সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিইস্যু

আমার পাসপোর্ট রিইস্যু করার জন্য গিয়েছিলাম, নিয়ম অনুযায়ী সব কাগজ থাকার পরেও আমাকে নানা ভাবে হয়রানী করা হয়। পরে সরকারি ফী বাদেও অতিরিক্ত ২০০০ টাকা দেবার পরে আমার কাজ হয়।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJG8ABC9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

HSC Practical exam

প্র্যাকটিক্যাল পরীক্ষায় বেশি মার্কস দেওয়ার বিনিময়ে সকল ছাত্র-ছাত্রী হতে প্রতিজন ৫০-১০০ টাকা করে নেওয়া হচ্ছে। সবার মনে আশঙ্কা যে টাকা না দিলে নাম্বার কমিয়ে দিতে পারে।

ঘুষ দিইনি
Chattogram ৳১০০
২৫ আগস্ট ২০২৬ CTTNJQYY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চিঠি টাইপিং ও প্রিন্টিং বাবদ।

আমি জেলা প্রশাসক, ঠাকুরগাঁও স্যার-এর কাছে একটি চিঠি দিয়েছি এক মাস আগে। পরবর্তীতে আপডেট নিতে জেলা প্রশাসক হেল্প ডেস্কে যোগাযোগ করি। তারা বলেন, “আমরা পাঠিয়ে দিয়েছি, শাখা বরাবর ৩য় তলায়।” সেখানে গিয়ে চিঠির কথা জানালে তারা বলেন, চিঠি পেয়েছেন এবং আদেশও লিখেছেন। কিন্তু অফিসে কম্পিউটার অপারেটর নেই। অন্য অপারেটর আছেন, তবে তিনি ফ্রি নেই যে এটি লিখে দেবেন বা আদেশের কপিটি প্রস্তুত করে দেবেন। আমাকে বলেছেন, “বাইরে থেকে লিখিয়ে নিয়ে আসতে।” পরে বাইরে থেকে সেটি লিখিয়ে নিয়ে গিয়েছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সেটি লিখা বাবদ টাইপিং ও প্রিন্টিং খরচ হিসেবে আমার ৭০ টাকা খরচ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এটি তো তাদের অফিসিয়াল আদেশ যা তাদের অফিসিয়াল খরচ বহন করবে প্রিন্টিং কিংবা টাইপিং সেটি আমাকে দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও জেলা প্রশাসক রাজস্ব শাখা। ৳৬০
২৫ আগস্ট ২০২৬ RNLUJ4KA
মন্তব্য
সিটি কর্পোরেশন

নাগরিক সনদ

নাগরিক সনদপত্রে নির্বাহী কর্মকর্তার সিল মারার পর তারা একটি অ্যামাউন্ট দাবি করে।কেউ যদি এটা প্রত্যক্ষণ করে তাহলে তার সাথে বাজে ব্যবহার করা হয় বাজে উক্তি ব্যবহার করা হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKDLJ3UQ
মন্তব্য
ভূমি অফিস

জমি মিউটেশন

জমি মিউটেশন করতে গেলে বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা নিয়েছে। যিনি নিয়েছেন তিনি ভুমি অফিসে চাকরি করেন। তার বাড়ি ফরিদপুর জেলেয়ায়।

ঘুষ দিয়েছি
ফরিদপুর ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKTNRQAZ
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

তিনটি নামজারী আবেদন করি ফটিকছড়ি আজাদী বাজার অফিসে সেখানে — নামক কর্মকর্তা ২৫০০ টাকা করে ৭৫০০ টাকা ঘুষ দাবী করেন, ৫০০০ দিয়েছি বাধ্য হয়ে মানতেছেনা

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৭.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTRQP6Z7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশীট ফেরত।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বগুড়া জেলার সরকারি নাজির আখতার কলেজে ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশীট ফেরত চাইলে ১৫০০ টাকা দাবী করা হয়।

ঘুষ দিইনি
সোনাতলা ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJD6RNCR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভূমি রেকর্ড অফিস বা সেটেলমেন্ট অফিস

অপরপক্ষের কাছে কোনো দলিল নেই, জমিতে তাদের কোনো ভোগদখলও নেই। তবুও তারা বগুড়া সেটেলমেন্ট অফিসে টাকা খাইয়ে আমাদের জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। বর্তমান অফিসের কর্মকর্তারা টাকার বিনিময়ে সবকিছু করেন। তারা আমাদের কাছ থেকে আরও ৫ লক্ষ টাকা দাবি করছে—তারপরও তারা ঠিকমতো কাজ করবে কিনা, তা নিয়ে আমি বিভ্রান্ত ও অসহায়। আমি যদি আদালতে যাই, আমার কাছে সব প্রমাণ থাকায় আমি জিতবোই। কিন্তু প্রশ্ন হলো—যে অফিস প্রমাণ দেখে কাজ না করে, শুধু টাকা দেখে রেকর্ড বদলে দেয়, সেই অফিসের অস্তিত্ব কী অর্থে? আমি চাই, এই ঘুষখোর চক্র ও ৫ লাখ টাকা দাবিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হোক। নইলে সাধারণ মানুষ কোথায় ন্যায়বিচার পাবে?

ঘুষ দিইনি
বগুড়া সদর ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ RJ622FYD
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

প্রথম নামজারির জন্য আবেদন করি টাকা না দেওয়ার কারণে আবেদন বাতিল করে দেয়। দ্বিতীয় বার ১০,০০০/- টাকা দেওয়ার চুক্তিতে নামজারি সম্পুর্ণ করা হয়।

ঘুষ দিয়েছি
মুন্সিগঞ্জ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK2SPDPD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ সদস্য হিসেবে পুলিশ অফিসে নিয়োজিত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে।

পুলিশ তার কর্ম জীবনে ঘুষের সাথে জড়িত হওয়ার একমাত্র কারণ হচ্ছে টাকার বিনিময়ে সুবিধা নেওয়া যেমন ভালো কোথায় পোস্টিং যাওয়া টাকা না দিলে খারাপ জায়গায় ফেলে রাখা, আবার কোথাও প্রেষণে কর্মরত থাকলে টাকা না দিলে তাকে ফেরত না আনা। যেমন আমি স্পেশাল ব্রাঞ্চ(এসবি) পুলিশের একটি গুরুত্বপূর্ণ সংস্থা কর্মরত আছি। এখন এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় টাকা ছাড়া একজন পুলিশ সদস্য হয়েও কোন কাজ হয় না তাহলে পাবলিকের এখানে কি অবস্হা হতে পারে যা অনুমান করাও দুরূহ ব্যাপার।

ঘুষ দিইনি
ঢাকা ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKUXQRXT
মন্তব্য
সরকারি হাসপাতাল

প্রিন্টার,টোনার,কারটিজ,কালি, কম্পিউটার এক্সেসরি,

তারা কম্পিউটার এক্সেসরি,প্রিন্টার,টোনার,কারটিস,প্রিন্টারের কালি বিভিন্ন আইটি প্রোডাক্ট তারা বাজার দরের চেয়ে দুই তিন গোণ দাম বেশি লিখে বাউচার চায়।ময়মনসিংহের সকল সরকারি দপ্তরে একই রকম কাজ চলছে দীর্ঘ দিন ধরে এই বিষয়টি সকলের চোখের আরালে চলছে।

শুধু দাবি করেছে
ময়মনসিংহ ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ MY6KHB6R
মন্তব্য