সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Agriculture related paper work

I am a bangladeshi US citizen, I try to set a agricultural base industry in Bangladesh. Unfortunately from. Ministry of agriculture, খামার bari to city council every table they need extra money excluding fee. Finally I say good bye Bangladesh.

Comilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTYKCFLA
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২০০

যদি সেবা দিতে আসে তা হবে তাকে ২০০ টাকা দিতে হবে

যদি কোন না রোগীকে সেবা দিতে আসে তাহলে তাকে ২০০ টাকা দিতে হবে তা না হলে সে সেবা দিবে না

পাংশা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKPF2BKN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Chief Controller Office of Import and Export

My company is providing server maintenance CC&I office. And for the day we start The controller — demanded taka 4 lacs as bribe, I already paid 1 lac taka, rest of the amount is still pending.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKV5TBAG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

নাম জারি সরকারি ফি ১১০০ থেকে ১২০০ টাকা কিন্তু ওরা আমার কাছে ১৮ হাজার টাকা দাবি করেছে ওই আঠার হাজার টাকা আমি দিয়েছি ওদেরকে অর্থাৎ ভূমি অফিস কে। ভূমি অফিসে অনেক বেশি হয় দুর্নীতি। আমার নাম — আমি একজন প্রবাসী।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZHHHNE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

নামজারি আবেদন

নামজারি আবেদন জমা দিলেই সাথে ৫০০ টাকা দিতে হবে। যদি টাকা দেওয়া হয় তাহলে ভালো প্রতিবেদন দিবে। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে আবেদন বাতিল হবে। এটা সবার জন্য।

আলমডাংগা পৌর ভূমি অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHHEGUGM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

মরিশাসের যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবদেন করা হয়। কিন্তু ঈশ্বরগঞ্জ থানা থেকে টাকা ছাড়া ব্যারিফাই সম্পূর্ণ করেন না।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY5F3VGF
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

নতুন নিবন্ধন, ফিটনেস

নিজে ফাইল নিয়ে গেলে শুধু ঘুরাবে আর দালালের মাধ্যমে গেলে দিয়ে দিবে।ফিটনেস, রুট পারমিট রিনিউ করতে গেলেও একই অবস্থা। এক কথায় বি আর টি এ কোন কাজ ঘুষ ছাড়া হয় না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT4BXAB5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ভোটার তালিকা স্থানান্তর

আমির ভোটার হওয়ার সময় সকল কাগজ পএ আমার স্থানীয় ঠিকানায় দেয় বাট তারা তাদের ভুলে এটা অন্য এলাকায় লিপিবদ্ধ করে। এখন তাদের ভুলের জন্য আমার আবেদন করতে হচ্ছে আর ২০০০৳ চাচ্ছে ।

লাকসাম উপজেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTPUYRQN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

এলজিইডি প্রকল্পের বিল

এলজিইডি (LGED) প্রকল্পের কাজ শেষ করার পর যখন বিল পাসের সময় আসে, তখন নিচের স্তরের কর্মচারী থেকে শুরু করে উচ্চপর্যায়ের বড় কর্মকর্তা—সবার ক্ষেত্রেই “চা খরচ” বা কমিশনের নামে যে অর্থ দাবি করা হয়, তা এই ব্যবস্থার এক কঠিন বাস্তবতা।

দৌলতপুর, কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHS7V8K9
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন ভাতা বিল ও চাকুরী সংক্রান্ত কোন কাজের জন্য তাদেরকে প্রকাশ্যে ঘুষ দিয়ে হয়

বেতন ভাতা বিল ও চাকুরী সংক্রান্ত কোন কাজের জন্য তাদেরকে প্রকাশ্যে ঘুষ দিয়ে হয়। সারা বাংলাদেশ FC, AFC office

সারা বাংলাদেশ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK4U28VM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খাজনা আদায়ে অনিয়ম

একটি দাগের আংশিক জমি ১নং খাস খতিয়ানে এবং ঐ দাগের অবশিষ্ট জমিসহ অন্যান্য জমি মিলে মালিকানা হিসেবে আর এস রেকর্ড হয়েছে। ঐ জমির খাজনা দিতে গেছি তহসিলদার কয় ঐ দাগের খাজনা নেওয়া যাবে না। পরে পিয়ন পাশের রুমে আসেন। পাশের রুমে ডাকে নিয়ে যায়া ৫০ হাজার টাকা দিলে সম্পূর্ণ জমির খাজনা দেওয়ার ব্যবস্থা করি দেব। আমি ৫ হাজার টাকা দিতে রাজি হলাম। কিন্তূ কাজ হলো না এভাবে প্রায় ১ মাস ঘোরার পর তহশিলদারদের ভাগনার মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ দিয়ে খাজনা দিছি। পরে শুনলাম জমির পরিমাণ বেশি হলে এই কাজের জন্যৈ ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়

কুড়িগ্রাম সদর উপজেলা, ঘোগাদহ ইউনিয়ন ভূমি অফিস, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNHHXATT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারী

নামজারী বাবদ অনলাইন এ করার পর আবেদনকারী উপস্থিত না থাকায় তার প্রতিনিধি হিসেবে যাওয়া এবং বসুন্ধরা প্লট এজন্য নাকি এই পরিমান খরচ দিতে হয় ভূমি অফিস ও এসি ল্যান্ড, ক্যান্টনমেন্ট সার্কেল এর সার্ভেয়ার মূলত সব ডিল করে। —

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMWGMV9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

iBAS

জুন মাসে আমি ডাক বিভাগে জয়েন করি,, জয়েন এর কিছু দিন পরে আমাকে বলতেছে,, সবাই দুই হাজার করে টাকা দিতে হবে আইবাস এক্টিভ করার জন্য,, না হয় তিন চার মাসও হবে না,, আমি শুরুতে দেই নাই,, কিন্তু আমার সাথে প্রায় সবাই দিছে,, আমি না দেওয়াতে পরবর্তী মাসে কোনো সেলারি ডুকে নাই,, যারা যারা দিছে তাদের সবার সেলারি ডুকছে,, পরবর্তীতে আমার স্যার এসে বলতাছে,, আমাদের সময় ও এটা দিছি,, না হয় তিন চার মাস ঘুরায়,,দিয়ে দিয়েন না হয় আপনার,, কষ্ট হবে চলতে,, পরবর্তী বাধ্য হয়ে দিয়ে দিলাম,, এক সপ্তাহের মধ্যে আমার মেসেজ চলে আসছে,, এবং মাস শেষে সেলারি পাইয়া গেছি,,

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTVUUER6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

হাই কোর্টে মামলা সিরিয়ালে আনতে ঘুষ

হাইকোর্টের এনেক্স ৩২ নং আদালতে মামলা লিষ্টের সিরিয়াল আগায় না। আগাতে হলে ১০ হাজার টাকা কমপক্ষে ঘুষ দাবী করেছে উকিলের সহকারী। বলে বেঞ্চ অফিসে টাকা না দিলে মামলা সিরিয়ালে আসবে না। এখন দেখছি সত্যিই তাই। টাকা দেইনি বলে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK9ZJ8RS
মন্তব্য