সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

NID কার্ড সংশোধন

NID কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলাম, বিভিন্ন অজুহাত দেখিয়ে 20000/- লাগবে বলে জানিয়েছে।

বাউফল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR6KWJWV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

বিধবা ভাতার আবেদনের যাচাই

আমার আম্মুর বিধবা ভাতা এর জন্য আবেদন করেছিলাম। এলাকার চৌকিদার আর বিএনপি নেতা এসেছিল যাচাইয়ে। ওনারা আমাদের চিনেন, তবুও ১৫০০ টাকা দাবি করেছে।

Noakhali, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTBCCNNH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০০ লাখ

দখল

আমি একটি এনজিও ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমার প্রতিষ্ঠানের ২০২২ সালে অর্থ আত্মসাতের দায়ে চাকুরীচুত ৩ জন সাবেক কর্মকর্তা দখল করে নেয়। এমতাবস্থায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫০ লাখ টাকার বিনিময়ে আমাকে কোন মামলা ছাড়াই আটক করে মিথ্যা একটি মামলায় জরিয়ে দেয়।এবং প্রতিষ্ঠানটি দখল করতে সহযোগিতা করে।

মোহাম্মদ পুর,ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSBH2B5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ভোটার হওয়া

আমি অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে আমার যাবতীয় কাগজ পত্র নিয়ে যাই লাইনে দাড়াই সিরিয়ালে গিয়ে আমার কাগজপত্র দেখে বলে ঠিক আছে আপনি মঙ্গলবারে আসেন,আমি মঙ্গলবারে আবার যাই ঐ দিন বলে ছবি তুলে সোমবার আর বুধবার আপনি বুধবারে আসেন আমি বুধবারে যাই লাইনে দাড়াই আবার সিরিয়ালে গেলে বলে আপনাকে কি কল দেওয়া হয়েছিলো?? আমি বললাম না কল তো দেওয়া হয় নাই। পরে বললো অফিস থেকে কল বা মেসেজ দিবে। তারপরে গেলো ১৫ দিন কল মেসেজ আসলো না।আমার পরিচিত একজনের মাধ্যমে জানলাম যারা টাকা দেয় শুধু তাদের ছবি তোলার জন্য কল দেয় তার ৮০০০ টাকা লাগছে পরে আমি আবার নির্বাচন অফিসে যাই বলি আমার কাছে ৬০০০ টাকা চায় পরে আমি রাজি হই নাই

উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMQ2VYL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ইউনিয়ন পরিষদের সেবা

অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিতে আমি জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ পটিয়া, চট্টগ্রাম উপস্থিত হয়।প্রথমে কম্পিউটার ম্যান এর কাছে যাই কম্পিউটার ম্যান আবেদন করে ১০০ টাকা সরকারী ফ্রি বলে ১০০ টাকা নে।এরপর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে পাঠায় সচিব ইউনিয়ন পরিষদের খারচ আছে বলে ১০০ টাকা নে।অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিতে ২০০ টাকা খরচ হয়

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTW8MWVW
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫০ লাখ

বাড়ির প্লান অনুমোদন

বরিশাল সিটি কর্পোরেশন CEO অবৈধভাবে বহু প্লান সই করেছে। হাই রাইজ বিল্ডিং এ ১২-১৫ লক্ষ টাকা পর্যন্ত ঘুস নিয়েছে প্লান অনুমোদন করতে। তাকে আবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে ট্রানফার করা হয়েছে। বরিশাল ছোট শহরে যদি ১২-১৫ লক্ষ টাকা ঘুস নিয়েছে। রাজুকে গিয়ে কয়েকশ কোটি টাকার মালিক হয়ে যাবে৷ বিসিসির প্লান সহকারি ৩ জন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে।

Barisal, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR5DST4E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.০০ লাখ

সেল পার্মিশন

সেল পারমিশন করাতে গিয়ে এই টাকা দাবি করেন। তাছাড়া কাজ করবে না তাই বাধ্য হয়ে দেয়া লাগছে।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJR7ZL2G
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১.৫০ লাখ

এমপিও ভুক্ত করা, এরিয়া বকেয়া টাকা দাবি করে বসা

আমি বেসরকারি নিবন্ধন ভুক্ত এক স্কুলে যোগদান করা থেকেই তারা নাস্তা বাবদ মোটা অংকের টাকা দাবি করেছিল। দিয়েছিলাম। এরপর এমপিও হওয়ার জন্য(কাগজ দ্রুত পাঠাবে) জেলা শিক্ষা অফিসার কে ঘুষ প্রদান।টাকা না দিলে ঝুলে রাখবে। এরপর স্কুলে প্রধান শিক্ষক তার নিহের জন্য ৫০ হাজার এর মত দাবি করে আছে। স্কুলে কোন এক খাতে বরাদ্দের টাকা সব শিক্ষকরা মিলে ভাগাভাগি করে নেয়ার পর সেই টাকাও নতুন শিক্ষকের কাছে দাবি করে রেখেছে। এদিকে ডিডি অফিসে অভিযোগ জানালে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি উলটো প্রাননাশের হুমকি দেয়।

শেরপুর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJZGT6AD
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

লাইসেন্স নবায়ন

সিটি গণপূর্ত অধিদফতরে ঠিকাদারি লাইসেন্স নবায়নের সরকারি ফি ২৩০০ টাকা। কিন্তু, নেওয়া হচ্ছে ৩৫০০ টাকা! ঠিকাদারদের অবস্থা বর্তমানে খুবই করুন! হাতে কোনো কাজ নেই। তবুও ঘুষ দিতে হয়

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK5REBG3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

অবসর ভাতা

আমার বাবা একজন অবসর প্রাপ্ত শিক্ষক। ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কেরানী — বাবার কাগজ পত্র গোছানোর দায়িত্বে ছিলেন। তিনি ৫০০০ টাকা না দিলে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দেন। যথাসময়ে টাকা না দেওয়ায় তিনি কাজ প্রচুর ঘুরিয়ে ছিলেন। কাগজ পত্রে গড়মিলের মিথ্যা ভয় দেখিয়ে আরো টাকা দাবি করলে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের হস্তক্ষেপে সেই যাত্রায় বেচে যাই। এই — প্রবীণ মানুষের কাছ থেকে টাকা খেয়েছে। প্রতিটি প্রবীণ টিচার তার আর্থিক লালসার শিকার হয়েছে।

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRHPZGLX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

চাকুরি নিশ্চিত করতে ঘুষ দাবি

২০২৫ সালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা চার ধাপে (এমসিকিউ, লিখিত, ব্যবহারিক ও ভাইভা) অনুষ্ঠিত হয়। ৪র্থ ধাপে দুইদিন ভাইভা হয় ৩৮ জনের ১৫ পদের বিপরীতে, প্রথম দিন আমার ভাইভা হয় এবং সেটি খুব ভালো হয়েছিল। ২য় দিন ভাইভা চলাকালীন ওখানকার এক স্টাফ ফোন দিয়ে চাকুরি নিশ্চিত করতে ৭ লাখ টাকার প্রস্তাব দেয়। এবং আমি তা প্রত্যাখ্যান করি, ওই রাতেই চূড়ান্ত রেজাল্ট দেয় আর আমি বাদ পরে যাই।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK8YMC3W
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতনের ফিক্সেশন

ভোলা হিসাব রক্ষণ অফিসের — (অডিটর) । তিনি প্রাথমিক শিক্ষা বিভাগের ভোলা সদর উপজেলার সকলের বেতন, বোনাস, অবসর ভাতার কাজ করেন। প্রতিটি কাজে তাকে টাকা দিতে হয়। অবসর প্রাপ্ত শিক্ষকদের থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন, যা আমি নিজ চোখে দেখেছি। প্রবীণ শিক্ষক গণ ভয়ে তার দাবি কৃত টাকা দিয়ে দেয়। সে খুব কৌশলে কাজ করে। কাজ সমাপ্ত হলে আড়ালে গিয়ে টাকা নেয়। আমার কাছে দাবি কৃত টাকা প্রত্যাখ্যান করলেও অন্য অন্য কাজে ৫০০ করে দিতে হয়েছে।

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR4U8Z88
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

চুরি হওয়া ফোন জিডির ভিত্তিতে পুলিশ উদ্ধার করার পর ৫০০০ টাতা ঘোষ দাবি করছে

পুলিশ বলছিলো, তাদেরকে সরকার কোনো টাকা দেয়না ফোন উদ্ধার করতে কার্যক্রম চালাতে। টাকার দাবিতে আমরা নাকচ ছিলাম ফোন লাগবে না বলে চলে আসি, পরে ও কল করে ৩০০০ টাকা দিলে হবে ফোন নিয়ে আস্তে পারব। আর কিচ্ছু করার ছিলো তখন ফেন বেশি জরুরি ছিলো।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT5FCQBH
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্সের জন্য

ভাই আপনি যদি টাকা দেন তাহলে বুলেটের গুলি মিস হবে কিন্তু ড্রাইভিং লাইসেন্স মিস হবে না। যদি টাকা না দেন তাহলে দশবার চেষ্টা করেও পাবেন না। টাকা দিলে পরীক্ষাও দিতে হবে না।

বগুড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJLGJK2E
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

নতুন লাইসেন্স

আমি লাইসেন্স এর জন্য কুমিল্লা বিআরটিএতে গেলে গেলে স্পিড মানি হিসেবে অফিসে ২৫০০টাকা দিতে হয়।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTTF2FV9
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

Driving licence

ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় বেশিরভাগই লিখিত ও মৌখিক পরিক্ষাতে উত্তীর্ণ হলেও প্রাকটিকাল এ ফেল করে। একই পরিস্থিতির শিকার হওয়ার পর আমাকেও একই প্রস্তাব দেয় BRTA এর একজন কর্মি, যে 3000 টাকা দেওয়া হলে fail এর জায়গায় pass এন্ট্রি করা হবে কম্পিউটার এ।

Lakshmipur, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT95XNVP
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য অন্য এক থার্ড পারটির মাধ্যমে চাওয়া হয়েছে। আমি এখনও দেই নাই। আগে একই কাজ করে দেয় নাই

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT8BTF6A
মন্তব্য