সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

ট্রেনের টিকেট না দেওয়া

টিটি টাকা নেয় কিন্তু টিকেট দেয় না, যাত্রী নির্ধারিত ভাড়া থেকে ১০/২০ টাকা কম দেয় সেহ্মেত্রে টিটি মহা খুশি। সরকার প্রতিদিন রাজস্ব হারাচ্ছে লহ্ম টাকা। সুপারিশ হচ্ছে বেসরকারী ব্যবস্থাপনায় মনিটরিং ব্যবস্থা চালু করা।

বেনাপোল কমিউটার, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHU9RJMY
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট রিনেই করতে গিয়ে

আমি একজন সিংগাপুর প্রবাসী বাংলাদেশ পাসপোর্ট অফিস পাসপোর্ট করতে গেলে।তারা আমাকে বলে আমি সিংগাপুরে আগে পাসপোর্ট রিনিউ করছিলাম।সেই ৫বছর আগের পাসপোর্ট এর রিনিউ করছিলাম।সেই সময় আমকে একটা রিনিউ সিলিপ দিয়েছিলো।সেই কপি এখন চাইতাছে সেই কপি ছাড়া নাকি পাসপোর্ট রিনিউ হবে না। আচ্ছা ৫বছর আগে পাসপোর্ট রিনিউ করছি সেই রিনিউ পেপার কি কারো কাছে থাকার কথা বলেন।

ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTEXG7BV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.১৫ লাখ

জমির নামজারি

ইউনিয়ন ভূমি অফিসসে আমর বাবা জমির নামজারি করতে গেছিলো, বললো একেকটা দলিলের জন্য 15000 টাকা করে দিতে হবে মোট ১১৫০০০ টাকা দাবি করে বাবা দিতেও রাজি হয় কারন এখানে সবাই টাকা দিয়েই কাজ করছে, টাকা ছারা কাজ ধরেই না। বাবা তহসিলদার কে ৭৫০০০ টাকা দিলো, তহসিলদার কাজ নিজে না করে আমাদের স্তানীয় সার্ভেয়ারকে কাজ দেয়, আমাদেরটাও তাকে দিলে যার সাথে আমাদের পূর্ব মনেমালিন্য ছিলো,। বাকি ৪০০০০ টাকা সার্ভেয়ার নিলো কাজ করলো কিন্তু আমদের দুইটা খতিয়ানে উনি ইচ্ছাকৃতভাবে ভুল করে রাখছে। পরে বাবা জিজ্ঞেস করলো এমন করলো কেন বললো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা গুরুতর। উল্লেখ্য ঐ অফিসে যত নতুন তহসিলদার আসে সবাইকে ঐ সার্ভেয়ার বাড়িতে এনে ভালোমন্দ আপ্যায়ন করে,

গলাচিপা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRJ4Z8TH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ট্রেইনিং

আমরা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর প্রশিক্ষণ প্রার্থী ছিলাম। আমাদের ট্রেইনিং ব্যাচ এ ২০ জন ছিল। আমাদের দুপুরের খাবার এর বরাদ্দ ছিলো। এটার জন্য জনপ্রতি বরাদ্দ ছিলো ৩৪০ টাকা। অথচ হালকা নাস্তা দিয়ে আমাদের বিদায় করে দেওয়া হয়। আবার নিম্ন মানের ব্যাগ সরবরাহ করা হয়।

বেশিরভাগ উপজেলা পরিষদ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKRLUPP4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পার্সপোর্ট ইস্যু

পার্সপোর্ট বানানোর জন্য বেশ কয়েকদিন ঘোরাঘুরি করি, মায়ের নামে বানানে একটু সমস্যা। সেটা সংশোধন এর জন্য উপজেলা নির্বাচন অফিসে গেলে তারা ২০০০০ টাকা দিলে আসংশোধন করে দেবে বলে। এরপর পার্সপোর্ট অফিসের সাম্নের এক ফটোকপির দোকানে এক দালালের সাথে পরিচয় হয়, তাকে ৫০০০ টাকা দিয়ে ২৫ দিনের মধ্যে পার্সপোর্ট হাতে পেয়েছি।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTQ94ZV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ভোটের ডিউটি

আমি ভোটের ডিউটির জন্য কাগজ জমা দিতে গেলে, আমার কাছে ৫০০ টাকা দাবি করা হয়, দাবি করে — এবং — নামের ২ জন আনসার সদস্য

গাইবান্ধা পলাশবাড়ী, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RN4JXTL8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির নামজারী

নামজারি করতে, তাড়শ সদর ইউনিয়ন এর — আমার কাছে টাকা নেয় 6000 হাজার। টাকা না দিলে কাজ হয় না। আমি দিয়েছি

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJG6T8UB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

আনলাইন জমির কড় প্রদান

আমি যখন অনলাইন আবেদন করে জমির কড় অনুমোদন করাতে ইউনিয়ন ভূমি অফিসে যাই তখন তারা আমাকে 30000 টাকার কড় দিতে বলে তবে পরবর্তীতে তারা আমাকে বলে এই কর সমঝোতার মাধ্যমে ১০০০০ টাকা করা যাবে তাদেরকে ৫ হাজার টাকা ঘুষ দিতে হবে

কুলাউড়া, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYC8D46D
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০ হাজার

মিউটেশন/নামজারি

সেবাটি ছিলো ভূমি নামজারি। ভূমি অফিস থেকে অনলাইনে সকল প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে, আশুলিয়া ভূমি অফিসের কানুনগো এর কাছে শুনানি করলেও, ৭ দিন পরে তিনি বলেন যে, সার্ভার থেকে নাকি সেসমস্ত ডকুমেন্ট দেখা যাচ্ছে নাহ। অথচ, ৭ দিন আগেই তিনি শুনানি করে তার ধাপটুকু এপ্রুভ করে (ট্র‍্যাকিং এ অগ্রগতি ছিলো ৮৩.৩৩%), সহকারী কমিশনার ভূমির নিকট পাঠিয়েছিলেন। এরপর সহকারী কমিশনার ভূমি আমার সকল কাগজপত্র ঠিক থাকার পরেও আমার নামজারি আবেদনটি নামঞ্জুর করে দেন শুধুমাত্র তাদের সার্ভারে সেটি নেই বলে। আমার ১১৭০ টাকা এবং প্রায় ২ মাসের প্রচেষ্টা এখানে পরাজিত হয়। কিন্তু, এই একই অফিসে ৮০০০ টাকা ঘুষ দিয়ে আমার প্রতিবেশী মাত্র ৫ দিনে নামজারি করিয়ে নিয়েছেন।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKCQFY5S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজা‌রি

নামজারির করার জন‌্য টাকা দাবী ক‌রে না হ‌লে নামজা‌রি হ‌বে না, বাধ‌্য হ‌য়ে টাকা দেই

ঢাকা, নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4PULWB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

জমির নামজারি

ভূমি অফিসে নিজে নিজে নামজারি এর আবেদন করলে কোন না কোন কারন দেখিয়ে আবেদন বাতিল করে। ৫ টা দলিলের নামজারি করতে ২০২৬ সালের জুন মাসে ৩৫০০ টাকা চেয়েছিল, প্রথমে দেইনি। এরপর আগস্টে আবার গেলে প্রতি দলিলে ৩৫০০ করে চেয়েছিল। শেষমেষ মোট ১৩০০০ হাজারে নামজারি করে দিবে বলেছে। সব টাকা এখনো দেইনি।

মহেশপুর, ঝিনাইদহ, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHV54N26
মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০ হাজার

নকল তোলার জন্য।

নকল তোলার জন্য গেলে সেখানে সরকারি ফিস বাদেও তাদেরকে অতিরিক্ত ১০০০ টাকা দিতে হবে নয়তো নকল ( দলিলের ডুপ্লিকেট কপি) দেওয়া সম্ভব না এই ১০০০ টাকা কে তারা আদর করে শেরেস্তা নামে ডাকে।

সাব সদর রেজিস্ট্রি অফিস নারায়ণগঞ্জ।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKWWRTNS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ডিপিডিসি বিদ্যুৎ অফিস বংশাল জোন

যেকোনো সেবা নিতে হলে টাকা ছাড়া তারা সহযোগিতা করতে চায় না এমন ভাব দেখায় কি আর বলার প্রতি নতুন মিটারের জন্য তারা ১৫০০০ টাকা করে চায় মিটারের কোন কিছু পরিবর্তন বা কিলো বাড়ানোর জন্য টাকা চায় মিটার প্রতি সাত হাজার টাকা করে আমার মাথায় এটাই বুঝা হলো না যে সবকিছু থাকা সত্ত্বেও অনলাইন থাকা সত্ত্বেও সেখানে গেলে বিভিন্ন ধরনের কাগজ সাবমিটের হ্যারেজমেন্ট এর শিকার হতে হয় এগুলা সমাধান করা উচিত জনগণ এর মতে যেমন আমার একটি পুরনো মিটারের নাম এবং ছিল বাড়ানোর জন্য গিয়েছিলাম সব ডিটেলস তাদের কাছে থাকা সত্ত্বেও আমাকে অনেক পেপারস এর জন্য হ্যারেজমেন্ট করানো হয়েছে যখন আমি বললাম যে আমার তো পুরনো মিটার এখানে নাম ঠিকানা সবকিছুই দেওয়া আছে তাহলে এখন এত কাগজ লাগবে কেন তখন আর কোন কথা বলে না এর মধ্যে একজন এসে আমাকে

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKD4ZAGJ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

আর্জেন্ট পাসপোর্ট করাতে চেয়েছি, সেই টাকাও ব্যাংকে জমা দিয়েছি। এরপর ভেতর থেকে ছবি তোলার সময় ওখানকার একজন ফটোগ্রাফার বললেন যে, এখানে আর্জেন্ট কোন কাজ হয় না। আমাকে ৫০০০ দেন, ৩/৪ দিনের মধ্যে পেয়ে যাবেন।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKMB54FL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি

তফসিল অফিসে নামজারির আবেদন করি।তফসিলদার কারণ দেখিয়ে বাতিল করে দেয়।পরবর্তীতে এক কর্মচারী টাকা দিয়ে করে দিবে বলে। কিন্তু কাজ করে দেয় নাই।মোবাইল রের্কড আমার কাছে আছে।

নারায়ণঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK2QRVMD
মন্তব্য