সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

বৈধ টিএ ডিএ দাবী

আমি একজন সামরিক বাহিনীর সদস্য, আমাদের স্বাভাবিক বদলি হলে আমরা এক জায়গা হতে অন্য জায়গায় যোগদান করার পরে টিএ (ট্রাভেল এলাউন্স) ও ডিএ (ডেইলি এলাউন্স) সংশ্লিষ্ঠ এফ সি (ফাইনান্স কন্ট্রোল) এ চিঠি পাঠাই, সেইখানে দুরুর্ত, কত দিন , সকল নথি উপস্থাপন করা হয় । কিন্তু অডিটরগন ইচ্ছাকৃতভাবে সেই ফাইল আটকে রাখেন। পরবর্তীতে যোগাযোগ করা হলে তারা দাবীকৃত টিএ ডিএ এর ১০% ঘুষ দাবী করেন। যা ১০ হাজার থেকে শুরু করে যত টাকা দাবী করা হয়েছে তার উপর নির্ভর করে । আপনি সারা জীবন সরকারী চাকুরী করে সরকার থেকে যদি ২০ লক্ষ টাকা পেনশন পান , সেইখান থেকেও তারা ১-২ লক্ষ টাকা দাবী করবে । সরকারী ফিনান্স কন্ট্রোল বোর্ডের সকল অডিটর এই ঘুষ বানিজ্যের সাথে জড়িত , যা সকল সামরিক বাহিনীর অফিসার জানেন। কিন্তু আওয়াজ তোলার কেউ নেই ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKVFUHA2
মন্তব্য
ভূমি অফিস

বিনিময় নামজারি

কানুনগো — সার দুটি নামজারি করতে ১,০০০০০ টাকা না হলে বিনিময় কৃত নামজারি মঞ্জুর হবে ডিসি অফিসের প্রত্যয়ন লাগবে না টাকা না দিলে ডিসি অফিসের প্রত্যয়ন লাগবে এবং মঞ্জুর হবে না।জরুরি প্রয়োজনে জমিটি বিক্রির প্রয়োজন ছিল তাই বাধ্য হয়ে দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
দুর্গাপুর ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ RJ58YVRY
মন্তব্য
ভূমি অফিস

বন্টন নামা দ‌লিল

বন্টননামা দ‌লিল সম্পাদ‌নের জন‌্য সাব রে‌জিস্টার‌কে নির্ধা‌রিত ফি এর অ‌তি‌রিক্ত ১০০০০০ টাকা দি‌তে হ‌বে নতুবা দ‌লিল রে‌জি‌স্ট্রি করা বে না।সাব রে‌জিস্টার দ‌লি‌লের খসড়া ক‌পি ছ‌বি তু‌লে মোবাই‌লে রে‌খে দেয় প‌রে চুড়ান্ত স্বাক্ষ‌রের দিন তা পুনরায় মি‌লি‌য়ে দে‌খে ঘু‌ষের টাকা গ্রহন ক‌রে। দৈ‌নিক হা‌জিরা ভি‌ত্তিক কিছু লোক আ‌ছে যারা সাব‌রে‌স্টিা‌রের প‌ক্ষে টাকা গ্রহন ক‌রে।

ঘুষ দিইনি
গাজীপুর সদর ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK69YBDK
মন্তব্য
শিক্ষা অফিস

SSC-HSC certificate correction in dhaka education board

২০ বছর বয়সে এসে বাবার কষ্টের উপার্জিত টাকা ঘুষ হিসেবে তুলে দিতে হলো... এর চেয়ে বড় লজ্জা আর অপমানের কিছু হতে পারে না! ঢাকা শিক্ষা বোর্ডে ছোটখাটো কাজ হয়তো ঠিকভাবে হয়, কিন্তু বড় কোনো সংশোধনের বিষয় আসলেই ঘুষ ছাড়া তাদের চাকা ঘোরে না। আমার সাথে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এফিডেভিট সহ শতভাগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মিটিংয়ের নামে কেবল ঘোরানো হয়েছে। অবশেষে বাধ্য হয়ে শিক্ষা বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে ঘুষ দিতেই, মাসের পর মাস আটকে থাকা বৈধ কাজটা নিমেষে হয়ে গেল! কাজটা অন্যায় জেনেও বাধ্য হয়ে করতে হয়েছে। কিন্তু যে দেশে সত্য ও আইনের চেয়ে ঘুষের টাকার জোর বেশি, সেই পচা ব্যবস্থার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছুই বলার নেই।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৪০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKLWE66U
মন্তব্য
শিক্ষা অফিস

সার্ভিস বুক

সার্ভিস বুকে প্রশিক্ষণ সার্টিফিকেট এন্ট্রি করতে ৬ মাস ঘুরিয়েছে। টাকা দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে কাজটি করে দিয়েছে।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৪০০
২৫ আগস্ট ২০২৬ RJZPSDHB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিটার পরিবর্তন

মিটার পরিবর্তনের জন্য আবেদন করে টাকা জমা করেছি প্রায় ৩ মাস। মাঝে একবার গেলে বলে আসবে আসবে। অফিসের বাইরের একজন বললো মামা বা টাকা ছাড়া কাজ হয় না। ফাস্ট এবং গ্যারান্টেড কাজের জন্য এগুলার বিকল্প নাই।

ঘুষ দিইনি
কোম্পানীগঞ্জ, মুরাদনগর, কুমিল্লা ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT6RWVGW
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন ট্রেড লাইসেন্স

অনলাইনে ২/৩ বার নিজে নিজে ট্রেড লাইসেন্স করার চেষ্টা করেছি। ২ মাসে কোনো লাভ হয় নাই। পরে সিটি করপোরেশন পীরের মাধ্যমে ২ কর্মদিবসে লাইসেন্স পেয়েছি। এখানে ঘুষ ছাড়া কিছুই হয় না, সব চোরের সমাবেশস্থল এই জায়গা।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKTVLBGE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কাজী অফিস

বিয়ের ২ বছর পর যখন ম্যারিজ সার্টিফিকেট, কাবিন নামা ইংরেজি ভার্সন দাবি করি তখন আমার কাছ থেকে অতিরিক্ত ৫ হাজার টাকা নেয়া হয়

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7GUZ4N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID

আমি USA প্রবাসী। NYC Consulting Office-এর মাধ্যমে NID কার্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন শুধু সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে ভেরিফিকেশন সম্পন্ন হলেই আমার NID প্রস্তুত হবে। কিন্তু এই ভেরিফিকেশনের জন্য আমাকে ৫,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। সোনাইমুড়ী, নোয়াখালী উপজেলা নির্বাচন অফিসে কেন সরকারি কাজ সম্পন্ন করতে ঘুষ দিতে হবে? বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

ঘুষ দিয়েছি
Sonaimuri noakhali ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTPRVMAK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

যশোর মনিরামপুর পৌরসভার প্রকৌশলীদের কমিশন না দিলে তারা ফাইল ছাড়ে না

একজন ঠিকাদারের থেকে ফাইলের বিল করার সময় % উল্লেখ করে কমিশন চাওয়া হয়

ঘুষ দিয়েছি
মনিরামপুর ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ KHJV8SJY
মন্তব্য
সিটি কর্পোরেশন

Birth Certificate Correction

Dhaka north building er niche baam pashe chipay ekta poritekto washroom ache. Amake pasher computer dokan theke oidike jete bole pore okhane giye dekhi na hoileo 15/20 jon oi poritekto washroom er vitor and okhane chair nai oi lok commod er upor boshe ghush nicche. Obossho sathe sathei online e correct hoye gesilo and 1/2 din e peye gesilam.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKZTNS9L
মন্তব্য
কাস্টমস অফিস

ভিসা চেক

ইমিগ্রেশন অফিস পার হওয়ার সময়, বর্ডার দুই পাশে ২০০ করে মোট ৪০০ টাকা ঘুস দিতে হয় লিগ্যাল কাগজ থাক শত্তেও যা দালালের মাধ্যমে নিয়ে থাকে। ঘটনাটি ভারতে যাবার সময় ঘটে, এবং বাংলাদেশের সব স্থল বন্দরে এমন স্ক্যামের শিকার সবাই হয়।

ঘুষ দিয়েছি
বুড়িমারী, লালমনিরহাট ৳৪০০
২৫ আগস্ট ২০২৬ RNY8W22L
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট আবেদন

পাসপোর্ট নতুন আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট অফিসে আবেদনের সময় বাহিরে যে দোকানদার গুলো থাকে তারা পনেরশো টাকা নিয়া সেম ডেটেই এ্যাপয়েন্টমেন্ট করে দেয় কিন্তু আমি যদি অনলাইনে আবেদন করতে চাই দেখি আমার ঐ সেম দিনে এপয়েন্টমেন্ট নাই তো তারা এটা কিভাবে করে তারা অতিরিক্ত পনেরশো টাকা নিয়ে পাসপোর্ট অফিসের সাথে যোগাসাজশে ঐ ডেটেই এ্যাপয়েন্টমেন্ট কর দেয় কিন্তু আমি যদি অনলাইনে আবেদন করতে চাই দেখি আমার সি এম এপয়েন্টমেন্ট নাই তো তারা এটা কিভাবে করে তারা অতিরিক্ত পনেরশো টাকা নিয়ে পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ কইরা অফিসারদের থেকে লিংক বা কোন সাইটের মাধ্যমে এই কাজগুলো করে থাকে আমার দারণা

ঘুষ দিয়েছি
কেরানীগঞ্জ, ঢাকা অফিস ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKJ4T5AX
মন্তব্য
শিক্ষা অফিস

বেসরকারি স্কুল কলেজের এমপিও ফাইল

বেসরকারি স্কুল কলেজের এমপিও ফাইল আটকে রাখা হয় এবং পরবর্তীতে ফাইল ছাড়ানোর জন্য তাদেরকে ফোন দিলে টাকা দাবি করে। টাকা পরিশোধ করলে ফাইল ছেড়ে দেয়। এটি সংক্রিয় পদ্ধতিতে মাউশি নির্দেশনা অনুযায়ী ছাড়ার কথা বাট তারা ফাইল আটকে টাকা নেয়। ঘুস যারা নেয় তাদের পরিচয় জেলা শিক্ষা অফিসার হিসাব রক্ষক ক্লার্ক অফিস কাম-কম্পিউটার সহকারী

ঘুষ দিয়েছি
বাগেরহাট ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHBQSNLD
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার জায়গার নামজারির প্রয়োজন, এর আগে একবার নিজে নিজে চেষ্টা করছিলাম, আমার টাহ অনেক দিন ঘুড়িয়ে এই কাগজ সেই কাগজ করে বাতিল করে দেয়, তারপর আমি এখন তাদের চাওয়া অনুযায়ী দেই ১২ হাজার টাকা তারপর নামজারি হয় ১১৫০ টাকায় নাকি নামজারি হয় তাহলে বাকি টাকা ঘুষ, না দিয়ে উপায় দেখি নাই তাই দিতে বাধ্য হইছি

ঘুষ দিয়েছি
শরীয়তপুর ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKE72HTV
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রি

ঘুষের টাকা ছাড়া একটি জমিও রেজিস্ট্রি করে না এই দুর্নীতি গ্রস্থ সাব রেজিস্টার ও ওই অফিসের সব কর্মচারী। এই ঘটনা বাংলাদেশের এমন কোন লোক নাই যে জানেনা। আমার হেবা দলিল করতে গেলে বলে এটা হবে না ওটা হবে না এভাবে না। তার পর টাকা দিলে সব হয়ে যায়। এই হয়রানি থেকে কবে রাহাই পাবে মানুষ।

ঘুষ দিয়েছি
খুলনা ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHWQVJZK
মন্তব্য