সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পাস‌পোর্ট এর পু‌লিশ ভে‌রি‌ফি‌কেশন

স‌ঠিক ঠিকানায় ভে‌রি‌ফি‌কেশন না ক‌রে, সেবা গ্রীতা‌কে ডে‌কে নি‌য়ে কৌশ‌লে বি‌ভিন্ন অযুহাতে জ‌টিলতা তৈ‌রি ক‌রে, যে‌হেতু ভে‌রি‌ফিকেশ‌ন ব‌্যা‌কেন্ড থাক‌লে জানাম‌তে পাস‌পোর্ট পাওয়ার আর কোন উপায় থা‌কে না এজন‌্য টাকা দি‌তে বাধ‌্য হয়।

ঘুষ দিয়েছি
মা‌নিকগঞ্জ ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7ZTDRN
মন্তব্য
ভূমি অফিস

Power of attorney for land document

I have been living in Canada. I needed to give power of attorney to my brother. There were different layer of approval at different government office. At land office at Khilkhet in the month of Ramadan, they asked bribery to complete the task although there was no fault on my file. My elder brother went to office 2-3 times. Magistrate were there and we raised complain but there was no remedy.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKFR86KW
মন্তব্য
শিক্ষা অফিস

মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি সার্টিফিকেট উত্তোলন

২০১২ সালে মাদ্রাসা বোর্ড থেকে সব নিয়ম নীতি মেনে আমার এসএসসি সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম। আমার কাছে চা খাওয়ার টাকা চেয়েছিলো। তখন স্টুডেন্ট ছিলাম হাতে টাকা ছিলো না তাই অপারগতা প্রকাশ করি। তবুও তারা সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো। কোন ধরনের হয়রানির শিকার হইনি।

ঘুষ দিইনি
ঢাকা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKER3A82
মন্তব্য
ভূমি অফিস

নামজারী এবং মিসকেস তদন্ত

এক বিঘা নামজারী করতে ৫০ হাজার টাকা অতিরিক্ত চেয়েছে এবং মিসকেস এর তদন্ত রিপোর্ট করতে ৫০ হাজার চেয়েছে। দুইটা মিলে ৫০ হাজার টাকা দিয়েছি কিন্তু কাজ করে দেয় নি । এক লাখ টাকা পরিশোধ করার পর কাজ করেছে । এবং একটা নামজারী কাজের জন্য ৪০ হাজার টাকা চেয়েছে ২০ হাজার পরিশোধ করেছি কিন্তু ঐ কাজ আর করে দেয় নি।

ঘুষ দিয়েছি
৩ নং ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস, থানা: নিয়ামতপুর জেলা: নওগাঁ ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ RJU9DRKX
মন্তব্য
ভূমি অফিস

বিএস খতিয়ান সংশোধন

বিএস খতিয়ান প্রিন্ট হয়ে এসেছিল, সেখানে নামের ভুল ছিল, এটা সংশোধন করতে সত্তর হাজার টাকা চেয়েছিল, পরে একজন দালালের মাধ্যমে অনেক দর কষাকষির পরে ত্রিশ হাজার টাকায় রাজি হয়। এই অফিসে ঘুষ ছাড়া কোন কাজ প্রায় হয় না, আমি তিনটা নামজারি করিয়েছি ৩ টাতেই কমবেশি ঘুষ দেওয়া লেগেছে।

ঘুষ দিয়েছি
ভোলা সদর ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BREV9SJK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশের কাছে অভিযোগ করতে গেছিলাম

দুইটা মেয়ে বাড়ি থেকে বের হয়ে চলো যাই তারপর থানা অভিযোগ করা পর তাদের মোবাইল নাম্নার দিয়া বের করে পুলিশ ওই জায়গা পুলিশ যেতে টাকা চায় ৩০ হাজার আবার সাথে হাইস গাড়ি নিতে বলে বাধ্য হয়ে টাকা সহ গাড়ি নিয়ে তাদের নিয়ে যায় এটা হল আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার অবস্থা মোটামুটি ওসি থেকে শুরু করে সকলেই ঘুষ খায়

ঘুষ দিয়েছি
দঃ কেরানীগঞ্জ থানা ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKRA4QK7
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেল রেজিস্ট্রেশন

আমি ভোলা সদরে থাকি, বরিশালের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি ক্রয় করি, পরে শোরুমের কাগজ নিয়ে ভোলা বিআরটিএ অফিসে গিয়েছিলাম রেজিস্ট্রেশন করার জন্য, সেখান থেকে বলা হলো শো রুমের মাধ্যমে করার জন্য, তা না হলে খরচপাতি দেওয়া লাগবে, পরে বাধ্য হয়ে অতিরিক্ত তিন হাজার টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ভোলা সদর ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRGC8PDP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফটিকছড়ি আদালত ভবন

আদালতে সাক্ষ্য প্রদানের পর যখন কাগজে স্বাক্ষর দিতে হয়, তখন টাকা না দিলে তারা স্বাক্ষর দিতে দেয় না।। বাধ্য হয়ে টাকা দিতে হয়।।

ঘুষ দিয়েছি
ফটিকছড়ি ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ CTM3VBDQ
মন্তব্য
ভূমি অফিস

Mutation & land tax

৬২ শতাংশ জমির জন্য আমাকে বলেছে 20,000.00tk খাজনা দিতে হবে। টাকা দেওয়ার পর তারা আমাকে ২৫০.০০ টাকার খাজনা পরিশোধের রিসিট ধরিয়ে দিয়েছে ।

ঘুষ দিয়েছি
Jamalpur ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY4G8CRC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে ১৮৫০ টাকা সরকারি ফি।আমাকে ৫০০০০ টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
সোনারগাঁও, মহজনপুর ইউনিয়ন ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK56FHSC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নারকোটিক লাইসেন্স করতে

আন অফিসিয়ালি এক লাখ টাকা রেট হয়ে গেছে এর কমে ছাড়া হয় না, টাকা ছাড়া ফাইল ছাড়া হয়না বিভিন্ন প্রবলেম দেখানো হয় কাগজপত্রের মধ্যে

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTYCR743
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

নামের বানানে একটি অক্ষর ভুল ছিলো সেটা সংশোধন করতে চাওয়াতে আমার পাসপোর্ট তৈরির আবেদন রিজেক্ট করে দেয়। এবং পুনরায় আমি আমার ভুল বানান নিয়ে পাসপোর্ট করতে চাইলে তারা 15 হাজার টাকা দাবি করে শেষে 7 হাজারে রাজি হয়

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKGESFJT
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ভূয়া মামলা

আমার গাড়িটির কাগজ সাথে ছিল না, আমি একটু সময় চেয়েছি কাগজ আনার জন্য, কিন্তু তারা বলল আমাদের কাছে সময় নেই, আপনার গাড়ি জব্দ করা হবে। আমি বললাম আমার তো কাগজ আছে আমি বাসা থেকে লোক দিয়ে নিয়ে আসি, তারা বলল সময় নেই। আর আমাকে যেতেও দিবে না। তারপর টাকা পরিশোধ করলে, গাড়িটি ছেড়ে দেয়।

ঘুষ দিয়েছি
কলাপাড়া ৳৩.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ BR2ERZGX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Power of attorney

My elder brother went to Dhaka DC office to take a sign off in my land documents for power of attorney which I sent from Canada. Note that Canada Toronto Consulate attested the documents but DC office asked bribery after doing their part. As it was a time bound documents, we could not but pay off for that. Thanks for this initiative!

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKCLSSMD
মন্তব্য
বিআরটিএ

Car fitness

গাড়িতে কোন সমস্যা ছিলো না। কিন্তু তারপরও একটু রং উঠার কারণে 1500 টাকা ঘুষ চায় পুর্বাচল বিআরটিএর কর্মকর্তা। কোন উপায় না পেয়ে 1500 টাকা দিতে বাধ্য হয়েছি

ঘুষ দিয়েছি
Dhaka purbachal ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKAGLLUZ
মন্তব্য
সরকারি হাসপাতাল

মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাওয়া

সিভিল সার্জন থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হলে ৬০০০ টাকা উৎকোচ দাবি করা হয় । পরিচিত কয়েকজন এভাবেই করিয়েছে। লিগাল ওয়েতে রিপোর্ট দিলেও হয়রানি ও কালক্ষেপণ এর স্বীকার হতে হয়। একজন কর্মচারী আছেন যার আচরণ খুবই বাজে। সে বাজে আচরনের মাধ্যমেই চেষ্টা করেন যেনো সেবা গ্রহীতা টাকাপয়সার মাধ্যমে সমাধান করেন।

ঘুষ দিইনি
খুলন্ ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHWMK53F
মন্তব্য