সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ কোটি

নির্মাণ কাজের বিল গ্রহণ

এল জি ডি, গণপূর্ত, এডুকেশন ইঞ্জিনিয়ারিং হাইওয়ে এ সকল ডিপার্টমেন্টগুলোতে নির্মাণ প্রকল্পের বিল গ্রহণের ক্ষেত্রে প্রতি চেকের উপরে ৩% হারে কর্তৃপক্ষকে দিতে হয় যেমন নির্বাহী প্রকৌশলী সহ ডিপার্টমেন্টের সবাইকে পার্সেন্টে হারে বন্টন করতে হয়

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZ7CSJ9
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.৫ হাজার

দলীল নকল কপি

আমি একটি দলীলের নকল তুলতে গিয়ে ২৫০০ টাকা দিতে বাধ্য হয়েছি া ঐখানে একজন পিয়ন আছে ওনি নিয়েছে

বোয়ালখালী উপজেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTDMK9CW
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নামজারি

আমার বাবার জমির নামজরী জারি করতে গেলে তারা দলিল পতি ৭৫০০ টাকা চাচ্ছিল। তাছাড়া নাকি মহিলা এসি ল্যান্ড সিগনেচার করবে না।

নওগাঁ জেলার মহাদেবপুর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ35ZQQW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০০ লাখ

ঔষধ প্রশাসন অধিদপ্তর

আমি ম‍্যানুফ‍্যাকচারিং লাইসেন্স গ্রহন করার সময় ২০২৪ সালের মার্চ মাসে — , পরিচালক ঔষধ প্রশাসন, এই আঠারো লক্ষ টাকা ঘুস দাবী করে এবং আমি পরিশোধ করতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKSKW4QH
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

dorniti

amra 5 bondu gurte jai to sekhane ekta somoy ekta cng hire kori somuddro soikot e jete 2din age ,pore okhane jawer post e cng ula amader polic er kase niye thamay polic kono signal e dei ni ,pore amader ke haresment kore amader phon bektigogot jinis dekhe juear site na peye search history dekhe pr*n er e silo ek bondur pore eita niye dore and 2k taka dabi kore gupon e cng ula ke then 1k dite hoi

chottogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTB8BNQB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

TCB লাইসেন্স এর অনুমোদন নিতে অতিরিক্ত ঘোষ নেওয়া

জাষ্ট তদন্ত রিপোর্ট ককসবাজার জেলা অফিস থেকে ঢাকা অফিসে পাঠানো ও অনুমোদন হয়েছে মমে অতিরিক্ত নগদ ৫০০০/ এবং ডিসি হিসাব ককসবাজার ব্যাংকের মাধ্যমে ১০০০০/ নিয়েছেন পরবর্তী টিসিবির লাইসেন্স অনুমোদন হয়নি। আমার অতিরিক্ত নেওয়া টাকা ফেরত চায়।

Coxs Bazar, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT377KL2
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

বেপজা পারমিশন/আইটেম ইনক্লুশন যে কোন প্রকার বেপজা হতে সেবা।

বেপজা হতে যে কোন প্রকার সেবা নিতে গেলেই ঘুষ দেওয়া লাগে। খালি এক্সপোর্ট আর ইম্পোর্ট পার্মিশন ছাড়া, যে কোন প্রকার কাজে ঘুষ দিতে হবেই হবে৷ বর্তমানে বেপজার সবচেয়ে বড় চোর বেপজা কমার্শিয়াল ম্যানেজার।এর যন্ত্রনায় সবাই অতিষ্ঠ! টাকা দিতে হবে তো হবে, আবার আপনার প্রতিষ্ঠান থেকে দামী দামী পোশাক বা মালামাল গিফট দিতে হবে৷ না হলে সে সাইন করবেনা৷

সিইপিজেড, চট্টগ্রাম।, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTR3TQR3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স ফিজিক্যাল কার্ড

সৌদি আরবের ড্রাইভিং ভিসা প্রসেস করার জন্য বাংলাদেশের ড্রাইভিং ফিজিক্যাল কার্ড লাগে, সরকার থেকে বলা আছে আবেদন এবং ফিজিক্যাল কার্ড সম্পন্ন ফ্রি আপনি ভিসা কফি এবং পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন এক সপ্তাহের ভিতরে ফিজিক্যাল কার্ড চলে আসবে, কিন্তু এটি অনেক বড় একটা সিন্ডিকেট বা সরকারি কর্মকর্তার হাতে চলে গেছে প্রতিটি কার্ডের জন্য দালাল ধরে ১৫ হাজার টাকা দিতে হবে , না হলে আপনি কোনভাবে ফিজিক্যাল গার্ড পাবেন না আমরা নিরুপায় কারণ সময় খুব অল্প বিষয় প্রসেসিং করার জন্য আমার ফিজিকাল ঘাটতি খুবই প্রয়োজন

দিয়াবাড়ি বিআরটিএ সার্কুলার ৩, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRPWGX5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

WASA

আমাদের এলাকায় অনেকদিন যাবত পানি নাই, যার কারণে ওয়াসার থেকে পানির গাড়ি কিনতে বাধ্য হয়েছে, দুই দিন অপেক্ষা করে একটি গাড়ি পেয়েছি, সরকারি রেট ৬০০ টাকা, কিন্তু তারা আমার কাছ থেকে ১০০০ টাকা রেখেছে। কারণ এক হাজারে কমে তারা পানি দিবে না

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCHDSAU
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫০০

প্র

যে কোনো কাজে গেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের কাছ থেকে টাকা রাখে পিয়ন গুলো৷ অনেক সময় কাজ করে না টাকা না দিলে

পূর্বধলা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYU7Z3M4
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

হারানো সার্টিফিকেট উত্তলন

বরিশাল শিক্ষাবোর্ডে যাই হারানো সার্টিফিকেট উত্তলন করতে সেখানের দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর টাকা দাবি করে। তাদের মধ্যে একজন মহিলা আরেকজন পুরুষ। টাকা দিতে রাজি না হওয়ায় অত্যন্ত খারাপ ব্যবহার করে এবং কাজ করতে অপারগতা জানায়। পরবর্তীতে টাকা দিতে বাধ্য হই।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRZ2JJBJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমি নামজারি

আমরা 5 জন শরীক মিলে একটা জমির নামজারি করতে ভূমি অফিসে যাই। এখানে দুইজন নায়েব আছে একজন সৎ আরেকজন দুর্নীতিগ্রস্ত। সাৎ জনকে দিয়ে অনেক চেষ্টা করানোর পরও সে কাজটা করতে পারেনি। পরে অসৎ যে নায়েব আছে। সে তিন লক্ষ টাকার বিনিময়ে আমাদের পাঁচ জনের নামজারি করে দিয়েছে।

গাজীপুর সদর, মির্জাপুর ভূমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK356JD4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

ঘুস

নারায়ণগঞ্জ দেউলি ভুমি আসিসে আমি UNDP ভুমি অটোমোশন প্রকল্পে DEO হিসেবে 4 মাস যুক্ত ছিলাম এই ভুমি অফিসে দেখেছি জমি বিক্রি করলেও খাজনার তথ্য 26 সালের গুলো সব পকেটে রেজি ২ তোলে না জমি অবশিষ্ট থাকলে মালিকের আবার শুরু থেকে দেয়া লাগে — নামের এক অইট সোষ্টসিং ও — এই কাজের মুল হোতা আগে ULO — ও — তারা বর্তমানে বন্দর ভুমি অফিসে আছে প্রচুর ঘুস খাই ভাগ খায় এখন নতুন ULO ও

নারায়ণগঞ্জ দেউলী ভুমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCE2EP7
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

২৩ আগস্ট ২০২৬ নতুন ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ট্রেড লাইসেন্স নবায়নের পেমেন্ট করি। কিন্তু QR কোডে পুরোনো লাইসেন্সই দেখাচ্ছিল। ব্যাংক থেকে বলল সিটি করপোরেশনে আপডেট করে নিতে হয়। আমার বাসা মিরপুরে কিন্তু উত্তরা অঞ্চলে লাইসেন্স করা। তাই প্রথমে অনলাইনে নিজেই ট্রাই করলাম কিন্তু হচ্ছিল না। তাই উত্তরা সিটি অফিসের পূর্ব পরিচিত একজন কর্মচারীকে জানালে তিনি বললেন, উত্তরা অফিসে গিয়ে করতে হবে; অনলাইন বা মিরপুর থেকে হবে না। আমার সময় না থাকায় তিনি করে দিতে চাইলেন, এজন্য ১,০০০ টাকা ঘুষ চাইলেন! পরে মিরপুর সিটি অফিসে গিয়ে জানতে পারলাম, অনলাইনে অ্যাকাউন্ট থাকলে নিজেই নবায়ন করা যায়। আমার অ্যাকাউন্ট থাকায় একজন আমার ফোনেই ২ মিনিটেই নবায়ন করে দিলেন - কোন টাকা ছাড়াই।

উত্তর ঢাকা (উত্তরা), ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK22K2PV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

সমবায় অধিদপ্তরের ঘুষের আগ্রাসন চালাচ্ছেন।

নির্বাচন অনুষ্ঠিত করতে 800000 এই টাকা দাবি করে। 200000 সমবায় অফিসারা গ্রহন করে। নির্বাচন আসলেই প্রতিবার আইনের তোয়াক্কা না করে নিজেদের মতো নির্বাচন কমিটি গঠন করে। এই কর্ম তারা করে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKFSJHBN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জাতীয় পরিচয় পত্র

আমি যখন জাতীয় পরিচয় পত্র তৈরি জন্য মতিঝিল ইত্তেফাকের পাশে নির্বাচন অফিসে যাই, প্রথমত আমাকে বিভিন্ন হয়রানির মাধ্যমে সাত থেকে আট দিন ঘুরানো হয়। সর্বশেষ প্রক্রিয়ায় আমার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা কাজ শেষ হলে, আমার কাছ থেকে ৫০০ টাকা দাবি করা হয় কিন্তু পরবর্তী সময়ে স্টুডেন্ট হওয়ার কারণে ২০০ টাকা আমার থেকে নেয়। কিছুক্ষণ পর আমি সেই ব্যক্তির কাছে আবার গিয়ে বলি: আপনি যেটা করছেন সেটা হালাল নয় আল্লাহর কাছে এর জন্য জবাব দিতে হবে। আমি আপনাকে অন্য কোন সময় অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করব এরপর উনি আমাকে আমার টাকা ফেরত দেন।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDDCFCA
মন্তব্য