সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০ হাজার

প্রতিটা ইউপি করতে ৫০০০ টাকা প্রদান করতে হয়

ইউপি যদিও এখন অনলাইনে করা হয় তারপরও টাকা না দেওয়া পর্যন্ত এটা এপ্রুভ করা হয় না। এটা আমরা না দিয়েও পারছিনা আবার কাউকে বলতেও পারছি না। আগে বিকাশে টাকা নিতো এখন সরাসরি টাকা দিতে হয়। এর থেকে কি পরিত্রাণের কোন উপায় নাই। আমরা কি আসলে থেকে বের হতে পারব না।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKJ6MR6
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি বা মিউটেশন

সরকারি ফি ১১৭০, নায়েবকে ৬০০০ টাকা না দিলে ভুল রিপোর্ট দিবে। টাকা দেই নাই করেছেও তাই। এখন বনে বনে ঘুরি। এখনো হয়নি কাজটি।

ঘারিন্দা ইউনিয়ন ভূমি অফিস, টাংগাইল সদর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5S57VH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

চাকরির জন্যে

দেশের একটি নামিদামি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামান্য (গ্রেড-১৩) চাকরির জন্যে উপরোক্ত অর্থ দাবী করা হয়েছিলো। যিনি চেয়েছিলো তিনি নিজেও একটি নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH2JLVCS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ব্যাংক একাউন্ট খোলা

ব্যাংক একাউন্ট খোলার জন্য পিয়ন ১০০ টাকা চেয়েছিল। সোনালি ব্যাংক, শম্ভুগঞ্জ শাখা, ময়মনসিংহ

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYEPP6JL
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩০০

দশ বছর মেয়াদ শেষ হবার পর নতুন করে ব্যাঙ্কে টাকা দেবার পর বিআরটিএ কাগজ জমা নেয়না ৩০০ টাকা ঘুষ ছাড়া

আমার গাড়ির দশ বছর মেয়াদি রেজিষ্ট্রেশন করা ছিল সেটা শেষ হলে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ট্যাক্স টোকেন সংগ্রহ করার জন্য বিআরটিএ চাপাই নবাব গঞ্জ যায় তারা গাড়ি পরিদর্শন করবে না অন্যদিন আসতে বলে তারপর ৩০০ টাকা সহ কাগজ জমা দিতে বলে।

Chapinawabganj, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJVBVUC7
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১৮.০ হাজার

মেডিক্যাল ছুটির বিল

ডামুড্যা শিক্ষা অফিসের কেরানি, বিলে অর্ধেক টাকা দাবি করে। বলে টাকা না দিলে বিল পাশ হবে না। বিল পাশ করাইতে চাইলে তার টাকা দিতে হবেই। শিক্ষা অফিসার নিরব ভূমিকায় ছিলো। আমার বিলের জন্য যেই পরিমাণ হয়রানি করা হয়েছে তা কল্পনা করা যায় না। এক বছর সময় লাগছে, বিল পাশ করাতে। তাও হইতো না, যদি না আমি জেলা শিক্ষা অফিসারের দ্বারস্থ না হইতাম। আমি জীবন টাকে তেজপাতায় পরিনত করেছিলো এক ঘুষখোর।

ডামুড্যা, শরীয়তপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWGGVXM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০০ লাখ

নামজারী খতিয়ান সৃজন

পুরাতন দলিল আর জমির পরিমাণ বেশি ছিল প্রায় ১৫ শতাংশ। ওয়ারিশ মূলে নামজারি। এতেই চরম মূল্য বাকলিয়া সার্কেল ভুমি অফিস ও আগ্রাবাদ সার্কেল ভূমি অফিস, মহানগর, চট্টগ্রাম।

শহর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTAMRFMH
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.২ হাজার

সন্তানের জন্ম নিবন্ধনে ইংরেজী নাম আছে বাংলানাম সংযুক্ত করতে

সন্তানের জন্ম নিবন্ধনে ইংরেজী নাম আছে বাংলানাম সংযুক্ত করতে গিয়ে ২০০০/- উপরি দিতে হয়েছে। অন্যথায় সন্তানের ভর্তী রেজিস্ট্রেশন করা যাচ্ছে না।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKFJN9BX
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ কোটি

চাকরি পরিক্ষা

নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ প্রকৃয়া রর্তমানে চলমান, পদের নাম ডাটাএন্ট্রি অপারেটর, লিখিত পরিক্ষায় ডিভাইসের ব্যবহার, যারা কন্টাক্ট করেছে তাদের কাছে পাশ সাপ্লাই, করেছে একটি সিন্ডিকেট, যার অভিযোগ দেওয়ার পরও কোন পদক্ষেপ নেয়নি, অভিযোগগুলো যাচাই বাছাই ও করেনি

নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK52LWUR
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১০.০ হাজার

রেকার বিলের নামে চুরি

আমার ৬ চাকার একটি ট্রাক আছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা। ঝিনাইদহ থেকে সিলেট যাবার পথে রানিং রাস্তায় হঠাৎ গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক কষ্টে গাড়ি রাস্তার সাইডে পার্কিং করলেও ভিআইপি কোন একজন উক্ত রাস্তা দিয়ে আসার কথা বলে গোয়াইনঘাট থানার CSI — নামের একজন অফিসার ড্রাইভারকে অনেক বকাবকি করে এবং দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে বলে,ড্রাইভার তাকে কোনভাবেই বোঝাতে পারেনা,ইঞ্জিন বিকল হলে ধাক্কা দিয়ে লোড গাড়ি সড়ানো অসম্ভব। এরপর পুলিশ অফিসার কোনরুপ সাহায্য না করে থানা থেকে একটা গাড়ি নিয়ে এসে গাড়ির সাথে দড়ি বেধে থানার পাশে একটা স্থানে নিয়ে যান,এরপর ১০ হাজার টাকা দাবি করেন। অনেক রিকোয়েস্ট করেছিলাম,১০০ টাকাও কম রাখেন নাই। রেকার বিল দেখিয়ে ১০ হাজার টাকায় নেন,কোন রশিদ দিতেও রাজি না হলে ৭হাজারের একটা কাগজ দেন

গোয়াইনঘাট,সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYWMN932
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য দুই নাম নাই নির্বাচন কমিশনের অপিস ইউনিয়ন পরিষদ অপিস।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTP62MQJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭.০ হাজার

জমি রেজিস্ট্রি

হেবা দলিল, সরকারি চালান করার পরে আর কোনো টাকা লাগে না। দলিল লেখক বলল লাখপতি ৪০০ টাকা করে পরিশোধ করতে হবে। পরে আমি অফিসে কথা বললে বলে হ্যাঁ দিতে হবে। আমার দলিল মূল্য অনুসারে ৭০০০ টাকা আসলে পরো উনার সাথে তিন হাজার টাকায় রফাদফা করি।

উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBVJSH7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

For police verification certificate

চিরিরবন্দর থানার SB-এর — নামের একজন ব্যক্তির কাছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ২,০০০ (দুই হাজার) টাকা প্রদান করেছি। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি এখন পর্যন্ত আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করেননি।

Chirirbandor, Dinajpur, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNXGYJEG
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.৫ হাজার

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন ২ লাইসেন্স সুপারভাইজার anonymous

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য যোগাযোগ করছিলাম, বলছে সরকারি ফি এর থেকে ৩৫০০ বেসি লাগবে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK23UJZ6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

নতুন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘুষ প্রদান

প্রথমদিন সব কাগজপত্র নিয়ে গিয়েছিলাম যা যা BRTA থেকে চাওয়া হয়েছিলো এরপরেও উচ্চমান সহকারী — এটা ঠিক নেই ওটা ঠিক নেই বলে বার বার কাগজ জমা নিতে আপত্তী যানায় পরবর্তী দিন — নামের আরেক অফিস সহকারীর মাধ্যমে ২০০০ টাকা ঘুষ প্রদান করে কাগজপত্র জমা দেওয়া হয় ।

নাটোর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ28WEFS
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন

ট্রেড লাইসেন্স এর ঠিকানা নবায়ন করতে গেলে তারা আবেদন ও সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা দাবি করে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZW5A2C
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২৭.০ হাজার

কৃষকদের নাম দিয়ে টাকা আত্মসাৎ

উপজেলা কৃষি অফিসারগণ বিভিন্ন কৃষকদের নামে সাদা কাগজে কাঁচা ভাউচার দেখিয়ে কৃষকদের স্বাক্ষর নকল বা ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা আত্মসাৎ করে ফেলে। বিভিন্ন প্রকল্পের টাকা হতে এভাবে টাকা আত্মসাৎ করছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTDXNV8K
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৮০০

ট্রেড লাইসেন্স

আমাকে বলল অফিসার যাদের থেকে সিগনেচার নিবো সবাইকে টাকা দিতে হয়, না দিলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ভেরিপাই করে আরো বেশি টাকা দাবী করবে।

শহর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT36PYQ3
মন্তব্য