সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

মৃত ব্যাক্তির লাশ ছাড়িয়ে নিতে

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজয় ৭১ হলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। পাশের গ্রামের এক ভাই এক্সিডেন করে তখন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় অবশেষে রোগী মারা যায়। লাশ ছাড়িয়ে নিতে জোর প্রর্বক ৫০০০ টাকা নেন দায়িত্ব প্রাপ্ত কর্মচারী

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXHBEJU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খারিজ

আমার বাবা জমির ১৫ শতাংশ জমির খারিজ করতে গিয়ে ১০,০০০ টাকা চেয়ে বসেন, এবং এ টাকা ছাড়া খারিজ সম্ভব জানিয়ে দিলে ঐ টাকা দিতে হয়। টাকা দেওয়া হয়ে গেলেও এখনো কাজটি সম্পন্ন হয়নি অর্থাৎ জমির খারিজ সম্পন্ন হয়নি।এখন উনারা আরো টাকা দাবি করছে কাজটি সম্পন্ন করার জন্য। উল্লেখ্য যে,এই কাজ ভূমি অফিসে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজটির জন্য যেতে হয়েছে ভূমি অফিসের একজন স্টাফের বাসায় এবং সেখানেই টাকা দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN6B9FUT
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

চাকরি স্থায়ীকরন

চাকরী স্থায়ীকরনের জন্য বিভাগীয় কমিশনার অফিসে আবেদন করেছি। সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও বলে অমুক কাগজটা নিয়ে দেখা কইরেন। দেখা করলে প্রথমে ২০০০০টাকা চায় পরে ১০০০০টাকায় গাইগুই করে রাজী হয়েছে। বলেছি মাসের শেষের দিকে হাতে টাকা পয়সা নেই। বেতন পেলে দিয়ে দিবো। কাকেও কাকের মাংস খায়না। কিন্তু এই সরকারি অফিসগুলো এমন এক জায়গা যেখানে জনগনের পকেট কাটার পাশাপাশি অধস্তন অফিসের কর্মচারীদেরও রেহাই দেয়না।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJD4A79H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভোলা পল্লী বিদ্যুৎ

১টা মসজিদের মিটার নামাতে ৮০০০হাজার টাকা দিতে হয়েছে পরানগঞ্জ ডিজিএম কে

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRBMX32L
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬.০ হাজার

কোন কারন ছাড়াই

আমি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে আসছিলাম ময়মনসিংহের দিকে। পথিমধ্যে রাজেন্দ্রপুর এ আমার বাইক আটকায় পুলিশ। আমার ড্রাইভিং লাইসেন্স বাইকের কাগজপত্র সব ছিল কোন কথাবার্তার আগেই পুলিশ বাইকের চাবি নিয়ে নেয়। পরে কোন ইস্যু না পাওয়ার পর যখন আমি চাবি ফেরত চাই তখন তারা তা দিতে অস্বীকার করে এবং ১০ হাজার টাকা চায়। উল্লেখ্য আমার বাইকটা কিছুটা দামি সেজন্য হয়তো টাকা বেশি চেয়েছে। পরবর্তীতে আমি কিছুটা কথা কাটাকাটি করে ৬০০০ এ সমঝোতা করি। এর আগ পর্যন্ত চাবি ওই পুলিশের কাছে ছিল না বরং সে অন্য একজন পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয় যা আমি দেখতে পাইনি।

গাজীপুরগাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK7396P5
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

করের সার্টিফিকেট প্রদান

এটার কোনো সরকারি ফি আছে কি না তা জানানেই তবে বাধ্যতা মূলক দিতেই হবে। আর অনলাইনে টেক্স রিটার্ন করলে কোনো কাগজ চাইলে অনিহা প্রকাশ ও পিয়ন দ্বারা লাঞ্ছিত ফ্রি। আর এখানে উনাদের কাছে সবর্চ্চো মুর্খ ছাড়া কেউ কর অফিসে পা রাখে না। আপনার শিক্ষা এখানে শুন্য টাকা এখানে শিক্ষক।

নেত্রকোনা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY8NEHMA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

চুরি ছিনতাই মাদককারবারি

আমি চট্টগ্রাম আগ্রাবাদ মোগলটুলি বাজারের কাছাকাছি এলাকায় থাকি, মোগলটুলি এরিয়াতে মাদক ও ইয়াবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি চুরি ছিনতাই হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমি আমার থেকে প্রায় ৩০০০০ টাকা নিয়ে পেলছে মোগলটুলি বাজারের পাশে রিকাশার গ্যারেজে আড্ডা দেওয়া চিহ্নিত মাদকাসক্ত ও মাদক ব্যাবসায়ী জীবন বিজয় লাড্ডু সাদ্দাম বাদল সহ আরো কিছু লোক। সমাজের উঠতি বয়সী তরুণদের জীবন হুমকির মুখে

চট্টগ্রাম, আগ্রাবাদ মোগলটুলি বাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTZW3MTY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ব্যাংক একাউন্ট খুলা

সোনালি ব্যাংক, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ শাখায় একটি ব্যাংক একাউন্ট খুলার জন্য পিয়ন ১০০ টাকা দাবি করে

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MY3L569V
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১.৫ হাজার

বিএড ফাইল

আমার ফাইল ছাড়ার জন্য অনুরোধ করছি।টাকা দাবি করেছে।তারপর এক জনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অফসের টাকা দিয়েছি

মহেশপুর, ঝিনাইদহ, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHG9895R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পল্লী বিদ্যুৎ

আমার একটি সংযোগে লোড বৃদ্ধির জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে কথা বলি। তখন তারা নানা রকম অযুহাত, আবেদন, কাগজ পত্র, ইত্যাদি বিষয় নিয়ে কথা পেচাতে থাকে। এরপর বলে আবেদন করেন দেখতেছি। ১মাস ঘুরেছি কাজ হয়নি। অফিসের বাইরে একজন লোক বলে ভাই দালাল ধরেন কাজ হয়ে যাবে। এরপর দলাল ধরি, টাকা দেই, কাজ হয়ে গেছে।

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHXXADBR
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

Driving License

আমাকে বলা হয়েছিল, ভাই, আপনি যদি দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স না করেন, তাহলে আগামী পাঁচ বছর ঘুরেও হয়তো লাইসেন্স করতে পারবেন না। তাই অযথা সময় নষ্ট না করে আমাদের মাধ্যমে করিয়ে নিলে আপনার জন্য প্রক্রিয়াটা সহজ হবে।

BRTA Narayanganj Circle Office, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKRBHGK8
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

সেবা

বাবা প্রচন্ড অসুস্থ ছিল, কিছুক্ষণ পর পর খিঁচুনি দিচ্ছিল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলা নগরী নিয়ে গেলে সেখানে ভর্তি হতে ও bed এ নিতে বলে, সেখানে ওয়ার্ড এ নিয়ে গেলে, বেড বরাদ্দের জন্য ৩০০ টাকা চায়, তখন আমার কাছে টাকা ছিল না কিন্তু আমি কি করবো বলে যে ভাইয়া আমায় পরে টাকাটা দিচ্ছি আপাতত একটা বেড দেন, প্রায় ৩০ মতো বেড তখন ফাঁকায় ছিল। এটা সম্ভবত ছিল ফেব্রুয়ারির ১০ তারিখ। তখন উনি বলে যে আচ্ছা দিচ্ছি, কিন্তু ২-৩ ঘণ্টা চলে গেলেও উনি বেড দেয় না। তখন নির্বাচনের আগে কোন মতো বিকাশে তাকে টাকা পরিশোধ করার পর তিনি বাবাকে বেডে দেন। আমি চাইলে উনার বিকাশ নাম্বার দিতে পারব। শুধু এই হসপিটাল না সরোয়ারদী হসপিটালেও এবং ঢাকা মেডিকেল হসপিটালেও একই রকম দেখেছি।

ঢাকা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK8662J8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

আদালত থেকে সনদ এবং দলিল উত্তোলন।

টাঙ্গাইল যুগ্ম জেলা জজ আদালত (৪র্থ অর্থ ঋণ আদালত) এ আমি ঢাকার একটি সরকারি ব্যাংকের প্রতিনিধি হয়ে যাই। আদালত থেকে সনদ, দলিল ও অন্যান্য কাগজ উত্তোলন করার সময় বিচারকের সেরেস্তাদার — অথবা — (নাম টা সঠিক মনে করতে পারছি না) অতিরিক্ত টাকা দাবি করলে পরিশোধ করতে বাধ্য হই। তারিখ: ২৩/০৮/২০২৬।

টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKJY7CLU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমি নামজারি

আমি ৪ শতাংশ জমি নামজারি করতে ভূমি অফিসে যাই, কিন্তু আমার কাছ থেকে ১৫০০০ টাকা চাওয়া হয়, যেখানে আমি জানতে পারি সরকারি ফি ১২০০ টাকা। আমার জমি বিক্রি করার জন্য নামজারি করা বাধ্যতামূলক হয়ে পড়েছিল, যার কারণে আমি এই টাকা দিতে বাধ্য হই।

গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVVLFFC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

গর্ভবতী ভাতা

এই ইউনিয়ন পরিষদের সচিব সাহেব গর্ভবতী ভাতার জন্য পাঁচ হাজার টাকা করে নিয়ে থাকেন। সবকিছু ঠিকঠাক থাকার পরও তাদেরকেই টাকা দিতে হয়। এই পরিমাণ অর্থ সকলের কাছে দাবী করা হয়। টাকা পরিশোধ না করলে গর্ভবতী ভাতা দেওয়া হয় না। শুধু গর্ভবতী ভাতা নয় সব ধরনের ভাতার জন্যই তাদেরকে টাকা দিতে হয়। এমনকি ইউনিয়ন পরিষদের কোন ধরনের সেবা নিতে গেলেও তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। দীর্ঘদিন ধরেই এই কার্যকলাপ চলমান।

ইউনিয়ন : চরযশরদী, থানা : নগরকান্দা, জেলা: ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK6ZQFC9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

স্মার্ট কার্ড

গাড়ির স্মার্ট কার্ডের ডেলিভারি স্লিপের মেয়াদ চলে যাওয়াই ৫০০ টাকা ঘুষ। স্মার্ট কার্ড বিআরটিএ অফিসে আসলে ম্যাস্রজ আসার কথা। কোন ম্যাসেজ আসছিলোনা। সামান্য স্লিপের মেয়াদ চলে যাওয়াই কেস দিতে চাইছিলো। পরে পাশে ডেকে নিয়ে ১০০০ দাবি করলে ৫০০ দেওয়া লাগে। বাংলাদেশের হাইওয়েতে পুলিশ মানেই ধান্দাবাজ

ঝিনাইদহ, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHE5S99Q
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০

জাতীয় চিড়িয়াখানা

অবৈধভাবে প্রতিটি যানবাহন থেকে বিশ টাকা আদায় করা হচ্ছে ঢাকা চিড়িয়াখানায়। —

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK95WXJB
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০০ লাখ

আয়কর

প্রবাসী আয় শতভাগ সুদ মুক্ত। বাড়ি নির্মাণ বিনিয়োগ কম দেখানো হয়েছে দাবি করে পরোক্ষভাবে ৫ লাখ টাকার ইঙ্গিত দেয়া হয়ে দুই দফায় মোট ৯০ হাজার টাকা ঘুষ প্রদান করা হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK9GDAAH
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

পরিবার পরিকল্পনা বিভাগ

পেনশনের ঘুস দাবী করেন ৫০,০০০/- আমি পরিশোধ করি ৩০,০০০/-। আমার পেনশনের চেক ৫ দিন অফিস আটকিয়ে রাখেন পরিশোধ কম করায় আমার ঈদুল ফিতরের বোনাস এখন পর্যন্ত দেন নাই।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNQBV8AC
মন্তব্য