সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ডেস্কো বিদুৎ

আমাদের বাসায় তার ঠিক করতে এসে ঘুষ চাওয়া হয়। এর মূল্য আগেই পরিশোধ করা ছিল। কিন্তু তারপরও ১,৫০০ টাকা চাওয়া হয় ৩ জনের জন্য। আমার ভাইয়া টাকা পরিশোধ করেন।

ঢাকা, ঢাকা ২ অক্টোবর ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKMYZC46
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি বা মিউটেশন

আমি ভালুকা ইউনিয়ন ভূমি অফিসে একটি নামজারি বা মিউটেশনের জন্য আবেদন করি গত সেপ্টেম্বরের তারিখ । তারপর ওনারা আমার জায়গা জমি তদন্ত করতে আসে তারপর বলে অফিসে আসতে আমি পরদিন অফিসে যাই। এবং একজন সহকারী কর্মকর্তা আরেকজন উপসহকারী কর্মকর্তা দুইজন মিলে আমার কাছে বিশ হাজার টাকা ঘুষ দাবি করে। পরে আমি বললাম একটা প্রস্তাব দেওয়ার জন্য বিশ হাজার টাকা আমি দিতে পারবো না আমার যারা আরো অংশীদার আছে এ জায়গার উপরে তাদের কাছে পরামর্শ করে তারপর আপনাকে জানাবো। এবং আমি আরো বললাম যে যদি সার্ভেয়ার সহ পাশ করে দেন তাহলে কত টাকা করে নিবেন তারপর উনি বললেন যে সার্ভেয়ারকে একর প্রতি 10000 টাকা করে দিতে হবে। আমি উত্তর দিলাম একটা নামজারি আবেদনের জন্য এত টাকা দিতে হবে এত টাকা কিভাবে দেব। আমি উনাকেই বলে আসছি আমি পরে জানাবো।

ভালুকা, ময়মনসিংহ ২ অক্টোবর ২০২৬ ২২ বার দেখা হয়েছে MYTZU7ZG
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

জমিনের খতিয়ান নাম্বার,

সেপ্টেম্বর 16 তারিখ, কুমিল্লা, গৌরিপুর বারপাড়া এলাকায়, ভুমি অফিসে, আমি আমার জমিনের কর দিতে গিয়েছিলাম এই সব ব্যপারে কম বুঝি বলে আমি এই অফিসে এক কমকর্তাকে বিষয়টা খুলে বলেছি, , উনি আমার কাছ থেকে ৪ হাজার টাকা দাবি করে, এটা নাকি ছিলো সরকারি ফি। পরে জানতে পারলাম এই খানে ২০০ টাকা মতো সরকারি ফি ছিলো।

কুমিল্লা, চট্টগ্রাম ২ অক্টোবর ২০২৬ ২২ বার দেখা হয়েছে CTWED6JL
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২৫.০ হাজার

প্রত্যয়ন পত্র

FOC তে আসা মাল চট্টগ্রাম কাস্টমস থেকে ছাড়াতে ঢাকা উত্তর কাস্টমস থেকে একটা NOC নিতে হয়। তার জন্য আজ প্রায় ৩/৪ মাস যাবৎ ঘুরাচ্ছে। কাল শুধু এক টেবিল এই ২৫০০০/= টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষ আগে ও ছিলো। কিন্তূ এখন বহুগুন বৃদ্ধি পেয়েছে। দেখার কেউ নেই।

ঢাকা উত্তর, ঢাকা ২ অক্টোবর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKNATP7P
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.৫০ লাখ

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিস। রেকর্ড সংশোধন শতক প্রতি ১০০০ থেকে ১৫০০ টাকা রেট।

আমার জমির রেকর্ড সংশোধন বাবদ ১ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে ১ একর ২১ শতক যায়গার জন্য।

দিনাজপুর, রংপুর ১ অক্টোবর ২০২৬ ২৩ বার দেখা হয়েছে RNK6HLS4
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমি নামজারি

জমির নামজারি করাব কিন্তু টাকা চায় ১৫০০০.০০, তাই করায়নি, দেখি নিজে আবেদন করে কত হয়রানি হতে হয় আর কতদিন লাগে।

ঢাকা, ঢাকা ১ অক্টোবর ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKMKQBJV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমির খারিজ করাতে দিতে হয়েছে ঘুষ।

আমি ময়মনসিংহ সদরের ভাবখালি ভূমি অফিসে খারিজ করাতে যায়। সেই অফিসের নায়েব আমাকে বলে আপনার কাগজ পত্রে জামেলা আছে এই গুলো ঠিক করাতে হবে, পরে উনি উনার সহযোগীকে দেখিয়ে বলে উনার সাথে কথা বলতে, পরে উনার সহযোগী আমার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন,, অবশেষে ১২ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ অক্টোবর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে MYTTWT7H
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

থানায় অভিযোগ নিতে

আমার দালাল প্রতারক চক্রের নামে অভিযোগ করতে গিয়েছিলাম তাই অভিযোগ নিতে চার হাজার টাকা ঘুষ চায়

ঢাকা, ঢাকা ১ অক্টোবর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKU8PX8V
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমির নামজারি বাতিলের তদন্ত রিপোর্ট

আমার প্রয়োজনীয় কাগজটি তার কাছে চাইলে সে বলে এখন সময় নেই তখন আপনার কাজটি করে দিব অথচ আমার কাজটি তাদের কাছে বিগত ১৫ দিন যাবত পড়েছিল এরকম আমি শত শত ফাইল তাদের দপ্তরে দেখেছি আমি বললাম যে দেখেন আবার কাজটা জরুরি তখন তারা বলল যে তিন হাজার টাকা দেন তাহলে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন এবং তারা ৩০০০ টাকা দেওয়ার পরে ১০ মিনিটের মধ্যে আমার কাজ করে দেয়

কালুখালি রাজবাড়ী, ঢাকা ১ অক্টোবর ২০২৬ ২১ বার দেখা হয়েছে DKPJW5PT
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৭ হাজার

জমি খাজনা খারিজে অনিয়ম অতিরিক্ত টাকা চেয়েছে

আমি জমির খাজনা দিতে গেছি ২১০০ টাকা খাজনা হচ্ছে আমার থেকে ২৭০০ টাকা নিয়েছে সেটা প্রতিবাদ করাতে আমার জমি খারিজ হবে না মানা করে দিয়েছে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য

শরীয়তপুর সখিপুর, ঢাকা ১ অক্টোবর ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKGV3EFW
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

Stolen Electricity Meter

My factory’s electricity meter got stolen and then had to buy it back from the thief cause I want to support the local thieves instead of the government. Paid the thief 15k but later when REB came to install it, they demanded 25k as a convenience charge. Gotta love my country 🇧🇩

Dhaka, ঢাকা ১ অক্টোবর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKJRJUZH
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

নাম জারি

আমার তিনটা দলিলে নাম জারি জন্য কন্টাক হয়েছে আমি ১০ হাজার টাকা দিয়ে দিছি একটা নাম জারি আসে নাই এর জন্য আমাকে আবার ১০০০০ টাকা দেওয়ার জন্য বলছে এখন আমি কি কর খুঁজে পাচ্ছি না

ভোলা, বরিশাল ১ অক্টোবর ২০২৬ ২২ বার দেখা হয়েছে BRME5NGM
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

বদলি

উপজেলার অভ্যন্তরীণ শিক্ষক বদলির ক্ষেত্রে পরোক্ষভাবে অর্থ গ্রহণ করা হয়েছে। যারা দিয়েছে তাদের বদলি হয়েছে যারা দেয়নি তাদের নানাবিধ কারণ দেখিয়ে না করা হয়েছে।

কাউখালী, পিরোজপুর।, বরিশাল ১ অক্টোবর ২০২৬ ২৪ বার দেখা হয়েছে BRK48PDJ
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০০ লাখ

সার ডিলার নিয়োগ

সার ডিলার নিয়োগ ২০২৬। । আমি ডিলার নিতে আগ্রহী ছিলাম । পরে এমপির লোকের মাধ্যমে শুনি এই ডিলারি নেওয়ার জন্য ২৫০০০০০ টাকা চাইছে, কেউ যদি এর বেশি দেয় তাহলে তাকে দেওয়া হবে । এই যদি হয় দেশের অবস্থা তাহলে কৃষকের সারের জন্য যে হয়রানি তা কোনোদিন দুর হবে না ।

বীরগঞ্জ, রংপুর ১ অক্টোবর ২০২৬ ২৯ বার দেখা হয়েছে RND6MC4M
০ মন্তব্য