে ৩০০০০ টাকা পূরো কাজটি করে দেওয়ার জন্য দাবি করা হয়। সমুদ্য় কাগজপত্র ঠিক থাকার পারেও এই টাকা দাবি করা হয়।

Gulsha, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDFBA2Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

আমার জমির নামজার খতিয়ান করার জন্য আমি নিজে নিজেই আবেদন করি। তারপর আবেদনের কপি ডকুমেন্টস নিয়ে জমা দেই আমার ইউনিয়ন ভূমি অফিসে বশিকপুর ইউনিয়ন। সেখানে যাচাই-বাছাইয়ের পর ভূমি কর্মকর্তা জানান আমার কাগজপত্র ঠিক আছে সব। সেখানে ওই কর্মকর্তা আমার কাছে পাঁচশত টাকা দাবি করেন উনি রিপোর্ট পেশ করবেন এই জন্য আমি জিজ্ঞেস করলাম ওয়েব সাইটে কোন চার্জ দেখায় নাই ইউনিয়ন অফিসের জন্য যে এখানে কোন টাকা লাগবে ওই কর্মকর্তা জানালেন এটা আমাদের খরচ আমি বাধ্য হয়েই উনাকে পাঁচ শত টাকা প্রদান করলাম। তারপর সেই মাসে আমার শুনানি ডেট ধার্য হয় ওই মাসের ২৮ তারিখ আমি ভূমি অফিসে উপস্থিত হই। কিন্তু জিজ্ঞেস করলে উনারা বলেন আমার শুনানি হবে না। আমার আবেদন বাতিল করা হয় বলা হয় আমি উপস্থিত হইনি। ঘুষ দেওয়ার পর আমার আবেদনটি সাকসে

লক্ষীপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT3UK3CY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির জন্য নাম পত্তন

ঘটনা সেটি হচ্ছে দলিলে লেখা নাই কি কারনে দলিল করা হলো অর্থাৎ ওই দলিলের পূর্বের দলিল সম্পর্কে কিছু বলা নাই বা কার কাছ থেকে পাইল এটা কিছু বলা নাই।

মনিরামপুর উপজেলা রোহিতা ইউনিয়ন ভূমি অফিস, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHTKKCW4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

সরকারি ফি ১১৫০ হলেও ৮০০০/- টাকা দতে বাদ্য হয়েছি। নিজে আবেদন করার পরেও। ঘুষ না দিলেই আবেদন বাতিল ঘুষ দেওয়ার সাথে সাথে মঞ্জুর

লক্ষীপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTPYB42S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ঘুষ সাইট সম্পর্কে

আপনারা ডিসক্লেইম করছেন যে কারো নাম বা ব্যক্তিগত কোনো কিছু প্রকাশ হবে না। অথচ দেখা যাচ্ছে সরাসরি কিছু মানুষের নামে অভিযোগ দেখা যাচ্ছে। এখন যদি সেই ব্যক্তি আইনি প্রতিকার চায় বা মানহানি মামলা করে তাহলে আপনারা কিভাবে এর দায় এড়াবেন?

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKBPCNVM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

খারিজ

জমি খারিজ করার জন্য গেলাম কাগজ পএ সব ঠিক থাকার পর ও নাকি ৩৫০০০ টাকা লাগবে পরে আর এখনো করিনি।

রায়পুর এর হায়দারগন্জ, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTAW7WCS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

মিরপুর থানার পুলিশ এস আই anonymous, এআই anonymous, anonymous, শয়আলি থানা এস আই anonymous

বাবা মারা যায় ২০২১ সালে, চাচা, ফুফু ও তাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের বাসা থেকে উচ্ছেদ করো নানা পরিকল্পনায় থানা কাছ থেকে সাহায্য নেয়ার সময় জিডির মধ্যেমে এক এক আয়ু আমাূের ও তাূের কাছ থেলে টাকা খেয়ে বেইমানি করে মিথ্যা মামলায় আমাূের ফাসিয়ে বাড়ি ধখল করে দেয় তাদের।

মিরপুড়, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKV5FJYN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

নামজারী করণ

লোহাগাড়া ভূমি অফিসে একটা জায়গার নামজারী করতে গেছিলাম। আবেদন এর শুরু থেকেই টাকা চাওয়া শুরু।সরকারি নিয়ম মেনেই সব ডকুমেন্টস দিয়ে আবেদন করার পরও আবেদন নেয় না।পরে জানলাম সাথে ৫০০ না দিলে আবেদন নিবে না।নেওয়ার পর এই ফাইল এর কাজ শেষ হওয়া পর্যন্ত প্রতিটা রুমে টাকা নিছে।টাকা না দিলে ফাইলে সাইন দিচ্ছে না। নাহয় ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রেখে বলে এক সপ্তাহ পরে আসুন

লোহাগাড়া,চট্টগ্রা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT6W4KT9
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্সের নবায়ন

ট্রেড লাইসেন্স করতে গিয়ে ছিলাম, সেখানে নাকি আবেদন করার জন্য টাকা প্রয়োজন এবং ব্যাংকে নাকি টাকা দিতে হয় সেই কথা বলে ১০০০ টাকা নিয়েছে, আমি সেখানে উপস্থিত থাকাকালীন আরও ব্যক্তিবর্গ এসেছেন যারা তাদের ভোটার আইডি কার্ড,বিধবা কার্ড, জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করতে চায় তাদের কাছ থেকেও ৫০০-১ হাজার করে নিয়েছে। টাকা মূলত সচিবের কর্মচারী মানে যে কম্পিউটারে আবেদন করে এবং যে ফাইল আদান প্রদান করে মানে দপ্তরি টাকা নিয়ে থাকে, আমি টাকা কম্পিউটারে আবেদন করা ব্যক্তির কাছে দিয়েছি, এবং দপ্তরিকেও লুকিয়ে নিতে সন্দেহ করছি।

নারায়ণগঞ্জ, চিটাগাংরোড,মিজমিজি তালতলা ক্লাব, ১ নং ওয়ার্ড, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKGCUT8P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

শেরপুর পারিবারিক আদালতে বাচ্চার বক্রী টাকা জমা দিতে গেলে, ঘুষ ছাড়া টাকা জমা নেই না,

শেরপুর পারিবারিক আদালতে বাচ্চার বক্রী টাকা জমা দিতে গেলে, ঘুষ ছাড়া টাকা জমা নেই না, কোর্টে যে কোনো কাজ করতে বা কোনো ফাইল দেখতে টাকা দেওয়া কাজ হয় না,ঘুষ ছাড়া কাজ হয় না।

শেরপুর সদর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYHGQ7WY
মন্তব্য