সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন সনদ সংশোধন

আমি একটি জন্ম নিবন্ধন সনদ সনদের সংশোধনের জন্য ১৭ নং ওয়ার্ড কমিশন অফিসে যাই, অফিস প্রধান (ওয়ার্ড সচিব) প্রকাশ্যে ২,০০০/= ঘুষ দাবি করে, যদি না দেই তাহলে ৩/৬/১২ মাস এমনকি নাও পেতে পারি, তাই বাধ্য হয়ে দিতে হলো, মজার ব্যাপার হলো আমার ২ মেয়ে, একজনেরটা টাকা দেয়ায় ১ সপ্‌তাহের মধ্যে পেলাম, আরেকজনের টাকা না দেয়ায় প্রায় ১০ মাস হলো, এখনো ইসু্য হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKDADPNB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি নামজারি ও ভূমি উন্নয়ন কর

আমার বেশ কিছু নামজারির তদন্ত ছিল এবং ভূমি উন্নয়ন কর ছিল। সেগুলো বিভিন্ন সময় টাকা দিয়ে ছাড়াতে হয়েছে।

মাহমুদুপুর ভূমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK232NRZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পাসপোর্ট ভ্যারিফিকেশন

মা বাবার জন্য পাসপোর্ট তৈরি করতে হবে উমরাহ হজ পালনের জন্য । তাই পাসপোর্ট করতে পাসপোর্ট ভ্যারিফিকেশন এর জন্য থানায় গেলেই তারা জন প্রতি ৩০০০ টাকা ঘুষ দাবি করে । টাকা না দিলে ভেরিফিকেশন হবে না । টাকা দিলে সাত খুন মাফ ভেরিফিকেশন ডান । না দিলে অপেক্ষায় থাকেন কখন হবে কোনো নির্ধারিত সময় নেই ।

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4QQJ3D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নাগরিকত্ব সনদ

নাগরিকত্ব সনদ প্রদান এর জন্য আমাকে অনেক ভোগান্তির শিকার হতে হয় এই কাগজ সেই কাজগ নানান জিনিস এর কথা বলা হয়। তার পর আমার বাবা একটা সিস্টেম করে একটা link বের করে ২০০০ টাকা দেয় তার পর সব কাজ সহজে হয়ে যায়।

সুনামগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYTFTYWB
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২

জমি দলিল

জমি দলিলের সময় সরকারি রেজিষ্ট্রি খরচ পরিশোধ করে দলিল করার পরও জমির মূল্যের প্রতি ১ লাখে ৫০০ টাকা করে অতিরিক্ত অফিস খরচ দিতে হয়। যেমন জমির মূল্য যদি ৫০ লাখ হয় তবে সমস্ত রেজিষ্ট্রি খরচ পরিশোধের পরও অতিরিক্ত ২৫০০০ টাকা অফিস খরচ হিসেবে দিতে হয়। এই টাকা যায় কোথায়? এটা বাধ্যতামূলক। দিতেই হয়।

সদরপুর সাব রেজিষ্ট্রি অফিস, ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKTPZNJX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বাংলাদেশ পুলিশ

আমার চাকরির ভেরিফিকেশনে আমার বাবা একজন বিএনপি নেতার দোকানে চাকরি করে বলে তিনি এটাকে ইস্যু করে ঘুষ দাবি করেন।

তিতাস, কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTT383YR
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

জমির দলিল উত্তোলন

২০১০ সালে জমিন দলিল করেছি,আমি এখন দলিল উঠাইতে গেছি, যে তারিখে দলিল হইছে সেই তারিখ বলছি কিন্তু সে বলতেছে দলিল পাওয়া যাচ্ছে না। আমি বললাম তাহলে এখন আমি কি করতে পারি সে বলল ৩০০০ টাকা দিলে দলিল পাওয়া যাবে,অন্যভাবে খুঁজে বের করে দেওয়া যাবে।

মুক্তাগাছা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYVT4RL6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

নাম জারি

কোম্পানী করার জন্য জায়গা কিনে তার খারিজ করাতে গেলে শতাংশ প্রতি ১০০০ টাকা আর ব্যক্তি নামে কিনা জায়গা বিঘা ১০০০০ টাকা ছাড়া খারিজ করবে না। ব্যক্তি নামেরটা খারিজের শেষ পর্যায়ে একটা ডিজপিউট তুলে আরো ৫০০০০ টাকা দাবি করে না দিলে খারিজ বাতিল হয়ে যাবে বলে। টাকাটা পরিশোধ করার পর খারিজ দেয়।

পৌরসভা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRZ4FMT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নাম খারিজ

নাম খারিজ অথবা রেকর্ড সংশোধন। নাম খারিজ অথবা মামলায় রায় প্রাপ্ত কোন রেকর্ড সংশোধন করতে গেলে তারা শতাংশ অনুযায়ী টাকা দাবি করে। ঘুষ না দিলে দিনের পর দিন ঘুরাতে থাকে। অনেক সময় কোন কাজ হয় না।

কুড়িগ্রাম সদর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNWK58KA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারির আবেদন নাম্বার চেয়েছিলাম

চর কলমি ইউনিয়ন ভুমি অফিসের তোশিলদার —,এই লোকটা আমার থেকে ঘুষ চেয়ে নিয়েছে শুধুমাত্র একটা অনলাইন আবেদন নাম্বার চেয়েছিলাম এই আবেদন নাম্বারটা দেওয়ার জন্য, এবং আমি যে টাকা দিয়েছি এই টাকা নিয়ে সে সন্তুষ্ট হয়নি বারবার ঘুরে ঘুরে শুধু টাকাটা হাতে নিয়ে টাকার দিকে চেয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ ছাড়া কোন কথা বলে না, একটা নামজারির আবেদনে তাকে ১৫ থেকে ২০ হাজার টাকা দেওয়া লাগে।

চর কলমি ইউনিয়ন ভূমি অফিস, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRJQJH9T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলন

ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কটি চার লেনে উত্তোলনের জন্য সরকার জমি অধিগ্রহণ করে। যার ফলে ঐ সড়কের পাকুন্দিয়া অংশে আমাদের জমিও সরকার অধিগ্রহণ করে, অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ হিসেবে সরকার আমাদের ৯৫ লক্ষ টাকা ক্ষতিপূরন দেয়। ক্ষতি পূরণের টাকা উত্তোলনের জন্য যখন আমরা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখায় যায় তখন তারা ২০ লক্ষ টাকা ঘোষ দাবি করে এবং দর-কষাকষি করে না পেরে অবশেষে ১০ লক্ষ টাকায় রফাদফা করি। তাছাড়া দীর্ঘ ১ বছর তারা আমাদের চরম লেভেলের ভোগান্তিতে ফেলে, ১ বছর তাদের দরজায় দরজায় ঘুরে টাকা উত্তোলন করা লাগছে।

কিশোরগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3P8ETE
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্টের ডকুমেন্টস জমা দিতে গিয়ে

পাসপোর্ট এর কাগজপত্র জমা দেয়ার পর, যতবার গিয়েছি নতুন নতুন ডকুমেন্ট চাইছিল। যেগুলো তালিকাভুক্ত নয়। যেমন নাগরিকত্ব সনদ। আমাকে তিন চার দিন ঘোরানোর পর বললো, আপনি "অমুক" এর সাথে কথা বলুন, তার পেছনেই একজন পিওন বা সামথিং। সে বললো, আমরা সব ঠিক করে দিব, ৫ এর কম হবেনা। সবাই পাবে। আমি একা নিব না। আমি না দিয়ে তথ্য নিজেই সংশোধন করি। পরে দেখা যায়, অনলাইন পেমেন্টের করার পর তাদের দাবী অনুযায়ী তথ্য সংশোধন এর কারণে আমার পেমেন্টের সাথে পাসপোর্ট এর আবেদনের সম্পর্ক ক্যান্সেল হয়ে গিয়েছে। আমার ফি সব সব শেষ!

পাচলাইশ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT32F2N4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজাড়ি করতে টাকা নিয়েছে ঘুস

নামজাড়ি করতে ১১৭০ টাকা কিন্তু প্রায় ৫০০০ প্লাস টাকা নিছে টাকা না দিলে কাজ হয় না কাহজ যটিলতা করে

নাটোরে জেলার, সিংড়া থানা বামিহাল ভুমি আফিয়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJLNX85E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

কল কারখানা অধিদপ্তর গাজীপুর

কলকারখানা লাইসেন্স ও নকশা অনুমোদনের জন্য ৫ লক্ষ দাবি করে পরে নেগোসিয়েশন করে ২ লক্ষ টাকা দিয়ে লাইসেন্স ও অনুমোদন নিই

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK2ENNJC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

মৃত ব্যাক্তির লাশ ছাড়িয়ে নিতে

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজয় ৭১ হলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। পাশের গ্রামের এক ভাই এক্সিডেন করে তখন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় অবশেষে রোগী মারা যায়। লাশ ছাড়িয়ে নিতে জোর প্রর্বক ৫০০০ টাকা নেন দায়িত্ব প্রাপ্ত কর্মচারী

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXHBEJU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খারিজ

আমার বাবা জমির ১৫ শতাংশ জমির খারিজ করতে গিয়ে ১০,০০০ টাকা চেয়ে বসেন, এবং এ টাকা ছাড়া খারিজ সম্ভব জানিয়ে দিলে ঐ টাকা দিতে হয়। টাকা দেওয়া হয়ে গেলেও এখনো কাজটি সম্পন্ন হয়নি অর্থাৎ জমির খারিজ সম্পন্ন হয়নি।এখন উনারা আরো টাকা দাবি করছে কাজটি সম্পন্ন করার জন্য। উল্লেখ্য যে,এই কাজ ভূমি অফিসে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজটির জন্য যেতে হয়েছে ভূমি অফিসের একজন স্টাফের বাসায় এবং সেখানেই টাকা দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN6B9FUT
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

চাকরি স্থায়ীকরন

চাকরী স্থায়ীকরনের জন্য বিভাগীয় কমিশনার অফিসে আবেদন করেছি। সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও বলে অমুক কাগজটা নিয়ে দেখা কইরেন। দেখা করলে প্রথমে ২০০০০টাকা চায় পরে ১০০০০টাকায় গাইগুই করে রাজী হয়েছে। বলেছি মাসের শেষের দিকে হাতে টাকা পয়সা নেই। বেতন পেলে দিয়ে দিবো। কাকেও কাকের মাংস খায়না। কিন্তু এই সরকারি অফিসগুলো এমন এক জায়গা যেখানে জনগনের পকেট কাটার পাশাপাশি অধস্তন অফিসের কর্মচারীদেরও রেহাই দেয়না।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJD4A79H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভোলা পল্লী বিদ্যুৎ

১টা মসজিদের মিটার নামাতে ৮০০০হাজার টাকা দিতে হয়েছে পরানগঞ্জ ডিজিএম কে

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRBMX32L
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬.০ হাজার

কোন কারন ছাড়াই

আমি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে আসছিলাম ময়মনসিংহের দিকে। পথিমধ্যে রাজেন্দ্রপুর এ আমার বাইক আটকায় পুলিশ। আমার ড্রাইভিং লাইসেন্স বাইকের কাগজপত্র সব ছিল কোন কথাবার্তার আগেই পুলিশ বাইকের চাবি নিয়ে নেয়। পরে কোন ইস্যু না পাওয়ার পর যখন আমি চাবি ফেরত চাই তখন তারা তা দিতে অস্বীকার করে এবং ১০ হাজার টাকা চায়। উল্লেখ্য আমার বাইকটা কিছুটা দামি সেজন্য হয়তো টাকা বেশি চেয়েছে। পরবর্তীতে আমি কিছুটা কথা কাটাকাটি করে ৬০০০ এ সমঝোতা করি। এর আগ পর্যন্ত চাবি ওই পুলিশের কাছে ছিল না বরং সে অন্য একজন পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয় যা আমি দেখতে পাইনি।

গাজীপুরগাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK7396P5
মন্তব্য