সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নাম খারিজ

নাম খারিজ। নাম খারিজ/রেকর্ড সংশোধন মামলায় রায় পাওয়ার পরও সব কাগজ ঠিক থাকলেও জমির পরিমাণ অনুযায়ী ঘুষ চাওয়া হয়। ঘুষ না দিলে বিভিন্ন কারণ দেখিয়ে নাম খারিজ বাতিল/দেরি করানো হয়। মাসের মাস ঘুরেও কাজ হয় না।

কুড়িগ্রাম সদর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN49DFRT
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫০০

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনে চা নাস্তা খাওয়া টাকা চেয়েছে ৫০০ টাকা দিলাম। এস আই রীতিমতো অফিস খুলে বসেছিলো ফোন করে অফিসে ডাকত প্রত্যেক এর কাছ থেকে ৫০০-১০০০-২০০০ যেভাবে যা পারত নিত

Faridpur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKY658M2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

লাইসেন্স এর জন্য আবেদন

লাইসেন্স পেতে হলে বিআরটিএ তে কমপক্ষে ১৪ হাজার টাকা দেওয়া লাগে। আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছে সবাইকেই ১৫ হাজার বা তার অধিক টাকা ঘুষ দিতে হয়েছে। নয়ত ফেইল

চট্টগ্রাম বিআরটিএ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTWTXHVV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

বিশ্ববিদ্যালয়ের নিয়োগের সময় টাকা চেয়েছিলো

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ২০১৫ সালে টাকা চাইলো ফোন করে সরাসরি। আমার মনে হয়েছে নিজের যোগ্যতায় আমি জব পাবো। আর টাকা দিয়ে চাকরিতে ঢোকা মানে নিজের কাছে আজীবন ছোট হওয়া

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKN8PYBP
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

বেডের জন্য

হাসপাতাল থেকে সীট কেটে দিলে ওয়ার্ড বয় যে থাকে সে ছাড় পত্র দেওয়ার সময় টাকা দাবি করে। অনেকের থেকেই ১০০/২০০৳ করে নিয়েছে। আমার কাছে টাকা দাবি করলে আমি সেটা প্রত্যাখ্যান করি এবং তার সাথে তর্কে জড়িয়ে যাই।

শহর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTGD2ZJS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

সরকারি বেতন করাতে গেলে। টাকা না দিলে বেতন হয় না। কোন সমস্যা না থাকলেও বেতন হয় না।

সরকারি চাকরির বদলি জনিতLPC একসেপ্ট করাতে টাকা লেগেছে।

Narayanganj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3LDXVC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Jonmo Nibondhon

আমার ছেলের জন্ম নিবন্ধন এর জন্য অনলাইন আবেদন করে টাকা পে করি , অনেকদিন পরও এপ্রুভাল না হওয়ায় সাভার পৌরসভা অফিস এ যাই , অফিস সহকারী অফিস খরচ এর জন্য ১০ হাজার চায়, বিদেশ এ যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন থাকায় ঘুস দিয়ে জন্ম নিবন্ধন করে নেই

Savar, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKN9RU4T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জাতীয় পরিচয় পত্র

জলঢাকা উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর জাতীয় পরিচয় পত্র হারিয়ে গিয়েছে এই জন্য নিয়েছে

নীলফামারী, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN6E3JAF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পৌর দোকান কর

ঘুষ না দিলে , উনি ,পৌর দোকান ট্যাক্স এর রিসিপ্ট দিবেনা ।ঘুষ না দিলে উনি ৪০%টাকা বাড়িয়ে দেবে ।

মাধবদী পৌরসভার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLLY3YQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

আদালত

মামলার নকল নিতে গিয়ে ৫০০ টাকা দিতে হয়েছে এবং হাজিরা জমা দিতে গিয়ে ২০০ টাকা দিতে হয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT98MAYM
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

MPO Application

MPO application korar por seta approved kore dhakar DD .ancolik shikkha office e....tara approved korar somoy tk chai...erokom kore upazila ,zila ancolik office e ei kaj kore...MPO abedon approved ,Arrer er file approved and eft application korar somoy tk khai tara open socrates .

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKX7XMQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

ট্রেড লাইসেন্স ইস্যু/ নবায়ন/ সংশোধন

ঢাকা সিটি করপোরেশন এর উত্তরা সিটি করপোরেশন এল ১ নং জোন এর ট্রেড লাইসেন্স বিতরন ও আবেদন সংগ্রহকারি — এর সামনে জান যে কোন একটি বিষয় নিয়ে যে কোন দিন যে কোন সময়; তাহলে বুঝবেন কিভাবে প্রকাশ্যে ঘুষ আদায় করছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4BZ6DK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক, শাহজাদপুর শাখার প্রিন্সিপাল অফিসার — ঘুষ ছাড়া ফুডের বিল পাস করে না।

শাহজাদপুর, সিরাজগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ83D3G8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমার সন্তানের ভর্তির জন্য বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি। পরদিন সংশ্লিষ্ট থানা থেকে একজন পুলিশ সদস্য ফোন করে বলেন যে আমি যেনো অনলাইনে দাখিলকৃত কাগজপত্রের মূল কপি নিয়ে থানায় ওনার সাথে যোগাযোগ করি। অথচ থানায় যোগাযোগ করলে ওনি কোনো কাগজপত্র ধরেও দেখেন নি। প্রকাশ্যে (অন্য সহকর্মীদের সামনে) বললেন, খরচা পাতির জন্য কিছু টাকা দেন। আমি বললাম, ফি বাবদ দেড় হাজার টাকা পরিশোধ করা আছে। ওনার জবাব, ঐ টাকা আমরা পাই না। আমি কিছুটা দ্বিধা নিয়েই এক খানা ৫০০/- টাকার নোট দিলাম। পরক্ষণে উনি বললেন যে, ওনি হাজার এর নিচে কোনো টাকা নেন না। অতঃপর আমি এক হাজার টাকা দিতে বাধ্য হই, এ আশঙ্কায় যে টাকা/ ঘুষ না দিলে হয়তো আমি সনদটি সময়মত পাবো না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9Y6RSR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

কৃষি অফিসের দূর্নীতি

কেন্দুয়া উপজেলার কৃষি অফিসার হিন্দু ভদ্র লোক টাকার জন্য ডিলারদের প্রতিষ্ঠানে যায়। বিগত সরকারের আমলের একটা লাইসেন্স ঠিকিয়ে রাখার জন্য ১লাখ টাকা নেয়। কিন্তু কোন কাজ ও করেনাই। উল্টো লাইসেন্স এর ক্ষতি করলো অফিসার উনি আবার একটা ইউনিয়ের প্রশাসকের দ্বায়িত্বেও আছেন।

কেন্দুয়া উপজেলা কৃষি অফিস নেত্রকোণা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYJHWSML
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

জমির খাজনা ২০/৫০ গুন বেশি আদায়

ঝিকরগাছা ভূমি অফিস এর সার্ভেয়ার, সরকার খাস জমির খাজনা ৩০-৫০গুন বেশি আদায় করেছে, এবং তার গন গন বদলি কেন শুধু ঝিকরগাছা এটা বুঝিনা। সবই তদবির বড় বাবু সব

ঝিকরগাছা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHMD2GHM
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳২০.০০ লাখ

Tax Audit of Individual File

— সহকারী কর কমিশনার কর সার্কেল-২৬৩ (আশুলিয়া-১), কর অঞ্চল ১২, ঢাকা He wanted Tk. 20 lac as his pocket expense for settling tax liability of Tk. 85 lac.

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKZWQHRL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

khatian

bhumi sheba office e ghosh deoa chara kaaj hoi na. 3 bochor ami nije apply kore dekechi. kintu bar bar kono na kono karon dekiye reject kore dei. pore taka jokon dilam kaaj hoiye gece. oi office shobai ek shate kore. je kono ekjon contract nibe baki shobai bhag kore khabe.

coxsbazar, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTL8ENAS
মন্তব্য