সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সিটি কর্পোরেশন

মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট

আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যু সনদ নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ফার্মগেট অফিসে গেলে সিটি করপরেশনের ওয়ার্ড সচিব আমাকে ডিসি অফিস থেকে সই করিয়ে আনতে বলেন। এটি তাঁদের দায়িত্ব উল্লেখ করায় তিনি সনদ প্রদানের বিনিময়ে ৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। এতে অসম্মতি জানালে তিনি নিজেই ডিসি অফিসে গিয়ে সই নেওয়ার কথা বলে আমাকে হয়রানির হুমকি দেন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ৫,০০০ টাকা ঘুষ দিয়েই বাবার মৃত্যু সনদ সংগ্রহ করতে হয়।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK59L7N5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা

পূর্ব রাজাবাজার কবরস্থান গলিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পানির পাম্প বসানো হয়েছে এবং এখন পর্যন্ত মিটার ছাড়া বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। ডিপিডিসির প্রধান প্রকৌশলীকে অবহিত করার পর তিনি প্রথম সংযোগ বিচ্ছিন্ন করেন কিন্তু অপরাধীদের কাছ থেকে নগদ টাকা পেয়ে পুনরায় সংযোগ প্রদান করেন। তিনি এখন উল্টো দাবি করছেন সবকিছু বৈধ অথচ এখনও মিটার ছাড়া অবৈধ সংযোগে বিপুল পরিমান বিদ্যুৎ চুরি হচ্ছে।

ঘুষ দিইনি
ঢাকা ৳৩.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK2B3AXR
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেশাগত দক্ষতাজনিত ইনক্রিমেন্টের বকেয়া বিল উত্তোলন

আমি ২০১৭ সালে সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগাদান করি। ২০২৬ সালে এসে আমাদের জুনিয়র ও সিনিয়র কলিগরা চাকুরির পূর্বে মাস্টার্স ডিগ্রীর জন্য ১/২ টি করে ইনক্রিমেন্ট পায়। সেইটা ২০১৭ থেকে ২০২৬ পর্যন্ত প্রায় ৩ লক্ষ টাকা হয়। কাগজপত্র সব ঠিক। তবুও হিসাবরক্ষণ অফিস আমাদের ১১ জনের থেকে ৩% করে ঘুষ দাবি করে টাকা আটকিয়ে রাখে। পরবর্তীতে বাধ্য হয়ে তাদের দাবিকৃত টাকা দিয়ে আমরা বিল হাতে পাই।

ঘুষ দিয়েছি
পটিয়া, চট্টগ্রাম ৳৮.৭ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTJ9J4UW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

১৮ বছরের ২ জন জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে গেলে পুলিশী হয়রানি মূলক মাদক মামলার ভয় দেখিয়ে ৫ হাজার ঘুষ ন

১৮ বছরের ২ জন জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে গেলে পুলিশী হয়রানি মূলক মাদক মামলার ভয় দেখিয়ে ৫ হাজার ঘুষ নেয়।

ঘুষ দিয়েছি
পাবনা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJQM8VWY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

সরকারি চাকুরির ভেরিফিকেশনের জন্য , পুলিশ বাড়িতে এসে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর, পরের দিন বিকালে মাহিগঞ্জ বাজারে ২০০০০ টাকা নিয়ে দেখা করতে বলে। অফিসে স্যারদের পিছনে খরচ রয়েছে জানান না হলে ভেরিফিকেশন নো হবে।

ঘুষ দিয়েছি
মাহিগঞ্জ থানা ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNJQTZXV
মন্তব্য
শিক্ষা অফিস

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির জন্য উপজেলা পর্যায়ে যে কমিটি হয়েছে, সেই কমিটির সভাপতি ২ লক্ষ টাকার কমে কোন বদলির অনুমোদন করেন না।

ঘুষ দিইনি
লাখাই ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ SYHY6Q84
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বিল পাশের জন্য

বাংলাদেশের সকল হিসাবরক্ষণ অফিসে ৫% হারে পরিশোধ করে বিল গ্রহণ করতে হয়। পেনশনের জন্য নির্ধারিত অংকের টাকা পরিশোধ না করলে পেনশন গ্রহণ করা যায় না।

ঘুষ দিয়েছি
ভালুকা ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ MYRMCSBA
মন্তব্য