সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২২.০ হাজার

তাকামুলের সার্টিফিকেট

আমি সৌদি যাওয়ার জন্য তাকামুলের সার্টিপিকেট তৈরি করতে যাই যেখানে ৬৫০০ টাকা সরকারি করছ আছে ।কিন্তু আমার কাছ থেকে এজেন্সি ২২০০০টাকা দাবি করে । আমি এই টাকা পরিসোধ করি । আমি ওইখানে গিয়ে যা বুঝলাম পরিক্ষক থেকে শুরু করে এজেন্সি সবাই এই টাকা ভাগাভাগি করে নেয় । যিনি পরিক্ষা নেয় উনি সব কিছু বলেদেয় কি করতে হবে । এখন আমার কথা হলো এখানে সঠিক ভাবে দক্ষতা যাচাই হচ্ছে না তাহলে কে এই পরিক্ষা চালু করা হলো?

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTLAYREM
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

Contractor bill payment from LGED Project

we are a foreign contractor working at Kadam Rasul Bridge.For billing we need to take sign from Bandar & Sadar Upazilla Engineer. Bandar upazila engineer demands .5% commission from each bill. which is approximately 2.5lakhs BDT for our current bill. which we told him to sign the bill and let us talk to our head office to settle the issue. but he kept our file and let us proceed with his commission first

Narayanganj bandar upazilla engineer, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKVS5CN3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমির নামজারি

আমার নানার নামের জমি আমাদের মা এবং খালা, মামাদের নামে নামজারি করাতে ৩০ হাজার টাকা দিতে হয়েছে। তাদের কাছে সরাসরি গেলেও তারা কোনো কিছুরই সমাধান দেননি। পরে একজন বলল বাহিরে কম্পিউটার দোকানে যোগাযোগ করার জন্য। তখন দোকানীর সাথে কথা বলে অফিসের লোকের জন্য নাকি ৩০০০০ টাকা দিতে হবে। তবে কুলকিনারা না পেয়ে দিতে হলো বাধ্য হয়েই। জানি এটা বাংলাদেশ। দেশ শুধু আমলাদের।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKBL8JT5
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

ঔষধ প্রশাসন লাইসেন্স বিষয়ে

বলেছে যে ঔষধ প্রশাসনে যদি কোনো কাজ করতে চান তাহলে মোটা অংকের টাকা নিয়ে আসবেন কাজ করতে আর না হলে আসার কোনো দরকার নেই

মহাখালী,ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6ACFA8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি

ফেনীতে নামজারি করতে সরকারি খরচের বাহিরে ঘুষ দিতে হয় ইউনিয়ন ভূমি অফিস রিপোর্টের জন্য 1500 সার্ভেয়ার 1000 কানুনগো 1000 ভলিউম চেকিং +নোটিশ জারি 300 অনুমোদনের এসি ল্যান্ড 2200 ---------------------------------------- মোট খরচ= 6000/- আর যদি একটু জটিল হয় তাহলে দুই থেকে তিন গুণ বেড়ে যায়।

Feni, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTSXQYPL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Trade licence banaite diyecilam

Ami akta trade licence banaite diyecilam a-z sob document thik cilo amar noc er jonno union porishod theke uno office e jaite bolse oikhan theke abar lok ashce eshe sob recheck dise sob thik cilo Tarpor uno er office e uno er Kagoj age jar kasey joma dite hoy se sorasori bolse 30 k lagbe nahole dibe na trade license ami onak ragaragi o kori cuz akta trade licence er jonno 30 k konovabe e hoy na tarpor uno dey ni noc r trade licence o korte pari na keranigonj er upojela porishod er uno er lok chaise

Keranigonj, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKYJ6N9V
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৭.০ হাজার

ট্রেড লাইসেন্স

শিল্প ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেছিলাম তারপর ট্যাক্স এর বিভিন্ন কাগজ নিয়ে জামেলা করে এবং ৮-১০ টা টেবিলে টাকা দিতে হবে বলল। না হলে আবেদন পড়ে থাকবে ...

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK9RPAZL
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

২০২২ সালের মামলার তদন্ত রিপোর্ট করার জন্য বা নিষ্পত্তির জন্য ৩০ হাজার টাকা চায়। চায়

২০২২ সালের সিআর মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আথবা বাদী ও বিবাদীর মধ্যে সমঝোতার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করার জন্য তদন্ত কর্মকর্তা আমার কাছে ৩০,০০০ টাকা দাবি করেন। এর মধ্যে আমি ৬,০০০ টাকা প্রদান করেছি। বাকি টাকা দিতে না পারায় গত প্রায় পাঁচ বছর ধরে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে না এবং মামলাটিও নিষ্পত্তির কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমার অভিযোগ হলো, টাকা দাবি ও টাকা না দেওয়ার কারণে তদন্ত কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন।

ঢাকা শহর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKLDBYUY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

নামজারি

আমি একটি জমির নামজারির আবেদন করেছি। আমাকে চারদিন ঘুরিয়েছে । উপায় না পেয়ে ইউনিয়ন ভুমি অফিসের এসি ল্যান্ড ছিল না বলে। অবশেষে ৩৫০০ টাকা চাইলে ৩০০০ টাকা দিয়ে দেই।

নারায়ণগঞ্জে, আড়াইহাজার, মাহমুদপুর ইউনিয়নে, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK5NCS9D
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

লক্ষ্মীপুর জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তার চেক আনতে গিয়ে

আমাদের এলাকার একটি ক্লাবের আসবাব পত্র সহ ক্র‍য় করার জন্য আমরা আবেদন করি ২০২৪ সালে সেই আবেদনের প্রেক্ষিতে ১০০০০০ লক্ষ টাকা মঞ্জ+রহয়, জার প্রথম অংশ আমরা পাই ২০২৫ সালের শেষের দিকে, ফাইনাল চেক অধ্যাবধী পাইনি, ইঞ্জিনিয়ার মহোদয় ৫০০০ টাকা ছাড়া কোন ভাবে চেক দিতে রাজি নয়, অনেক কাঠ খড় পুড়িয়ে আমরা এখনো ফাইনাল ৪২০০০ হাজার টাকার চেক টি পাইনি।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTDNYFS9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

ট্রাফিক পুলিশের প্রতিদিনের চেকিং দুর্নীতি

আমার কাছে হেলমেট ছিল কিন্তু আমার পিছনের লোকএর কাছে হেলমেট ছিল না। তারা আমাকে ৩০০০ টাকার মামলা দেবে বলে। আমি বললাম আমার কাছে টাকা নেই মামলা দিয়েন না এবং আরো বললাম কিছু করা যায় কিনা। তারপর তারা বলল ঠিক আছে ১৫০০ টাকা দেন। আমি বললাম ১৫০০ টাকা দিতে পারব না, না হলে মামলা দেন আমি ১০০০ টাকা দেব। তারপর জড়াজড়ি করলেও 1500 টাকা দিতে আমি বললাম পারবোনা, নাইলে মামলা দেন পরে বলল ঠিক আছে ১০০০ টাকা দেন, তারপর আমি ১০০০ টাকা দিয়ে চলে যাই। মূলত আমি টাকাটা দেয়ার উদ্দেশ্য ছিল কিভাবে ঘুষ দেয় বা পুলিশ কিভাবে ঘুষ খায় সেটা জানার জন্য বা বুযার জন্য। তা দেখলাম যে সত্যি সত্যি তারা খুবই ঘুষখোর। এভাবে গাড়িতে টাকা দিলে ছেড়ে দেয়।

ফরিদপুর ও রাজবাড়ীর মাঝে সাইনবোর্ড এলাকায়, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKAPUFFV
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০০ লাখ

Admission

I was very close to getting into a government medical college but unfortunately missed the opportunity. I then applied for a government-quota seat at a private medical college and ranked 1st on the merit list. Despite this, they asked me to pay BDT 12 lakh, even though the official fee was only around BDT 10,000. When I questioned them, they said the person responsible for selecting students was demanding the money and that other students were paying even more for the same seat

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKR5VWBP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

নতুন মিটার ইশু করা

টাকা না দিলে আমার বাসায় নতুন হাউজ কানেকশন দিবে না ও মিটার দিবে না। এই জন্য টাকা নিছে চার ধাপে ৩৫ হাজার। টাকা ছাড়া ওয়াসার ঐ অফিসে একটা মিটারও ইশু হয় না।

মিরপুর ১০ নম্বর পানির ট্যাংক, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCPJB5Y
মন্তব্য